পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: ২০ বর্গমিটার ২ একরের কত অংশ?
- ক) ১/৫
- খ) ১/৮
- গ) ১/১০
- ঘ) ১/১২
ব্যাখ্যা: [Note : ১ একর = ৪০৪৬.২৮ বর্গমিটার। ১ এয়ার = ১০০ বর্গমিটার। প্রশ্নে একরের বদলে এয়ার থাকলে উত্তর হতো (গ)] ১ এয়ার = ১০০ বর্গমিটার ∴ ২ এয়ার = ২০০ বর্গমিটার; ২০/২০০ = ১/১০
বিষয়: গণিত
প্রশ্ন ৮২: কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
- ক) ৫০%
- খ) ১০০%
- গ) ১২৫%সঠিক উত্তর
- ঘ) ১৫০%
ব্যাখ্যা: ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক একক; বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক² বর্গ একক; নতুন দৈর্ঘ্য = ক + ৫০/১০০ ক = ৩/২ ক একক; নতুন ক্ষেত্রফল = (৩ক/২)² = ৯ক²/৪ বর্গ একক; ∴ ক্ষেত্রফল বৃদ্ধি = ৯ক²/৪ − ক² = ৫ক²/৪ বর্গ একক; শতকরা বৃদ্ধি = (৫ক²/৪)/ক² × ১০০% = ১২৫%
বিষয়: গণিত
প্রশ্ন ৮৩: সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি–
- ক) সরলকোণ
- খ) পুরককোণ
- গ) সূক্ষ্মকোণসঠিক উত্তর
- ঘ) স্থূলকোণ
ব্যাখ্যা: এক সমকোণ বা ৯০° এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাই অতিভুজ সংলগ্ন দুই কোণের সমষ্টি এক সমকোণ হয়। অর্থাৎ এরা প্রত্যেকেই সূক্ষ্মকোণ।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৪: সমাধান করুন : x/5 − 2/7 = 5x/7 − 4/5
- ক) 0
- খ) 1সঠিক উত্তর
- গ) 2
- ঘ) 3
ব্যাখ্যা: x/5 − 2/7 = 5x/7 − 4/5 ⇒ 7x − 10 = 25x − 28 ⇒ 25x − 7x = 28 − 10 ⇒ 18x = 18 ∴ x = 1
বিষয়: গণিত
প্রশ্ন ৮৫: a − b/a = 1 হলে, 6/(a² − a + 1) এর মান কত?
- ক) 7/6
- খ) 6/7সঠিক উত্তর
- গ) 5/7
- ঘ) 4/7
ব্যাখ্যা: [Note : a − 6/a = 1 হলে সঠিক উত্তর হতো 6/7] a − 6/a = 1 ⇒ a² − 6 = a ⇒ a² − a = 6; প্রদত্ত রাশি = 6/(a² − a + 1) = 6/(6+1) = 6/7
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: বলের (Force) একক কোনটি?
- ক) জুল
- খ) অশ্বশক্তি
- গ) ক্যালরি
- ঘ) নিউটনসঠিক উত্তর
ব্যাখ্যা: বলের একক নিউটন। জুল, শক্তি ও কাজের একক। অশ্বশক্তি, ক্ষমতার একক। এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে ক্যালরি বহুল প্রচলিত তাপের একক ছিল।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৭: কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম?
- ক) লাল
- খ) বেগুনীসঠিক উত্তর
- গ) কমলা
- ঘ) নীল
ব্যাখ্যা: রঙ ও তরঙ্গ দৈর্ঘ্য (A°) : বেগুনী 3800-4500; নীল 4500-4800; আসমানী 4800-5000; সবুজ 5000-5500; হলুদ 5500-5900; কমলা 5900-6400; লাল 6400-7800
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি?
- ক) তামা
- খ) টাংস্টেনসঠিক উত্তর
- গ) সীসা
- ঘ) ইস্পাত
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেনের তার দিয়ে তৈরি। টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি হওয়ায় (৩৪১০° সেন্টিগ্রেড) অনেক গরম হলেও তার গলে যায় না।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৯: কোন মৌলে নিউট্রন নেই?
- ক) লিথিয়াম
- খ) অক্সিজেন
- গ) হাইড্রোজেনসঠিক উত্তর
- ঘ) হিলিয়াম
ব্যাখ্যা: পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি। যথা- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই। অক্সিজেনে ৮টি, লিথিয়ামে ৪টি ও হিলিয়ামে ২টি নিউট্রন বিদ্যমান।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯০: কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না?
- ক) ডি এন এ
- খ) আর এন এ
- গ) প্রোটিন
- ঘ) লিপিডসঠিক উত্তর
ব্যাখ্যা: ক্রোমোজোম DNA ও RNA এই দুই ধরনের নিউক্লিক এসিড, হিস্টোন ও নন-হিস্টোন এই দুই ধরনের প্রোটিন, ধাতব আয়ন ও বিভিন্ন এনজাইম নিয়ে গঠিত। এতে লিপিড থাকে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
- ক) যকৃত
- খ) থাইরয়েড
- গ) অগ্ন্যাশয়সঠিক উত্তর
- ঘ) পিটুইটারি গ্রন্থি
ব্যাখ্যা: ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থেকে নির্গত হয়। এর নিঃসরণ কমে গেলে ডায়াবেটিস রোগ হয়। আবার এর নিঃসরণ বেশি হলে হাইপোগ্লাইসেমিয়া (রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া) রোগ দেখা দেয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: পেনিসিলিন আবিষ্কার করেন কে?
- ক) এডিসন
- খ) পিয়েরে কুরী
- গ) আলেকজান্ডার ফ্লেমিংসঠিক উত্তর
- ঘ) রবার্ট রস
ব্যাখ্যা: আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৯ সালে পেনিসিলিন আবিষ্কার করেন। এডিসন ফনোগ্রাফ, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। পিয়েরে কুরি ও মেরী কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৩: বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
- ক) ৩%
- খ) ১০%
- গ) ১২%
- ঘ) ২৫%সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: বিশ্বে ঘাতক রোগ কোনটি?
- ক) ক্যান্সার
- খ) যক্ষ্মা
- গ) এইডসসঠিক উত্তর
- ঘ) ডায়াবেটিস
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৫: ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলা হয়?
- ক) নিঃশ্বাস
- খ) প্রশ্বাসসঠিক উত্তর
- গ) শ্বাস ত্যাগ
- ঘ) কোনোটাই না
ব্যাখ্যা: ফুসফুসে বায়ুর প্রবেশকে বলে প্রশ্বাস। ফুসফুস থেকে বায়ু বের হয়ে যাওয়াকে বলে নিঃশ্বাস বা শ্বাসত্যাগ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: ইস্ট কি?
- ক) একটি ভাইরাস
- খ) একটি ব্যাকটেরিয়া
- গ) একটি ছত্রাকসঠিক উত্তর
- ঘ) একটি প্রটোজোয়া
ব্যাখ্যা: ইস্ট এক প্রকার ছত্রাক। এটি অ্যালকোহল প্রস্তুতে, রুটি শিল্পে, খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
- ক) মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে
- খ) মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
- গ) মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করেসঠিক উত্তর
- ঘ) মাটির পাত্র তাপ কুপরিবাহী
ব্যাখ্যা: মাটির পাত্রে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে। এসব ছিদ্র দিয়ে পানি কলসির উপরিতলে এসে পৌঁছে এবং বাষ্পীভূত হয়। বাষ্পায়নের সময়ে প্রয়োজনীয় সুপ্ততাপ কলসির পানি থেকে গ্রহণ করে। ফলে পানি ঠাণ্ডা থাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি?
- ক) সোডিয়াম বাইকার্বোনেট
- খ) সোডিয়াম অক্সাইড
- গ) পটাশিয়াম বাইকার্বোনেট
- ঘ) সোডিয়াম মনো গ্লুটামেটসঠিক উত্তর
ব্যাখ্যা: [Note : টেস্টিং সল্টের রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট।]
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ–
- ক) কম হয়
- খ) বেশি হয়
- গ) একই হয়সঠিক উত্তর
- ঘ) খুবই কম হয়
ব্যাখ্যা: রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। যখন বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরানোর জন্য বিদ্যুৎ প্রবাহ কমানো হয় তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে। যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ সবসময় বিদ্যুৎ প্রবাহ একই থাকে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ১০০: কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
- ক) এইডস
- খ) জলাতংক
- গ) ডিপথেরিয়াসঠিক উত্তর
- ঘ) পোলিও
ব্যাখ্যা: ভাইরাসের কারণে যে সকল রোগ হয় তা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, পোলিও, হাম, বসন্ত, ডেঙ্গু, হেপাটাইটিস, জলাতঙ্ক, হার্পিস, এইডস প্রভৃতি। ডিপথেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
