উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO, ২৫.০৬.২০১০) ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: 'রাজা যায় রাজা আসে'— কাব্যগ্রন্থের রচয়িতা—
- ক) আবুল হুসেন
- খ) নির্মলেন্দু গুণ
- গ) আবুল হাসানসঠিক উত্তর
- ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা: কবি ও সাংবাদিক আবুল হাসানের আসল নাম আবুল হোসেন মিয়া। মাত্র এক দশক কাব্য-সাধনা করে আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা– কাব্যগ্রন্থ : যে তুমি হরণ করো, পৃথক পালঙ্ক। কাব্যনাট্য : ওরা কয়েকজন। গল্প সংকলন : আবুল হাসান গল্পসংগ্রহ।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ?
- ক) বাংলার মাটি বাংলার জলসঠিক উত্তর
- খ) তবক দেওয়া পান
- গ) চুনিয়া আমার আর্কেডিয়া
- ঘ) রৌদ্রে প্রতিধ্বনি
ব্যাখ্যা: বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু গুণের ১৯৭০ থেকে ২০০৭ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩৬টি। 'বাংলার মাটি বাংলার জল' কাব্যগ্রন্থটি ১৯৭৮ সালে প্রকাশিত। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো– প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, কবিতা অমীমাংসিত রমণী, তার আগে চাই সমাজতন্ত্র, দূর হ দুঃশাসন, চাষাভুষার কাব্য, আচল পদাবলী, ইসক্রা ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'বিধ্বস্ত নীলিমা'র কবি—
- ক) শামসুর রাহমানসঠিক উত্তর
- খ) হাসান হাফিজুর রহমান
- গ) শহীদ কাদরী
- ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: বাংলাদেশের কবিগণের মধ্যে শ্রেষ্ঠস্থান লাভের অধিকারী আধুনিক কবি শামসুর রাহমানের মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 'বিধ্বস্ত নীলিমা' তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
- ক) ধূসর পাণ্ডুলিপি
- খ) ঝরা পালক
- গ) মহাপৃথিবী
- ঘ) বেলা শেষের গানসঠিক উত্তর
ব্যাখ্যা: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের রচনায় গ্রাম বাংলার ঐতিহ্য, প্রকৃতি, বিশেষ স্থান অধিকার করে আছে। রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত পঞ্চপাণ্ডবের অন্যতম কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো– ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫: 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা–
- ক) আবুল মনসুর আহমদ
- খ) আবু জাফর শামসুদ্দীন
- গ) সৈয়দ ওয়ালীউল্লাহসঠিক উত্তর
- ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা: প্রখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ বিষয়বস্তু নির্বাচনে এবং অভিনব আঙ্গিক প্রয়োগে বিশিষ্টতা দেখিয়েছেন বলে স্বল্পসংখ্যক গ্রন্থ রচনা করেও বিশেষ খ্যাতির অধিকারী হয়েছিলেন। তার রচিত উপন্যাসসমূহ হলো লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। দার্শনিক চেতনাসমৃদ্ধ উপন্যাস হিসেবে এগুলো বিবেচ্য। ভাষার কারুকার্যে, দৃষ্টির তীক্ষ্ণতায়, আঙ্গিকের সুষ্ঠু রূপায়ণে ও পটভূমির বৈচিত্র্যে লেখকের কৃতিত্ব বিদ্যমান। নাটক ও ছোটগল্প রচনায় তার সমান দক্ষতা ছিল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: 'লোকে বলে' —উক্তিটির তাৎপর্য কোনটি?
- ক) একজন লোক বলে
- খ) দুইজন লোক বলে
- গ) সাধারণ মানুষ বলেসঠিক উত্তর
- ঘ) নির্দিষ্ট কেউ বলে
ব্যাখ্যা: 'লোক' শব্দটি বিশেষ অর্থে মনুষ্য, জন, ব্যক্তি, জনসাধারণ প্রভৃতি অর্থপ্রকাশ করে। 'লোকে বলে' কথাটির অর্থ হলো সাধারণ মানুষ বলে। এরূপ অর্থ প্রকাশক শব্দ লোকনিন্দা, লোকসমাজ, লোকপ্রসিদ্ধ, লোক ব্যবহার, লোকলজ্জা, লোকশিক্ষা, লোকশিল্প, লোকসাহিত্য প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: শুদ্ধ বাক্য কোনটি?
- ক) দৈন্যতা প্রশংসনীয় নয়
- খ) দীনতা প্রশংসনীয় নয়সঠিক উত্তর
- গ) দীনতা নিন্দনীয়
- ঘ) দীনতা অপ্রশংসনীয়
ব্যাখ্যা: 'দীন' শব্দটি বিশেষণ। যার অর্থ দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত, নিঃসম্বল, করুণ, কাতর, হীন, নীচ, অনুদার, ভীরু, অভাব প্রভৃতি। 'দৈন্য' শব্দটি বিশেষ্য। যার অর্থ দীনতা, দারিদ্র্য, দুরবস্থা, অভাব, অপ্রাচুর্য, হীনতা, কৃপণতা, সংকীর্ণতা, কাতরতা প্রভৃতি। 'দৈন্যতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত অশুদ্ধ দোষে দুষ্ট। কাজেই 'দীনতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত শুদ্ধ বাক্য।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮: 'পনির' শব্দটির সন্ধিবিচ্ছেদ–
- ক) পনি + এরসঠিক উত্তর
- খ) পনি + র
- গ) পন + ইর
- ঘ) পন + ই + র
ব্যাখ্যা: খাঁটি বাংলা সন্ধির নিয়মানুসারে ই বর্ণের পর এ-কার থাকলে এ-কার লোপ পায়। সে অনুসারে পনি + এর = পনির সঠিক সন্ধি বিচ্ছেদ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: কোনটি সরল বাক্য?
- ক) যা করবার তা করেছি
- খ) তুমি যা বলবে তাই ঠিক
- গ) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
- ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?সঠিক উত্তর
ব্যাখ্যা: সরল বাক্যের নিয়মানুসারে যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরলবাক্য বলে। কাজেই এ নিয়মানুসারে (ঘ) উত্তরটি সঠিক। এ বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে 'যদি তুমি অধম হও, তবুও আমি উত্তম হবো না কেন?'
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০: কোনটি নির্ভুল?
- ক) দুর্দশাগ্রস্থ
- খ) দুর্দশাগ্রস্তসঠিক উত্তর
- গ) দূর্দশাগ্রস্থ
- ঘ) দূরদশাগ্রস্ত
ব্যাখ্যা: 'দুর্দশাগ্রস্ত' বানানটি শুদ্ধ। যার অর্থ মন্দ অবস্থায় পড়া, শোচনীয় অবস্থা, দুরবস্থা, দুর্গতি বা দুর্ভোগ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১১: শুদ্ধ বানান কোনটি?
- ক) সহপাঠিনীসঠিক উত্তর
- খ) সহপাঠিনি
- গ) সহপাঠীনী
- ঘ) সহপাঠীনি
ব্যাখ্যা: শুদ্ধ বানান হলো সহপাঠিনী যা সহপাঠীর স্ত্রীবাচক শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১২: 'কিণাঙ্ক' শব্দের অর্থ কী?
- ক) ক্ষত
- খ) আঁচিল
- গ) কড়াসঠিক উত্তর
- ঘ) রক্ত
ব্যাখ্যা: 'কিণাঙ্ক' শব্দটি বিশেষ্য। যার অর্থ ঘষার দাগ, কড়া, শক্ত মাংস প্রভৃতি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৩: 'অষ্টরম্ভা' শব্দটির অর্থ হলো–
- ক) আটটি রথ
- খ) আট প্রকার ধাতু
- গ) আটটি কলা
- ঘ) আটজন অপ্সরী
ব্যাখ্যা: [Note : 'অষ্টরম্ভা' শব্দটি বিশেষ্য। যার অর্থ কিছুই না, শূন্য, ফাঁকি।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: 'জালি লাউয়ের ডগার মতোন বাহু দু'খান সরু'– কার সম্বন্ধে বলা হয়েছে?
- ক) সাজু
- খ) রূপাইসঠিক উত্তর
- গ) দুখী
- ঘ) সোজন
ব্যাখ্যা: উদ্ধৃত লাইনটি পল্লীকবি জসীমউদ্দীনের কাহিনীকাব্য 'নকসীকাঁথার মাঠ' থেকে সংগৃহীত। কাব্যটি দুটি গ্রাম্য ছেলেমেয়ের ভালোবাসা নিয়ে রচিত। কাব্যের নায়ক কিশোর রূপাই চাষার ছেলে; গায়ের রং কালো হলেও কালো রূপে সে সমস্ত গ্রামটি আলো করে রেখেছে। নায়িকা সাজু রূপাই কিশোরী। সে চিত্র আঁকতে জানে, ফুল তুলতে জানে, গান গাইতে জানে। লক্ষ্মী মেয়ে। রূপাই সম্বন্ধে কাব্যে আরো বলা হয়েছে– "এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল। কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া,----"।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: 'রৈবতক', 'কুরুক্ষেত্র', 'প্রভাস'– এ ত্রয়ী মহাকাব্যের রচয়িতা–
- ক) মধুসূদন দত্ত
- খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- গ) নবীনচন্দ্র সেনসঠিক উত্তর
- ঘ) কাজেম আল কোরেশী
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্তের আদর্শ সামনে রেখে নবীনচন্দ্র সেন মহাকাব্য রচনায় আত্মনিয়োগ করলেও কাহিনি নির্বাচনে স্বকীয় বৈশিষ্ট্য দেখিয়েছেন। প্রশ্নে উল্লেখিত মহাকাব্য ত্রয়ী নবীনচন্দ্র সেন মহাভারত, ভাগবত বিষ্ণুপুরাণ প্রভৃতি কৃষ্ণলীলাবিষয়ক গ্রন্থ থেকে উপকরণ নিয়ে তৎকালীন ভারতের সমাজ ও ইতিহাসের পরিপ্রেক্ষিতে কৃষ্ণচরিত্র অবলম্বনে চৌদ্দ বছরে এ মহাকাব্য রচনা করেন। কাহিনীগত তাৎপর্যে এ কাব্যসমূহ উনবিংশ শতাব্দীর মহাভারত নামে অভিহিত। এ কাব্যে রয়েছে কবির ধর্মবোধ ও স্বজাত্যবোধ। এ কাব্যের মূল বক্তব্য নিষ্কাম কর্ম ও নিষ্কাম প্রেমের ডোরে আর্য অনার্যদের রাখিবন্ধন এবং অখণ্ড হিন্দু সংস্কৃতির পত্তন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ১৬: দুটি প্রাচীন নদীর নাম–
- ক) সুরমা, কর্ণফুলী
- খ) রেবা, বেত্রবতীসঠিক উত্তর
- গ) পদ্মা, মেঘনা
- ঘ) বুড়িগঙ্গা, মহানন্দা
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
- ক) বেগম সুফিয়া কামাল
- খ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ) চন্দ্রাবতীসঠিক উত্তর
- ঘ) স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী বর্তমান কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে ১৫৫০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার রচিত কাব্যগুলোর নাম মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি–
- ক) শাহ মুহম্মদ সগীরসঠিক উত্তর
- খ) কবি আলাওল
- গ) সাবিরিদ খান
- ঘ) দৌলত কাজী
ব্যাখ্যা: কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম আনুমানিক ১৪ থেকে ১৫ শতক। বিশেষজ্ঞদের মতে তিনি রাজকর্মচারী ছিলেন। তার 'ইউসুফ জোলেখা' কাব্যটি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে রচিত। এটি একটি কাহিনী-কাব্য। এ দেশের মুসলমানদের ধর্মকথা শোনাবার উদ্দেশ্যে তিনি কাব্য রচনায় প্রয়াসী হলেও তার কাব্য শিল্পমূল্যেও সমৃদ্ধ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: 'পদ্মাবতী' কাব্য রচনা করেন–
- ক) ভারতচন্দ্র
- খ) আলাওলসঠিক উত্তর
- গ) সৈয়দ হামজা
- ঘ) আব্দুল হাকিম
ব্যাখ্যা: মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল। আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের উৎসাহে কাব্য রচনা করেন। তার রচিত কাব্যগ্রন্থ পদ্মাবতী, সয়ফুলমূলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দরনামা ও তোহফা বা তত্ত্বোদেশ। এছাড়া কবি দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্য 'সতীময়না ও লোরচন্দ্রানী'র উত্তরাংশ রচনা করেন। পদ্মাবতী হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবত' কাব্যের ভাবানুবাদ। দুই খণ্ডে রচিত এ কাব্যে পদ্মাবতী ও রত্নসেনের প্রণয় আলোচনা করা হয়েছে। হীরামণি পাখির দূরদর্শিতার কথা উল্লেখ আছে। পদ্মাবতীর সৌন্দর্যকে কেন্দ্র করে যুদ্ধ ও পদ্মাবতীর সহমরণও উল্লেখ করা হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ২০: কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
- ক) অগ্নিবীণা
- খ) দোলনচাঁপা
- গ) চক্রবাক
- ঘ) বলাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাঁপা, চক্রবাক প্রভৃতি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
