প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সট্রাক্টর ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই'— বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
- ক) অপরিণামদর্শী
- খ) অবিমৃষ্যকারী
- গ) অকালদর্শী
- ঘ) অবিসংবাদীসঠিক উত্তর
ব্যাখ্যা: 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই'–বাক্যটির সঠিক বাক্য সংকোচন 'অবিসংবাদী'। যাতে বিরোধ বা মতভেদ নেই–অবিসংবাদিত। অগ্র-পশ্চাৎ না ভেবে যে কাজ করে–অবিমৃষ্যকারী। পরিণাম চিন্তা করে যে কাজ করে–পরিণামদর্শী। যিনি অবিবেচক– অপরিণামদর্শী।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: 'চক্ষুদান করা' বাগধারার অর্থ কী?
- ক) চুরি করাসঠিক উত্তর
- খ) সেবা করা
- গ) অপরাধ করা
- ঘ) নষ্ট করা
ব্যাখ্যা: 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ 'চুরি করা'। এরূপ- হাউটান।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩: What is the closest meaning of the word 'Indignation'?
- ক) Humiliation
- খ) Angerসঠিক উত্তর
- গ) Lacking dignity
- ঘ) Disunity
ব্যাখ্যা: Indignation অর্থ ধিক্কার বা ঘৃণামিশ্রিত ক্রোধ। option–গুলোর মধ্যে flumilation অর্থ অমর্যাদাকর, anger—ক্রোধ, Lacking dignity— অমর্যাদা ও disunity—অনৈক্য। indignation শব্দটি anger এর কাছাকাছি অর্থ প্রদান করে। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
- ক) ১১/৪৫
- খ) ২/৯
- গ) ৪/২৭সঠিক উত্তর
- ঘ) ৭/৩৬
ব্যাখ্যা: ১১/৪৫ = ০.২৪৪, ২/৯ = ০.২২২, ৪/২৭ = ০.১৪৮ ও ৭/৩৬ = ০.১৯৪ ∴ ১১/৪৫ > ২/৯ > ৭/৩৬ > ৪/২৭ ক্ষুদ্রতম সংখ্যা ৪/২৭। (ছাপায় অঙ্কগুলো বইয়ের ফন্টে অস্পষ্ট; প্রশ্ন ও ব্যাখ্যায় ৪ ও ৮ একই রকম ছাপা)
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫: টাকায় ১৫টি করে মার্বেল ক্রয় করে টাকায় ২০টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
- ক) ৩৩.৩৩%
- খ) ২৫%সঠিক উত্তর
- গ) ১৮.৩৩%
- ঘ) ১২.২৫%
ব্যাখ্যা: শতকরা লাভ = (১৫ − ২০)/২০ × ১০০% [লাভ = (ক্রয়কৃত জিনিস − বিক্রয়কৃত জিনিস)/বিক্রয়কৃত জিনিস × ১০০%] = −৫/২০ × ১০০% = −২৫% অর্থাৎ শতকরা ক্ষতি ২৫%।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রটি যে নীতিতে কাজ করে—
- ক) আলোর প্রতিসরণ
- খ) আলোর প্রতিফলন
- গ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- ঘ) শব্দের প্রতিফলনসঠিক উত্তর
ব্যাখ্যা: আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রটি শব্দোত্তর তরঙ্গ (ultrasound wave) ব্যবহার করে যা দেহাভ্যন্তর প্রতিফলিত হয়। প্রতিফলিত তরঙ্গের ফ্রিকুয়েন্সি ও তীব্রতা ব্যবহার করে যে ইমেজ পাওয়া যায় তাই আল্ট্রাসনোগ্রাফি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭: ১২তম এসএ গেমসে মহিলা ভারোত্তোলন ইভেন্টে বাংলাদেশের স্বর্ণপদক বিজয়ী কে?
- ক) মাহফুজা খাতুন শীলা
- খ) মাবিয়া আক্তার সীমান্তসঠিক উত্তর
- গ) নাদিয়া হোসেইন
- ঘ) সাবিনা খাতুন
ব্যাখ্যা: ১২তম এস. এ গেমস অনুষ্ঠিত হয় ৫-১৬ ফেব্রুয়ারি ২০১৬ ভারতের আসামের গুয়াহাটি ও মেঘালয়ের শিলং-এ। এ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণির ভারোত্তোলনে স্বর্ণপদক লাভ করেন মাবিয়া আক্তার সীমান্ত। মাহফুজা খাতুন শিলা বাংলাদেশের প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে ৫০ ও ১০০ মিটার সাঁতারে ২টি স্বর্ণপদক লাভ করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮: বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম—
- ক) Parliament of Bangladesh
- খ) National Parliament
- গ) House of the Nationসঠিক উত্তর
- ঘ) None of these
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম 'House of the Nation'। জাতীয় সংসদ ভবন ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। এর স্থপতি প্রফেসর লুই আই কান। ২৮ জানুয়ারি ১৯৮২ এ ভবনটি উদ্বোধন করা হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯: কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়?
- ক) ১৮ নভেম্বর ১৯৯৯ খ্রি.
- খ) ১৭ নভেম্বর ১৯৯৯ খ্রি.সঠিক উত্তর
- গ) ১৭ নভেম্বর ১৯৯৮ খ্রি.
- ঘ) ২০ নভেম্বর ১৯৯৯ খ্রি.
ব্যাখ্যা: ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২০০০ সালে (১৮৮টি দেশে)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১০: বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
- ক) মকরক্রান্তি
- খ) কর্কটক্রান্তিসঠিক উত্তর
- গ) দ্রাঘিমারেখা
- ঘ) নিরক্ষরেখা
ব্যাখ্যা: বিষুব রেখার উত্তরে ২৩.৫° অক্ষরেখাই হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা 'ট্রপিক অব ক্যানসার'। ২১ জুন উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয়?
- ক) মুসক
- খ) বাণিজ্য শুল্ক
- গ) বিদেশীয়দের প্রেরিত অর্থসঠিক উত্তর
- ঘ) আয়কর
ব্যাখ্যা: মূল্য সংযোজন কর (মুসক), বাণিজ্য শুল্ক ও আয়কর সরকারি রাজস্ব আয়ের অন্যতম উৎস। মূল্য সংযোজন কর বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস। আয়কর একটি প্রত্যক্ষ কর। বাণিজ্য শুল্ক একটি পরোক্ষ কর। প্রবাসীদের প্রেরিত অর্থ সরকারি রাজস্বের উৎস নয়।
বিষয়: গণিত
প্রশ্ন ১২: ২০১৫ সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার লাভ করেন?
- ক) সেভেৎলানা আকের্সিয়েভিচসঠিক উত্তর
- খ) ইউইউতু
- গ) এলিস মানরো
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন সেভেৎলানা অ্যালেক্সিয়েভিচ (বেলারুশ)। ইউইউতু চীনের প্রথম ব্যক্তি ও নারী হিসেবে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমির সদস্যদের যৌন ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ৪ মে ২০১৮ স্থগিত করা হয় ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার, যা ২০১৯ সালের পুরস্কারের সাথে প্রদান করা হবে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ১৩: বেরিং প্রণালি কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
- ক) এশিয়া ও ইউরোপ
- খ) আফ্রিকা ও ইউরোপ
- গ) উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
- ঘ) এশিয়া ও আমেরিকাসঠিক উত্তর
ব্যাখ্যা: 'বেরিং প্রণালি' এশিয়া ও আমেরিকাকে পৃথক করেছে। 'জিব্রাল্টার প্রণালি পৃথক করেছে আফ্রিকা ও ইউরোপকে। বসফরাস প্রণালি ও দার্দানেলিস প্রণালি এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৪: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান?
- ক) ৯ জানুয়ারি ১৯৭২
- খ) ১৬ ডিসেম্বর ১৯৭১
- গ) ৮ জানুয়ারি ১৯৭২সঠিক উত্তর
- ঘ) ১০ জানুয়ারি ১৯৭২
ব্যাখ্যা: ২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। ৭ সেপ্টেম্বর ১৯৭১ পাকিস্তানের লায়ালপুর সামরিক জেলে দেশদ্রোহিতার অভিযোগে গোপন বিচার করে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়। ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আন্তর্জাতিক চাপের কারণে ৮ জানুয়ারি ১৯৭২ পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে শহীদ হন?
- ক) ৫ সেপ্টেম্বর ১৯৭১
- খ) ৮ এপ্রিল ১৯৭১
- গ) ১০ ডিসেম্বর ১৯৭১
- ঘ) ১৪ ডিসেম্বর ১৯৭১সঠিক উত্তর
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ১৪ ডিসেম্বর ১৯৭১ চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে শহীদ হন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ছোট সোনা মসজিদে তাকে সমাহিত করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৬: কবে কোথায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেয়া হয়?
- ক) ২৬ মার্চ ১৯৭১ ৩২নং ধানমন্ডির বঙ্গবন্ধুর বাসভবন
- খ) ১৭ এপ্রিল ১৯৭১ মেহেরপুর জেলার বদ্যিনাথ তলায়সঠিক উত্তর
- গ) ১০ এপ্রিল ১৯৭১ কোলকাতায়
- ঘ) ২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে
ব্যাখ্যা: ১০ এপ্রিল ১৯৭১ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। ১৭ এপ্রিল ১৯৭১ মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেয়া হয়। ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
বিষয়: গণিত
প্রশ্ন ১৭: ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
- ক) ১৯৮৪
- খ) ১৭৭২সঠিক উত্তর
- গ) ১৭৬৬
- ঘ) ১৮৫৬
ব্যাখ্যা: ১৭৭২ সালে ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয়। এ জেলার আয়তন ১,৪৬৩.৬০ বর্গ কিমি.। ঢাকা জেলার উপজেলার সংখ্যা ৫টি, পৌরসভা ৩টি, ইউনিয়ন ৬২টি এবং গ্রাম ১,৯৯৯টি। ঢাকা বাংলাদেশের রাজধানী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: 'তারাপুরী' কী?
- ক) উন্নতজাতের বেগুনসঠিক উত্তর
- খ) তারকালোক
- গ) উন্নতজাতের আম
- ঘ) মহাকাশে তারার মেলা
ব্যাখ্যা: ইত্তরা, শুকতারা ও তারাপুরী উন্নতজাতের বেগুনের নাম। মোহনভোগ, ল্যাংড়া, ফজলী, গোপালভোগ, হিমসাগর, লক্ষণভোগ ইত্যাদি উন্নতজাতের আমের নাম।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৯: বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল পদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
- ক) ৬২
- খ) ৮১
- গ) ৭৭সঠিক উত্তর
- ঘ) ৩২
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল পদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ন্যায়পাল তাঁর দায়িত্ব পালন সম্পর্কে বার্ষিক রিপোর্ট প্রণয়ন করবে। এ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: হলিউড কোথায় অবস্থিত?
- ক) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়সঠিক উত্তর
- খ) যুক্তরাজ্যের লন্ডনে
- গ) ফ্রান্সের প্যারিসে
- ঘ) ভারতের বোম্বে
ব্যাখ্যা: বিশ্বে সিনেমা শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত হলিউড। এ হলিউড যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। সিনেমা শিল্পের জন্য বিশ্বের আরেকটি প্রসিদ্ধ স্থান বলিউড, যা ভারতের বোম্বেতে অবস্থিত।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
