পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৭০ / ৭০
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬১: থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
- ক) রুপি
- খ) বাথসঠিক উত্তর
- গ) রিয়েল
- ঘ) ডলার
ব্যাখ্যা: থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। অপরদিকে ভারত, সিচেলিস, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও মরিশাসের মুদ্রা হলো রুপি। ইরান, ওমান, কম্বোডিয়া, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল। ব্রুনাই, সিঙ্গাপুর, লাইবেরিয়া, নামিবিয়া, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, বাহামাস, বার্বাডোজ, বেলিজ, কানাডা, জ্যামাইকা, ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ, সুরিনাম ও গায়ানার মুদ্রার নাম ডলার।
বিষয়: গণিত
প্রশ্ন ৬২: আয়তনে বড় মহাসাগর কোনটি?
- ক) ভারত মহাসাগর
- খ) প্রশান্ত মহাসাগরসঠিক উত্তর
- গ) উত্তর মহাসাগর
- ঘ) আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা: আয়তনে বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এর আয়তন ১৫,৫৫,৫৭,০০০ বর্গ কিমি। অপরদিকে আটলান্টিক মহাসাগরের আয়তন ৭,৬৭,৬২,০০০ বর্গ কিমি। ভারত মহাসাগরের আয়তন ৬,৮৫,৫৬,০০০ বর্গ কিমি এবং উত্তর বা আর্কটিক মহাসাগরের আয়তন ১,৪০,৫৬,০০০ বর্গ কিমি।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
- ক) করতোয়াসঠিক উত্তর
- খ) গঙ্গা
- গ) ব্রহ্মপুত্র
- ঘ) মহানন্দা
ব্যাখ্যা: বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড়, যা এক সময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল পুণ্ড্রনগর। এর অবস্থান বগুড়া শহর থেকে ১০ কিমি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে। এখানে মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: বাংলা একাডেমির মূল ভবনের নাম কী?
- ক) বর্ধমান হাউজসঠিক উত্তর
- খ) বাংলা ভবন
- গ) আহসান মঞ্জিল
- ঘ) চামেলী হাউজ
ব্যাখ্যা: ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে 'The Bengali Academy Act 1957' গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমি ভবনের পূর্বনাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক প্রফেসর মযহারুল ইসলাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
- ক) জর্জ বুশ
- খ) আব্রাহাম লিংকন
- গ) জর্জ ওয়াশিংটনসঠিক উত্তর
- ঘ) থিওডোর রুজভেল্ট
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তিনি ৩০ এপ্রিল ১৭৮৯ থেকে ৪ মার্চ ১৭৯৭ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তাকে যুক্তরাষ্ট্রের জনক বলা হয়। তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কখনো হোয়াইট হাউসে বসবাস করেননি। অপরদিকে জর্জ হার্বার্ট ওয়াকার বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট। আব্রাহাম লিংকন ১৬তম প্রেসিডেন্ট এবং থিওডোর রুজভেল্ট যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: বৈদ্যুতিক ক্ষমতার একক কী?
- ক) জুল
- খ) ওয়াটসঠিক উত্তর
- গ) নিউটন
- ঘ) ক্যালরি
ব্যাখ্যা: কাজ ও শক্তির একক হলো জুল। বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বলের একক হলো নিউটন। তাপের আগে একক হলো ক্যালরি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৭: বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায়?
- ক) ফরিদপুর
- খ) দিনাজপুর
- গ) ঈশ্বরদীসঠিক উত্তর
- ঘ) ঢাকা
ব্যাখ্যা: ৯ নভেম্বর ২০১৫ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট-এর নাম পরিবর্তন করে 'বাংলাদেশ সুগারক্রপ ইনস্টিটিউট' করা হয়েছে। পাবনা জেলার ঈশ্বরদীতে এটি অবস্থিত। ১৯৩১ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল 'ইক্ষু চারা পরীক্ষা কেন্দ্র' নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি একটি জাতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়ে নাম ধারণ করেছিল 'বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট'। ঈশ্বরদী ছাড়াও এ ইনস্টিটিউটের ৩টি আঞ্চলিক স্টেশন এবং ৬টি সাব স্টেশন রয়েছে। এছাড়াও 'বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র' ঈশ্বরদীতে অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৮: নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ?
- ক) আম বৃক্ষসঠিক উত্তর
- খ) কাঁঠাল বৃক্ষ
- গ) সেগুন বৃক্ষ
- ঘ) শালবৃক্ষ
ব্যাখ্যা: ভারত উপমহাদেশ ও ব্রহ্মদেশকে (বর্তমানে মিয়ানমার) আমের উৎপত্তিস্থল বলে ধারণা করা হয়। আমগাছ দ্বিবীজপত্রী গুপ্তবীজি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Mangifera indica। বাংলাদেশ সরকার আমগাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করে ২০১০ সালের ১৫ নভেম্বর।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৯: সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কী বলে?
- ক) হারিকেন
- খ) সাইক্লোন
- গ) সুনামিসঠিক উত্তর
- ঘ) টাইফুন
ব্যাখ্যা: সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে প্রচণ্ড ও ধ্বংসাত্মক বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। এরূপ বিশাল সামুদ্রিক ঢেউগুলোকে সুনামি বলা হয়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭০: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
- ক) কঙ্গো
- খ) নীলনদসঠিক উত্তর
- গ) নাইজার
- ঘ) আমাজান
ব্যাখ্যা: পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। এটি ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য ৬,৮২৫ কিমি। অপরদিকে বিশ্বের বৃহত্তম নদী আমাজান। এর দৈর্ঘ্য ৬,৪৩৭ কিমি। কঙ্গো নদীর দৈর্ঘ্য ৪,৩৭০ কিমি এবং নাইজার নদীর দৈর্ঘ্য ৪,১৭১ কিমি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
