পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬১: 'ফোঁড়ন' শব্দটি গঠিত হয়েছে
- ক) প্রত্যয়যোগেসঠিক উত্তর
- খ) সমাসযোগে
- গ) উপসর্গযোগে
- ঘ) সন্ধিযোগে
ব্যাখ্যা: ধাতু বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার। যথা– ১. কৃৎপ্রত্যয় ২. তদ্ধিত প্রত্যয়। প্রদত্ত বাক্যে 'ফোঁড়ন' শব্দটি কৃৎ প্রত্যয়যোগে গঠিত হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬২: কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
- ক) একত্র
- খ) ফলশ্রুতি
- গ) অধীনস্থ
- ঘ) নির্ভরশীলতা
ব্যাখ্যা: [Note : এখানে, অধীনস্থ ও নির্ভরশীলতা দুটি শব্দেই বানানগত অপপ্রয়োগ ঘটেছে। অধীনস্থ ও নির্ভরশীলতা শব্দ দুটির শুদ্ধ প্রয়োগ হবে– অধীন ও নির্ভর। প্রদত্ত অপশনে (গ) ও (ঘ) দুটোতেই অপপ্রয়োগ ঘটেছে।]
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত?
- ক) ২টি
- খ) ৭টি
- গ) ৮টি
- ঘ) ৫টিসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা হলো ৫টি। যথা– প, ফ, ব, ভ, ম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৪: 'Archetype' শব্দের অর্থ–
- ক) আদিরূপসঠিক উত্তর
- খ) স্থপতি
- গ) স্থাপত্যকলা
- ঘ) ধাতব বর্ণ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে?
- ক) গামছাসঠিক উত্তর
- খ) মশারি
- গ) লুঙ্গি
- ঘ) চাদর
ব্যাখ্যা: দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় স্বরলোপ বা সম্প্রকর্ষ। প্রদত্ত বাক্যে 'গামছা' শব্দটিতে মধ্যস্বরলোপ ঘটেছে। যেমন- গামোছা>গামছা, অগুরু>অগ্ন, সুবর্ণ>স্বর্ণ ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৬: নিচের কোনটি হিন্দি শব্দ?
- ক) ফুফাসঠিক উত্তর
- খ) কলিজা
- গ) বিবি
- ঘ) কানুন
ব্যাখ্যা: এখানে, 'ফুফা' শব্দটি হলো হিন্দি শব্দ। আরও কয়েকটি হিন্দি শব্দ হলো- পানি, চানাচুর, বাচ্চা, দাদা, নানা, মিঠাই, কাহিনী ইত্যাদি। কলিজা-সংস্কৃত, বিবি- ফারসি ও কানুন– আরবি শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৭: নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
- ক) বই-টইসঠিক উত্তর
- খ) আয়-ব্যয়
- গ) ঝম্ ঝম্
- ঘ) ঠা ঠা
ব্যাখ্যা: একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলা হয় যুগ্মরীতি। প্রদত্ত বাক্যে যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ হলো- বই-টই।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৮: প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্বসহ উল্লেখ করা হয়?
- ক) নীহাররঞ্জন রায়ের 'বাঙালীর ইতিহাস'সঠিক উত্তর
- খ) আহমদ শরীফের 'বাঙালী ও বাঙলা সাহিত্য'
- গ) অতুল সুরের 'বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়'
- ঘ) দীনেশচন্দ্র সেনের 'বৃহৎবঙ্গ'
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।' –এখানে 'আপে' অর্থ কী?
- ক) আগে
- খ) সম্পূর্ণ
- গ) স্বয়ংসঠিক উত্তর
- ঘ) পুরোপুরি
ব্যাখ্যা: আবদুল হাকিমের 'বঙ্গবাণী' কবিতার একটি চরণ হলো– 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন'। এখানে 'আপে' কথাটির অর্থ হলো– স্বয়ং।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: কোন বাক্যটি চলিত ভাষায় লেখা?
- ক) সে কাজ করিয়া বাড়ি ফিরছিল
- খ) পড়ায় তাহার মন নাই
- গ) বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেনসঠিক উত্তর
- ঘ) এতদ্ভিন্ন বহু স্থলে এরূপ হইয়া থাকে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭১: 'ম' বর্ণ উচ্চারিত হয়–
- ক) তালু থেকে
- খ) দন্ত থেকে
- গ) মূর্ধা থেকে
- ঘ) ওষ্ঠ থেকেসঠিক উত্তর
ব্যাখ্যা: উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ওষ্ঠ্য থেকে উচ্চারিত হয়– প, ফ, ব, ভ, ম। তাই এখানে সঠিক উত্তর হলো (ঘ)।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭২: 'শুদ্ধোদন' শব্দের সন্ধিবিচ্ছেদ–
- ক) শুদ্ধ + উদন
- খ) শুদ্ধ + উদন
- গ) শুদ্ধ + ওদনসঠিক উত্তর
- ঘ) শুদ্ + উদন
ব্যাখ্যা: শুদ্ধ + ওদন = শুদ্ধোদন। এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। যেসব সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন : গো + অক্ষ = গবাক্ষ, প্র + উঢ় = প্রৌঢ়, অন্য + অন্য = অন্যান্য ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৩: কোনটি জিজ্ঞাসার সমার্থক শব্দ নয়?
- ক) শুধানে
- খ) পুছা
- গ) জবাবসঠিক উত্তর
- ঘ) জেরা
ব্যাখ্যা: এখানে শুধানো, পুছা, জেরা সবগুলোই 'জিজ্ঞাসা' শব্দের সমার্থক শব্দ। সুতরাং (গ) সঠিক উত্তর।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৪: 'একটু' শব্দের 'টু' কী?
- ক) প্রত্যয়
- খ) অনুসর্গ
- গ) পদাশ্রিত নির্দেশকসঠিক উত্তর
- ঘ) অব্যয়
ব্যাখ্যা: কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। এখানে 'একটু' শব্দের 'টু' হলো পদাশ্রিত নির্দেশক। এছাড়া টা, টি, খানা, খানি, গাছা, গাছি, গুলি, গুলা, গুলো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
- ক) উপযুক্ত
- খ) মিথ্যাক্রিয়া
- গ) ধসপ্রাপ্ত
- ঘ) একত্রিতসঠিক উত্তর
ব্যাখ্যা: এখানে বানানগত অপপ্রয়োগের দৃষ্টান্ত ঘটেছে 'একত্রিত' শব্দে। 'একত্রিত' শব্দের শুদ্ধ প্রয়োগ হবে একত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: Who was the last emperor of Mughal Reign?
- ক) Bahadur Shahসঠিক উত্তর
- খ) 2nd Mohishur Shah
- গ) Shah Alam Shah
- ঘ) Shirajdullah
ব্যাখ্যা: ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরউদ্দিন মুহম্মদ বাবর এবং শেষ সম্রাট হলেন দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ ১৮৩৭ সালের ২৮ সেপ্টেম্বর ক্ষমতায় আরোহণ করে ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের পূর্বে পর্যন্ত ভারতবর্ষের মোঘল সম্রাট ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: The highest circulated newspaper of the world is
- ক) The Bild
- খ) The New York Times
- গ) Yomiuri Shimbunসঠিক উত্তর
- ঘ) China Daily
ব্যাখ্যা: গিনেজ ওয়ার্ল্ডস রেকর্ডস বই অনুযায়ী বিশ্বের সর্বাধিক সংখ্যক কপি প্রকাশিত দৈনিক হলো জাপানের 'ইয়োমিউরি শিম্বুন' পত্রিকাটি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: Which former president of America legally adopted his surname from his stepfather?
- ক) John F. Kennedy
- খ) Richard Nixon
- গ) Bill Clintonসঠিক উত্তর
- ঘ) George Washington
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। ... পরে ক্লিনটনের বয়স যখন ১৪ তখন তাঁর মায়ের দ্বিতীয় স্বামী রজার সি ক্লিনটন সিনিয়র-এর নাম থেকে 'ক্লিনটন' নামটি নিজের নামের সাথে যোগ করে নেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: The number of Least Developed Countries (LDC) in the world is
- ক) 42
- খ) 45
- গ) 47সঠিক উত্তর
- ঘ) 49
ব্যাখ্যা: বর্তমানে এলডিসি (LDC) ভুক্ত দেশের সংখ্যা ৪৭টি। ২০০৫ সালে LDC ভুক্ত দেশের সংখ্যা ছিল ৫০টি। ২০০৭ সালে কেপভার্দে ও ২০১৪ সালে সামোয়া ও ২০১৯ সালে নিক্ষীয় গিনি LDC থেকে বেরিয়ে আসার ফলে বর্তমানে এর সংখ্যা দাঁড়ায় ৪৭টি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮০: Which foreign journalist, who died recently, had taken interview of both Bangabandhu Sheikh Mujibur Rahman and Prime Minister Sheikh Hasina?
- ক) Saint Petersburg
- খ) Christiane Amanpour
- গ) Carl Bernstein
- ঘ) David Frostসঠিক উত্তর
ব্যাখ্যা: ব্রিটিশ সাংবাদিক স্যার ডেভিড ফ্রস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
