বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষা ২০২১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৭৮
- ৭৮
- ৭৮ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৭৮
প্রশ্ন ১: নিপাতনে সিদ্ধ সন্ধি সম্পর্কে কোনটি সঠিক?
- ক) যে সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে নাসঠিক উত্তর
- খ) সে সন্ধি সকল নিয়ম মানে
- গ) যে সন্ধি দুটি ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয়
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: যে সন্ধি সাধারণ সন্ধির নিয়মের বাইরে গিয়ে গঠিত হয়, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
প্রশ্ন ২: 'তিমির হননের কবি' কে?
- ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ) জীবনানন্দ দাশসঠিক উত্তর
- গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কবিতার প্রধান কবি; 'তিমির হননের কবি' তাঁর পরিচিত অভিধা।
প্রশ্ন ৩: মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যগ্রন্থ কোনটি?
- ক) নেকড়ে অরণ্য
- খ) বন্দী শিবির থেকেসঠিক উত্তর
- গ) আমি বীরাঙ্গনা বলছি
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'বন্দী শিবির থেকে' শামসুর রাহমানের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ; 'নেকড়ে অরণ্য' শওকত ওসমানের উপন্যাস।
প্রশ্ন ৪: 'মৃতবৎসা' শব্দটির অর্থ কী?
- ক) যে নারীর সন্তান হয়ে মারা যায়সঠিক উত্তর
- খ) যে নারী মৃত সন্তান জন্ম দেয়
- গ) যে নারী সন্তান জন্ম দিয়ে মারা যায়
- ঘ) যে নারীর কোনোদিন সন্তান হয়নি
ব্যাখ্যা: মৃতবৎসা হলো সেই নারী, যার একের পর এক সন্তান জন্মের পর মারা যায়।
প্রশ্ন ৫: 'আমাদের পুকুরে অনেক মাছ আছে' — এখানে 'পুকুরে' কোন কারক?
- ক) অপাদান কারক
- খ) অধিকরণ কারকসঠিক উত্তর
- গ) করণ কারক
- ঘ) কর্তৃ কারক
ব্যাখ্যা: ক্রিয়ার আধার বা স্থান বোঝাচ্ছে বলে 'পুকুরে' অধিকরণ কারক।
প্রশ্ন ৬: 'নেমেসিস' নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে?
- ক) প্রথম বিশ্বযুদ্ধ
- খ) পঞ্চাশের মন্বন্তরসঠিক উত্তর
- গ) বায়ান্নর ভাষা আন্দোলন
- ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা: নুরুল মোমেনের 'নেমেসিস' নাটকে পঞ্চাশের মন্বন্তরের (১৯৪৩ সালের দুর্ভিক্ষ) প্রেক্ষাপট উঠে এসেছে।
প্রশ্ন ৭: 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' — উক্তিটি কার?
- ক) মুকুন্দরাম চক্রবর্তী
- খ) ভারতচন্দ্রসঠিক উত্তর
- গ) আলাওল
- ঘ) দৌলত কাজী
ব্যাখ্যা: অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনীর এই প্রার্থনা ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা।
প্রশ্ন ৮: 'আট কপালে' বাগধারার অর্থ কী?
- ক) মন্দ মানুষ
- খ) খারাপ মানুষ
- গ) উন মানুষ
- ঘ) হতভাগ্যসঠিক উত্তর
ব্যাখ্যা: 'আট কপালে' বাগধারার অর্থ হতভাগ্য বা দুর্ভাগা।
প্রশ্ন ৯: 'লবণ' শব্দের বিশেষণ কোনটি?
- ক) লবণাক্তসঠিক উত্তর
- খ) নুন
- গ) লাবণ্য
- ঘ) ললিত
ব্যাখ্যা: লবণ থেকে লবণাক্ত (বিশেষণ) হয়; নুন সমার্থক বিশেষ্য, লাবণ্য ভিন্ন বিশেষ্য।
প্রশ্ন ১০: 'কৃতবিদ্যা' শব্দের ব্যাসবাক্য কোনটি?
- ক) কৃত যে বিদ্যা
- খ) কৃত বিদ্যা যার
- গ) কৃত যে বিদ্য
- ঘ) কৃত হয়েছে যার বিদ্যা
প্রশ্ন ১১: একজন শ্রেষ্ঠ 'বৈয়াকরণবিদ' কে?
- ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ) পাণিনিসঠিক উত্তর
- ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: সংস্কৃত ব্যাকরণের জনক হিসেবে পাণিনি বিশ্বখ্যাত বৈয়াকরণ।
প্রশ্ন ১২: 'অর্বাচীন' এর বিপরীত শব্দ কোনটি?
- ক) নবীন
- খ) পুরাতন
- গ) প্রাচীনসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'অর্বাচীন' মানে আধুনিক বা নবীন; এর বিপরীত 'প্রাচীন'।
প্রশ্ন ১৩: 'দশচক্রে ভগবান ভূত' প্রবাদের অর্থ কী?
- ক) একতাই শক্তি
- খ) দশ জনের চক্রান্তে ভগবানকে মিথ্যা প্রমাণ করা
- গ) দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করাসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রবাদটির ভাব হলো, অনেকে মিলে চক্রান্ত করলে ন্যায়কেও অন্যায় বানিয়ে দেওয়া যায়।
প্রশ্ন ১৪: 'সদ্যোজাত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) সদ্যো + জাত
- খ) সদ্যঃ + জাতসঠিক উত্তর
- গ) সদ্য + জাত
- ঘ) সদ + জাত
ব্যাখ্যা: সদ্যঃ + জাত — বিসর্গ সন্ধির নিয়মে 'সদ্যোজাত' গঠিত হয়েছে।
প্রশ্ন ১৫: বাংলা ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে—
- ক) অনুসর্গ
- খ) প্রত্যয়
- গ) বিভক্তি
- ঘ) কারকসঠিক উত্তর
ব্যাখ্যা: বাক্যে ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে।
প্রশ্ন ১৬: 'মেঘের ধ্বনি' এর বাক্য সংকোচন—
- ক) জীমূতমন্দ্রসঠিক উত্তর
- খ) মৃন্ময়
- গ) মানকি
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: জীমূত মানে মেঘ, মন্দ্র মানে গম্ভীর ধ্বনি; তাই 'মেঘের ধ্বনি' = জীমূতমন্দ্র।
প্রশ্ন ১৭: 'চন্দ্রাবতী' হলেন—
- ক) বাংলা নাটকের রচয়িতা
- খ) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিসঠিক উত্তর
- গ) একটি কাব্যগ্রন্থ
- ঘ) বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা
ব্যাখ্যা: মধ্যযুগের কবি চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হিসেবে স্বীকৃত।
প্রশ্ন ১৮: রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
- ক) বলাকা
- খ) গীতাঞ্জলি
- গ) ডাকঘর
- ঘ) শেষের কবিতাসঠিক উত্তর
ব্যাখ্যা: 'শেষের কবিতা' উপন্যাস; বলাকা ও গীতাঞ্জলি কাব্য এবং ডাকঘর নাটক।
প্রশ্ন ১৯: কোন দেশে কাজী নজরুল ইসলাম-কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
- ক) বাংলাদেশ
- খ) যুক্তরাজ্য
- গ) কানাডা
- ঘ) ভারত
প্রশ্ন ২০: They are two brothers, but _____ of them were honest.
- ক) neitherসঠিক উত্তর
- খ) either
- গ) both
- ঘ) not one
ব্যাখ্যা: দুজনের কেউই সৎ ছিল না — এই নেতিবাচক অর্থে 'neither of them' বসে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭৮ প্রশ্ন · ৭৮ মিনিট · সাথে সাথে ফলাফল
বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়-এর আরও প্রশ্নপত্র
সব দেখুন →সচরাচর জিজ্ঞাসা
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
