প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
- ক) ১৭৯৯ সালে
- খ) ১৮০০ সালেসঠিক উত্তর
- গ) ১৮০১ সালে
- ঘ) ১৮০৪ সালে
ব্যাখ্যা: বাংলা গদ্যের উন্মেষ পর্বে ফোর্ট উইলিয়াম কলেজের মূল্য অপরিসীম। উইলিয়াম কেরির মুখ্য ভূমিকায় এ কলেজে ১৮০১ খ্রিস্টাব্দে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: শের-এ বাংলা এ. কে. ফজলুল হকের পরিচালনায় দৈনিক 'নবযুগ' পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন?
- ক) মুজাফফর আহমদ
- খ) মোহাম্মদ ওয়াজেদ আলী
- গ) কাজী নজরুল ইসলামসঠিক উত্তর
- ঘ) আবুল কালাম শামসুদ্দীন
ব্যাখ্যা: এছাড়াও কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'ধূমকেতু' (১৯২২), 'লাঙ্গল' (১৯২৫)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: 'যুগস্রষ্টা নজরুল' গ্রন্থটি কার লেখা?
- ক) কবি আতাউর রহমান
- খ) কবি বে-নজীর আহমদ
- গ) মাহমুদ নূরুল হুদা
- ঘ) খান মুহাম্মদ মঈন উদ্দীনসঠিক উত্তর
ব্যাখ্যা: খান মুহাম্মদ মঈনুদ্দীন-এর গদ্যগ্রন্থ যুগস্রষ্টা নজরুল (১৯৫৭), মুসলিম বীরাঙ্গনা (১৯৩৬)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
- ক) অগ্নিবীণা
- খ) বিষের বাঁশী
- গ) সাম্যবাদী
- ঘ) মৃত্যুক্ষুধাসঠিক উত্তর
ব্যাখ্যা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)-এর কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশী, সাম্যবাদী। মৃত্যুক্ষুধা তার উপন্যাস।
বিষয়: গণিত
প্রশ্ন ৫: রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন কোন সালে?
- ক) ১৯১১ সালে
- খ) ১৯১২ সালে
- গ) ১৯১৩ সালেসঠিক উত্তর
- ঘ) ১৯১৬ সালে
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) গীতাঞ্জলির অনুবাদ 'Song Offerings' কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। তিনি এশিয়ার প্রথম নোবেল বিজয়ী।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: "এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে" -উদ্ধৃত চরণ কয়টি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
- ক) মানসী
- খ) সোনার তরীসঠিক উত্তর
- গ) বলাকা
- ঘ) চিত্রা
ব্যাখ্যা: মাত্রাবৃত্ত ছন্দে রচিত 'সোনার তরী' কাব্যগ্রন্থের 'সোনার তরী' কবিতায় কবি বর্ষা ঋতুর কথা উল্লেখ করেছেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: 'শেষের কবিতা' কী?
- ক) সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ
- খ) অমিয় চক্রবর্তীর একটি কবিতা
- গ) রবীন্দ্রনাথের শেষ কবিতা
- ঘ) রবীন্দ্রনাথের উপন্যাসসঠিক উত্তর
ব্যাখ্যা: এটি 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয় ১৯২৮ খ্রিস্টাব্দে। 'কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও'– এ কবিতা দিয়ে উপন্যাসটি শেষ হয়েছে। উপন্যাসের চরিত্র অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: রবীন্দ্রনাথের সময়ে প্রকাশিত 'সবুজপত্র' নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
- খ) সজনীকান্ত সেন
- গ) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- ঘ) রবীন্দ্রনাথ নিজে
ব্যাখ্যা: ১৯১৪ খ্রিস্টাব্দে মাসিক 'সবুজপত্র' প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরিসীম।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: 'পাখীর নীড়ের মতো চোখ' বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?
- ক) বিষ্ণু দে
- খ) অমীয় চক্রবর্তী
- গ) সুধীন দত্ত
- ঘ) জীবনানন্দ দাশসঠিক উত্তর
ব্যাখ্যা: ধূসরতার কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)-এর কাব্যগ্রন্থ 'বনলতা সেন' (১৯৪২)-এর অন্তর্গত এ কাব্যাংশটুকু।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থটি কার লেখা?
- ক) কবি বন্দে আলী মিয়া
- খ) কবি কাদের নেওয়াজ
- গ) কবি ফররুখ আহমদ
- ঘ) কবি জসীমউদ্দীনসঠিক উত্তর
ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদ্দীন-এর (১৯০৩-১৯৭৬) গাঁথাকাব্য 'নকশী কাঁথার মাঠ' (১৯২৯)। এ কাব্যে রূপাই ও সাজুর পরিচয়, অনুরাগ, বিবাহ, কয়েক মাসের সুখময় জীবন ও বিচ্ছেদ কাহিনী রয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ১১: 'অচলা' বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা?
- ক) দত্তা
- খ) ঘরে বাইরে
- গ) চোখের বালি
- ঘ) গৃহদাহসঠিক উত্তর
ব্যাখ্যা: অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) রচিত 'গৃহদাহ' উপন্যাসটি মাসিক 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়। চরিত্র— মহিম, সুরেশ, অচলা প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: ভারতের একাডেমী এওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস 'ন হন্যতে' কার লেখা?
- ক) মহাশ্বেতা দেবী
- খ) অরুন্ধতী রায়
- গ) মৈত্রেয়ী দেবীসঠিক উত্তর
- ঘ) মির্জা ইলিয়াছ
ব্যাখ্যা: এ উপন্যাসে মৈত্রেয়ী দেবীর অপরিণত বয়সে এক ইংরেজ যুবকের ভালোলাগা কাহিনীর উল্লেখ রয়েছে। 'ন হন্যতে' উপন্যাসটি মির্চা ইলিড-এর উপন্যাস 'লা নুই বেঙ্গলী' বা 'বাংলার রাত'-এর জবাবে লেখা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: 'গণদেবতা' উপন্যাস কার লেখা?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়সঠিক উত্তর
- গ) অন্নদাশঙ্কর রায়
- ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ত্রিশের দশকের কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কবি, ধাত্রীদেবতা, চৈতালী ঘূর্ণি, কালিন্দী, জলসাঘর, পঞ্চগ্রাম, গণদেবতা, হাঁসুলি বাঁকের উপকথা, আরণ্য নিকেতন, রাধা ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৪: 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থটি কার লেখা?
- ক) কবি আল মাহমুদসঠিক উত্তর
- খ) শহীদ কাদরী
- গ) সৈয়দ শামসুল হক
- ঘ) রফিক আজাদ
ব্যাখ্যা: 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থ দিয়ে কবি আল মাহমুদ কবি-প্রতিষ্ঠা নিশ্চিত করেছিলেন। এ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা- জাতিস্বর, পালক ভাড়ার প্রতিবাদে, ক্যামোফ্লাজ, শোণিতে সৌরভ, তোমার আড়ালে, সোনালী কাবিন প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: 'হাজার বছর ধরে' কী?
- ক) আরব্য রজনীর উপাখ্যানের সংকলন
- খ) হাজার বছরের বাংলা সাহিত্য ও সংস্কৃতির ওপরে রচিত একটি গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ
- গ) হাসান আজিজুল হকের ছোটগল্প
- ঘ) জহির রায়হান-এর উপন্যাসসঠিক উত্তর
ব্যাখ্যা: কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের 'হাজার বছর ধরে' (১৯৬৪) উপন্যাসের ভাষা কাব্যিক ও গতিশীল। উপন্যাসের প্রধান চরিত্র নায়িকা টুনি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৬: 'পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থের রচয়িতা কে?
- ক) অলি আহাদ
- খ) বদরুদ্দীন উমরসঠিক উত্তর
- গ) ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী
- ঘ) আহমদ ছফা
ব্যাখ্যা: অধ্যাপক বদরুদ্দীন উমর-এর গবেষণামূলক প্রবন্ধ এটি, যা ১৯৭০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তিনি ইতিহাস পরিষদ পুরস্কার প্রত্যাখ্যান করেন ১৯৭৪ খ্রিস্টাব্দে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: 'জাতীয় রাজনীতি ঃ ১৯৪৫ থেকে ৭৫' গ্রন্থটির রচয়িতা কে?
- ক) আবুল মনসুর আহমদ
- খ) অলি আহাদসঠিক উত্তর
- গ) আব্দুল গাফফার চৌধুরী
- ঘ) মুনতাসির মামুন
ব্যাখ্যা: রাজনীতিবিদ অলি আহাদ-এর রাজনীতিবিষয়ক গবেষণা গ্রন্থ এটি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: 'নূরুলদীনের সারাজীবন' এই মঞ্চ নাটকের রচয়িতা কে?
- ক) সেলিম আলদীনসঠিক উত্তর
- খ) মামুনুর রশীদ
- গ) সৈয়দ শামসুল হক
- ঘ) উক্ত তিন জনের কেউ নয়
ব্যাখ্যা: সেলিম আল দীনের নাট্যগ্রন্থ সর্পবিষয়ক গল্প ও অনন্যা, জাডিস ও বিবিধ বেলুন, বাসন, কেরামতমঙ্গল, কীর্তনখোলা, মুনতাসীর ফ্যান্টাসি, যৈবতী কন্যার মন, বনপাংশুল, হরগজ, হাত হদাই, শকুন্তলা ইত্যাদি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৯: 'মুক্তিযুদ্ধ-৭১' কার লেখা?
- ক) মেজর রফিকুল ইসলাম (বীর উত্তম)
- খ) বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)
- গ) এম. আর আখতার মুকুল
- ঘ) মুহাম্মদ নূরুল কাদির
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: 'বাকের ভাই' চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?
- ক) মঞ্চ নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-তে
- খ) 'সংশপ্তক' উপন্যাসের টিভি সিরিয়ালে
- গ) টিভি সিরিয়াল 'কোথাও কেউ নেই'-তেসঠিক উত্তর
- ঘ) হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে
ব্যাখ্যা: এটি প্রখ্যাত নাট্যকার হুমায়ুন আহমেদের 'কোথাও কেউ নেই' ধারাবাহিক নাটকের একটি চরিত্র। চরিত্রটিতে অভিনয় করেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
