১৩তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়, সেট হিজল-১) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: কোন বানানটি শুদ্ধ?
- ক) মাস্টার
- খ) পোশাকসঠিক উত্তর
- গ) জিনিষ
- ঘ) পোস্ট অফিস
ব্যাখ্যা: 'মাস্টার'-এর শুদ্ধ বানান 'মাস্টার', 'জিনিষ'-এর শুদ্ধ বানান 'জিনিস'। 'পোস্ট অফিস'-এর শুদ্ধ বানান 'পোস্ট অফিস'। উল্লিখিত শব্দগুলো বিদেশি শব্দ। বিদেশি শব্দের বানানে 'ষ' বসে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
- ক) হাইফেনসঠিক উত্তর
- খ) কমা
- গ) সেমিকোলন
- ঘ) কোলন
ব্যাখ্যা: 'হাইফেন' বিরাম চিহ্নের বিরতিকাল নেই। কারণ হাইফেনে থামার প্রয়োজন হয় না। কিন্তু কমা, সেমিকোলন ও কোলনে থামার প্রয়োজন হয়। কমায় থামতে হয়—এক বলতে যে সময় প্রয়োজন। সেমিকোলনে থামতে হয়—১ বলার দ্বিগুণ সময়। কোলনে থামতে হয়—এক সেকেন্ড সময়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: কোন বানানটি শুদ্ধ?
- ক) বিভিষিকা
- খ) বিভীষিকাসঠিক উত্তর
- গ) বিভিষীকা
- ঘ) বিভীষীকা
ব্যাখ্যা: বিভীষিকা 'ঈ-ই' নিয়মে গঠিত বানান। এরূপ- গীতিকা, শারীরিক, জীবিকা, দীপিকা, বীথিকা, মরীচিকা, নীলিমা ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে?
- ক) সাধু
- খ) চলিতসঠিক উত্তর
- গ) ইংরেজি
- ঘ) সংস্কৃত
ব্যাখ্যা: আলালি ও হুতোমি ভাষা বলা হয় 'চলিত' ভাষাকে। বাংলা চলিত ভাষায় লেখা প্যারীচাঁদ মিত্রের (টেকচাঁদ ঠাকুর) 'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি (১৮৫৮)। এ থেকে 'আলালি ভাষা' প্রচলিত হয়। আবার কালীপ্রসন্ন সিংহ একই ভাষা রীতিতে রচনা করেন 'হুতোম প্যাঁচার নকশা' উপন্যাসটি (১৮৬২)। এ থেকে 'হুতোমি ভাষা' প্রচলিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: দুহিতা-এর বিপরীত শব্দ কোনটি?
- ক) পুত্রসঠিক উত্তর
- খ) কন্যা
- গ) স্ত্রী
- ঘ) স্বামী
ব্যাখ্যা: 'দুহিতা'-এর বিপরীত শব্দ 'পুত্র'। 'স্ত্রী' শব্দের বিপরীত হলো স্বামী। আর 'কন্যা' শব্দের প্রতিশব্দ হলো দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: 'Autonomous' শব্দের অর্থ–
- ক) স্বাক্ষর
- খ) স্বায়ত্তশাসিতসঠিক উত্তর
- গ) সত্যায়িত
- ঘ) সংশোধিত
ব্যাখ্যা: 'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত'। স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা। সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: 'জায়া' শব্দের সমার্থক শব্দ–
- ক) অর্ধাঙ্গীসঠিক উত্তর
- খ) কন্যা
- গ) নন্দিনী
- ঘ) ভগিনী
ব্যাখ্যা: 'জায়া' শব্দের সমার্থক শব্দ 'অর্ধাঙ্গী'। এরূপ-ভার্যা, পত্নী, বধূ, বউ, গৃহিণী, গিন্নি, ঘরণী, বিবি, বেগম, পরিবার। কন্যার সমার্থক শব্দ নন্দিনী, মেয়ে, তনয়া, দুহিতা, ঝি, বেটি। 'ভগিনী' শব্দের সমার্থক হলো বোন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮: 'চতুষ্পদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক) চতুর + পদ
- খ) চতুর্ষ + পদ
- গ) চতু + পদ
- ঘ) চতুঃ + পদসঠিক উত্তর
ব্যাখ্যা: 'চতুষ্পদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ 'চতুঃ+পদ'। এটি বিসর্গ সন্ধির নমুনা। এরূপ—ভ্রাতুষ্পুত্র।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: 'সিংহপুরুষ' কোন সমাস?
- ক) উপমান কর্মধারয়
- খ) উপপদ তৎপুরুষ
- গ) উপমিত কর্মধারয়সঠিক উত্তর
- ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা: 'সিংহপুরুষ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য—পুরুষ সিংহের ন্যায়। এরূপ—চন্দ্রমুখ, বাহুলতা, করকমল, চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাস হলো—উপমান ও উপমেয় পদের সমাস।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: 'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক) মনু + ষ্ণসঠিক উত্তর
- খ) মনু + অব
- গ) মা + নব
- ঘ) মান + অব
ব্যাখ্যা: 'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মনু + ঞ্চ'। এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরূপ-যাদব (যদু + ঞ্চ), শৈশব (শিশু + ঞ্চ), কৈশোর (কিশোর + ঞ্চ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: যে উপকারীর অপকার করে–
- ক) কৃতজ্ঞ
- খ) অকৃতজ্ঞ
- গ) কৃতঘ্নসঠিক উত্তর
- ঘ) অকৃতঘ্ন
ব্যাখ্যা: যে উপকারীর অপকার করে—কৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে — কৃতজ্ঞ/অকৃতঘ্ন। যে ঐ না — অকৃতজ্ঞ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: 'পাপে বিরত থাকো'– কোন কারকে কোন বিভক্তি?
- ক) অপাদান কারকে সপ্তমী বিভক্তিসঠিক উত্তর
- খ) করণ কারকে সপ্তমী বিভক্তি
- গ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
- ঘ) কর্ম কারকে সপ্তমী বিভক্তি
ব্যাখ্যা: 'পাপে বিরত থাকো'—অপাদান কারকে সপ্তমী বিভক্তি। হতে, থেকে—থাকলে অপাদান কারক হয়। আবার যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত ও ভীত প্রকাশক বাক্য অপাদান কারক হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৩: 'Edition' শব্দের অর্থ–
- ক) সংস্করণসঠিক উত্তর
- খ) সম্পাদক
- গ) সম্পাদকীয়
- ঘ) অনুসন্ধান
ব্যাখ্যা: 'Edition' শব্দের অর্থ-সংস্করণ। Editor হলো সম্পাদক। Editorial হলো সম্পাদকীয়। Search/Seeking/Inquiry হলো অনুসন্ধান।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: 'রাত্রি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
- ক) শর্বরী
- খ) ত্রিযামা
- গ) ক্ষণদা
- ঘ) ভানুসঠিক উত্তর
ব্যাখ্যা: 'রাত্রী' শব্দের সমার্থ শব্দ নয় ভানু। 'রাত্রী' শব্দের সমার্থক শব্দ হলো রাত, শর্বরী, ত্রিযামা, ক্ষণদা। ভানু শব্দের সমার্থক বা প্রতিশব্দ হলো সূর্য, কিরণ, রবি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: 'পূর্বে ছিল এখন নেই'–' বাক্য সংকোচন কোনটি?
- ক) ভূতপূর্বসঠিক উত্তর
- খ) অভূতপূর্ব
- গ) অতীত
- ঘ) বর্তমান
ব্যাখ্যা: 'পূর্বে ছিল এখন নেই'—ভূতপূর্ব। পূর্বে যা ঘটেনি—অভূতপূর্ব। বিগত হয়েছে যে কাল—অতীত। যে কাল এখনও চলছে—বর্তমান।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: 'কেতা দুরস্ত' বাগধারার অর্থ কী?
- ক) অলস
- খ) পরিশ্রমী
- গ) পরিপাটিসঠিক উত্তর
- ঘ) দীর্ঘজীবী
ব্যাখ্যা: 'কেতা দুরস্ত'— বাগধারার অর্থ 'পরিপাটি'। ইতুনিদ কুঁড়ে অর্থ 'অলস'। কলুর বলদ অর্থ নির্বিকারে পরিশ্রম করা। কাকভূষণ্ডী অর্থ দীর্ঘজীবী।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক) রূপতত্ত্বে
- খ) বাক্যতত্ত্বে
- গ) অর্থতত্ত্বে
- ঘ) ধ্বনিতত্ত্বেসঠিক উত্তর
ব্যাখ্যা: সন্ধি ব্যাকরণের 'ধ্বনিতত্ত্বে' আলোচিত হয়। রূপতত্ত্বে আলোচিত হয়—শব্দ, সমাস, প্রত্যয়, বিভক্তি, উপসর্গ। বাক্যতত্ত্বে আলোচিত হয় — বাক্য, বাচ্য, উক্তি, যতি। অর্থতত্ত্বে আলোচিত হয় — বাগধারা, এককথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসঠিক উত্তর
- ঘ) প্যারিচাঁদ মিত্র
ব্যাখ্যা: বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক ছোটগল্প রচনা করেন এবং বাংলা বানানের উপযুক্ত নিয়ম প্রদান করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সার্থক উপন্যাস রচনা করেন। প্যারিচাঁদ মিত্র প্রথম চলিত ভাষায় (১৮৫৮) উপন্যাস (আলালের ঘরের দুলাল) লেখেন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৯: 'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক) মহি + মা
- খ) মহৎ + ইমনসঠিক উত্তর
- গ) মহা + ইমা
- ঘ) মহিম + আ
ব্যাখ্যা: 'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মহৎ + ইমন'। এটি সংস্কৃত 'ইমন' তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ এরূপ— নীলিমা (নীল+ইমন), রক্তিমা (রক্ত+ইমন), দ্রাঘিমা (দীর্ঘ + ইমন)। বর্তমানে 'ইমন' প্রত্যয়কে 'ইমা'-প্রত্যয়েও লেখা হয়। যেমন : নীল + ইমা = নীলিমা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২০: 'আবির্ভাব' এর বিপরীত শব্দ কোনটি?
- ক) অভাব
- খ) স্বভাব
- গ) তিরোভাবসঠিক উত্তর
- ঘ) অনুভাব
ব্যাখ্যা: 'আবির্ভাব'-এর বিপরীত শব্দ 'তিরোভাব'। অভাব-এর বিপরীত শব্দ সচ্ছল। অনুভাবের বিপরীত মহিমাহীন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
