শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি’র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের কয়টি খণ্ড?
- ক) ২টি
- খ) ৩টি
- গ) ৪টিসঠিক উত্তর
- ঘ) ৫টি
ব্যাখ্যা: 'শ্রীকান্ত' বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস। এর ৪টি খণ্ড যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ ও ১৯৩৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটির প্রথম খণ্ড প্রকাশের সময় শরৎচন্দ্র নিজের নাম শ্রীকান্ত শর্মা ব্যবহার করেন। উল্লেখযোগ্য চরিত্র: রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অভয়া, কমললতা, সুনন্দা। ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: আরজ আলী মাতুব্বর কী হিসেবে পরিচিত?
- ক) কবি
- খ) নাট্যকার
- গ) দার্শনিকসঠিক উত্তর
- ঘ) কথাসাহিত্যিক
ব্যাখ্যা: লৌকিক দার্শনিক আরজ আলী মাতুব্বর ১৩০৭ বঙ্গাব্দে বরিশালের লামচারি গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। সমস্ত জীবন সংগ্রাম করেছেন দারিদ্র্য এবং অন্ধ ধর্মবিশ্বাসের বিরুদ্ধে। তিনি আনুষ্ঠানিক বিদ্যাশিক্ষার সুযোগ পাননি। কিন্তু কঠিন পরিশ্রমে বিদ্যা অর্জন এবং ধর্মীয় মূঢ়তার বিরুদ্ধে দাঁড়াতে শক্তি অর্জন করেছেন। 'সত্যের সন্ধান' (১৯৭৩), 'সৃষ্টি-রহস্য' (১৯৭৭) ও 'স্মরণিকা' (১৯৮২) তার তিনটি মূল্যবান দার্শনিক গ্রন্থ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাকে বলা হয়?
- ক) ৫ জন যোদ্ধাকে
- খ) ৫ জন কবিকেসঠিক উত্তর
- গ) ৫ জন নাট্যকারকে
- ঘ) ৫ জন সমালোচককে
ব্যাখ্যা: বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে প্রধান পাঁচজনকে পঞ্চপাণ্ডব বলা হয়। রবীন্দ্রনাথের পর তারাই বাংলা ভাষার প্রধান কবি। তারা হচ্ছেন বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪), জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০), বিষ্ণু দে (১৯০৯-১৯৮২) ও অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৭)। এ পাঁচজন কবি মিলে সৃষ্টি করেন বাংলা ভাষায় আধুনিক কবিতা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: 'কেরী সাহেবের মুন্সী' কার লেখা?
- ক) রাজারাম বসু
- খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- গ) প্রমথনাথ বিশীসঠিক উত্তর
- ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: 'কেরী সাহেবের মুন্সী' (১৯৫৮) উপন্যাসটির রচয়িতা প্রমথনাথ বিশী (১৯০১-১৯৮৫)। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো কাব্যগ্রন্থ দেয়ালী (১৯২৩), বসন্ত সেনা (১৯২৯), যুক্তবেণী (১৯৪৮), হংস মিথুন (১৯৫০), উত্তর মেঘ (১৯৫৩), কিংশুক বহ্নি (১৯৫৯), শ্রেষ্ঠ কবিতা (১৯৬১)। উপন্যাস পদ্মা (১৯৩৬), জোড়াদিঘির চৌধুরী পরিবার (১৯৪৭), অশ্বত্থের অভিশাপ (১৯৪৮), চলন বিল (১৯৫১), লালকেল্লা (১৯৬৩), বঙ্গভঙ্গ (১৯৬৩)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: সনেটে কয়টি লাইন থাকে?
- ক) ১২টি
- খ) ১৬টি
- গ) ১৪টিসঠিক উত্তর
- ঘ) ১৫টি
ব্যাখ্যা: প্রতি পঙ্ক্তিতে চৌদ্দ অক্ষরযুক্ত চৌদ্দ পঙ্ক্তির নির্দিষ্ট কলেবরে কবি হৃদয়ের একটি অনুভূতি এক বিশিষ্ট ছন্দরীতিতে রূপায়িত হয়ে উঠলে তাকে সনেট বলা হয়। সনেট শব্দটি ইতালিয়ান Sonetto শব্দ থেকে এসেছে, যার অর্থ গীতিময় মৃদু ঝংকার। ইতালিয়ান কবি পেত্রার্ক এ ধারার আদি কবি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক। 'বঙ্গভাষা' তার প্রথম রচিত সনেট।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: বেগম রোকেয়ার রচনা কোনটি?
- ক) ভাষা ও সাহিত্য
- খ) লালসালু
- গ) আয়না
- ঘ) অবরোধবাসিনীসঠিক উত্তর
ব্যাখ্যা: 'অবরোধবাসিনী' বেগম রোকেয়ার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। কতগুলো ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি-কান্না নিয়ে এ গ্রন্থের কাহিনী রচিত। সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত মুসলমান পরিবারে পর্দার নামে অবরোধের অমানবিক ঘটনার ৪৭টি চিত্র তুলে ধরেছেন গ্রন্থটিতে। মাসিক 'মোহাম্মদী'র মহিলা পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯২৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত। ১৯৩১ সালে অবরোধবাসিনী নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: 'আরেক ফাল্গুন' উপন্যাসের বিষয় কী?
- ক) মুক্তিযুদ্ধ
- খ) ভাষা আন্দোলনসঠিক উত্তর
- গ) গণঅভ্যুত্থান
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান 'আরেক ফাল্গুন' (১৯৬৯) উপন্যাস রচনা করেন। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, মুনিম, আসাদ, সালমা, রসুল চরিত্রের প্রেম-প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: 'আত্মহত্যার অধিকার' কার লেখা?
- ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- খ) মানিক বন্দ্যোপাধ্যায়সঠিক উত্তর
- গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: একটি দরিদ্র পরিবারের লাঞ্ছিত জীবন কাহিনী নিয়ে রচিত 'আত্মহত্যার অধিকার' মানিক বন্দ্যোপাধ্যায়ের 'অতসী মামী ও অন্যান্য গল্প' গল্পগ্রন্থের অন্যতম বিখ্যাত গল্প। গল্পটিতে গরিব নীলমণির কষ্টের কাহিনী বিবৃত হওয়ার পাশাপাশি তার যুবতী মেয়ে শ্যামা কইকে দলিত করে ফেডাবে তার জীবনের রস আস্বাদনের প্রতি আকৃষ্ট হয়েছে, সেই আসক্তিকেই বড় করে দেখানো হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: শুদ্ধ বানান কোনটি?
- ক) পিপীলিকাসঠিক উত্তর
- খ) বুদ্ধিজীবি
- গ) অগ্রাশয়
- ঘ) অন্তস্বত্তা
ব্যাখ্যা: 'বুদ্ধিজীবি'-এর শুদ্ধ বানান 'বুদ্ধিজীবী', 'অগ্রাশয়'-এর শুদ্ধ বানান অগ্ন্যাশয় এবং 'অন্তস্বত্তা'-এর সঠিক বানান অন্তঃসত্ত্বা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
- ক) উপমান
- খ) উপমিত
- গ) কর্মধারয়
- ঘ) উপপদ তৎপুরুষসঠিক উত্তর
ব্যাখ্যা: যে কর্মধারয় সমাসে সাধারণ কর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের মিলন হয়, তাকে বলে উপমান কর্মধারয় সমাস। যেমন– শশকের মতো ব্যস্ত = শশব্যস্ত। সাধারণ গুণের উল্লেখ ব্যতীত উপমেয়ের সঙ্গে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস। যেমন– কুমারী ফুলের ন্যায় = ফুলকুমারী। বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যের বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় কর্মধারয় সমাস। যেমন– নীল যে পদ্ম = নীলপদ্ম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'কাঁচামিঠা'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক) কাঁচা ও মিঠা
- খ) যা কাঁচা তাই মিঠাসঠিক উত্তর
- গ) কাঁচার মিঠা
- ঘ) কাঁচামিঠা
ব্যাখ্যা: 'কাঁচামিঠা'-এর ব্যাসবাক্য 'যা কাঁচা তাই মিঠা'। এটি দুটি সর্বনামযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। এছাড়া নিম্নলিখিতভাবেও দ্বন্দ্ব সমাস সাধিত হয়: দুটি ক্রিয়াযোগে: চলাফেরা, পড়াশুনা, দেখাশুনা। দুটি ক্রিয়া বিশেষণযোগে: পাকেপ্রকারে, আগে-পাছে, ঘুরে-ফিরে। দুটি বিশেষণ যোগে: কম-বেশি, আসল-নকল, ভালো-মন্দ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: 'ফেকলু পার্টি' বাগধারাটির অর্থ কি?
- ক) ক্ষমতাসীন পার্টি
- খ) বিরোধী পার্টি
- গ) কদরহীন লোকসঠিক উত্তর
- ঘ) নিকৃষ্ট লোক
ব্যাখ্যা: ফেকলু পার্টি বাগধারাটির অর্থ আজেবাজে লোক, কদরহীন লোক, সামান্য মানুষ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: 'বক দেখানো' বাগধারাটির অর্থ কি?
- ক) কথায় পটু
- খ) পড়ুয়া
- গ) অশোভনভাবে বিদ্রুপ করাসঠিক উত্তর
- ঘ) মতিভ্রষ্ট হওয়া
ব্যাখ্যা: বক দেখানো বাগধারার অর্থ হাতকে বকের মুখ ও গলার মতো করে অন্যকে অশোভনভাবে বিদ্রুপ করা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: এক কথায় প্রকাশ করুন: দ্বারে থাকে যে =
- ক) দ্বাররক্ষী
- খ) দৌবারিকসঠিক উত্তর
- গ) দ্বারিকা
- ঘ) দারোয়ান
ব্যাখ্যা: দ্বার শব্দের অর্থ দরজা, দুয়ার, প্রবেশ ও নির্গমনের পথ ইত্যাদি। দরজায় পাহারায় থাকে যে কর্মচারী তাকে দ্বারপাল, দ্বারবান, দ্বাররক্ষক, দ্বাররক্ষী, দ্বারী, দ্বারিক দৌবারিক, দারোয়ান ইত্যাদি বলা হয়। তবে বিভিন্ন বাংলা ব্যাকরণ বইয়ে 'দ্বারে থাকে যে' এর এককথায় প্রকাশে 'দৌবারিক' লিখা হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৫: 'নীল-দর্পণ' নাটকের রচয়িতা কে?
- ক) দীনবন্ধু মিত্রসঠিক উত্তর
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) মুকুন্দরাম
- ঘ) মালাধর বসু
ব্যাখ্যা: উনবিংশ শতাব্দীর মধ্যভাগে নীলকরদের অত্যাচারে পীড়িত সাধারণ কৃষক-জীবনের মর্মস্তুদ ছবি 'নীল দর্পণ' নাটকটিতে প্রকাশিত হয়। গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত এবং তা প্রকাশ করেন রেভারেন্ড জেমস লঙ। উল্লেখযোগ্য চরিত্র গোলক বসু, নবীন মাধব, রাইচরণ, তোরাপ, সাবিত্রী, সরলতা, ক্ষেত্রমণি ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৬: 'ইংরেজ' কোন ভাষার শব্দ?
- ক) পর্তুগিজসঠিক উত্তর
- খ) ইংরেজি
- গ) ইতালীয়
- ঘ) জার্মান
ব্যাখ্যা: ইংল্যান্ডের অধিবাসীদের বলা হয় ইংরেজ। শব্দটি পর্তুগিজ শব্দ Ingles, Engrez থেকে বাংলা ভাষায় এসেছে। পর্তুগিজ আরো কিছু শব্দ হলো আনারস, আলপিন, গির্জা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: 'তন্বী' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক) তনু + ঈসঠিক উত্তর
- খ) তন + ঈ
- গ) তনুই + ই
- ঘ) তন + ঈনী
ব্যাখ্যা: উ-কার কিংবা ঊ-কার পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন– সু + অল্প = স্বল্প; সু + আগত = স্বাগত; অনু + ইত = অন্বিত; তনু + ঈ = তন্বী; অনু + এষণ = অন্বেষণ।
বিষয়: গণিত
প্রশ্ন ১৮: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত?
- ক) ৮টিসঠিক উত্তর
- খ) ১০টি
- গ) ৬টি
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে ৩২টিতে পূর্ণমাত্রা, ৮টিতে অর্ধমাত্রা এবং ১০টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না। পূর্ণমাত্রা সম্পন্ন বর্ণ: অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, খ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য় = ৩২টি। অর্ধমাত্রা সম্পন্ন বর্ণ: ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ = ৮টি এবং মাত্রাহীন বর্ণ: এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ = ১০টি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: 'হাঁসুলী বাঁকের উপকথা' কার লেখা?
- ক) মানিক বন্দ্যোপাধ্যায়
- খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়সঠিক উত্তর
- ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: বিশের দশকের প্রতিনিধি স্থানীয় কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলোতে রাঢ় অঞ্চলের গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় নিপুণভাবে উপস্থাপিত হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস হলো: চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), জলসাঘর, কবি (১৯৪২), গণদেবতা (১৯৪২), পঞ্চগ্রাম (১৯৪৩), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭), আরোগ্য নিকেতন (১৯৫৩), পঞ্চপুত্তলী (১৯৫৬), রাধা (১৯৫৭) ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২০: 'সর্প' শব্দের সমার্থক নয় কোনটি?
- ক) সাপ
- খ) এহিসঠিক উত্তর
- গ) বায়ুভুক
- ঘ) হরি
ব্যাখ্যা: 'সর্প' শব্দের সমার্থক শব্দ অহি, উরগ, ভুজগ, ভুজঙ্গম, নাগ, ফণী, ফণাধর, আশীবিষ, বিষধর, সাপ, পন্নগ, বায়ুভুক, ফনধর।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
