পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০৪
- ১০৪
- ১০৪ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০৪
বিষয়: বাংলা
প্রশ্ন ৪১: রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
- ক) ২২ শ্রাবণসঠিক উত্তর
- খ) ২৩ শ্রাবণ
- গ) ২৪ শ্রাবণ
- ঘ) ২৫ শ্রাবণ
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার, শিক্ষাবিদ, ভাষাবিদ, নাট্যকার, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা, নাট্যপ্রযোজক, চিত্রশিল্পী ও দার্শনিক ছিলেন। ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ, ১২৬৮) কলকাতার জোড়াসাঁকোর সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা-মাতা হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবী। তার কবিপ্রতিভা বিশ্বস্বীকৃতি অর্জন করে ১৯১৩ সালে নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮) মৃত্যুবরণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: 'বীরবল' কার ছদ্মনাম?
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে 'বীরবল' নামে পরিচিত। তিনি 'সবুজপত্র' (১৯১৪) পত্রিকার সম্পাদক ছিলেন। সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে প্রমথ চৌধুরী বাংলা গদ্যে নব্য রীতির প্রবর্তন করেন। প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। তিনি নিজস্ব ধারায় সনেট লিখেছেন। ৭ আগস্ট ১৮৬৮ যশোরে তার জন্ম। তিনি বাংলা কাব্যসাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক হিসেবে খ্যাত। কাব্যগ্রন্থ সনেট পঞ্চাশৎ (১৯১৩), পদচারণ (১৯১৯)। গল্পগ্রন্থ : চার ইয়ারি কথা (১৯১৬), আহুতি (১৯১৯), নীললোহিত ও গল্পসংগ্রহ (১৯৪১)। প্রমথ চৌধুরীর বিখ্যাত উক্তি হলো 'সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত' এবং 'ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়'। ২ সেপ্টেম্বর ১৯৪৬ (১৬ ভাদ্র ১৩৫৩) শান্তিনিকেতনে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৩: স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?
- ক) যোগাযোগ
- খ) নন্দিত নরকে
- গ) আগুনের পরশমণিসঠিক উত্তর
- ঘ) ব্যাথার দান
ব্যাখ্যা: ঢাকায় গেরিলা অপারেশনের দুঃসাহসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি'। অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেন মতিন সাহেব নামে একজন ভদ্রলোক। এভাবেই উপন্যাসটির কাহিনী শুরু হয়েছে। বদিউলের সঙ্গে ঐ ভদ্রলোকের কন্যার মানবিক দুর্বলতা প্রকাশিত হয় যুদ্ধকালীন পরিবেশেই।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৪: 'স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা'-কথাটি কার রচনা?
- ক) রফিক আজাদ
- খ) প্রমেন্দ্র মিত্র
- গ) কামিনী রায়
- ঘ) শামসুর রাহমানসঠিক উত্তর
ব্যাখ্যা: কবি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবর মাহুতটুলী, ঢাকায় জন্মগ্রহণ করেন। তার ডাক নাম বাচ্চু। তার পৈতৃক নিবাস বর্তমান নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রামে। মুক্তিযুদ্ধকালে তিনি লিখতেন 'মজলুম আদিব' ছদ্মনামে। তার রচিত বিখ্যাত দুটি কবিতার নাম 'স্বাধীনতা তুমি' ও 'তুমি আসবে বলে হে স্বাধীনতা'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৫: বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
- ক) তিন
- খ) চার
- গ) পাঁচসঠিক উত্তর
- ঘ) ছয়
ব্যাখ্যা: উচ্চারণ স্থান অনুসারে বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণগুলোকে ৫টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যথা : ক. কণ্ঠ বা জিহ্বামূলীয়; খ. তালব্য বা অগ্রতালুজাত; গ. মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়; ঘ. দন্ত্য বা অগ্রদন্তমূলীয়; ঙ. ওষ্ঠ্য বর্ণ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৬: নিচের কোনটি তৎসম শব্দ নয়?
- ক) হারামসঠিক উত্তর
- খ) চন্দ্র
- গ) নক্ষত্র
- ঘ) সূর্য
ব্যাখ্যা: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনোরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। এখানে চন্দ্র, সূর্য, নক্ষত্র প্রত্যেকে তৎসম শব্দ। অন্যদিকে 'হারাম' আরবি শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৭: 'মনীষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) মন + ইষা
- খ) মনস + ঈষাসঠিক উত্তর
- গ) মন + ঈষা
- ঘ) মনস + ইষা
ব্যাখ্যা: কিছু সন্ধি আছে যাদেরকে কোনো নিয়মে ফেলা যায় না। সেসব সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। 'মনীষা' নিপাতনে সিদ্ধ সন্ধি। এর সঠিক সন্ধি বিচ্ছেদ 'মনস + ঈষা'। এরূপ আরও কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি হলো : কুলটা = কুল + অটা, গবাক্ষ = গো + অক্ষ, সীমান্ত = সীমা + অন্ত।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৮: বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি?
- ক) আঠার
- খ) উনিশ
- গ) বিশসঠিক উত্তর
- ঘ) একুশ
ব্যাখ্যা: যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত কুড়িটি। যথা : প্র, পরা, অপ, সম্, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৯: সঠিক বাক্য সংকোচন 'বাচাল' এর পুরো বাক্য কোনটি?
- ক) যেখানে বেশি বলা হয়েছে
- খ) যে বেশি কথা বলেসঠিক উত্তর
- গ) বেশি গল্প বলে
- ঘ) যেখানে বেশি লোক আছেন
ব্যাখ্যা: একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে। বাক্য তথা ভাষাকে সুন্দর, সাবলীল ও ভাষার অর্থ প্রকাশের দীপ্তকে সমুজ্জ্বল করার জন্য বাক্য সংকোচন অতীব গুরুত্বপূর্ণ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫০: 'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?
- ক) সন্ধি
- খ) প্রত্যয়
- গ) উপসর্গ
- ঘ) সমাসসঠিক উত্তর
ব্যাখ্যা: নবান্ন (নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি বহুব্রীহি সমাস। আবার পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুব্রীহি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫১: সমাস ভাষাকে কি করে?
- ক) সংক্ষেপ করেসঠিক উত্তর
- খ) বিস্তৃত করে
- গ) অর্থপূর্ণ করে
- ঘ) অর্থের রূপান্তর ঘটায়
ব্যাখ্যা: সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস নতুন শব্দ গঠনের একটি বিশিষ্ট উপায়। সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদের মিলনের ফলে একটি নতুন শব্দ বা পদ তৈরি হয় এবং যে পদগুলোর মিলনে সমাস হয় তাদের পরস্পরের মধ্যে অন্বয় বা সম্পর্ক থাকে। সুতরাং পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে একপদে পরিণত করার নাম সমাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫২: বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
- ক) কল্লোল
- খ) সবুজপত্রসঠিক উত্তর
- গ) বঙ্গদর্শন
- ঘ) কালি কলম
ব্যাখ্যা: প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ খ্রিস্টাব্দে 'সবুজপত্র' পত্রিকাটি প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরিসীম। কেননা এর মাধ্যমে সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতির ব্যবহার প্রতিষ্ঠিত হয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৩: Which one is the correct spelling?
- ক) Cigarettesসঠিক উত্তর
- খ) Cigarrets
- গ) Ciggarets
- ঘ) Cigerates
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৪: Which of the following words is wrong in spelling?
- ক) Pneumonia
- খ) Coleraসঠিক উত্তর
- গ) Dyspepsia
- ঘ) Diarrhoea
ব্যাখ্যা: কলেরা শব্দের ইংরেজি বানান হবে Cholera। সুতরাং (খ) সঠিক উত্তর।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৫: The synonym of 'identical' is—
- ক) familiar
- খ) recognisable
- গ) exactly the sameসঠিক উত্তর
- ঘ) almost similar
ব্যাখ্যা: Identical অর্থ হলো অনন্য বা অভিন্ন। (ক) familiar অর্থ পরিচিত, (খ) recognisable অর্থও পরিচিত, (গ) exactly the same শব্দের অর্থ অভিন্ন, (ঘ) almost similar-এর অর্থ প্রায় একই। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৬: The antonym of 'frugal' is—
- ক) wasteful
- খ) economical
- গ) careful
- ঘ) prodigal
ব্যাখ্যা: প্রশ্নে প্রদত্ত frugal শব্দটির অর্থ কৃপণ। (ক) wasteful এর অর্থ অপব্যয়কারী (খ) economical অর্থ হিসেবী (গ) careful অর্থ সতর্ক এবং (ঘ) prodigal অর্থ অপব্যয়ী। সুতরাং frugal-এর বিপরীত শব্দ (ক) এবং (ঘ) দুটিই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: Who is a misogynist?
- ক) A man who loves women
- খ) A man who hates womenসঠিক উত্তর
- গ) A man who lives with women
- ঘ) A man who kills women
ব্যাখ্যা: Misogynist অর্থ সেই ব্যক্তি যে মহিলাদেরকে ঘৃণা করে। প্রদত্ত option গুলো থেকে (খ)-ই সঠিক উত্তর বহন করছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: Who wrote 'Wuthering Heights'?
- ক) Jane Austen
- খ) Emily Bronteসঠিক উত্তর
- গ) Thomas Hardy
- ঘ) D. H. Lawrence
ব্যাখ্যা: (ক) Jane Austin এর বিখ্যাত পুস্তকগুলো হলো Pride and Prejudice, Sense and Sensibility; (গ) Thomas Hardy লিখিত বিখ্যাত গ্রন্থ হলো Tess of the D'Urbervilles, The Mayor Casterbrid এবং (ঘ) D. H. Lawrence রচিত বিখ্যাত উপন্যাস Lady Chatterley's Lover। (খ) আর বিখ্যাত ইংরেজ কবি, ঔপন্যাসিক Emily Bronte-এর একমাত্র novel হচ্ছে 'Wuthering Heights'। অতএব সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৯: What is the adjective form of 'Literature'?
- ক) Literal
- খ) Literate
- গ) Literaryসঠিক উত্তর
- ঘ) Literatural
ব্যাখ্যা: (ক) Literal এর অর্থ হুবহু বা আক্ষরিক যা Literature এর সাথে সঙ্গতিপূর্ণ নয়। (খ) Literate একটি verb যার অর্থ অক্ষর জ্ঞান সম্পন্ন করে তোলা। (গ) Literary শব্দটি Adjective যার অর্থ সাহিত্য সম্পর্কিত এবং (ঘ) Literatural বলে কোনো শব্দ অভিধানে নেই। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: Where has this letter come —?
- ক) to
- খ) on
- গ) fromসঠিক উত্তর
- ঘ) for
ব্যাখ্যা: এখানে প্রদত্ত option (ক) এর to (খ) এর on (গ) এর from এবং (ঘ) এর for পর্যায়ক্রমে where এর সাথে ব্যবহার করলে যথাক্রমে to where, on where, from where এবং for where হয়। কিন্তু from where এবং where ....... from দ্বারাই একমাত্র সঠিক অর্থ প্রকাশ পায়। অন্যগুলো ভুল। সুতরাং সঠিক উত্তর হলো (গ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০৪ প্রশ্ন · ১০৪ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
