জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১: দুধে যে শর্করা থাকে তাকে কি বলে?
- ক) ফ্রুকটোজ
- খ) ল্যাকটোজসঠিক উত্তর
- গ) এমাইলেজ
- ঘ) গ্যালাকটোজ
ব্যাখ্যা: দুধ একটি আদর্শ খাবার। এতে ৬টি খাদ্য উপাদানই বিদ্যমান। দুধে যে শর্করা থাকে তাকে ল্যাকটোজ বলে। এতে যে প্রোটিন থাকে তাকে কেসিন বলে এবং দুধকে জমাট বাঁধায় রেনিন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২: উচ্চ রক্তচাপের জন্যে দায়ী কোনটি?
- ক) থাইরয়েড গ্রন্থি
- খ) পিটুইটারী গ্রন্থিসঠিক উত্তর
- গ) অ্যাড্রিনালিন গ্রন্থি
- ঘ) অগ্ন্যাশয়
ব্যাখ্যা: উচ্চ রক্তচাপের জন্য দায়ী হলো পিটুইটারি গ্রন্থি। একে গ্রন্থিরাজ বলা হয়। এ গ্রন্থি রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এর অবস্থান অগ্রমস্তিষ্কে। অন্যদিকে থাইরয়েড গ্রন্থি অবস্থিত শ্বাসনালীর উভয় পার্শ্বে। অ্যাড্রেনাল গ্রন্থি হলো বৃক্কের অগ্রভাগে টুপির মতো দুটি গ্রন্থি। অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩: ব্যাকটেরিয়া বসবাস করে–
- ক) স্থলে
- খ) জলে
- গ) বাতাসে
- ঘ) সর্বত্রসঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাকটেরিয়া একটি এককোষী জীব। এরা আদি কোষী। ব্যাকটেরিয়া জল, স্থল, মাটি, বাতাসে সর্বত্র বসবাস করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪: শব্দ উৎপত্তির কারণ কি?
- ক) বস্তুর কম্পনসঠিক উত্তর
- খ) বস্তুর তাপমাত্রা
- গ) প্রতিধ্বনি
- ঘ) শব্দ তরঙ্গ
ব্যাখ্যা: শব্দ উৎপত্তির প্রধান কারণ হলো বস্তুর কম্পন অর্থাৎ কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়। মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না। অন্যদিকে শব্দ সঞ্চালন প্রক্রিয়া তাপমাত্রার উপর নির্ভরশীল। প্রতিধ্বনি হলো শব্দ কোনো মাধ্যমে বাঁধা পেয়ে ফিরে আসার ঘটনা। শব্দ তরঙ্গ হলো শব্দ সঞ্চালনের একটি ঘটনা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: আকাশে রংধনু সৃষ্টির কারণ–
- ক) বায়ুস্তর
- খ) বৃষ্টির কণাসঠিক উত্তর
- গ) তুষার কণা
- ঘ) ধুলিকণা
ব্যাখ্যা: আকাশে রংধনু সৃষ্টির প্রধান কারণ হলো বৃষ্টির কণা। বৃষ্টির কণা এখানে প্রিজমের কাজ করে। বৃষ্টির কণায় যখন আলোকরশ্মি পতিত হয়, তখন বৃষ্টির কণা ঐ আলোকরশ্মিকে ৭টি রঙে বিভক্ত করে, যাকে আমরা রংধনু বলি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: রক্তের লোহিত কণিকার কাজ হলো–
- ক) অক্সিজেন বহন করাসঠিক উত্তর
- খ) নাইট্রোজেন বহন করা
- গ) কার্বন ডাই-অক্সাইড বহন করা
- ঘ) রোগ প্রতিরোধ করা
ব্যাখ্যা: রক্তের লোহিত কণিকার কাজ হলো অক্সিজেন পরিবহন করা। লোহিত কণিকা সাধারণত লাল রঙের হয়ে থাকে। হিমোগ্লোবিন হলো লোহিত রক্ত কণিকার প্রধান উপাদান। হিমোগ্লোবিনের দুটি অংশ হিম (৪%) এবং গ্লোবিন (৯৬%)। অন্যদিকে শ্বেত রক্ত কণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি?
- ক) সাদা
- খ) নীল
- গ) লাল
- ঘ) কালোসঠিক উত্তর
ব্যাখ্যা: কালো বর্ণের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি। কালো বা কৃষ্ণ বস্তুর উপর তাপ দিলে তা তারা শোষণ করে। অন্যদিকে সাদা বস্তু প্রায় সব তাপ প্রতিফলন করে অর্থাৎ তাপ শোষণ ক্ষমতা তাদের সবচেয়ে কম।
বিষয়: গণিত
প্রশ্ন ৮: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক) 64√3 বর্গ মি.সঠিক উত্তর
- খ) 192 বর্গ মি.
- গ) 64 বর্গ মি.
- ঘ) 32√3 বর্গ মি.
ব্যাখ্যা: সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × (16)² = (√3/4) × 256 = 64√3
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: নিচের কোন সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হতে ১ কম?
- ক) ৪৪৯৪১
- খ) ৯৮৫৯৪
- গ) ১৬৮৯৯সঠিক উত্তর
- ঘ) ৭৫৪৩২
ব্যাখ্যা: ১৬৮৯৯ + ১ = ১৬৯০০ এর বর্গমূল ১৩০ ∴ ১৬৮৯৯ সংখ্যাটি পূর্ণবর্গ হতে ১ কম।
বিষয়: গণিত
প্রশ্ন ১০: 12 মিটার উঁচু একটি গাছ h উচ্চতায় এমনভাবে ভেঙে গেল যে, ভাঙ্গা অংশটি মাটির সাথে 30° কোণে মিলিত হলো। গাছটি কত উঁচুতে ভেঙেছিল?
- ক) 4 মিটারসঠিক উত্তর
- খ) 6 মিটার
- গ) 8 মিটার
- ঘ) 3 মিটার
ব্যাখ্যা: sin30° = AB/BC ⇒ 1/2 = h/(12 – h) ⇒ 2h = 12 – h ⇒ 3h = 12 ∴ h = 4 গাছটি 4 মিটার উচ্চতায় ভেঙেছিল।
বিষয়: গণিত
প্রশ্ন ১১: ১৮২° কোণ একটি–
- ক) সূক্ষ্মকোণ
- খ) স্থূলকোণ
- গ) সম্পূরক কোণ
- ঘ) প্রবৃদ্ধ কোণসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৮০° এর চেয়ে বড় এবং ৩৬০° এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। ∴ ১৮২° কোণটি প্রবৃদ্ধ কোণ।
বিষয়: গণিত
প্রশ্ন ১২: গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম শতকরা কতভাগ বাড়ল বা কমল?
- ক) ৬ ১/৪% বেড়েছে
- খ) ৪ ১/২% কমেছে
- গ) ৬ ১/৪% কমেছেসঠিক উত্তর
- ঘ) ৪ ১/৪% বেড়েছে
ব্যাখ্যা: শেয়ারের দাম = A + B + AB/১০০ = ২৫% + (–২৫%) + (২৫%)(–২৫%)/১০০ = –৬ ১/৪% ∴ ৬ ১/৪% কমেছে।
বিষয়: গণিত
প্রশ্ন ১৩: p + 1/p = 4 হলে p⁴ + 1/p⁴ = কত?
- ক) 194সঠিক উত্তর
- খ) 119
- গ) 147
- ঘ) 149
ব্যাখ্যা: p⁴ + 1/p⁴ = (p²)² + (1/p²)² = (p² + 1/p²)² – 2.p².1/p² = {(p + 1/p)² – 2.p.1/p}² – 2 = {(4)² – 2}² – 2 = {14}² – 2 = 196 – 2 = 194
বিষয়: গণিত
প্রশ্ন ১৪: কোনো ত্রিভুজের দুইটি কোণ ২০° ও ৭০° হলে ত্রিভুজটি কোন ধরনের?
- ক) সমবাহু
- খ) সমদ্বিবাহু
- গ) সমকোণীসঠিক উত্তর
- ঘ) স্থূলকোণী
ব্যাখ্যা: ত্রিভুজের অপর কোণ ১৮০° – (২০° + ৭০°) = ৯০° ∴ ত্রিভুজটি সমকোণী।
বিষয়: গণিত
প্রশ্ন ১৫: x² – 11x + 3 এবং x³ – 4x² – 2x – 15 বীজগাণিতিক রাশি দুইটির গ.সা.গু. কত?
- ক) x – 6
- খ) x – 5সঠিক উত্তর
- গ) (x² + x + 3)
- ঘ) (x² – x + 3)
ব্যাখ্যা: [Note : প্রথম রাশির 3 এর স্থলে 30 হবে।] ১ম রাশি = x² – 11x + 30 = x² – 6x – 5x + 30 = x(x – 6) – 5(x – 6) = (x – 6)(x – 5); ২য় রাশি = x³ – 4x² – 2x – 15 = x³ – 5x² + x² – 5x + 3x – 15 = x²(x – 5) + x(x – 5) + 3(x – 5) = (x – 5)(x² + x + 3); গ.সা.গু. = (x – 5)
বিষয়: গণিত
প্রশ্ন ১৬: ab = কত?
- ক) (a+b)²/2 – (a–b)²/2
- খ) ((a+b)/2)² – ((a–b)/2)²সঠিক উত্তর
- গ) (a²+b²)/2 – (a²–b²)/2
- ঘ) ((a+b)/2)² + ((a–b)/2)²
ব্যাখ্যা: ab = ((a+b)/2)² – ((a–b)/2)²
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: x + 2y = 7 এবং 2x – 3y = 0 হলে x এবং y মান হবে–
- ক) 2 ও 3
- খ) 3 ও 2সঠিক উত্তর
- গ) 4 ও 2
- ঘ) 3 ও 3
ব্যাখ্যা: x + 2y = 7 ......(1) 2x – 3y = 0 ......(2) (1)×3 + (2)×2 ⇒ 3x + 6y = 21, 4x – 6y = 0 ⇒ 7x = 21 ∴ x = 3; 3 + 2y = 7 ∴ y = 2
বিষয়: গণিত
প্রশ্ন ১৮: একটি সংখ্যার অর্ধেক, তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি, সংখ্যাটি কত?
- ক) ৫২
- খ) ৮৪
- গ) ১০২সঠিক উত্তর
- ঘ) ২০৮
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x ∴ x/২ – x/৩ = ১৭ ⇒ (৩x – ২x)/৬ = ১৭ ⇒ x = ১৭ × ৬ ∴ x = ১০২
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১৯: টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক) ৫০%সঠিক উত্তর
- খ) ৩৩%
- গ) ৩০%
- ঘ) ৩১%
ব্যাখ্যা: যেহেতু ক্রয়ের জিনিস সংখ্যা ৩টি ও বিক্রয়ের জিনিস সংখ্যা ২টি। এখানে, ২, ৩ ক্রমিক সংখ্যা। শতকরা লাভ = (১০০/বিক্রয়ের জিনিস সংখ্যা)% = ১০০/২ % = ৫০%
বিষয়: গণিত
প্রশ্ন ২০: ১² + ৩² + ৫² + .......... + ৩১² = কত?
- ক) ২৫৮
- খ) ২৫৫
- গ) ২৫৪
- ঘ) ২৫২
ব্যাখ্যা: [Note : এখানে ধারাটি ১² + ৩² + ৫² + ৭² + ৯² + ১১² + ১৩² + ১৫² + ১৭² + ১৯² + ২১² + ২৩² + ২৫² + ২৭² + ২৯² + ৩১² = ৫৪৫৬ ∴ সঠিক উত্তর হবে ৫৪৫৬। কিন্তু ধারাটি ১ + ৩ + ৫ + ....+ ৩১ হলে উত্তর হতো ২৫৬।]
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
