মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৭০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: 'চাঁদের হাট' বাগধারাটির অর্থ কী?
- ক) বন্ধুদের সমাগম
- খ) আত্মীয় সমাগম
- গ) প্রিয়জন সমাগমসঠিক উত্তর
- ঘ) গণ্যমান্যদের সমাগম
বিষয়: বাংলা
প্রশ্ন ২: শুদ্ধ বানান কোনটি?
- ক) পিপিলিকা
- খ) পিপিলীকা
- গ) পীপিলিকা
- ঘ) পিপীলিকাসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'অর্ধচন্দ্র'-এর অর্থ কী?
- ক) আদর করা
- খ) শাসন করা
- গ) গলা ধাক্কা দেয়াসঠিক উত্তর
- ঘ) অমাবস্যা
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪: 'চপল'-এর বিপরীতার্থক শব্দ কী?
- ক) সম্ভাব্য
- খ) রাশভারী
- গ) ঠাণ্ডা
- ঘ) গম্ভীরসঠিক উত্তর
ব্যাখ্যা: 'চপল' বিশেষণবাচক শব্দটির অর্থ অস্থির; চঞ্চল, যার বিপরীতার্থক শব্দ গম্ভীর। 'ঠাণ্ডা' শব্দটির বিপরীতার্থ শব্দ 'গরম'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: 'অভিলাষ' শব্দটির অর্থ কী?
- ক) ইচ্ছাসঠিক উত্তর
- খ) অভিশাপ
- গ) গলিত লাশ
- ঘ) অভিনয়
ব্যাখ্যা: 'অভিলাষ' বিশেষ্যবাচক শব্দটির অর্থ : ইচ্ছা; বাসনা; স্পৃহা। 'অভিনয়' শব্দের অর্থ : নাট্য প্রদর্শন; ভান। অভিশাপ শব্দের অর্থ : অভিসম্পাত; শাপ; অনিষ্ট কামনা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: 'চিনির পুতুল'-এর অর্থ কী?
- ক) পরিশ্রম কাতরসঠিক উত্তর
- খ) পরিশ্রমী
- গ) কর্মবিমুখ
- ঘ) দক্ষ কর্মী
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: 'পাথার' শব্দের অর্থ কী?
- ক) সৈকত
- খ) শৈল
- গ) আকাশ
- ঘ) সমুদ্রসঠিক উত্তর
ব্যাখ্যা: 'পাথার' বিশেষ্যবাচক শব্দটির অর্থ : সাগর; সমুদ্র; বিস্তীর্ণ জলরাশি। শৈল, সৈকত ও আকাশ শব্দের অর্থ যথাক্রমে : পর্বত, বালুকাময় বিস্তৃত তীরভূমি ও গগন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: শুদ্ধ বানান কোনটি?
- ক) দুরবস্থাসঠিক উত্তর
- খ) দুরাবস্থা
- গ) দূরবস্থা
- ঘ) দূরাবস্থা
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: 'গৌফ-খেজুরে' বাগধারাটির অর্থ কী?
- ক) আরামপ্রিয়
- খ) উদাসীন
- গ) নিতান্ত অলসসঠিক উত্তর
- ঘ) পরমুখাপেক্ষী
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত হয়?
- ক) উড়নচণ্ডী
- খ) আটকপালেসঠিক উত্তর
- গ) ছা-পোষা
- ঘ) ভূশণ্ডির কাক
ব্যাখ্যা: 'হতভাগ্য' অর্থে 'আটকপালে' শব্দটি ব্যবহৃত হয়। 'ভূশণ্ডির কাক' দ্বারা 'দীর্ঘজীবী' বোঝায়। 'ছা পোষা' দ্বারা 'অত্যন্ত গরিব' এবং 'উড়নচণ্ডী' শব্দটি 'অমিতব্যয়ী' অর্থে ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: Spread Sheet প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয়?
- ক) হিসাব নিকাশসঠিক উত্তর
- খ) ডিজাইন
- গ) ওয়ার্ড প্রসেসিং
- ঘ) তথ্য ব্যবস্থাপনা
ব্যাখ্যা: Spread Sheet প্রোগ্রাম দ্বারা হিসাব-নিকাশ ও ডাটা এন্ট্রির কাজ করা হয়। MS Excel একটি spread sheet প্রোগ্রাম। এর একটি page মানে একটি work sheet. MS Excel-এর একটি work sheet-এর ৮ম-১১তম ভার্সন পর্যন্ত Row সংখ্যা ৬৫৫৩৬ ও Column সংখ্যা ২৫৬।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ক) কাতার
- খ) কানাডা
- গ) জাপান
- ঘ) রাশিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: ২১তম ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ সালের ১৪ জুন-১৫ জুলাই রাশিয়ায় অনুষ্ঠিত হয়। ২২তম বিশ্বকাপ ফুটবল ২০২২ সালে অনুষ্ঠিত হবে কাতারে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৩: বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) কাজী নজরুল ইসলামসঠিক উত্তর
- গ) শামসুর রাহমান
- ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা: বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। এটি ১৯২৮ সালে 'শিখা' পত্রিকার দ্বিতীয় বার্ষিক সংখ্যায় 'নতুনের গান' শিরোনামে প্রকাশিত হয়। পরে এর নাম হয় 'চল চল চল'। এটি তার 'সন্ধ্যা' কাব্যের অন্তর্গত।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ১৪: কোনটি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র?
- ক) সিসমোগ্রাফসঠিক উত্তর
- খ) সেক্সট্যান্ট
- গ) ব্যারোমিটার
- ঘ) ম্যানোমিটার
ব্যাখ্যা: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। দিক ও দ্রাঘিমাংশ নির্ণায়ক যন্ত্রের নাম সেক্সট্যান্ট। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম ম্যানোমিটার।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ১৫: কোনটাকে সামাজিক অন্তর্জাল (Social Network) বলে?
- ক) Yahoo
- খ) Firefox
- গ) Google
- ঘ) Facebookসঠিক উত্তর
ব্যাখ্যা: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে ফেসবুক (Facebook)। ফেসবুক চালু হয় ৪ ফেব্রুয়ারি ২০০৪। এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। Google হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এবং Yahoo একটি সার্চ ইঞ্জিন। আর Firefox হলো বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৬: দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- ক) নীলফামারী
- খ) ঠাকুরগাঁ
- গ) লালমনিরহাটসঠিক উত্তর
- ঘ) কুড়িগ্রাম
ব্যাখ্যা: ৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বা ১ আগস্টের প্রথম প্রহরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হয়। তবে স্থলসীমান্ত চুক্তির মধ্যে দহগ্রাম-আঙ্গরপাতা ছিটমহল না থাকা এবং তিন বিঘা করিডোরের মাধ্যমে মূল ভূ-খণ্ডের সাথে যোগাযোগের নির্দিষ্ট পথ থাকায় দহগ্রাম ছিটমহলটি এখনও রয়েছে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ১৭: MS Excel এ সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি?
- ক) Sum (C9 : C12)
- খ) Sum (C9 + C12)
- গ) Sum = (C9 : C12)
- ঘ) = Sum (C 9 : C 12)সঠিক উত্তর
ব্যাখ্যা: MS Excel যোগ করার ক্ষেত্রে ফর্মুলার শুরুতে = চিহ্ন ব্যবহার করার পর Sum লিখে Column range ঠিক করে দিতে হয়। Column range ঠিক করার জন্য প্রথমটির পরে : চিহ্ন ব্যবহার করতে হয় এবং range কে প্রথম বন্ধনী ( ) দ্বারা আবদ্ধ করতে হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৮: পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
- ক) চাঁদপুর
- খ) সিরাজগঞ্জ
- গ) রাজশাহী
- ঘ) গোয়ালন্দসঠিক উত্তর
ব্যাখ্যা: পদ্মা ও যমুনা নদীর এক পাড় রাজবাড়ীর গোয়ালন্দ এবং অন্য পাড় মানিকগঞ্জের শিবালয়ে মিলিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: ইউক্রেনের রাজধানীর নাম কী?
- ক) কিয়েভসঠিক উত্তর
- খ) মালদোভা
- গ) রিগা
- ঘ) ক্রেমলিন
ব্যাখ্যা: ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। মালদোভার রাজধানীর নাম কিশিনাউ। লাটভিয়ার রাজধানীর নাম রিগা এবং রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম ক্রেমলিন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: পিসিকালচার (Pisciculture) বলতে কী চাষ বোঝায়?
- ক) রেশম
- খ) তুলা
- গ) মৎস্যসঠিক উত্তর
- ঘ) মৌমাছি
ব্যাখ্যা: বিজ্ঞানের যে শাখায় মৎস্য চাষ নিয়ে আলোচনা করা হয় তাকে Pisciculture বলে। বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করার বিদ্যাকে এপিকালচার (Apiculture) বলে। বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষ পদ্ধতিকে বলে সেরিকালচার (Sericulture)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
