সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার/সমমান ২০০৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: ছন্দের যাদুকর কাকে বলা হয়?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) সত্যেন্দ্রনাথ দত্তসঠিক উত্তর
- গ) বিহারীলাল মজুমদার
- ঘ) সুকুমার রায়
ব্যাখ্যা: (ক) 'বিশ্বকবি' রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ'। (খ) সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি 'ছন্দের যাদুকর'। তাঁকে 'ছন্দের রাজা'ও বলা হয়। (গ) বিহারীলাল চক্রবর্তীর উপাধি 'ভোরের পাখি'। (ঘ) সুকুমার রায় সুগায়ক ও সুঅভিনেতা হিসেবে খ্যাত।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: শেষের কবিতা কি?
- ক) কাব্য
- খ) কাব্যোপন্যাসসঠিক উত্তর
- গ) গীতিকবিতা
- ঘ) উপন্যাস
ব্যাখ্যা: (ক) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো— কড়ি ও কোমল, মানসী, বিসর্জন, চিত্রা, চিত্রাঙ্গদা, সোনারতরী, বলাকা, পূরবী, ক্ষণিকা, কল্পনা, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি প্রভৃতি। (খ) রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা', বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা' রোমান্সধর্মী বা কাব্যধর্মী উপন্যাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'দেশে-বিদেশে' কোন শ্রেণীর রচনা?
- ক) আত্মজীবনী
- খ) ভৌগোলিক বিবরণ
- গ) ভ্রমণকাহিনীসঠিক উত্তর
- ঘ) শিক্ষাবিষয়ক
ব্যাখ্যা: (ক) যখন কেউ তার জীবনী নিয়ে লেখেন তাকে আত্মজীবনী শ্রেণীর রচনা বলা হয়। যেমন— কবি জসীমউদ্দীন-এর 'জীবনকথা', শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' (এটি তার আত্মজৈবনিক উপন্যাস) প্রভৃতি। (খ) ভৌগোলিক বিবরণ হলো যখন বিস্তারিতভাবে কোনো ভূ-খণ্ডগত বিবরণ লেখা হয়। (গ) কোনো বিদেশ বা অঞ্চল ভ্রমণ করে তার অভিজ্ঞতা নিয়ে লেখাকে ভ্রমণকাহিনী বলে। 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনী। তিনি বিভিন্ন দেশে বিশেষত কাবুলে অবস্থান ও ভ্রমণ করে যে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছেন, তার পরিচয় এ গ্রন্থে রয়েছে। (ঘ) শিক্ষাবিষয়ক রচনা বলতে বোঝায় যে রচনা কোনো বিশেষ বিষয়ে শিক্ষাদানকল্পে রচিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: শুদ্ধ বানান কোনটি?
- ক) প্রতিধন্দ্বীতা
- খ) উল্লেখিত
- গ) উপর্যুক্তসঠিক উত্তর
- ঘ) উজ্জল
ব্যাখ্যা: (ক) 'প্রতিধন্দ্বীতা' ভুল বানান, শুদ্ধ হবে 'প্রতিদ্বন্দ্বিতা'। (খ) 'উল্লেখিত' ভুল বানান, শুদ্ধ হবে 'উল্লিখিত'। (গ) 'উপর্যুক্ত' বানানটি শুদ্ধ, যার অর্থ উপরিউক্ত। (ঘ) 'উজ্জল' ভুল বানান, শুদ্ধ হবে 'উজ্জ্বল'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায়?
- ক) দুই ভাগে
- খ) তিন ভাগেসঠিক উত্তর
- গ) চার ভাগে
- ঘ) পাঁচ ভাগে
ব্যাখ্যা: (ক) গঠন অনুসারে শব্দ দুই প্রকার। যথা : মৌলিক শব্দ ও সাধিত শব্দ। (খ) অর্থগত দিক থেকে বাংলা শব্দ তিন প্রকার। যথা যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দ। (গ) শব্দের ৪ ভাগে কোনো শ্রেণি বিভাজন নেই। (ঘ) উৎসগত দিক থেকে বাংলা শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা তৎসম শব্দ, অর্ধ-তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশী শব্দ ও বিদেশি শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: উৎসগত বিচারে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায়?
- ক) দুই ভাগে
- খ) তিন ভাগে
- গ) পাঁচ ভাগেসঠিক উত্তর
- ঘ) ছয় ভাগে
ব্যাখ্যা: এ প্রশ্নের ব্যাখ্যা পূর্বের ৫নং প্রশ্নের ব্যাখ্যায় নিহিত। তবে এ প্রশ্নের (ঘ) অনুসারে ছয়ভাগে বাংলায় শব্দের কোনো বিভাজন নেই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: সত্তরের দশকের একজন কবির নাম—
- ক) আবুল হাসান
- খ) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ্সঠিক উত্তর
- গ) আবু কায়সার
- ঘ) মোহাম্মদ রফিক
ব্যাখ্যা: আবুল হাসান, আবু কায়সার, মোহাম্মদ রফিকসহ রফিক আজাদ, আবদুল মান্নান সৈয়দ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, দাউদ হায়দার এরা সবাই ষাটের দশকের কবি। উদ্ধৃত চারজনের মধ্যে একমাত্র রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ্ সত্তরের দশকের কবি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক) শঙ্খনীল কারাগার
- খ) জলাংগীসঠিক উত্তর
- গ) খরাদাহ
- ঘ) কাঁটাতারে প্রজাপতি
ব্যাখ্যা: (ক) 'শঙ্খনীল কারাগার' উপন্যাসের রচয়িতা হুমায়ূন আহমেদ। এতে ব্যর্থ জীবন, দ্বান্দ্বিক চেতনা প্রকাশিত। হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি'। (খ) 'জলাংগী' শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। শওকত ওসমানের অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জাহান্নাম হইতে বিদায়। (গ) 'খরাদাহ' আবু বকর সিদ্দিকের উপন্যাস। এতে গ্রামীণ জীবনের সার্বিক বিপর্যয়ের মধ্যে মানব অস্তিত্বের নির্মম টানাপড়েনের স্বরূপ উন্মোচিত। (ঘ) 'কাঁটাতারে প্রজাপতি' উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। উপন্যাসটি ইলা মিত্রকে নিয়ে লেখা তেভাগা আন্দোলনের ওপর ভিত্তি করে রচিত। অধিকাংশ বইয়ে এটিকে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস লিখে তথ্যবিভ্রাট ঘটিয়েছে। সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো 'হাঙ্গর নদী গ্রেনেড'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: 'অক্টোপাস' উপন্যাস কার রচনা?
- ক) সৈয়দ শামসুল হক
- খ) শওকত ওসমান
- গ) শামসুর রাহমানসঠিক উত্তর
- ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা: (ক) সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস হচ্ছে খেলা রাম খেলে যা, নীল দংশন, এক মহিলার ছবি, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, স্তব্ধতার অনুবাদ, ত্রাহি প্রভৃতি। (খ) শওকত ওসমান লিখিত উপন্যাস হচ্ছে বনি আদম, ক্রীতদাসের হাসি, জননী, জাহান্নাম হইতে বিদায়, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, পুরাতন খঞ্জর ইত্যাদি। (গ) শামসুর রাহমানের উপন্যাস হচ্ছে অক্টোপাস, অদ্ভুত আঁধার এক, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়। তার 'অক্টোপাস' উপন্যাসে মধ্যবিত্ত মানসের বহুমুখী জটিলতার বিন্যাস ঘটেছে। (ঘ) সেলিনা হোসেনের উপন্যাস হচ্ছে জলোচ্ছ্বাস, হাঙর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: সৈয়দ ওয়ালীউল্লাহ্র রচিত নাটক কোনটি?
- ক) নেমেসিস
- খ) তরঙ্গভঙ্গসঠিক উত্তর
- গ) আমলার মামলা
- ঘ) ওরা কদম আলী
ব্যাখ্যা: (ক) নেমেসিস নাটকের রচয়িতা/নাট্যকার নূরুল মোমেন। তাঁর অন্যান্য নাটক হচ্ছে রূপান্তর, যদি এমন হত, নয়াখান্দান, আলোছায়া, শতকরা আশি, যেমন ইচ্ছা তেমন ইত্যাদি। (খ) সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক হচ্ছে বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু। তার 'তরঙ্গভঙ্গ' নাটকে পঞ্চাশের মন্বন্তরের অভিঘাতের প্রতীকী ব্যবহার হয়েছে। (গ) আমলার মামলা, তস্কর লস্কর, কাকন মণি, বাগদাদের কবি, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা শওকত ওসমানের নাটক। (ঘ) মামুনুর রশীদ রচিত নাটক হচ্ছে ওরা কদম আলী, ইবলিশ, মেরাজ দিবস, গিনিপিগ, এখানে নোঙর, সমতট ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১১: জহির রায়হানের 'আরেক ফাল্গুন' কী ধরনের উপন্যাস?
- ক) প্রেমমূলক
- খ) ভাষা আন্দোলনভিত্তিকসঠিক উত্তর
- গ) মনস্তত্ত্বধর্মী
- ঘ) গ্রামীণ প্রকৃতিনির্ভর
ব্যাখ্যা: (ক) জহির রায়হানের প্রেমমূলক উপন্যাস 'তৃষ্ণা' ও 'শেষ বিকেলের মেয়ে' অনেকটা খেয়ালের বশে লেখা। (খ) ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস হচ্ছে 'আরেক ফাল্গুন', ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, প্রেম-প্রণয় উপন্যাসটির মূল বিষয়। (গ) জহির রায়হানের মনস্তত্ত্বধর্মী উপন্যাস 'আর কত দিন'; মুক্তিযুদ্ধের পূর্বের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে লেখা। (ঘ) জহির রায়হানের গ্রামীণ প্রকৃতিনির্ভর উপন্যাস 'হাজার বছর ধরে', যেখানে নদী তীরবর্তী প্রকৃতির কোলে উপন্যাসের নায়ক-নায়িকা বিকশিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: ত্রিশোত্তর কালের সাহিত্যকার কারা?
- ক) উনিশ শ' ত্রিশের পর যে সাহিত্যকারকের জন্ম
- খ) উনিশ শ' ত্রিশের পর যাঁরা সাহিত্য রচনা শুরু করেন
- গ) উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননিসঠিক উত্তর
- ঘ) তের শ' ত্রিশের পর যাঁদের সাহিত্যিক সূচনা ও বিকাশ হয়
ব্যাখ্যা: ত্রিশোত্তর কালের সাহিত্যকার হলেন যারা উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে মুক্ত হতে পারেননি। এরূপ সাহিত্যকার হলেন শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, সমুদ্রগুপ্ত, সিকান্দার আবু জাফর প্রমুখ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
- ক) কল্লোল
- খ) ধূমকেতুসঠিক উত্তর
- গ) সওগাত
- ঘ) মাহেনও
ব্যাখ্যা: (ক) আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে কলকাতা থেকে 'কল্লোল' মাসিক পত্রিকাটি ১৯২৩ খ্রিস্টাব্দে দীনেশরঞ্জন দাশের সম্পাদনায় প্রকাশিত হয়। (খ) কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২২ সালে 'ধূমকেতু', ১৯২০ সালে দৈনিক 'নবযুগ' কাজী নজরুল ইসলাম ও মুজফ্ফর আহমদের যৌথ সম্পাদনায়; কাজী নজরুলের একক সম্পাদনায় ১৯৪১ সালে দৈনিক 'নবযুগ' এবং ১৯২৫ সালে প্রধান পরিচালক হিসেবে কাজী নজরুল ইসলামের 'লাঙল' পত্রিকা প্রকাশিত হয়। (গ) মাসিক সওগাত (১৯১৮) ও সাপ্তাহিক সওগাত (১৯২৮) মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৪: জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম—
- ক) এক পয়সার বাঁশি
- খ) ধূসর গোধূলি
- গ) ধূসর পাণ্ডুলিপিসঠিক উত্তর
- ঘ) ঝরা পালকের কবি
ব্যাখ্যা: (ক) এক পয়সার বাঁশি, হাসু, ডালিম কুমার পল্লীকবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ। (খ) ধূসর গোধূলি নামে জীবনানন্দ দাশের কোনো কাব্যগ্রন্থ নেই। (গ) রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ—
- ক) সর্বহারা
- খ) জিঞ্জীর
- গ) প্রলয়শিখাসঠিক উত্তর
- ঘ) সাম্যবাদী
ব্যাখ্যা: কবি নজরুলের নিষিদ্ধ কাব্যগ্রন্থ হলো প্রলয় শিখা, বিষের বাঁশি, ভাঙার গান। (ক) সর্বহারা (কাব্যগ্রন্থ), (খ) জিঞ্জীর (কাব্যগ্রন্থ) (ঘ) সাম্যবাদী (কাব্যগ্রন্থ)— এ তিনটিই কবি কাজী নজরুল ইসলাম রচিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন?
- ক) বিদ্রোহী
- খ) প্রলয়োল্লাস
- গ) কাণ্ডারী হুঁশিয়ার
- ঘ) আনন্দময়ীর আগমনেসঠিক উত্তর
ব্যাখ্যা: (ক) বিদ্রোহী, (খ) প্রলয়োল্লাস এ কবিতা দুটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। (ঘ) 'আনন্দময়ীর আগমনে' কবিতাটি ধূমকেতুর পূজা সংখ্যায় ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হলে ধূমকেতু নিষিদ্ধ করা হয় এবং কাজী নজরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি ৬ মাস কারাবরণ করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
- ক) মধ্যবর্তিনী
- খ) নষ্টনীড়
- গ) ক্ষুধিত পাষাণসঠিক উত্তর
- ঘ) একরাত্রি
ব্যাখ্যা: (ক) 'মধ্যবর্তিনী' গার্হস্থ্য বিষয়ক গল্প। (খ) 'নষ্টনীড়' সামাজিক গল্প। (গ) 'ক্ষুধিত পাষাণ' অতিপ্রাকৃত গল্প। (ঘ) 'একরাত্রি' প্রেমবিষয়ক গল্প।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
- ক) বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
- খ) বিয়ে পাগলা বুড়োসঠিক উত্তর
- গ) কিঞ্চিত জলযোগ
- ঘ) কল্কি অবতার
ব্যাখ্যা: (ক) 'বুড়ো সালিকের ঘাড়ে রোঁ', 'একেই কি বলে সভ্যতা' মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। (খ) 'বিয়ে পাগলা বুড়ো' সমাজের প্রাচীনপন্থিদের ব্যঙ্গ করে এবং 'সধবার একাদশী' ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে লিখিত দীনবন্ধু মিত্রের দুটি প্রহসন। (গ) 'কিঞ্চিত জলযোগ' জ্যোতিন্দ্রনাথ ঠাকুরের প্রহসন এবং (ঘ) 'কল্কি অবতার' দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি প্রহসন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: 'কৃষ্ণকান্তের উইল'র রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন?
- ক) উইল চুরিজনিত আত্মগ্লানিতে
- খ) হরলালকে বিয়ে করতে ব্যর্থ হয়ে
- গ) ভ্রমরের সুখী জীবন প্রত্যক্ষ করে
- ঘ) স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারেসঠিক উত্তর
ব্যাখ্যা: 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এ উপন্যাসের মুখ্য চরিত্র রোহিণী। রোহিণী যুবতী, পরম রূপবতী, সর্বকর্ম নিপুণা, বুদ্ধিমতী, লাস্য চঞ্চলা সাহসিকা, বিধবা। বিধবা বলেই হিন্দুশাস্ত্র মতে তার ঘরণী হওয়ার পথ সারা জীবনের জন্য বন্ধ। রোহিণী জমিদার পুত্র গোবিন্দলালকে ভালোবাসতো। গোবিন্দলালের স্ত্রী ভ্রমর ছিল কৃষ্ণকায়। রোহিণী গোবিন্দলালকে ভালোবেসে 'স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে' জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করলে গোবিন্দলালই তাকে উদ্ধার করে।
বিষয়: বাংলা
প্রশ্ন ২০: বঙ্কিমচন্দ্রের একটি রোমান্সধর্মী উপন্যাসের নাম—
- ক) ইন্দিরা
- খ) বিষবৃক্ষ
- গ) কপালকুণ্ডলাসঠিক উত্তর
- ঘ) কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা: (ক) 'ইন্দিরা' বঙ্কিমচন্দ্রের ছোট উপন্যাস। ১৮৭২ সালে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং 'উপকথা' সংকলিত হয়। এর মূল কাহিনী কৌতুক, পরিহাসপূর্ণ ও উপভোগ্য। (খ) 'বিষবৃক্ষ' ও (ঘ) 'কৃষ্ণকান্তের উইল' সামাজিক সমস্যা নিয়ে রচিত সামাজিক উপন্যাস। (গ) 'কপালকুণ্ডলা' কাপালিক ও পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে নায়ক নবকুমারের সঙ্গে বিয়ে, সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব রহস্য নিয়ে রোমান্সধর্মী উপন্যাস।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
