হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) অডিটর নিয়োগ পরীক্ষা ২০২২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ২১–৪০)
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৭৮
- ৭৮
- ৭৮ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ৭৮
প্রশ্ন ২১: 'আরোহন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক) নীচে নামা
- খ) ওঠা
- গ) অবরোহণসঠিক উত্তর
- ঘ) উপরে ওঠা
ব্যাখ্যা: আরোহণ (ওপরে ওঠা) এর বিপরীত অবরোহণ (নিচে নামা)।
প্রশ্ন ২২: মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
- ক) কাবিলের বোন
- খ) প্রতিদিন একদিন
- গ) আর্তনাদে বিবর্ণ
- ঘ) কোনোটিই নয়
প্রশ্ন ২৩: নিচের কোনটি তৎসম শব্দ?
- ক) পাত্রসঠিক উত্তর
- খ) চামার
- গ) হাত
- ঘ) দুধ
ব্যাখ্যা: 'পাত্র' সংস্কৃত থেকে অবিকৃত এসেছে (তৎসম); 'হাত' ও 'দুধ' তদ্ভব।
প্রশ্ন ২৪: 'এ যে আমাদের চেনা লোক'- বাক্যে 'চেনা' শব্দটি কোন পদ?
- ক) বিশেষ্য
- খ) বিশেষণসঠিক উত্তর
- গ) সর্বনাম
- ঘ) অব্যয়
ব্যাখ্যা: 'চেনা' পরবর্তী বিশেষ্য 'লোক' কে বিশেষিত করছে, তাই এটি বিশেষণ।
প্রশ্ন ২৫: 'যদিও তার বয়স বেড়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি'- বাক্যটি কোন ধরনের বাক্য?
- ক) জটিল বাক্য
- খ) সরল বাক্য
- গ) যৌগিক বাক্য
- ঘ) মিশ্র বাক্য
প্রশ্ন ২৬: নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
- ক) সংস্কৃত
- খ) ইতস্তত
- গ) কুলটাসঠিক উত্তর
- ঘ) সতীশ
ব্যাখ্যা: 'কুলটা' (কুল + অটা) সাধারণ সন্ধিসূত্রে মেলে না, নিপাতনে সিদ্ধ।
প্রশ্ন ২৭: কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস?
- ক) রাজপুত্রসঠিক উত্তর
- খ) বিয়েপাগল
- গ) ছাত্রাবাস
- ঘ) মৃগশিশু
ব্যাখ্যা: 'রাজার পুত্র' = রাজপুত্র; ব্যাসবাক্যে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে।
প্রশ্ন ২৮: নিচের কোনটি অব্যয়ীভাব সমাস?
- ক) একচোখা
- খ) দোনলা
- গ) সামীপ্যসঠিক উত্তর
- ঘ) উনপাজুরে
ব্যাখ্যা: বাকি তিনটি বহুব্রীহি জাতীয়; বইয়ের কী অনুযায়ী এখানে 'সামীপ্য' উত্তর ধরা হয়েছে।
প্রশ্ন ২৯: 'তোমাকেই ঢাকা যেতে হবে'- কোন ধরনের বাচ্য?
- ক) কর্তৃবাচ্য
- খ) কর্মবাচ্য
- গ) ভাববাচ্যসঠিক উত্তর
- ঘ) সম্বন্ধ-কর্তা ভাববাচ্য
ব্যাখ্যা: অকর্মক ক্রিয়ার ভাব প্রধান হয়েছে, কর্তায় 'কে' বিভক্তি; তাই ভাববাচ্য।
প্রশ্ন ৩০: 'উনপঞ্চাশ বায়ু' বাগধারাটির অর্থ কী?
- ক) উচ্ছৃঙ্খল
- খ) রাগ বাড়ানো
- গ) বেখাপ্পা
- ঘ) পাগলামিসঠিক উত্তর
ব্যাখ্যা: 'উনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ পাগলামি বা ক্ষ্যাপামি।
প্রশ্ন ৩১: এক কথায় প্রকাশ কর- 'কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে'
- ক) স্বার্থপর
- খ) অকৃতজ্ঞ
- গ) আত্মনিষ্ঠসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: অপশনগুলোর মধ্যে 'আত্মনিষ্ঠ' ই বইয়ের উত্তর; 'অকৃতজ্ঞ' স্পষ্টতই মেলে না।
প্রশ্ন ৩২: 'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল'- এই বৈষ্ণবপদের রচয়িতা কে?
- ক) জ্ঞানদাসসঠিক উত্তর
- খ) চণ্ডীদাস
- গ) গোবিন্দ দাস
- ঘ) দ্বিজ চণ্ডীদাস
ব্যাখ্যা: পদটি বৈষ্ণব কবি জ্ঞানদাসের রচনা।
প্রশ্ন ৩৩: কোনটি মর্সিয়া সাহিত্য?
- ক) মধুমালতী
- খ) চন্দ্রাবতী
- গ) লায়লী মজনু
- ঘ) জঙ্গনামাসঠিক উত্তর
ব্যাখ্যা: কারবালার শোকগাথা নিয়ে রচিত 'জঙ্গনামা' মর্সিয়া সাহিত্যের অন্তর্ভুক্ত।
প্রশ্ন ৩৪: 'রামায়ণ' কে রচনা করেন?
- ক) মালিক মুহম্মদ জায়সী
- খ) বাল্মীকিসঠিক উত্তর
- গ) আলাওল
- ঘ) কৃত্তিবাস
ব্যাখ্যা: মূল সংস্কৃত রামায়ণের রচয়িতা বাল্মীকি; কৃত্তিবাস এর বাংলা অনুবাদক।
প্রশ্ন ৩৫: 'তিলোত্তমা' কোন উপন্যাসের প্রধান চরিত্র?
- ক) কপালকুণ্ডলা
- খ) বিষবৃক্ষ
- গ) আনন্দমঠ
- ঘ) দুর্গেশনন্দিনীসঠিক উত্তর
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্রের 'দুর্গেশনন্দিনী'-তে জগৎসিংহ ও তিলোত্তমার প্রণয়কাহিনি আছে।
প্রশ্ন ৩৬: চর্যাপদে কত জন কবির পদ রয়েছে?
- ক) ৩৪ জন
- খ) ৩০ জন
- গ) ২৫ জন
- ঘ) ২৪ জনসঠিক উত্তর
ব্যাখ্যা: সুকুমার সেনসহ প্রচলিত মতে চর্যাপদের কবি ২৪ জন।
প্রশ্ন ৩৭: বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
- ক) ভারতচন্দ্র রায়সঠিক উত্তর
- খ) নরহরি চক্রবর্তী
- গ) বিজয়গুপ্ত
- ঘ) মুকুন্দরাম
ব্যাখ্যা: মধ্যযুগের নাগরিক রুচির কবি ভারতচন্দ্র রায়গুণাকর প্রথম নাগরিক কবি হিসেবে পরিচিত।
প্রশ্ন ৩৮: 'জাপান যাত্রী' এর রচয়িতা কে?
- ক) জসীমউদ্দীন
- খ) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
- গ) ইব্রাহীম খাঁ
- ঘ) আহমদ ছফা
ব্যাখ্যা: 'জাপান-যাত্রী' রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনি (১৯১৯)।
প্রশ্ন ৩৯: হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি?
- ক) সাবাশ বাংলাদেশ
- খ) মিশুক
- গ) স্টেপসসঠিক উত্তর
- ঘ) জাতীয় স্মৃতিসৌধ
ব্যাখ্যা: ভাস্কর হামিদুজ্জামান খানের উল্লেখযোগ্য কাজ 'স্টেপস' (সিউল অলিম্পিক স্কাল্পচার পার্ক); 'সাবাশ বাংলাদেশ' নিতুন কুণ্ডুর।
প্রশ্ন ৪০: মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় কত তারিখে?
- ক) ১০.১.২০১৯
- খ) ১০.১.২০২০সঠিক উত্তর
- গ) ১০.১.২০২১
- ঘ) ১০.২.২০২০
ব্যাখ্যা: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি ২০২০ থেকে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭৮ প্রশ্ন · ৭৮ মিনিট · সাথে সাথে ফলাফল
