কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৯ (১৫ মার্চ) MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৭৯
- ৭৯
- ৭৯ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৭৯
প্রশ্ন ১: ‘একটি ফটোগ্রাফ’ কবিতার লেখক কে?
- ক) আল-মাহমুদ
- খ) সুফিয়া কামাল
- গ) বন্দে আলী মিয়া
- ঘ) শামসুর রাহমানসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ‘একটি ফটোগ্রাফ’ কবিতাটি কবি শামসুর রাহমানের রচনা।
প্রশ্ন ২: ‘যা জল দেয়’-এর এক কথায় প্রকাশ কী?
- ক) পাটোয়ারী
- খ) জলদসঠিক উত্তর
- গ) জলাধার
- ঘ) জলধি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: যা জল দেয়, অর্থাৎ মেঘ, তাকে এক কথায় ‘জলদ’ বলে; জলধি অর্থ সমুদ্র।
প্রশ্ন ৩: ‘প্রতিধ্বনি’ শব্দে ‘প্রতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক) পৌনঃপুন
- খ) বিশেষ
- গ) বিপরীত
- ঘ) সদৃশসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রতিধ্বনি মানে ধ্বনির অনুরূপ ধ্বনি, তাই এখানে ‘প্রতি’ সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন ৪: ‘আশায় বসতি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক) আহসান হাবীবসঠিক উত্তর
- খ) লুৎফর রহমান
- গ) জসীমউদদীন
- ঘ) কায়কোবাদ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ‘আশায় বসতি’ কবি আহসান হাবীবের কাব্যগ্রন্থ।
প্রশ্ন ৫: ‘ষষ্ঠ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) ষষ্ + থসঠিক উত্তর
- খ) ষষঃ + ঠ
- গ) ষষঃ + থ
- ঘ) ষষঃ + ট
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ষষ্ + থ: ষ-এর পরে ‘থ’ থাকলে তা ‘ঠ’ হয়, ফলে ষষ্ঠ।
প্রশ্ন ৬: ণ-ত্ব বিধি অনুসরণ করে ‘ণ’ হয়েছে নিচের কোন শব্দে?
- ক) কোণ
- খ) কৃপণসঠিক উত্তর
- গ) লাবণ্য
- ঘ) বাণ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: কৃপণ শব্দে ঋ-এর পরে ‘ণ’ এসেছে, যা ণ-ত্ব বিধির নিয়ম।
প্রশ্ন ৭: ‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- ক) নগ
- খ) শম্পা
- গ) নলিনীসঠিক উত্তর
- ঘ) আরতি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: নলিনী পদ্মের প্রতিশব্দ; নগ অর্থ পাহাড়, শম্পা অর্থ বিদ্যুৎ।
প্রশ্ন ৮: ‘আদিষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক) গরবাজি
- খ) সম্মতি
- গ) অনিচ্ছা
- ঘ) নিষিদ্ধসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: আদিষ্ট অর্থ যা আদেশ করা হয়েছে; এর বিপরীত ‘নিষিদ্ধ’।
প্রশ্ন ৯: নিচের কোনটি গণনাবাচক শব্দ?
- ক) কুড়িসঠিক উত্তর
- খ) তেরই
- গ) দ্বাদশ
- ঘ) তেসরা
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ‘কুড়ি’ সংখ্যা বা পরিমাণ বোঝায়, তাই গণনাবাচক; তেরই ও তেসরা তারিখবাচক, দ্বাদশ পূরণবাচক।
প্রশ্ন ১০: অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার?
- ক) ৫
- খ) ৪
- গ) ২
- ঘ) ৩সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: অর্থের দিক থেকে শব্দ তিন প্রকার: যৌগিক, রূঢ়ি ও যোগরূঢ়।
প্রশ্ন ১১: ‘শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান’-এটি কোন ধরনের বাক্য?
- ক) সরল বাক্যসঠিক উত্তর
- খ) যৌগিক বাক্য
- গ) জটিল বাক্য
- ঘ) খণ্ডবাক্য
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাক্যটিতে একটি মাত্র উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া আছে, তাই এটি সরল বাক্য।
প্রশ্ন ১২: ‘আমূল’-শব্দের ব্যাসবাক্য কোনটি?
- ক) নয় মূল
- খ) মূল থেকে
- গ) ন মূল
- ঘ) মূল পর্যন্তসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ‘আমূল’ অব্যয়ীভাব সমাস; ব্যাসবাক্য ‘মূল পর্যন্ত’।
প্রশ্ন ১৩: ‘গেরাম’ কোন জাতীয় শব্দ?
- ক) অর্ধতৎসমসঠিক উত্তর
- খ) তদ্ভব
- গ) দেশী
- ঘ) তৎসম
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ‘গেরাম’ সংস্কৃত ‘গ্রাম’-এর কিছুটা বদলানো রূপ, তাই অর্ধতৎসম শব্দ।
প্রশ্ন ১৪: ‘যে পুরুষ বিয়ে করেছে’-এর এক কথায় প্রকাশ কী?
- ক) অকৃতদার
- খ) অনূঢ়া
- গ) কৃতদারসঠিক উত্তর
- ঘ) কুম্ভীলক
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: যে পুরুষ বিয়ে করেছে তাকে কৃতদার বলে; অকৃতদার অবিবাহিত পুরুষ।
প্রশ্ন ১৫: শব্দতত্ত্বের অপর নাম কী?
- ক) রূপতত্ত্বসঠিক উত্তর
- খ) ধ্বনিতত্ত্ব
- গ) পদক্রম
- ঘ) বাক্যতত্ত্ব
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাকরণে শব্দতত্ত্বকে রূপতত্ত্বও বলা হয়।
প্রশ্ন ১৬: নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না?
- ক) ঢাকীসঠিক উত্তর
- খ) সেবিকা
- গ) মালী
- ঘ) সুন্দর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ‘ঢাকী’ নিত্য পুংলিঙ্গ শব্দ, এর স্ত্রীলিঙ্গ রূপ হয় না।
প্রশ্ন ১৭: ‘মনোরম’-শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) মনোঃ + রম
- খ) মনো + রম
- গ) মন + রম
- ঘ) মনঃ + রমসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: মনঃ + রম = মনোরম; অ-কারের পরে বিসর্গ ও ঘোষ ব্যঞ্জন থাকলে বিসর্গ ‘ও’-কার হয়।
প্রশ্ন ১৮: ‘শিশুটি মা মা বলে কাঁদছে’- এখানে ‘মা মা’ দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক) স্বল্পকাল স্থায়ী
- খ) আগ্রহসঠিক উত্তর
- গ) আধিক্য
- ঘ) তীব্রতা
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: এখানে শিশুর মাকে পাওয়ার আকুলতা বোঝাতে শব্দদ্বিত্ব আগ্রহ অর্থে এসেছে।
প্রশ্ন ১৯: ‘অষ্টরম্ভা’-বাগধারাটির অর্থ কী?
- ক) সম্পূর্ণভাবে
- খ) ফাঁকিসঠিক উত্তর
- গ) অপদার্থ
- ঘ) অলস
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ‘অষ্টরম্ভা’ বাগধারার অর্থ ফাঁকি বা অলীক বস্তু।
প্রশ্ন ২০: Most people travel by air nowadays because ___ is cheaper and quicker.
- ক) when
- খ) during
- গ) itসঠিক উত্তর
- ঘ) by
- ঙ) no
ব্যাখ্যা: because-এর পরের clause-এ subject নেই, তাই subject হিসেবে ‘it’ বসে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭৯ প্রশ্ন · ৭৯ মিনিট · সাথে সাথে ফলাফল
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়-এর আরও প্রশ্নপত্র
সব দেখুন →- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষা ২০২২ MCQ প্রশ্ন সমাধান
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৯ (১৫ নভেম্বর) MCQ প্রশ্ন সমাধান
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৯ MCQ প্রশ্ন সমাধান
সচরাচর জিজ্ঞাসা
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
