সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৬০
- ৬০
- ৬০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৬০
প্রশ্ন ১: কোন বানানটি সঠিক?
- ক) পূর্বাহ্ণ
- খ) মধ্যাহ্নসঠিক উত্তর
- গ) অপরাহ্ণ
- ঘ) সায়াহ্ণ
ব্যাখ্যা: মধ্যাহ্ন বানানে হ-এর সঙ্গে ন যুক্ত হয়; সায়াহ্ন-এ ন হবে, ণ নয়।
প্রশ্ন ২: ঋ-কার ও র-এর পর ব্যবহার হয়-
- ক) ‘স’
- খ) ‘শ’
- গ) ‘ষ’সঠিক উত্তর
- ঘ) ‘ক’
ব্যাখ্যা: ষ-ত্ব বিধান অনুসারে ঋ-কার ও র-এর পর মূর্ধন্য ‘ষ’ বসে, যেমন ঋষি, বর্ষা।
প্রশ্ন ৩: বচনবাচক শব্দের আগে কী বসে?
- ক) গোটা
- খ) খানা
- গ) টুকু
- ঘ) পাটি
প্রশ্ন ৪: ‘পাপে বিরত হও।’ ‘পাপে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক) করণে সপ্তমী
- খ) কর্মে সপ্তমী
- গ) অপাদানে সপ্তমীসঠিক উত্তর
- ঘ) কর্তায় সপ্তমী
ব্যাখ্যা: পাপ থেকে বিরত থাকার অর্থ প্রকাশ পাওয়ায় এটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
প্রশ্ন ৫: ‘যা বলা হয়নি’ তাকে এক কথায় কী বলে?
- ক) না কথা
- খ) অনুক্তসঠিক উত্তর
- গ) নির্বাক
- ঘ) মূক
ব্যাখ্যা: যা বলা হয়নি তাকে এক কথায় ‘অনুক্ত’ বলে।
প্রশ্ন ৬: ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত?
- ক) নওগাঁ
- খ) পাবনা
- গ) রাজশাহী
- ঘ) বরিশালসঠিক উত্তর
ব্যাখ্যা: জীবনানন্দ দাশের কবিতায় বর্ণিত ধানসিঁড়ি নদী বরিশাল অঞ্চলের নদী হিসেবে পরিচিত।
প্রশ্ন ৭: ‘বিষের বাঁশি’ কাজী নজরুল ইসলাম রচিত একটি-
- ক) গল্প
- খ) উপন্যাস
- গ) কাব্যসঠিক উত্তর
- ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা: ‘বিষের বাঁশি’ নজরুলের কাব্যগ্রন্থ।
প্রশ্ন ৮: ‘ক’ থেকে ‘ল’ পর্যন্ত মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত?
- ক) ২৫টি
- খ) ২৬টি
- গ) ২৭টি
- ঘ) ২৮টিসঠিক উত্তর
ব্যাখ্যা: ক থেকে ম পর্যন্ত ২৫টি এবং য, র, ল মিলিয়ে মোট ২৮টি।
প্রশ্ন ৯: ‘দুঃখ’ কোন প্রকার বিশেষ্য পদ?
- ক) সংজ্ঞাবাচক
- খ) গুণবাচক
- গ) ভাববাচক
- ঘ) জাতিবাচক
প্রশ্ন ১০: নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
- ক) অপমান
- খ) নিবৃত্তি
- গ) আগাছাসঠিক উত্তর
- ঘ) প্রতাপ
ব্যাখ্যা: ‘আগাছা’ শব্দের ‘আ’ বাংলা উপসর্গ; বাকিগুলোতে সংস্কৃত উপসর্গ আছে।
প্রশ্ন ১১: ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-
- ক) শৈত্যসঠিক উত্তর
- খ) শীতল
- গ) উত্তাপ
- ঘ) হিম
ব্যাখ্যা: ‘তাপ’ বিশেষ্যের বিপরীত বিশেষ্য ‘শৈত্য’।
প্রশ্ন ১২: মৌলিক শব্দ কোনটি?
- ক) গোলাপসঠিক উত্তর
- খ) শীতল
- গ) নেয়ে
- ঘ) গৌরব
ব্যাখ্যা: ‘গোলাপ’ ভেঙে অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না, তাই এটি মৌলিক শব্দ; অন্যগুলো প্রত্যয়যোগে গঠিত।
প্রশ্ন ১৩: কোনো মঙ্গলকাব্যে কয়টি অংশ থাকে?
- ক) ৩টি
- খ) ৪টিসঠিক উত্তর
- গ) ৭টি
- ঘ) ৮টি
ব্যাখ্যা: মঙ্গলকাব্যে বন্দনা, গ্রন্থোৎপত্তির কারণ, দেবখণ্ড ও নরখণ্ড—এই চারটি অংশ থাকে।
প্রশ্ন ১৪: কোন দুটি অঘোষ ধ্বনি?
- ক) চ ছসঠিক উত্তর
- খ) ড ঢ
- গ) ব ভ
- ঘ) দ ধ
ব্যাখ্যা: বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি অঘোষ; তাই চ ও ছ অঘোষ।
প্রশ্ন ১৫: কোন শব্দটি ফারসি?
- ক) মুসাফির
- খ) তকদির
- গ) পেরেশানসঠিক উত্তর
- ঘ) মজলুম
ব্যাখ্যা: ‘পেরেশান’ ফারসি শব্দ; বাকিগুলো আরবি।
প্রশ্ন ১৬: Which of the following is noun?
- ক) Widespread
- খ) Disasterসঠিক উত্তর
- গ) Deadliest
- ঘ) None
ব্যাখ্যা: Disaster একটি noun; বাকি দুটি adjective।
প্রশ্ন ১৭: Education is enlightening. Here ‘enlightening’ is-
- ক) A gerund
- খ) A participleসঠিক উত্তর
- গ) An infinitive
- ঘ) A finite verb
ব্যাখ্যা: এখানে enlightening বিশেষ্য Education-কে বর্ণনা করছে, তাই এটি participle।
প্রশ্ন ১৮: ‘I like reading novels’ Here ‘reading’ is a/an-
- ক) Participle
- খ) Gerundসঠিক উত্তর
- গ) Infinitive
- ঘ) Verb
ব্যাখ্যা: like-এর কর্ম হিসেবে বসা -ing যুক্ত verb হলো gerund।
প্রশ্ন ১৯: The boy (to lie) on the floor yesterday.
- ক) Lies
- খ) Lied
- গ) Layসঠিক উত্তর
- ঘ) Layd
ব্যাখ্যা: lie (শুয়ে থাকা)-এর past form হলো lay।
প্রশ্ন ২০: Identify the correct sentence:
- ক) It is raining for two days
- খ) It rained for two days
- গ) It has been raining for two daysসঠিক উত্তর
- ঘ) It was raining for two days
ব্যাখ্যা: কিছু সময় ধরে চলমান কাজ বোঝাতে present perfect continuous ব্যবহৃত হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৬০ প্রশ্ন · ৬০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
