পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ' পাওয়া যায়–
- ক) কলিকাতায়
- খ) ঢাকায়
- গ) ভুটানে
- ঘ) নেপালেসঠিক উত্তর
ব্যাখ্যা: চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ সালে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। এটি মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত গান ও দোহা।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য?
- ক) অস্ট্রিক
- খ) দ্রাবিড়
- গ) ইন্দো-ইউরোপীয়সঠিক উত্তর
- ঘ) ভোটচীনীয়
ব্যাখ্যা: পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা হয়। এই ভাষাবৃক্ষগুলোর মূলভাষার একটি ইন্দো-ইউরোপীয়। ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়। বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের শতম শাখার একটি ভাষা।
বিষয়: গণিত
প্রশ্ন ৩: বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
- ক) ড. মুহম্মদ শহীদুল্লাহসঠিক উত্তর
- খ) দীনেশচন্দ্র সেন
- গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- ঘ) সুকুমার সেন
ব্যাখ্যা: 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?
- ক) চণ্ডীচরণ মুন্সী
- খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসঠিক উত্তর
- গ) রাম রাম বসু
- ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য গদ্যে 'উচ্চবচন ধ্বনিতরঙ্গ' ও 'অনতিলক্ষ্য ছন্দঃস্রোত' সৃষ্টি করেন। তিনিই প্রথম বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
- ক) দীনবন্ধু মিত্র
- খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
- গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: সাহিত্যের রসবোদ্ধাদের নিকট থেকে বঙ্কিমচন্দ্র 'সাহিত্যসম্রাট' উপাধি লাভ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম গ্রাজুয়েট এবং পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
- ক) ১৮০০
- খ) ১৮০১সঠিক উত্তর
- গ) ১৮০২
- ঘ) ১৮০৩
ব্যাখ্যা: ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ খ্রিস্টাব্দের ৪ মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজে ১৮০১ খ্রিস্টাব্দে বাংলা বিভাগ খোলা হয় এবং অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: কোনটি প্রহসন?
- ক) নীলদর্পণ
- খ) কৃষ্ণকুমারী
- গ) সধবার একাদশীসঠিক উত্তর
- ঘ) যৈবতী কন্যার মন
ব্যাখ্যা: 'নীলদর্পণ' দীনবন্ধু মিত্রের নাটক। 'কৃষ্ণকুমারী' মাইকেল মধুসূদন দত্তের নাটক। 'সধবার একাদশী' দীনবন্ধু মিত্রের প্রহসন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরা পান ও বেশ্যাবৃত্তির সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে নাটকটি রচিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: 'শেষের কবিতা' কোন ধরনের রচনা?
- ক) কাব্যগ্রন্থ
- খ) নাটক
- গ) গল্পগ্রন্থ
- ঘ) উপন্যাসসঠিক উত্তর
ব্যাখ্যা: 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসে ভাষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর নাম পাওয়া যায়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: 'বিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
- ক) ভাঙ্গার গান
- খ) অগ্নিবীণাসঠিক উত্তর
- গ) প্রলয়শিখা
- ঘ) বিষের বাঁশী
ব্যাখ্যা: 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা'র দ্বিতীয় কবিতা। ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?
- ক) রাজা রামমোহন রায়
- খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- ঘ) রাম রাম বসু
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তন করেন। তার লেখা 'বীরবলের হালখাতা' প্রবন্ধটি বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। এটি 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্যে চলিত রীতির ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১১: কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
- ক) নূরলদীনের সারাজীবন
- খ) কিত্তনখোলা
- গ) পায়ের আওয়াজ পাওয়া যায়সঠিক উত্তর
- ঘ) কবর
ব্যাখ্যা: 'নূরলদীনের সারাজীবন' সৈয়দ শামসুল হকের নাটক। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। 'কবর' মুনির চৌধুরী রচিত '৫২-এর ভাষা আন্দোলন বিষয়ক নাটক এবং কিত্তনখোলা সেলিম-আল দীন রচিত নাটক।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: 'কাঁদো নদী কাঁদো' উপন্যাসের লেখক কে?
- ক) শওকত ওসমান
- খ) সৈয়দ ওয়ালীউল্লাহসঠিক উত্তর
- গ) সৈয়দ শামসুল হক
- ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা: 'কাঁদো নদী কাঁদো' সৈয়দ ওয়ালীউল্লাহর একটি মনোসমীক্ষামূলক রচনা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৩: 'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক) উর্দু
- খ) হিন্দিসঠিক উত্তর
- গ) সংস্কৃত
- ঘ) আরবি
ব্যাখ্যা: 'পানি'-এর সংস্কৃত শব্দ হলো 'জল'। অপরদিকে পানি শব্দটি হিন্দি ভাষা থেকে আগত।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: কোনটি বিদেশী শব্দ নয়?
- ক) বাবুর্চি
- খ) আনারস
- গ) ঢেঁকিসঠিক উত্তর
- ঘ) দাদা
ব্যাখ্যা: 'বাবুর্চি' তুর্কি শব্দ, 'আনারস' পর্তুগিজ শব্দ, 'ঢেঁকি' দেশী শব্দ, 'দাদা' হিন্দি শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৫: অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি?
- ক) গঞ্জ
- খ) চাঁদ
- গ) পিতা
- ঘ) গিন্নীসঠিক উত্তর
ব্যাখ্যা: 'গঞ্জ' তৎসম শব্দ। 'চাঁদ' তদ্ভব শব্দ। 'পিতা' তদ্ভব শব্দ। 'গিন্নী' অর্ধতৎসম শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৬: লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
- ক) নদ
- খ) শিশু
- গ) কবিরাজসঠিক উত্তর
- ঘ) ননদ
ব্যাখ্যা: 'নদ'-এর স্ত্রীলিঙ্গ 'নদী'। 'শিশু' শব্দটি উভয়লিঙ্গ প্রকাশ করে। কবিরাজ-এর লিঙ্গান্তর হয় না। 'ননদ' এর পুংলিঙ্গ 'দেবর'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: এক কথায় 'হাতির ডাক'–
- ক) হেষা
- খ) বৃংহিতসঠিক উত্তর
- গ) হুংকার
- ঘ) বুক্কন
ব্যাখ্যা: 'হেষা' ঘোড়ার ডাক। 'বৃংহিত' হাতির ডাক। 'হুংকার' সিংহের ডাক। 'বুক্কন' কুকুরের ডাক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?
- ক) ৩৮
- খ) ৩৯সঠিক উত্তর
- গ) ৪০
- ঘ) ৪১
ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশ (৫০)টি বর্ণ আছে। তার মধ্যে স্বরবর্ণ এগার (১১)টি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশ (৩৯)টি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
- ক) অজসঠিক উত্তর
- খ) অতি
- গ) ফি
- ঘ) খাস
ব্যাখ্যা: 'অজ' খাঁটি বাংলা উপসর্গ। 'অতি' তৎসম (সংস্কৃত) উপসর্গ। 'ফি' ফারসি উপসর্গ। 'খাস' আরবি উপসর্গ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: কোনটি উপমিত কর্মধারয়-এর উদাহরণ?
- ক) স্নেহনীড়
- খ) কুসুমকোমল
- গ) করপল্লবসঠিক উত্তর
- ঘ) ঘনশ্যাম
ব্যাখ্যা: স্নেহনীড় ষষ্ঠী তৎপুরুষ সমাস। 'কুসুমকোমল' উপমান কর্মধারয়। 'করপল্লব' উপমিত কর্মধারয়। 'ঘনশ্যাম' উপমান কর্মধারয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
