কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৯ (১৫ মার্চ) MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ৪১–৬০)
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৭৯
- ৭৯
- ৭৯ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৭৯
প্রশ্ন ৪১: কোন বৃত্তের ১২ মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে বৃত্তটির ব্যাস কত মিটার হবে?
- ক) ১০
- খ) ১৫
- গ) ১৮
- ঘ) ২০সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: অর্ধজ্যা ৬ ও দূরত্ব ৮ হলে ব্যাসার্ধ √(৩৬+৬৪) = ১০, তাই ব্যাস ২০ মিটার।
প্রশ্ন ৪২: ১২ বছর আগে শুভ ও পিয়ার বয়সের অনুপাত ছিল ৪:৫। ১২ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮:৯। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
- ক) ৪:৫
- খ) ৬:৭সঠিক উত্তর
- গ) ২:৩
- ঘ) ৮:৯
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ১২ বছর আগে বয়স ৪x ও ৫x ধরলে (৪x+২৪):(৫x+২৪)=৮:৯ থেকে x=৬; বর্তমান বয়স ৩৬ ও ৪২, অনুপাত ৬:৭।
প্রশ্ন ৪৩: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
- ক) ৩
- খ) ৫
- গ) ৬সঠিক উত্তর
- ঘ) ৭
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: (১০x+y)−(১০y+x)=৯(x−y)=৫৪, তাই অঙ্কদ্বয়ের পার্থক্য ৬।
প্রশ্ন ৪৪: ৩, ৪, ৬, ৫, ৯, ৬, ১২, ৭ .... ধারাটির পরবর্তী পদটি কত?
- ক) ৮
- খ) ১০
- গ) ১৪
- ঘ) ১৫সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বিজোড় স্থানের পদগুলো ৩, ৬, ৯, ১২ (৩ করে বাড়ে), তাই পরের পদ ১৫।
প্রশ্ন ৪৫: দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটির পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগলে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে?
- ক) ১২
- খ) ১৬
- গ) ২০
- ঘ) ২৪সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ৬ মিনিটে ৬/৮=৩/৪ অংশ পূর্ণ হয়; বাকি ১/৪ অংশ দ্বিতীয় নল ৬ মিনিটে ভরে, তাই পুরোটা ২৪ মিনিটে।
প্রশ্ন ৪৬: ‘ক’, ‘খ’ ও ‘গ’ একটি অংশীদারী ব্যবসায়ে যথাক্রমে ৭,৫০০ টাকা, ৮,৫০০ টাকা এবং ১০,৫০০ টাকা বিনিয়োগ করে। বছর শেষে ২১২০ টাকা লাভ হয়। যদি মূলধন অনুপাতে লাভ বণ্টন হয় তাহলে খ কত টাকা পাবে?
- ক) ৬০০
- খ) ৬৮০সঠিক উত্তর
- গ) ৭২০
- ঘ) ৮৪০
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: মূলধনের অনুপাত ১৫:১৭:২১ (মোট ৫৩); খ পাবে ২১২০×১৭/৫৩ = ৬৮০ টাকা।
প্রশ্ন ৪৭: একজন ব্যবসায়ী ১৪% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে। যদি সে পণ্যটি ২২১ টাকা বেশি মূল্যে বিক্রয় করত, তাহলে তার ১২% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
- ক) ১৭০০
- খ) ১২৮০
- গ) ৮৫০সঠিক উত্তর
- ঘ) ৫৮০
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ১০০ টাকা ক্রয়মূল্যে বিক্রয়মূল্যের পার্থক্য ১১২−৮৬=২৬; ২২১ টাকা পার্থক্যে ক্রয়মূল্য ২২১×১০০÷২৬ = ৮৫০ টাকা।
প্রশ্ন ৪৮: ৭২ কিমি/ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন ৫৮০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে ৫৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ৫৪০ মিটার হলে, ১৬০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে?
- ক) ৩৫সঠিক উত্তর
- খ) ২৮
- গ) ২৭
- ঘ) ৮
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ট্রেনের বেগ ২০ মি/সেকেন্ড; সেতু পার হতে (৫৪০+১৬০)=৭০০ মিটার যেতে হয়, ৭০০÷২০ = ৩৫ সেকেন্ড।
প্রশ্ন ৪৯: লাবিব কিছু কলম কিনে তার ২/৫ অংশ তার বাবাকে দিল। অবশিষ্ট কলমের ১/৩ অংশ তার বোনকে দিল। বোনকে দেয়ার পর অবশিষ্ট কলমের ৫/৮ অংশ তার ভাইকে দিল এবং সবশেষে তার কাছে ১২টি কলম রইল। সে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল?
- ক) ২৪টি
- খ) ২৮টি
- গ) ৩২টিসঠিক উত্তর
- ঘ) ৩৬টি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: মোট x ধরলে শেষে ৩x/২০=১২ হয়, x=৮০; বাবাকে দিয়েছে ৮০×২/৫ = ৩২টি।
প্রশ্ন ৫০: একটি আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের তিন-পঞ্চমাংশ। দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতাংশ হবে?
- ক) ১০০%
- খ) ২০০%
- গ) ৩০০%
- ঘ) ৪০০%সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ হলে ক্ষেত্রফল ২×২=৪ গুণ হয়, অর্থাৎ ৪০০%।
প্রশ্ন ৫১: ৯৮টি কমলা দুইটি ঝুড়ির মধ্যে এমনভাবে ভাগ করে রাখা হলো যে বড় ঝুড়ির কমলার সংখ্যার ছয়গুণ ছোট ঝুড়ির কমলার সংখ্যার ছয়গুণের চেয়ে ১২টি বেশি। বড় ঝুড়িতে ছোট ঝুড়ি অপেক্ষা কতটি কমলা বেশি ছিল?
- ক) ২টিসঠিক উত্তর
- খ) ৩টি
- গ) ৫টি
- ঘ) ৬টি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বড় ঝুড়িতে x টি ধরলে ৬x=৬(৯৮−x)+১২ থেকে x=৫০; ছোটতে ৪৮টি, পার্থক্য ২টি।
প্রশ্ন ৫২: ছয়টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের ছয়গুণ সবচেয়ে বড় সংখ্যাটির চারগুণ অপেক্ষা ১২ বেশি। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত?
- ক) ১৬সঠিক উত্তর
- খ) ১৭
- গ) ১৮
- ঘ) ২০
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: সংখ্যাগুলো x, x+২, …, x+১০ ধরলে ৬x+৩০=৪(x+১০)+১২ থেকে x=১১; গড় ১৬।
প্রশ্ন ৫৩: একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% পণ্য নষ্ট হয়ে গেল এবং ৭% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?
- ক) ২০%
- খ) ৩০%
- গ) ৫০%সঠিক উত্তর
- ঘ) ৮০%
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য ১২০ ও অবশিষ্ট পণ্যের ক্রয়মূল্য ৮০; লাভ ৪০, অর্থাৎ ৫০%।
প্রশ্ন ৫৪: একটি সিনেমা হলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আসন মিলিয়ে মোট ৫০০ আসন আছে। প্রথম শ্রেণীর একটি টিকিটের দাম ৩০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর একটি টিকিটের দাম ১৮ টাকা। সবগুলো টিকিটের বিক্রয়মূল্য ১০,৫০০ টাকা হলে দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা কত?
- ক) ২২৫
- খ) ২৫০
- গ) ৩৭০
- ঘ) ৩৭৫সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: দ্বিতীয় শ্রেণীর আসন x হলে ৩০(৫০০−x)+১৮x=১০৫০০ থেকে ১২x=৪৫০০, x=৩৭৫।
প্রশ্ন ৫৫: দুই ঘণ্টার একটি ভর্তি পরীক্ষায় ৫০টি গণিত প্রশ্ন এবং ৫০টি বাংলা প্রশ্ন ছিল। একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং একটি গণিত প্রশ্নের উত্তর দিতে যত সময় ব্যয় করে, একটি বাংলা প্রশ্নের উত্তর দিতে তার এক-তৃতীয়াংশ সময় ব্যয় করে। গণিত প্রশ্নের উত্তর দিতে সে মোট কত মিনিট সময় ব্যয় করেছিল?
- ক) ৭০
- খ) ৭৫
- গ) ৮০
- ঘ) ৯০সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: গণিত প্রশ্নে ৩x ও বাংলায় x মিনিট ধরলে ৫০×৪x=১২০ থেকে x=০.৬; গণিতে মোট ৫০×১.৮=৯০ মিনিট।
প্রশ্ন ৫৬: ৭৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
- ক) ১২
- খ) ৭৮
- গ) ২৮২
- ঘ) ১০২সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: সম্পূরক কোণ = ১৮০° − ৭৮° = ১০২°।
প্রশ্ন ৫৭: কাদের দুইটি সঞ্চয়ী হিসাবে মোট ১৫০০০ টাকা জমা রাখল। একটি হিসাব থেকে সে বার্ষিক ৫% হারে সুদ পাবে এবং অপরটি থেকে ১০% হারে সুদ পাবে। বছর শেষে সে যদি মোট ১১১০ টাকা সুদ পেয়ে থাকে, তাহলে ৫% হার সুদে সে কত টাকা জমা রেখেছিল?
- ক) ৭৮০০সঠিক উত্তর
- খ) ৭২০০
- গ) ৬৮০০
- ঘ) ৭০০০
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ৫% হারে x টাকা ধরলে x/২০+(১৫০০০−x)/১০=১১১০ থেকে x=৭৮০০।
প্রশ্ন ৫৮: একটি ঝুড়িতে ১৩০টি আম ও পেয়ারা আছে এবং এদের অনুপাত যথাক্রমে ৩:২। উক্ত ঝুড়িতে আম ও পেয়ারার অনুপাত ১:১ করতে হলে, কমপক্ষে কতটি নতুন ফল যোগ করতে হবে?
- ক) ৫২টি
- খ) ১৩টি
- গ) ১৩০টি
- ঘ) ২৬টিসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: আম ৭৮টি ও পেয়ারা ৫২টি; সমান করতে কমপক্ষে ২৬টি পেয়ারা যোগ করতে হবে।
প্রশ্ন ৫৯: একটি নৌকা মালামালসহ যে গতিতে চলে, খালি থাকলে তার দ্বিগুণ গতিতে চলে। নৌকাটি মালামালসহ ৪০ কিমি অতিক্রম করে, দুইঘণ্টা ব্যয় করে নৌকা থেকে মালামাল নামায় এবং খালি অবস্থায় পূর্বের স্থানে ফিরে আসে। সব মিলিয়ে যদি ১৭ ঘণ্টা সময় লেগে থাকে, তাহলে খালি অবস্থায় নৌকাটির বেগ কত কিমি/ঘণ্টা ছিল?
- ক) ২
- খ) ৪
- গ) ৮সঠিক উত্তর
- ঘ) ৬
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: মালসহ বেগ x হলে ৪০/x+৪০/২x=১৫ থেকে x=৪; খালি অবস্থায় বেগ ৮ কিমি/ঘণ্টা।
প্রশ্ন ৬০: বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে?
- ক) অস্ট্রেলিয়া
- খ) যুক্তরাজ্যসঠিক উত্তর
- গ) যুক্তরাষ্ট্র
- ঘ) চীন
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার ১৯৯৭ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে উদ্বোধন করা হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭৯ প্রশ্ন · ৭৯ মিনিট · সাথে সাথে ফলাফল
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়-এর আরও প্রশ্নপত্র
সব দেখুন →- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষা ২০২২ MCQ প্রশ্ন সমাধান
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৯ (১৫ নভেম্বর) MCQ প্রশ্ন সমাধান
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৯ MCQ প্রশ্ন সমাধান
