জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমণ্ডলের ব্যাপ্তি কত?
- ক) প্রায় ৫ কি.মি.
- খ) প্রায় ৭ কি.মি.
- গ) প্রায় ১০ কি.মি.সঠিক উত্তর
- ঘ) প্রায় ১৫ কি.মি.
ব্যাখ্যা: জীবমণ্ডল দ্বারা জল, স্থল ও বায়ুমণ্ডলে বসবাসকারী জীবকুলসহ পৃথিবী নামক এ গ্রহকে বুঝায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ কিমি উচ্চতা এবং ৭কিমি গভীরতা পর্যন্ত জীবের সন্ধান পাওয়া যায়। এই (৬ + ৭) ১৩ কিমি পুরু প্রায় গোলাকার সজীব স্তরই জীবমণ্ডলের অন্তর্ভুক্ত।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬২: পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়?
- ক) মৌসুমী বন্যা
- খ) প্রবল বর্ষাজনিত বন্যা
- গ) আকস্মিক বন্যাসঠিক উত্তর
- ঘ) জোয়ার-ভাটাজনিত বন্যা
ব্যাখ্যা: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের উচু পাহাড়ের পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে পাহাড়সমূহ থেকে নেমে আসা জলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এ ধরনের বন্যার ব্যাপকতা এবং স্থায়ীত্বকাল খুব কম। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো : হঠাৎ করে পানির উচ্চতা বাড়ে এবং স্বল্প সময়ের মধ্যে কমে যায়। পানি প্রবাহের গতিবেগ বেশি থাকলে ফসলাদি ও সম্পদের ক্ষতি হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৩: বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়?
- ক) অক্সিজেন
- খ) নাইট্রোজেনসঠিক উত্তর
- গ) কার্বন ডাই-অক্সাইড
- ঘ) হাইড্রোজেন
ব্যাখ্যা: বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের মিশ্রণে গঠিত। বিশুদ্ধ, শুষ্ক বায়ুর প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন। এর মধ্য নাইট্রোজেন সর্বাধিক পরিমাণ থাকে। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ হলো নাইট্রোজেন (N2)- ৭৮.০২%, অক্সিজেন (O) ২০.৭১%, আর্গন (Ar)- ০.৮০%, কার্বন ডাই-অক্সাইড (CO2)- ০.০৩%, ওজোন (O3)- ০.০০০১% এবং অন্যান্য ০.৩৩৯৯%।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৪: সমুদ্র স্রোতের অন্যতম কারণ?
- ক) বায়ু প্রবাহের প্রভাবসঠিক উত্তর
- খ) ঘূর্ণিঝড়
- গ) নিম্নচাপ
- ঘ) জাহাজ চলাচল
ব্যাখ্যা: সমুদ্রস্রোত সৃষ্টি হয় বায়ুপ্রবাহ, উষ্ণতার তারতম্য, গভীরতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবনের তারতম্য, পৃথিবীর আবর্তন ও স্থলভাগের অবস্থানের জন্য। এর মধ্যে বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
- ক) পেট্রোল
- খ) কয়লা
- গ) প্রাকৃতিক গ্যাস
- ঘ) পরমাণু শক্তিসঠিক উত্তর
ব্যাখ্যা: যে জ্বালানি পুনঃপুন ব্যবহার করলে সাধারণত ফুরোয় না এমনকি অদূর ভবিষ্যতেও ঘাটতির সম্ভাবনা থাকে না, তাকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয়। উদাহরণস্বরূপ, সৌরশক্তি, পরমাণুশক্তি নবায়নযোগ্য জ্বালানির উৎস। পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানিসমূহ সাধারণত পরিবেশবান্ধব। অপরপক্ষে জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৬: কম্পিউটার একটি—
- ক) সমস্যা সমাধানের যন্ত্র
- খ) সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র
- গ) হিসাবকারী যন্ত্রসঠিক উত্তর
- ঘ) হিসাব পরীক্ষার যন্ত্র
ব্যাখ্যা: 'কম্পিউট' অর্থ গণনা করা। 'কম্পিউটার' শব্দের অর্থ গণনাকারী বা হিসাবকারী। অর্থাৎ যে যন্ত্র গণনা বা হিসাব করতে ব্যবহৃত হয় তাই কম্পিউটার।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৭: নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম (Open Source Operating System)?
- ক) Linuxসঠিক উত্তর
- খ) Windows
- গ) Ubuntu
- ঘ) DOS
ব্যাখ্যা: Linux হলো লিনাস টারভোল্ডাস উদ্ভাবিত মুক্ত সোর্স অপারেটিং সিস্টেম। অর্থাৎ এটি বিনামূল্যে পাওয়া যায় এমন একটি অপারেটিং সিস্টেম। Ubuntu ও একটি মুক্ত সোর্স প্লাটফরম যা স্মার্ট ফোন, ট্যাবলেট PC এমনকি Desktop PC-তে ব্যবহারযোগ্য। এটি মূলত Linux ভিত্তিক OS অর্থাৎ Linux ও Ubuntu উভয়ই মুক্ত Source Operating System। DOS হলো ৭০-এর দশকের মাইক্রোসফট ও আইবিএম কর্তৃক উদ্ভাবিত Operating System যা যথাক্রমে MS-DOS ও PC-DOS নামে পরিচিত ছিল। Windows হলো এখন পর্যন্ত উদ্ভাবিত Operating System-গুলোর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয়। মাইক্রোসফট করপোরেশন ১৯৯৫ সালে Windows-95 নামে প্রথমে এটি বাজারে আনে। এটি প্রথম স্বয়ংসম্পূর্ণ ৩২ বিটের অপারেটিং সিস্টেম।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৮: বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে?
- ক) জাতীয় পরিচয়পত্র
- খ) পাসপোর্ট
- গ) ব্যাংকের চেক বইসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ব্যাংকের চেক বই পড়তে বা চিহ্নিত করতে MICR Technology ব্যবহৃত হচ্ছে। MICR-এর পূর্ণ অভিব্যক্তি হলো Magnetic Ink Character Recognition।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৯: নিচের কোনটি কম্পিউটারের মেমোরি ডিভাইস নয়?
- ক) Hard disk
- খ) Floppy disk
- গ) Compact Disk
- ঘ) Memory Cardসঠিক উত্তর
ব্যাখ্যা: কম্পিউটারের মেমোরি দুই প্রকার। যথা– ১. প্রধান (Primary) মেমোরি ও ২. সহায়ক (Secondary) মেমোরি। RAM ও ROM প্রধান মেমোরির অন্তর্ভুক্ত। হার্ডডিস্ক, ফ্লাশ ডিস্ক, ফ্লপি ডিস্ক, চৌম্বক ড্রাম, সিডি, ডিভিডি হলো সহায়ক মেমোরি। সিডি-এর পূর্ণরূপ হলো কম্প্যাক্ট ডিস্ক (Compact Disk)। মেমোরি কার্ড হলো একটি external মেমোরি ডিভাইস, যা সাধারণত মোবাইল ফোনে ব্যবহার করা হয়।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭০: কম্পিউটারের স্ক্যানার কি ধরনের ডিভাইস?
- ক) আউটপুট
- খ) ইনপুটসঠিক উত্তর
- গ) স্টোরেজ
- ঘ) মেমরি
ব্যাখ্যা: যে সকল ডিভাইসের সাহায্যে কম্পিউটারে তথ্য সরবরাহ করা হয় বা কমান্ড প্রদান করা হয় তারা ইনপুট ডিভাইস। বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইসগুলো হলো– কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, জয়স্টিক ইত্যাদি। বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস হলো– মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি। এছাড়া ইনপুট ও আউটপুট উভয় হিসেবে কাজ করে এমন কিছু ডিভাইস হলো– টাচস্ক্রিন মনিটর, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭১: কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?
- ক) মডেম
- খ) অডিও কার্ড
- গ) সিম কার্ড
- ঘ) ভিজিএ কার্ডসঠিক উত্তর
ব্যাখ্যা: মডেম হলো কম্পিউটারের সাথে ইন্টারনেটের সংযোগ প্রদানকারী ইনপুট আউটপুট ডিভাইস। অডিও কার্ডের উপর স্পিকারের সাউন্ড কোয়ালিটি নির্ভর করে। সিম কার্ড হলো– মোবাইল, ট্যাব বা মডেমে ব্যবহৃত একটি আইডেন্টিটি মডিউল। ভিজিএ মানে হলো– ভিজুয়াল গ্রাফিক্স অ্যারে। মনিটরে প্রদর্শিত স্থির বা চলমান ছবি এর রেজুলেশন কেমন হবে তা VGA কার্ডের উপর নির্ভর করে। একটি PC-তে ইনস্টলড VGA মেমোরি যত বেশি হবে প্রদর্শিত Image বা Vedio quality তত ভালো হবে। আধুনিক mother বোর্ডগুলোতে 1 GB পর্যন্ত VGA মেমোরি বিল্ট ইন থাকে। এছাড়া মান বৃদ্ধির জন্য External Card হিসেবেও VGA ব্যবহার করা যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: GSM-পূর্ণরূপ কি?
- ক) Global System for Mobile Telecommunication
- খ) Global System for Management
- গ) Global System for Mobile Communicationসঠিক উত্তর
- ঘ) General System for Mobile Management
ব্যাখ্যা: GSM হলো মোবাইল ফোনের Networking Communication-এর জন্য ব্যবহৃত একটি পদ্ধতি। এর পূর্ণরূপ-Global System for Mobile Communication।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭৩: কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন?
- ক) পেন ড্রাইভ
- খ) সিডি রম ড্রাইভ
- গ) মডেমসঠিক উত্তর
- ঘ) র্যাম
ব্যাখ্যা: কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করার জন্য মডেম ব্যবহৃত হয়। মডুলেটর ও ডিমডুলেটর-এর সংক্ষিপ্ত রূপ হলো মডেম (MODULATOR-DEMODULATOR–MODEM)। এটি একটি ইনপুট আউটপুট ডিভাইস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: ল্যাপটপ কখন প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
- ক) কমপ্যাক, ১৯৮৫
- খ) আইবিএম, ১৯৮৩
- গ) এপসন, ১৯৮১সঠিক উত্তর
- ঘ) অ্যাপল, ১৯৭৭
ব্যাখ্যা: ল্যাপ (Lap) বা কোলের উপর স্থাপন করে কাজ করা যায় এমন ছোট আকারের কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়। ল্যাপটপ কম্পিউটার নোট বুক বা পাওয়ার বুক নামেও পরিচিত। ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭৫: http সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়?
- ক) Hyper Text Transfer Protocolসঠিক উত্তর
- খ) High Task Termination Procedure
- গ) Harvard Teletext Proof
- ঘ) High Timed Technical Professional
বিষয়: গণিত
প্রশ্ন ৭৬: √০.০০০০০৯ = কত?
- ক) ০.০৩
- খ) ০.৩
- গ) ০.০০৩সঠিক উত্তর
- ঘ) ০.০০০৩
ব্যাখ্যা: √০.০০০০০৯ = √(৯/১০০০০০০) = ৩/১০০০ = ০.০০৩
বিষয়: গণিত
প্রশ্ন ৭৭: ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?
- ক) ১৪২
- খ) ১৪৪সঠিক উত্তর
- গ) ১৩৬
- ঘ) ১৪০
ব্যাখ্যা: ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। বর্গাকারে সাজানোর জন্য প্রয়োজনীয় সৈন্য সংখ্যা =(২০৭৪০ – ৪) =২০৭৩৬ প্রতি সারিতে সৈন্য সংখ্যা =√২০৭৩৬ =১৪৪
বিষয়: গণিত
প্রশ্ন ৭৮: চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
- ক) ২০%সঠিক উত্তর
- খ) ১৬%
- গ) ১৮%
- ঘ) ১৫%
ব্যাখ্যা: ২৫% বেড়ে যাওয়ায় চালের মূল্য (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা। ১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা। ১০০ টাকায় কমাতে হবে ২৫×১০০/১২৫ = ২০ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৭৯: a − 1/a = √3 হলে, a² − 1/a² এর মান কত?
- ক) 6
- খ) 4
- গ) 1
- ঘ) √3
ব্যাখ্যা: a − 1/a = √3; a + 1/a = √((a − 1/a)² + 4.a.1/a) = √(3+4) = √7; ∴ a² − 1/a² = (a + 1/a)(a − 1/a) = √7 × √3 = √21 = 4.58 Note : সঠিক উত্তর হবে 4.58
বিষয়: গণিত
প্রশ্ন ৮০: 3⁻³ এর মান কত?
- ক) 1/9
- খ) 1/3
- গ) 1/27সঠিক উত্তর
- ঘ) √3
ব্যাখ্যা: 3⁻³ = 1/3³ = 1/27
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
