১৩তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
- ক) সংস্কৃত
- খ) গৌড়ীয় প্রাকৃতসঠিক উত্তর
- গ) হিন্দি
- ঘ) আসামি
ব্যাখ্যা: বাংলা ভাষা 'গৌড়ীয় প্রাকৃত' ভাষা থেকে এসেছে। গৌড়ীয় প্রাকৃত (খ্রি. পূ. ২০০) ভাষা প্রাচীন ভারতীয় আর্য (খ্রি. পূ. ১০০০) ভাষা বংশধর। গৌড়ীয় প্রাকৃত ভাষা গৌড় অপভ্রংশে (আনু. ৪০০-৬০০ খ্রি.) ও বঙ্গ-কামরূপী (আনু. ৫০০ খ্রি.) থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২: কোনটি মৌলিক স্বরধ্বনি?
- ক) ঔ
- খ) ঈ
- গ) ঐ
- ঘ) এসঠিক উত্তর
ব্যাখ্যা: 'এ' মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি বিশ্লেষণ করলে অন্য কোনো স্বরধ্বনি পাওয়া যায় না। যেমন পাওয়া যায় যৌগিক ধ্বনি থেকে (ঐ- ও + ই ধ্বনি)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: বাংলা ভাষারীতির কয়টি রূপ?
- ক) দুইটিসঠিক উত্তর
- খ) তিনটি
- গ) পাঁচটি
- ঘ) চারটি
ব্যাখ্যা: বাংলা ভাষারীতির রূপ দুটি। যেমন— সাধু ভাষা রীতি ও চলিত ভাষা রীতি। যে ভাষা সুনির্দিষ্ট ব্যাকরণ অনুসরণ করে চলে সেটি সাধু ভাষা রীতি। আর চলিত ভাষা রীতি পরিবর্তনশীল।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: 'ষষ্ঠ'-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক) ষট্ + থ
- খ) ষষ্ঠ + থ
- গ) ষষ্ + থসঠিক উত্তর
- ঘ) ষষ্ + ঠ
ব্যাখ্যা: 'ষষ্ঠ'-এর সন্ধিবিচ্ছেদ হলো ষষ্ + থ। ষ্ + থ থাকলে ষ্ঠ হয়। আবার ষ্ + ত থাকলে ষ্ট হয়। যেমন— বৃষ্টি (বৃষ্ + তি), আকৃষ্ট (আকৃষ্ + ত)।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
- ক) পঙ্কজসঠিক উত্তর
- খ) তৈল
- গ) মধুর
- ঘ) নবাবী
ব্যাখ্যা: পঙ্কজ যোগরূঢ় শব্দ। শৈবাল, শালুক, পদ্মফুল ইত্যাদি পঙ্ক অর্থাৎ কাদায় জন্মে কিন্তু পঙ্কজ শব্দটি 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয় বলে পঙ্কজ যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ সমাসনিষ্পন্ন শব্দের অনুগামী না হয়ে অর্থবোধক শব্দ হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: 'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
- ক) চলিত
- খ) সাধুসঠিক উত্তর
- গ) প্রাকৃত
- ঘ) কোল
ব্যাখ্যা: 'অদ্য' শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ। 'অদ্য' শব্দের চলিত রূপ হলো এখন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
- ক) মসঠিক উত্তর
- খ) ঙ
- গ) চ
- ঘ) র
ব্যাখ্যা: 'ম' ওষ্ঠ্য ধ্বনি। এরূপ প, ফ, ব, ভ। এগুলো উচ্চারণের সময় ওষ্ঠের সাথে অধরের স্পর্শ ঘটে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮: চন্দ্রের প্রতিশব্দ নয়–
- ক) সোম
- খ) হিমাংশু
- গ) সবিতাসঠিক উত্তর
- ঘ) দ্বিজরাজ
ব্যাখ্যা: চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা। চন্দ্রের প্রতিশব্দ হলো : দ্বিজরাজ, সোম, হিমাংশু। এরূপ—সুধাকর, শশী, নিশাকর, রজনীকান্ত ইত্যাদি। সবিতা শব্দের প্রতিশব্দ সূর্য, তপন, রবি প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: কোন বানানটি শুদ্ধ?
- ক) মুমুর্ষু
- খ) মুমূর্ষুসঠিক উত্তর
- গ) মূমুর্ষু
- ঘ) মূমূর্ষু
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: কোনটি তৎপুরুষ সমাস?
- ক) ভালোমন্দ
- খ) মধুমাখাসঠিক উত্তর
- গ) যথাসাধ্য
- ঘ) সত্যনিষ্ঠ
ব্যাখ্যা: 'মধুমাখা' মধু দ্বারা মাখা তৎপুরুষ সমাস। এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বারা, দিয়া, কর্তৃক হলে তৃতীয়া তৎপুরুষ সমাস।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১১: 'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক) নান্দনিক
- খ) আশ্রয়সঠিক উত্তর
- গ) রহস্যময়
- ঘ) পাখির বাসা
ব্যাখ্যা: 'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন'— এখানে 'নীড়' শব্দটি 'আশ্রয়' অর্থে ব্যবহৃত হয়েছে। নীড় যেমন পাখির নিরাপদ আশ্রয় ঠিক তেমনি কবির কাছে সবুজ ঘাসের দেশ নিরাপদ আশ্রয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: শুদ্ধ বানান কোনটি?
- ক) নিরপরাধী
- খ) দারিদ্র্যতা
- গ) স্বার্থকতা
- ঘ) প্রাণিকুলসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্র্যতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য'। স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: 'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
- ক) অপদার্থ
- খ) নিরেট মূর্খসঠিক উত্তর
- গ) অত্যন্ত অলস
- ঘ) অপটু
ব্যাখ্যা: 'গোবর গণেশ' অর্থ নিরেট মূর্খ। এমন কাছাকাছি অর্থের কিছু বাগধারা পাওয়া যায় যেমন— অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি, বুদ্ধির ঢেঁকি ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: কোনগুলো দন্ত্যধ্বনি?
- ক) ক খ গ ঘ
- খ) প ফ ব ভ
- গ) ত থ দ ধসঠিক উত্তর
- ঘ) ট ঠ ড ঢ
ব্যাখ্যা: ত থ দ ধ— দন্ত্যধ্বনি। এগুলো উচ্চারণকালে জিহ্বাগ্র ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৫: কোনটি দেশি শব্দ?
- ক) রিকশা
- খ) চা
- গ) কিতাব
- ঘ) কুলাসঠিক উত্তর
ব্যাখ্যা: 'কুলা' দেশি শব্দ। এরূপ-গঞ্জ, চোঙা, টোপর, ডাগর, ঢেঁকি। আর রিকশা, চা, কিতাব— বিদেশি শব্দ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
- ক) শরীর
- খ) হংস > হাঁস
- গ) লাফ > ফালসঠিক উত্তর
- ঘ) দুর্গা > দুগ্গা
ব্যাখ্যা: লাফ > ফাল ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন। যেমন— বাক্স > বাসক, রিকশা>রিশকা, পিশাচ>পিচাশ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: 'পতাকা'-এর সমার্থক শব্দ কোনটি?
- ক) কেতনসঠিক উত্তর
- খ) মার্গ
- গ) নলিন
- ঘ) ভাজন
ব্যাখ্যা: পতাকা'-এর সমার্থক শব্দ হলো 'কেতন'। এরূপ—ঝান্ডা, ধ্বজা, নিশান, বৈজয়ন্তী।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৮: 'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
- ক) নী + অনসঠিক উত্তর
- খ) নে + অন
- গ) নৌ + অন
- ঘ) নয় + ন
ব্যাখ্যা: 'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়— নী + অন। এরূপ-অন প্রত্যয়ে গঠিত শব্দ— গমন (গম + অন), শয়ন (শী + অন), চরণ (চর + অন)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
- ক) দুই সেকেন্ড
- খ) এক সেকেন্ডসঠিক উত্তর
- গ) তিন সেকেন্ড
- ঘ) চার সেকেন্ড
ব্যাখ্যা: বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে 'এক সেকেন্ড' থামতে হয়। এরূপ—জিজ্ঞাসা চিহ্ন, কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও '১' 'এক সেকেন্ড' থামতে হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২০: 'অলীক'-এর বিপরীত শব্দ-
- ক) বাস্তবসঠিক উত্তর
- খ) কল্পনা
- গ) উন্নতি
- ঘ) আয়ত্ত
ব্যাখ্যা: 'অলীক'-এর বিপরীত শব্দ হলো 'বাস্তব'। অর্থাৎ কল্পনা আর 'অলীক'-এর প্রতিশব্দ হলো কল্পনা, মিথ্যা।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
