মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৭০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১: বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল কেন বিখ্যাত?
- ক) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন
- খ) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়
- গ) তাজউদ্দীন আহমদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন
- ঘ) উপরের সবগুলোইসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। রাষ্ট্রীয় কার্যক্রম মূলত শুরু হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল থেকে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে ১৭ এপ্রিলের মুজিবনগর সরকারের ভূমিকা অসামান্য হওয়ায় বাংলাদেশের ইতিহাসে এই তারিখটি বিশেষভাবে পরিচিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২: বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়?
- ক) ৪ নভেম্বর ১৯৭২
- খ) ১৬ ডিসেম্বর ১৯৭২সঠিক উত্তর
- গ) ২৬ মার্চ ১৯৭২
- ঘ) ১৭ এপ্রিল ১৯৭২
ব্যাখ্যা: ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে সংবিধানের খসড়া উত্থাপিত হয় এবং ৪ নভেম্বর তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান প্রবর্তিত/ কার্যকর হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: বছরের সবচে' বড় দিন কোনটি?
- ক) ২৩ ডিসেম্বর
- খ) ১৬ মার্চ
- গ) ২১ অক্টোবর
- ঘ) ২১ জুনসঠিক উত্তর
ব্যাখ্যা: ২১ জুন উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। এ তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত সংঘটিত হয়। ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। এ তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত সংঘটিত হয়। পক্ষান্তরে, ২৩ সেপ্টেম্বর এবং ২১ মার্চ তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪: বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ–
- ক) কম হয়
- খ) বেশি হয়
- গ) একই হয়সঠিক উত্তর
- ঘ) খুবই কম হয়
ব্যাখ্যা: বৈদ্যুতিক পাখা ধীরে বা জোরে ঘোরা রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। রেগুলেটরে পরিবর্তনশীল রোধ থাকে। রোধ বাড়ানো হলে পাখা ধীরে ধীরে ঘোরে। পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়, কারণ এ সময় রেগুলেটরে বিদ্যুৎশক্তি তাপশক্তি হিসেবে অপচয় হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫: কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?
- ক) ৭ মার্চ ১৯৭১
- খ) ২৬ মার্চ ১৯৭১সঠিক উত্তর
- গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
- ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। অন্যদিকে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১৭ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?' –গানটির রচয়িতা কে?
- ক) শহীদ আলতাফ মাহমুদ
- খ) শহীদুল্লাহ কায়সার
- গ) আবদুল গাফফার চৌধুরীসঠিক উত্তর
- ঘ) আপেল মাহমুদ
ব্যাখ্যা: ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি'-এর রচয়িতা হলেন– বিশিষ্ট সাংবাদিক, কবি ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী এবং এর বর্তমান সুরকার হলেন শহীদ আলতাফ মাহমুদ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭: ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দুন মজলিশ কার নেতৃত্বে গঠিত হয়?
- ক) অধ্যাপক আবুল কাশেমসঠিক উত্তর
- খ) কামরুদ্দিন আহমদ
- গ) আবদুল মতিন
- ঘ) আবদুস সালাম
ব্যাখ্যা: 'তমদ্দুন মজলিশ' হলো ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রথম প্রতিষ্ঠান। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা বের করে সংগঠনটি (প্রকাশকাল ১৫ সেপ্টেম্বর ১৯৪৭)। রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে সংগঠনটির ভূমিকা ছিল অনন্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'– লাইনটি কার?
- ক) ভারতচন্দ্র রায় গুণাকরসঠিক উত্তর
- খ) মুকুন্দরাম চক্রবর্তী
- গ) মদনমোহন তর্কালঙ্কার
- ঘ) কামিনী রায়
ব্যাখ্যা: 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' লাইনটি ভারতচন্দ্র রায়গুণাকরের। এটি 'অন্নদামঙ্গল' কাব্যের পঙ্ক্তি। ঈশ্বরী পাটনী অন্নদা (চণ্ডী) দেবীর কাছে এ প্রার্থনা করেছিলেন। 'অন্নদামঙ্গল' কাব্যের বিখ্যাত পঙ্ক্তি নগর পুড়িলে দেবালয় কি এড়ায়; মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন; বড়র পিরীতি বালির বাঁধ; ক্ষড়িতে বাঘের দুধ মেলে; জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী। অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯: বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
- ক) সুন্দরবনসঠিক উত্তর
- খ) ভোলা
- গ) মনপুরা
- ঘ) সেন্টমার্টিন
ব্যাখ্যা: বাংলাদেশ হলো পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। আর বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ হলো সুন্দরবন। ভোলা হলো বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। মনপুরা দ্বীপটির অবস্থান ভোলা জেলায়। অন্যদিকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন, যা কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১০: বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
- ক) পঞ্চগড়সঠিক উত্তর
- খ) কুড়িগ্রাম
- গ) ঠাকুরগাঁও
- ঘ) নীলফামারী
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বউত্তরের জেলা হলো পঞ্চগড়। এটি ১ ফেব্রুয়ারি ১৯৮৪ প্রতিষ্ঠা লাভ করে এবং ৫টি উপজেলা নিয়ে গঠিত। জেলাটির আয়তন ১,৪০৪.৬২ বর্গ কিলোমিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: ম্যাডোনা-৪৩ ছবিটির শিল্পী কে?
- ক) পাবলো পিকাসো
- খ) জয়নুল আবেদিনসঠিক উত্তর
- গ) কামরুল হাসান
- ঘ) ধ্রুব এষ
ব্যাখ্যা: ১৯৪৩ সালে দুর্ভিক্ষের পটভূমিতে একজন কঙ্কালসার মা ও তার কঙ্কালসার শিশুকে নিয়ে শিল্পাচার্য জয়নুলের আঁকা ছবির নাম 'ম্যাডোনা-১৯৪৩'। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে– সংগ্রাম (গরু), ঝড়, মইটানা, গাঁয়ের বধূ, সাঁওতাল রমণী, মা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১২: জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
- ক) লুই আই কানসঠিক উত্তর
- খ) ফ্রাঙ্ক লয়েড রাইট
- গ) ফ্রাঙ্ক গ্যারী
- ঘ) ফজলুর রহমান খান
ব্যাখ্যা: সংসদ ভবনের স্থপতি লুই আই কান যুক্তরাষ্ট্রের নাগরিক। ১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আই কান তার পিতা-মাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন। তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। এ ভবনের নকশায় তিনি সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিরোধকে বিবেচনা করে অত্যন্ত গুরুত্বের সাথে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৩: টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদের উজানে নির্মিত?
- ক) পদ্মা
- খ) সুরমা
- গ) বরাকসঠিক উত্তর
- ঘ) কর্ণফুলী
ব্যাখ্যা: নির্মাণাধীন টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। এটি বাংলাদেশের বরাক নদের উজানে নির্মিত হচ্ছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৪: বাংলাদেশে কয়টি নদ আছে?
- ক) ১টি
- খ) ২টি
- গ) ৩টি
- ঘ) ৪টিসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশে নদের সংখ্যা চারটি। নদগুলো হলো– কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ ও কুমার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: ম্যাগনাকার্টা কত খ্রিস্টাব্দে প্রণীত হয়?
- ক) ১২১৫ খ্রিস্টাব্দেসঠিক উত্তর
- খ) ১২১০ খ্রিস্টাব্দে
- গ) ১২২৫ খ্রিস্টাব্দে
- ঘ) ১২১২ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা: ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল হচ্ছে ম্যাগনাকার্টা। এটি ১২১৫ সালে স্বাক্ষরিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: কোনটি বলকান রাষ্ট্র?
- ক) সুইডেন
- খ) বাহামা
- গ) বুলগেরিয়াসঠিক উত্তর
- ঘ) উজবেকিস্তান
ব্যাখ্যা: তুর্কি শব্দ 'বলকান'-এর অর্থ পার্বত্যাঞ্চল। ভৌগোলিক পরিভাষায় বলকান হলো উপদ্বীপ। এ অঞ্চলের দেশগুলো হলো– ১. আলবেনিয়া, ২. বসনিয়া অ্যান্ড হার্জেগোবিনা, ৩. বুলগেরিয়া, ৪. ক্রোয়েশিয়া, ৫. রোমানিয়া, ৬. গ্রিস, ৭. সার্বিয়া, ৮. তুরস্ক, ৯. মেসিডোনিয়া, ১০. মন্টিনিগ্রো, ১১. স্লোভেনিয়া ও ১২. কসোভো।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: কোন শহর চির বসন্তের শহর নামে পরিচিত?
- ক) জুরিখ
- খ) রোম
- গ) ব্রাসেলস
- ঘ) মাদ্রিদ
ব্যাখ্যা: Note : চির বসন্তের শহর বা নগরী নামে পরিচিত কিটো (ইকুয়েডর)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৮: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
- ক) ১২০তম
- খ) ১২৫তম
- গ) ১৪০তম
- ঘ) ১৩৬তমসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। একই তারিখে বাংলাদেশের সাথে অন্য দুটি দেশ গ্রানাডা ও গিনি বিসাউ জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়। কিন্তু বর্ণ অনুসারে বাংলাদেশ প্রথমে বিধায় ১৩৬তম দেশ হিসেবে বাংলাদেশকে জাতিসংঘে অন্তর্ভুক্ত করা হয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১৯: বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক) ওয়াশিংটনসঠিক উত্তর
- খ) নিউইয়র্ক
- গ) ব্রাসেলস
- ঘ) জুরিখ
ব্যাখ্যা: বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত। ১-২২ জুলাই ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২০: বাংলাদেশের কোন জেলায় খাসিয়া নৃ-গোষ্ঠীর লোক বাস করে?
- ক) সিলেটসঠিক উত্তর
- খ) ময়মনসিংহ
- গ) পটুয়াখালী
- ঘ) বান্দরবান
ব্যাখ্যা: খাসিয়া নৃ-গোষ্ঠী সিলেট জেলায় বসবাস করে। এছাড়াও সিলেটে মুন্ডা, রবিদাস, কুর্মি, গারো, নায়েফ, পাত্র, চীন, বোনজ, ভূমিজ, মণিপুরী উপজাতিরা বাস করে। ময়মনসিংহে গারো, বর্মণ, হাজং ও ডালু উপজাতি বাস করে। পটুয়াখালীতে মারমা ও রাখাইন উপজাতি বাস করে। বান্দরবানে বম, লুসাই, খিয়াং, খুমি, চাক, চাকমা, তঞ্চঙ্গ্যা, মারমা, রাখাইন, পাংখোয়া এবং ম্রো উপজাতিরা বাস করে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
