সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO, ২৪.১২.২০১০) ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: বাংলা সাহিত্যের আদি নিদর্শন 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
- ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
- খ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীসঠিক উত্তর
- গ) ড. দীনেশচন্দ্র সেন
- ঘ) ড. আশুতোষ ভট্টাচার্য
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি নিদর্শন 'চর্যাপদ' আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে ১৯০৭ সালে। তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে এ পদগুলো 'হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য'— খানি আবিষ্কৃত হয় কোথায়?
- ক) রাজপ্রাসাদে
- খ) গোয়ালঘরেসঠিক উত্তর
- গ) কুঁড়েঘরে
- ঘ) গ্রন্থাগারে
ব্যাখ্যা: 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মধ্যযুগের প্রথম কাব্য। এর রচয়িতা কবি বড়ু চণ্ডীদাস। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়ালঘরে পুঁথি আকারে অযত্নে রক্ষিত এ কাব্য আবিষ্কার করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: 'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান কবি কে?
- ক) বড়ু চণ্ডীদাস
- খ) শাহ মুহাম্মদ সগীর
- গ) মুকুন্দরাম চক্রবর্তীসঠিক উত্তর
- ঘ) কেতকাদাস
ব্যাখ্যা: মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গলকাব্যের ধারায় চণ্ডীমঙ্গলের একটি বিশিষ্ট স্থান আছে। চণ্ডীমঙ্গলের কাহিনী অবলম্বনে অনেক কবি কাব্য রচনা করেছিলেন। এদের মধ্যে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি হলেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: 'অন্নদামঙ্গল' কাব্য কে রচনা করেন?
- ক) কানাহরি দত্ত
- খ) ভারতচন্দ্র রায় গুণাকরসঠিক উত্তর
- গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঘ) রূপরাম চক্রবর্তী
ব্যাখ্যা: 'অন্নদামঙ্গল' কাব্য রচনা করেন কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি ছিলেন মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবি। তার রচিত 'অন্নদামঙ্গল' কাব্যটি ছিল অভিনব বৈশিষ্ট্যপূর্ণ, আধ্যাত্মিকতামুক্ত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: 'বঙ্গেতে জন্মিয়া যেজন হিংসে বঙ্গবাণী' —চরণটি কার রচনা?
- ক) সৈয়দ মূর্তজা
- খ) আব্দুল হাকিমসঠিক উত্তর
- গ) মজনু শাহ
- ঘ) মুহাম্মদ সগীর
ব্যাখ্যা: নোয়াখালীর সুধারাম গ্রামে জন্মগ্রহণকারী কবি আবদুল হাকিম 'নূরনামা' কাব্যে লিখেছেন 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী/সে সব কাহার জন্ম নির্ণয় না জানি'। এ উক্তি দ্বারা কবি বাংলা ভাষাপ্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: 'যুগসন্ধি'র কবি কে?
- ক) ভারতচন্দ্র রায় গুণাকর
- খ) গোলাম মোস্তফা
- গ) ঈশ্বরচন্দ্র গুপ্তসঠিক উত্তর
- ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি তার কবিতায় পূর্বতন ও নবাগত আদর্শের সংযোগ সাধনে চেষ্টা কবিতাচর্চায় মধ্যযুগের দেব-দেবীর কাহিনী নির্ভর কাব্যরচনা করে ব্যক্তি অভিজ্ঞতায় ছোট ছোট কবিতা লেখেন। তার কাব্যে মধ্য যুগের কাব্য বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা বৈশিষ্ট্য সমানভাবে পরিলক্ষিত হয়। এজন্যই তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: 'ফোর্ট উইলিয়াম' কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
- ক) ১৮০০ সালে
- খ) ১৮০৪ সালে
- গ) ১৮০১ সালেসঠিক উত্তর
- ঘ) ১৮০৮ সালে
ব্যাখ্যা: ১৮০১ সালে ফোর্ট উইলিয়ম কলেজে বাংলা বিভাগ চালু হয়। উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা, সংস্কৃত ও মারাঠি ভাষার অধ্যাপক নিযুক্ত হন। এখানে ভাষা শিক্ষাদানের দায়িত্ব গ্রহণের পর তিনি ভারতীয় ভাষাগুলো, বিশেষ করে বাংলা ভাষার সর্বাঙ্গীণ উন্নতি সাধনে আত্মনিয়োগ করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি?
- ক) এজিদ বধ
- খ) মরুভাস্কর
- গ) পদ্মাবতীসঠিক উত্তর
- ঘ) অশ্রুমালা
ব্যাখ্যা: আরাকান রাজসভার কবি আলাওল রচিত কাব্যগুলো হলো পদ্মাবতী, সয়ফুলমুলক বদিউজ্জামাল, হপ্তপয়কর, তোহফা, সিকান্দরনামা, রাগতালনামা, পদাবলী প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: 'গৌড়ীয় বাংলা ব্যাকরণ' রচনা করেছেন—
- ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ) রামরাম বসু
- গ) রামনারায়ণ তর্করত্ন
- ঘ) রাজা রামমোহন রায়সঠিক উত্তর
ব্যাখ্যা: 'গৌড়ীয় বাংলা ব্যাকরণ' রচনা করেন রাজা রামমোহন রায়। তিনি এগ্রন্থটি প্রথমে ইংরেজিতে লেখেন। পরে তা বাংলায় অনূদিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০: 'কমলা কান্তের দপ্তর' গ্রন্থটি রচনা করেছেন—
- ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
- গ) মীর মশাররফ হোসেন
- ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত হাস্যরসাত্মক-রঙ্গব্যঙ্গমূলক প্রবন্ধ গ্রন্থ, যার ভেতর দিয়ে তিনি পরিহাসের মধ্য দিয়ে সমকালীন সমাজ, ধর্ম, সভ্যতা এবং সাহিত্য-সংস্কৃতির নানা ত্রুটি-বিচ্যুতি ও সীমাবদ্ধতার তীব্র সমালোচনা করেছেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১১: কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
- ক) সমাচার দর্পণ
- খ) প্রবাসী
- গ) কালি কলম
- ঘ) ধূমকেতুসঠিক উত্তর
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলো হলো নবযুগ, ধূমকেতু, লাঙ্গল। 'ধূমকেতু' পত্রিকার মাধ্যমে ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করে অগ্নিঝরা সম্পাদকীয়, কবিতা ও প্রবন্ধ প্রকাশ করা হয়। যার প্রেক্ষিতে পত্রিকাটি আবির্ভাবের সঙ্গে সঙ্গে সকলের হৃদয় জয় করে নিয়েছিল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: 'ছিন্নপত্র' রচনাটি কোন শ্রেণীর?
- ক) ছোটগল্প
- খ) আত্মকথনসঠিক উত্তর
- গ) নাটক
- ঘ) রম্য রচনা
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৭-১৮৯৫ সালে ভ্রাতুষ্পুত্রী শ্রীমতি ইন্দিরা দেবী চৌধুরাণীকে যে সকল চিঠি লিখেছিলেন 'ছিন্নপত্র' প্রধানত তারই সংকলন। বহুচিঠিই রবীন্দ্রনাথ 'ছিন্নপত্র'-এ অন্তর্ভুক্ত করেননি। অনেক চিঠির কোনো কোনো অংশ সাধারণের সমাদরযোগ্য নয় মনে করে বর্জনও করেন। বর্জিত পত্র ও পত্রাংশ মূল খাতা দু'খানি অবলম্বনে ১৯৬০-এর অক্টোবরে 'ছিন্নপত্রাবলী' নামে যে গ্রন্থখানি প্রকাশিত হয়, তাতে পাওয়া যায়।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: কাজী নজরুল ইসলামের জন্ম-মৃত্যু সাল কোনটি?
- ক) ১৮৯৯-১৯৭৪
- খ) ১৮৯৯-১৯৭৬সঠিক উত্তর
- গ) ১৮৯৬-১৯৭৫
- ঘ) ১৮৮৮-১৯৭৪
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। জীবন পথে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় কবি ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৪: 'পঞ্চনদ' কোন সমাস?
- ক) দ্বন্দ্ব
- খ) কর্মধারয়
- গ) দ্বিগুসঠিক উত্তর
- ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা: পঞ্চনদ-এর ব্যাসবাক্য হলো পঞ্চ নদের সমাহার। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। এ ক্ষেত্রে পঞ্চনদ দ্বিগু সমাসের উদাহরণ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: কোন বানানটি ভুল?
- ক) উনিশ
- খ) দ্বন্দ
- গ) অধ্যায়ন
- ঘ) সহযোগিতা
ব্যাখ্যা: উনিশ ও অধ্যায়ন দুটি বানানই ভুল। এর শুদ্ধ বানান হবে উনিশ ও অধ্যয়ন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয়, এমন বিরাম চিহ্নের সংখ্যা—
- ক) ৫টি
- খ) ৮টি
- গ) ৪টিসঠিক উত্তর
- ঘ) ২টি
ব্যাখ্যা: বাংলা বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নের সংখ্যা ৪টি। এ বিরাম চিহ্নকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন। এরূপ প্রান্তিক বিরাম চিহ্নের মধ্যে পড়ে দাঁড়ি, দুই দাঁড়ি, প্রশ্নবোধক ও বিস্ময়চিহ্ন। উল্লেখ্য, দুই দাঁড়ি চিহ্ন মূলত পদ্যে ব্যবহৃত হয়। প্রাচীনকালে পদ্যে প্রথম চরণে এক দাঁড়ি ও দ্বিতীয় চরণে দুই দাঁড়ি ব্যবহৃত হতো।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: 'পাখি' কোন ধরনের শব্দ?
- ক) সংস্কৃত
- খ) বিদেশী
- গ) তদ্ভবসঠিক উত্তর
- ঘ) অপভ্রংশ
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৮: নিচের কোন শব্দটি যোগরূঢ় শব্দ?
- ক) নির্মম
- খ) জলদসঠিক উত্তর
- গ) পিপাসা
- ঘ) নিরক্ষর
ব্যাখ্যা: 'জলদ' শব্দটি যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ বলতে বোঝায় যে শব্দের মুখ্য বা ব্যবহারিক অর্থ তার ব্যুৎপত্তিগত অর্থ হতে সম্পূর্ণ ভিন্ন নয়, কিন্তু এর তুলনায় সংকুচিত, অর্থাৎ যে শব্দের ব্যবহারিক অর্থের মধ্যে তার ব্যুৎপত্তিগত অর্থ নিহিত থাকে কিন্তু নিঃশেষ হয় না। জলদ-এর ব্যবহারিক বা যোগরূঢ় অর্থ মেঘ, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ-যে জল দান করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৯: 'সিংহাসন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
- ক) সমাসসঠিক উত্তর
- খ) সন্ধি
- গ) প্রত্যয়
- ঘ) উপসর্গ
ব্যাখ্যা: সিংহাসন শব্দটি 'সিংহ চিহ্নিত আসন' সমাসযোগে গঠিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে—
- ক) প্রকৃতি
- খ) ধাতুসঠিক উত্তর
- গ) ব্যুৎপত্তি
- ঘ) মৌলিক শব্দ
ব্যাখ্যা: ক্রিয়ার মূলকে ধাতু বলে। সুতরাং ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে যে মূল অংশটি পাওয়া যায় এবং যা অবিভাজ্য এবং ক্রিয়ার স্বরূপগত অর্থ ব্যক্ত করে তাকেই ধাতু বলা হয়। যেমন- 'করা' এই ক্রিয়ার মূল 'কর' একটি ধাতু। এটি অবিভাজ্য এবং ক্রিয়ার স্বরূপগত অর্থ ব্যক্ত করে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
