স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
- ক) লুই পাসঠিক উত্তর
- খ) কাহ্ন পা
- গ) ভুসুক পা
- ঘ) টেন্টন পা
ব্যাখ্যা: হরপ্রসাদ শাস্ত্রী লুইপাকে চর্যার আদি কবি বলে অভিহিত করেন। তার মতে, লুইপা রাঢ় অঞ্চলের লোক। লুইপা মোট ২টি পদ লিখেছেন। তার মোট ৫টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি?
- ক) আদি মহাভারত
- খ) পরাগলী মহাভারতসঠিক উত্তর
- গ) মহাভারত
- ঘ) মহান মহাভারত
ব্যাখ্যা: কাশীরাম দাসের আগে চট্টগ্রামের তৎকালীন সেনানী-শাসক পরাগল খানের আদেশে তার কর্মচারী কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদ করেন খুব সংক্ষেপে এবং এর নাম দেন পরাগলী মহাভারত।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি?
- ক) ইউসুফ জোলেখাসঠিক উত্তর
- খ) লাইলী মজনু
- গ) শিরী ফরহাদ
- ঘ) পদ্মাবতী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইরানের মহাকবি ফেরদৌসী ও সুফীকবি জামীর মূল কাহিনি নিয়ে 'ইউসুফ জোলেখা' কাব্য অনুবাদ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল?
- ক) ষোড়শ শতাব্দে
- খ) সপ্তদশ শতকেসঠিক উত্তর
- গ) পঞ্চদশ শতকে
- ঘ) অষ্টাদশ শতকে
ব্যাখ্যা: আরাকানে সপ্তদশ শতকে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল। এ সময় দৌলত কাজী রচনা করেন সতীময়না ও লোরচন্দ্রানী; মগনঠাকুর রচনা করেন নসীরানামা; কোরেশী মাগনঠাকুর রচনা করেন চন্দ্রাবতী; আলাওল রচনা করেন পদ্মাবতী সয়ফুলমুলুক বদিউজ্জামাল, সপ্তপয়কর, তোহফা প্রভৃতি বিখ্যাত কাব্যগ্রন্থ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?
- ক) লোক সাহিত্য
- খ) ডাক ও খনার বচনসঠিক উত্তর
- গ) পুঁথি সাহিত্য
- ঘ) ব্রত কথা
ব্যাখ্যা: ডাক ও খনার বচন হলো বাংলা সাহিত্যের কৃষিতত্ত্ব বিষয়ক উপদেশাত্মক এক প্রকার প্রচলিত ছড়া। এর রচনাকার এবং রচনাকাল নিয়ে নানা মতভেদ আছে। এতে রয়েছে এ দেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র কথা। এসবের মধ্যে প্রতিফলিত হয়েছে নীতিকথা ও বহুদর্শী উপদেশ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে?
- ক) লালন ফকিরসঠিক উত্তর
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) মাধব বিবি
- ঘ) ফরিদা পারভীন
ব্যাখ্যা: বাংলার পল্লীগীতির একটি বিশেষধারার নাম বাউলগান। পণ্ডিতদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়েছে। তবে বাউল মত সতেরো শতকে জন্ম নিলেও উনিশ শতকে শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকির শিক্ষিত মহলে একে জনপ্রিয় করে তোলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: মুসলমান শাসনামলে এ দেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা?
- ক) জলদস্যুরা
- খ) পর্তুগিজরা
- গ) বর্গীরাসঠিক উত্তর
- ঘ) ইংরেজরা
ব্যাখ্যা: নবাব আলীবর্দীর খাঁর শাসনামলে বর্গীরা বাংলায় এসে অত্যাচার ও লুটতরাজ শুরু করে, যা প্রায় এক দশককাল স্থায়ী ছিল। বর্গীর আক্রমণে মেদিনীপুর ও বর্ধমান ধ্বংস হয়, ব্যবসা বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয়?
- ক) ১৮০০ সালে
- খ) ১৮০৪ সালে
- গ) ১৮০১ সালেসঠিক উত্তর
- ঘ) ১৮০৫ সালে
ব্যাখ্যা: ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ প্রবর্তিত হয়। অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক?
- ক) উইলিয়াম কেরিসঠিক উত্তর
- খ) লর্ড ওয়েলেসলি
- গ) মার্শম্যান
- ঘ) ডিরোজিও
ব্যাখ্যা: বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান অনস্বীকার্য। তিনি সুশৃঙ্খল গদ্যের পথিকৃৎরূপে বিদেশিদের ব্যবহারের ও শিক্ষার উপযোগী করে ১৮০১ সালে 'কথোপকথন' নামে একটি গ্রন্থ শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশ করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি?
- ক) মনসামঙ্গল
- খ) মনসা বিজয়সঠিক উত্তর
- গ) চাঁদ সওদাগর কাহিনী
- ঘ) মনসা প্রশস্তি
ব্যাখ্যা: বিজয়গুপ্তের প্রায় সমসাময়িক কবি বিপ্রদাস পিপলাই। তিনি বিজয় গুপ্তের মনসামঙ্গল রচনার এক বছর পার তার 'মনসা বিজয়' কাব্য রচনা করেন। এ কাব্যের প্রধান বৈশিষ্ট্য এর গল্প বৈচিত্র্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান?
- ক) পদ্মাবতী
- খ) বিদ্যাসুন্দর
- গ) জয়চন্দ্র চন্দ্রাবতীসঠিক উত্তর
- ঘ) পদ্মিনী উপাখ্যান
ব্যাখ্যা: 'মৈমনসিংহ গীতিকা' অভিহিত করা হয় ময়মনসিংহ অঞ্চলের পালাগানগুলোকে। এগুলো ময়মনসিংহ অঞ্চলের লোকের মুখে-মুখে প্রচারিত ও প্রচলিত। মৈমনসিংহ গীতিকার অন্তর্গত গীতিকাগুলো হল মহুয়া, মলুয়া, জয়চন্দ্র, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীল, কাজল রেখা ও দেওয়ানা মদিনা। 'জয়চন্দ্র চন্দ্রাবতী' পালাটি নয়ানচাঁদ ঘোষের রচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: 'মহাভারত'-এর রচয়িতা–
- ক) বাল্মীকি
- খ) বেদব্যাসসঠিক উত্তর
- গ) ভদ্রবাহু
- ঘ) মনু
ব্যাখ্যা: সংস্কৃত ভাষায় রচিত ভারতের শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত-এর রচয়িতা বেদব্যাস। মহাভারতের মূল ঘটনা কুরু-পাণ্ডবের যুদ্ধ। মহাকবি বেদব্যাস হিমালয়ের বদরিকাশ্রমে বসে ৩ বছরে 'মহাভারত' রচনা করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৩: 'মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ'–কার উক্তি?
- ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ) মীর মশাররফ হোসেন
- গ) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
- ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এরূপ বিখ্যাত আরো কয়েকটি উক্তি হলো 'মরণ রে/তুঁহু মম শ্যামসমান', 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/মানবের মাঝে আমি বাঁচিবারে চাই', 'সত্য যে কঠিন/কঠিনেরে ভালোবাসিলাম' প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: 'সবার উপরে মানুষ তাহার উপরে নাই'- কে লিখেছিন?
- ক) বিদ্যাপতি
- খ) চণ্ডীদাসসঠিক উত্তর
- গ) জ্ঞানদাস
- ঘ) গোবিন্দ দাস
ব্যাখ্যা: বৈষ্ণব পদাবলির খ্যাতিমান কবি চণ্ডীদাসের বিখ্যাত উক্তি হলো শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সত্য/তাহার উপর নাই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: 'জাগো বাহে কুষ্ঠে সবাই'- এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি?
- ক) দীনবন্ধু মিত্রের 'নীল দর্পণ' নাটকের তোরাব
- খ) রবীন্দ্রনাথ ঠাকুরের 'অচলায়তন' নাটকের দাদা ঠাকুর
- গ) মামুনুর রশীদের 'ওরা কদম আলী' নাটকের কদম আলী
- ঘ) সৈয়দ শামসুল হকের 'নূরুল দীনের সারাজীবন' নাটকের নূরুল দীনসঠিক উত্তর
ব্যাখ্যা: লেখক সৈয়দ শামসুল হকের এছাড়াও কতিপয় বিখ্যাত নাটক রয়েছে- 'পায়ের আওয়াজ পাওয়া যায়', 'গণনায়ক'। 'নূরুল দীনের সারাজীবন', নাটকটি ১৯৮২ সালে প্রকাশিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: পাশাপাশি দুটো স্বরধ্বনি একত্রে হিসাবে উচ্চারিত হলে তাকে কী বলে?
- ক) মৌলিক স্বরধ্বনি
- খ) যৌগিক স্বরধ্বনিসঠিক উত্তর
- গ) মূলধ্বনি
- ঘ) সমধ্বনি
ব্যাখ্যা: পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়। এরূপ এক সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কোনটি?
- ক) ক, ঘ
- খ) চ, ছ
- গ) ড়, ঢ়সঠিক উত্তর
- ঘ) প, ফ
ব্যাখ্যা: ড়, ঢ় দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়। এদের বলা হয় তাড়নজাত ধ্বনি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৮: মর্সিয়া শব্দের অর্থ কি?
- ক) শোক বা আহাজারি
- খ) দুঃখ
- গ) শোককাব্যসঠিক উত্তর
- ঘ) বেদনামিশ্রিত কাব্য
ব্যাখ্যা: মর্সিয়া হলো মৃত্যু উপলক্ষে রচিত শোকসূচক গান বা গাথা। সাহিত্যে একে শোককাব্য ও বলা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৯: শুদ্ধ শব্দ কোনটি?
- ক) জাতিসত্ত্বা
- খ) সস্ত্রীকসঠিক উত্তর
- গ) সমীচিন
- ঘ) গীতাঞ্জলী
ব্যাখ্যা: সস্ত্রীক হলো স্ত্রীসহ। বানানটি শুদ্ধ। অপর বানানগুলোর শুদ্ধরূপ হলো জাতিসত্তা, সমীচীন, গীতাঞ্জলি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২০: 'হিত' শব্দের বিপরীতার্থক শব্দ–
- ক) বিহিত
- খ) অহিতসঠিক উত্তর
- গ) সুহৃদ
- ঘ) বিপরীত
ব্যাখ্যা: হিত অর্থ উপকার, কল্যাণ, মঙ্গল প্রভৃতি। এর বিপরীত শব্দ হলো অহিত। যার অর্থ অমঙ্গল, ক্ষতি, অকল্যাণ, অশুভ প্রভৃতি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
