সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ১: শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন?
- ক) কুমিল্লা
- খ) পতিসরসঠিক উত্তর
- গ) খুলনা
- ঘ) সাভার
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ শিলাইদহ ছাড়া বাংলাদেশের নওগাঁ জেলার পতিসরে অবস্থান করতেন। জমিদারি দেখাশোনার জন্য তিনি ১৮৯১ সালে এখানে প্রথম আসেন। শেষবার আসেন ১৯৩৭ সালে। এখানে অবস্থানকালে তিনি বহু কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য, প্রবন্ধ ও চিঠি রচনা করেন। এই গ্রামে শিক্ষা, চিকিৎসা, কৃষি, মৃৎশিল্প, তাঁত ইত্যাদির ব্যবস্থা করেন। কবির শ্বশুর বাড়ি ছিল খুলনায়। কবি দুবার ঢাকায় আসেন ১৮৯৮ ও ১৯২৬ সালে।
বিষয়: গণিত
প্রশ্ন ২: প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কী?
- ক) লাইলী মজনু
- খ) শ্রীকৃষ্ণকীর্তন
- গ) চর্যাপদসঠিক উত্তর
- ঘ) পদ্মাবতী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন 'চর্যাপদ' ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয়। চর্যাপদের পুঁথিগুলো ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে বই আকারে প্রকাশিত হয়। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুই পা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নু পা (১৩টি)। অন্যদিকে মধ্যযুগের কাব্যগ্রন্থ লাইলী মজনু, শ্রীকৃষ্ণকীর্তন ও পদ্মাবতীর রচয়িতা হলেন যথাক্রমে- দৌলত উজির বাহরাম খান, বড়ু চণ্ডীদাস ও আলাওল।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: কোনটি সুফিয়া কামালের কবিতা?
- ক) নিমন্ত্রণ
- খ) তাহারেই পড়ে মনেসঠিক উত্তর
- গ) বনলতা সেন
- ঘ) কবর
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি বেগম সুফিয়া কামালের বিখ্যাত কবিতা 'তাহারেই পড়ে মনে'। এ কবিতাটি ১৯৩৫ সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এ কবিতায় মূলত কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। অন্যদিকে কবি জীবনানন্দ দাশের 'বনলতা সেন' এবং জসীমউদ্দীনের 'কবর' ও 'নিমন্ত্রণ' কবিতাও বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪: 'কোর্মা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক) আরবি
- খ) পর্তুগিজ
- গ) তুর্কিসঠিক উত্তর
- ঘ) হিন্দি
ব্যাখ্যা: তুর্কি ভাষার কয়েকটি উল্লেখযোগ্য শব্দ : কোর্মা, উজবুক, কুলি, খান, বাবা, বেগম, বাবুর্চি, লাশ, সওগাত। পর্তুগিজ ভাষার কয়েকটি শব্দ : আনারস, আলপিন, চাবি, আলকাতরা, বালতি, পাউরুটি, সাবান, গামলা। আরবি ভাষার কয়েকটি শব্দ : জান্নাত, জাহান্নাম, হজ, জাকাত, হালাল, হারাম, উকিল, আদালত, নগদ, বাকি। হিন্দি ভাষার কয়েকটি শব্দ পানি, বাচ্চা, চানাচুর, মিঠাই, খানাপিনা, দাদা, নানা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: 'দ্ধ' যুক্তাক্ষরে কোন ২ বর্ণ রয়েছে?
- ক) দ+ব
- খ) দ+দ
- গ) দ+ত
- ঘ) দ+ধসঠিক উত্তর
ব্যাখ্যা: 'দ্ধ' যুক্তবর্ণে যে দুটি বর্ণ রয়েছে তা হলো দ্ + ধ। বাংলা বর্ণমালার উল্লেখযোগ্য কয়েকটি যুক্তবর্ণ : ক্ষ = ক্ + ষ, জ্ঞ = জ্ + ঞ, গ্ঞ = ঞ্ + জ, ত্র = ত্ + র, শ্ম = ষ্ + ম, ষ্ণ = ষ্ + ণ, হ্ন = হ্ + ন, হ্ল = হ্ + ণ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
- ক) পরিশেষ
- খ) শেষ লেখাসঠিক উত্তর
- গ) জন্মদিনে
- ঘ) পুনশ্চ
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'কবিকাহিনী (১৮৭৮)' এবং শেষ কাব্যগ্রন্থ 'শেষলেখা' (১৯৪১)। এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : বনফুল, জন্মদিনে, পুনশ্চ, পরিশেষ, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, সেঁজুতি, চৈতালী, ক্ষণিকা।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়?
- ক) পদ্মাবতীসঠিক উত্তর
- খ) পদ্মরাগ
- গ) সুলতানার স্বপ্ন
- ঘ) মতিচুর
ব্যাখ্যা: মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার উপন্যাস- 'পদ্মরাগ' ও 'সুলতানার স্বপ্ন'। গদ্যগ্রন্থ 'মতিচুর' দুই খণ্ডে রচিত তার প্রথম গ্রন্থ। তার শ্রেষ্ঠ গ্রন্থ 'অবরোধবাসিনী'। অন্যদিকে 'পদ্মাবতী' নামে কাব্য, নাটক ও গবেষণামূলক গ্রন্থ লিখেন যথাক্রমে- আলাওল, মাইকেল মধুসূদন দত্ত ও সৈয়দ আলী আহসান।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: 'কাদম্বিনী' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
- ক) সমাপ্তি
- খ) ছুটি
- গ) জীবিত ও মৃতসঠিক উত্তর
- ঘ) হৈমন্তী
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি, ছুটি ও হৈমন্তী গল্পের প্রধান চরিত্র যথাক্রমে- মৃন্ময়ী, ফটিক ও হৈমন্তী।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ?
- ক) ১৪ শতক
- খ) ১৫ শতক
- গ) ১৭ শতক
- ঘ) ১৯ শতকসঠিক উত্তর
ব্যাখ্যা: উনিশ শতকের শ্রেষ্ঠ লেখক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে (১৮২০-১৮৯১) বলা হয় বাংলা গদ্যের জনক। তিনিই প্রথম বাংলা গদ্যে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটিয়ে বাংলা গদ্যরীতিকে উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ : 'শকুন্তলা', 'বেতালপঞ্চবিংশতি', 'সীতার বনবাস', 'ভ্রান্তিবিলাস', 'প্রভাবতী সম্ভাষণ', 'বর্ণপরিচয়', 'বোধোদয়'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের গীতিকার কে?
- ক) আব্দুল লতিফ
- খ) গোবিন্দ হালদার
- গ) গাফফার চৌধুরীসঠিক উত্তর
- ঘ) গৌরী প্রসন্ন মজুমদার
ব্যাখ্যা: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'- গানটির গীতিকার আবদুল গাফফার চৌধুরী। এ গানের প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১১: 'স্বাধীন' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক) স+ধিন
- খ) শ+অধিন
- গ) স্ব+অধিন
- ঘ) স্ব+অধীনসঠিক উত্তর
ব্যাখ্যা: 'অ + অ = আ' হয়েছে। যেমন : স্ব + অধীন = স্বাধীন। এরূপ নরাধম, হিমাচল, হিতাহিত ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি?
- ক) বীরাঙ্গনা কাব্য
- খ) মেঘনাদবধ কাব্যসঠিক উত্তর
- গ) কৃষ্ণকুমারী
- ঘ) শর্মিষ্ঠা
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'। রামায়ণ-এর কাহিনি অবলম্বনে রচিত করুণ রসের এ মহাকাব্যে মোট ৯টি সর্গ রয়েছে। অন্যদিকে তার রচিত 'বীরাঙ্গনা' কাব্য বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। 'শর্মিষ্ঠা' ও 'কৃষ্ণকুমারী' যথাক্রমে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক এবং সার্থক ট্রাজেডি নাটক।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি?
- ক) বিষের বাঁশি
- খ) মানসী
- গ) রাখালীসঠিক উত্তর
- ঘ) চিত্রা
ব্যাখ্যা: পল্লিকবি জসীমউদ্দীনের (১৯০৩-১৯৭৬) প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭)। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ 'নকশী কাঁথার মাঠ', 'বালুচর', 'সোজন বাদিয়ার ঘাট', 'ধানখেত', 'হাসু', 'মাটির কান্না', 'সকিনা'। অন্যদিকে 'বিষের বাঁশী' কাজী নজরুল ইসলামের বিদ্রোহী প্রধান কাব্য এবং প্রথম নিষিদ্ধ গ্রন্থ। মানসী ও চিত্রা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
- ক) গাছপাকা
- খ) বিদ্যালয়সঠিক উত্তর
- গ) সিংহাসন
- ঘ) দিলদরিয়া
ব্যাখ্যা: 'বিদ্যালয়' শব্দটি সমাসবদ্ধ শব্দ নয়। এটি সন্ধিবদ্ধ শব্দ (বিদ্যা + আলয়)। গাছপাকা (গাছে পাকা), সিংহাসন (সিংহ চিহ্নিত আসন) ও দিলদরিয়া (দরিয়ার মতো দিল যার) ইত্যাদি সমাসবদ্ধ শব্দ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৫: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
- ক) ময়নামতি
- খ) পথের পাঁচালী
- গ) গেরিলাসঠিক উত্তর
- ঘ) নয়নমণি
ব্যাখ্যা: প্রদত্ত অপশনে নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা' (২০১১)। মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো কয়েকটি চলচ্চিত্র : ওরা ১১ জন, আবার তোরা মানুষ হ, সংগ্রাম, আগুনের পরশমণি, হাঙর নদী গ্রেনেড, মাটির ময়না, নদীর নাম মধুমতি। অন্যদিকে ময়নামতি, পথের পাঁচালী ও নয়নমণি চলচ্চিত্রের পরিচালক হলেন যথাক্রমে- কাজী জহির, সত্যজিৎ রায় ও আমজাদ হোসেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) বুদ্ধদেব বসু
- গ) শামসুর রাহমান
- ঘ) মাইকেল মধুসূদন দত্তসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)। ১৮৪৩ সালে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হওয়া মাইকেল তার 'পদ্মাবতী' নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। তবে অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ ঘটান 'তিলোত্তমাসম্ভব' কাব্যে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' এবং সার্থক ট্রাজেডি নাটক 'কৃষ্ণকুমারী'র রচয়িতাও মাইকেল মধুসূদন দত্ত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: 'নূরলদীনের সারাজীবন' কোন ধরনের সাহিত্যকর্ম?
- ক) নৃত্যনাট্য
- খ) কাব্যনাটকসঠিক উত্তর
- গ) গীতিনাট্য
- ঘ) উপন্যাস
ব্যাখ্যা: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের 'নূরলদীনের সারাজীবন' একটি কাব্যনাট্য। তার আরো কয়েকটি কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়', 'গণনায়ক', 'এখানে এখন', 'ঈর্ষা'। তার উল্লেখযোগ্য উপন্যাস : 'অনুপম দিন', 'ত্রাহি', 'নিষিদ্ধ লোবান', 'এক মহিলার ছবি', 'সীমানা ছাড়িয়ে', 'নীল দংশন', 'খেলারাম খেলে যা'।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: কোন বানানটি শুদ্ধ?
- ক) মুহূর্তসঠিক উত্তর
- খ) মূহূর্ত
- গ) মূহুর্ত
- ঘ) মুহুর্ত
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি?
- ক) সারেং বউ
- খ) খেলারাম খেলে যা
- গ) চিলেকোঠার সেপাইসঠিক উত্তর
- ঘ) রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
ব্যাখ্যা: কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত উপন্যাস 'চিলেকোঠার সেপাই' (১৯৮৭)। এ উপন্যাসের মূল উপজীব্য ১৯৬৯-এর গণঅভ্যুত্থান। তার আরেকটি উপন্যাস 'খোয়াবনামা'। তার গল্পগ্রন্থ : অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধেভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। অন্যদিকে সারেং বৌ, খেলারাম খেলে যা ও রুদ্ধদ্বার মুক্তপ্রাণ উপন্যাসের রচয়িতা যথাক্রমে— শহীদুল্লা কায়সার, সৈয়দ শামসুল হক ও সত্যেন সেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ২০: কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি?
- ক) শিউলিমালা
- খ) অগ্নিবীণা
- গ) রুদ্রমঙ্গলসঠিক উত্তর
- ঘ) ব্যথার দান
ব্যাখ্যা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ 'রুদ্রমঙ্গল' (১৯২৩)। তার কয়েকটি প্রবন্ধগ্রন্থ যুগবাণী, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী, ধূমকেতু। অন্যদিকে 'অগ্নিবীণা' তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 'শিউলিমালা' ও 'ব্যথার দান' তার গল্পগ্রন্থ। উল্লেখ্য তার প্রথম প্রকাশিত গ্রন্থ 'ব্যথার দান'।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
