প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬১: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি–
- ক) স্বায়ত্তশাসিত সংস্থা
- খ) কর্পোরেট সংস্থা
- গ) সাংবিধানিক সংস্থাসঠিক উত্তর
- ঘ) আধা-স্বায়ত্তশাসিত সংস্থা
ব্যাখ্যা: সংবিধানের নবম ভাগের ২য় পরিচ্ছেদের অন্তর্ভুক্ত ১৩৭ অনুচ্ছেদে বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬২: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির সুরকার–
- ক) আবদুল লতিফ
- খ) আলতাফ মাহমুদসঠিক উত্তর
- গ) আব্দুল আহাদ
- ঘ) আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা: গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: তেভাগা আন্দোলনের নেত্রী–
- ক) সুমিত্রা দেবী
- খ) ামন বিবি
- গ) ইলা মিত্রসঠিক উত্তর
- ঘ) মহাশ্বেতা দেবী
ব্যাখ্যা: প্রখ্যাত রাজনীতিক ও কমিউনিস্ট নেত্রী ইলা মিত্র। জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায়। ১৯৪৬-৪৭ সালে ফসলের দুই-তৃতীয়াংশের উপর কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলার ১৯টি জেলায় গড়ে ওঠে তেভাগা আন্দোলন, তা পরিব্যাপ্ত থাকে ১৯৪৯-৫০ সাল পর্যন্ত। তেভাগার দাবিতে রাজশাহী জেলার, বিশেষভাবে নাচোলের, কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে ইলা মিত্র অবিস্মরণীয় ভূমিকা পালন করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৪: বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম–
- ক) কর্ণফুলি
- খ) সুরমা
- গ) সাঙ্গু
- ঘ) নাফসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদী নাফের দৈর্ঘ্য ৬৪ কিমি। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৫: বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
- ক) সোনা মসজিদ
- খ) চট্টগ্রাম
- গ) বেনাপোলসঠিক উত্তর
- ঘ) হিলি
ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এটি যশোর জেলায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশে মোট ২৩টি স্থলবন্দর রয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৬: বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
- ক) চট্টগ্রাম
- খ) ভোলা
- গ) কক্সবাজারসঠিক উত্তর
- ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা: বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার। এখানে অবস্থিত ১২০ কিমি দীর্ঘ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। তাছাড়া কক্সবাজারের রামু রাবার চাষের জন্য বিখ্যাত। এছাড়া এ জেলায় রয়েছে সেন্টমার্টিন দ্বীপ, ছেঁড়াদ্বীপ, আদিনাথ মন্দির, কুতুবদিয়া বাতিঘর ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
- ক) ১৯০৬
- খ) ১৯১১
- গ) ১৯৩৫
- ঘ) ১৯২১সঠিক উত্তর
ব্যাখ্যা: নাথান কমিশনের রিপোর্টের ভিত্তিতে ১৯২১ সালে ১২টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: আনন্দবিহার কোথায় অবস্থিত?
- ক) ময়নামতিসঠিক উত্তর
- খ) পাহাড়পুর
- গ) মহাস্থানগড়
- ঘ) সোনারগাঁও
ব্যাখ্যা: কুমিল্লা জেলার ময়নামতিতে লালমাই পাহাড়ের পাদদেশে রাজা আনন্দদেব কর্তৃক নির্মিত প্রাচীন বৌদ্ধ বিহার। পাহাড়পুর ও মহাস্থানগড়ে যথাক্রমে সোমপুর বিহার ও ভাসু বিহার অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৯: কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি–
- ক) লালসালু
- খ) সূর্যদীঘল বাড়ি
- গ) দীপু নম্বর টু
- ঘ) মাটির ময়নাসঠিক উত্তর
ব্যাখ্যা: কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত 'মাটির ময়না' ছবির পরিচালক তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। লালসালু চলচ্চিত্রের পরিচালক তানভীর মোকাম্মেল। সূর্যদীঘল বাড়ীর পরিচালক যৌথভাবে শেখ নিয়ামত আলী ও মসিউদ্দিন শাকের।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: PRSP-এর পূর্ণরূপ কি?
- ক) Poverty Reduction Strategy Paperসঠিক উত্তর
- খ) Population Reduction Strategy Paper
- গ) Population Resource Strategy Paper
- ঘ) Poverty Resource Strategy Paper
ব্যাখ্যা: জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার পিআরএসপি বা দারিদ্র্য বিমোচন কৌশলপত্র ঘোষণা করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭১: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
- ক) সেন্টমার্টিনসঠিক উত্তর
- খ) মহেশখালি
- গ) হাতিয়া
- ঘ) সন্দ্বীপ
ব্যাখ্যা: টেকনাফ থেকে ৯ কিমি দক্ষিণে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অন্য নাম নারিকেল জিঞ্জিরা। সেন্টমার্টিন পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, খনিজ পদার্থ, চুনাপাথরের জন্য বিখ্যাত।
বিষয়: গণিত
প্রশ্ন ৭২: বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে status লাভ করে–
- ক) ১৯৯৭ সালেসঠিক উত্তর
- খ) ১৯৯৮ সালে
- গ) ১৯৯৯ সালে
- ঘ) ২০০০ সালে
ব্যাখ্যা: ১৫ জুন ১৯৯৭ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে এবং ২৬ জুন ২০০০ টেস্ট স্ট্যাটাস লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: বাংলা সনের প্রবর্তক কে?
- ক) লক্ষ্মণ সেন
- খ) সম্রাট আকবরসঠিক উত্তর
- গ) আবুল ফজল
- ঘ) বখতিয়ার খলজি
ব্যাখ্যা: কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। হিজরি চান্দ্র সন ও বাংলা সৌর সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। এটি প্রথমে 'ফসলি সন' নামে পরিচিতি পায়, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। আর বাংলা নববর্ষ পালন শুরু করেন সম্রাট আকবরই প্রথম। তারপর থেকে মোগলরা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত পহেলা বৈশাখ পালন করতেন।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৪: এক ও দুই টাকার নোটে স্বাক্ষর থাকে–
- ক) অর্থসচিবেরসঠিক উত্তর
- খ) গভর্নরের
- গ) প্রধানমন্ত্রীর
- ঘ) রাষ্ট্রপতির
ব্যাখ্যা: ১, ২ ও ৫ টাকার নোটের মালিকানা বাংলাদেশ সরকারের। তাই এক, দুই ও পাঁচ টাকার নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। নোট তিনটিকে বলা হয় বিহিত মুদ্রা বা লিগ্যাল টেন্ডার। ১০ টাকা থেকে ১০০০ টাকার নোট প্রচলন করে বাংলাদেশ ব্যাংক। তাই নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৫: বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
- ক) একসঠিক উত্তর
- খ) দুই
- গ) তিন
- ঘ) চার
ব্যাখ্যা: এক কক্ষবিশিষ্ট বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম House of the Nation। জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০। এর মধ্যে ৩০০টি সরাসরি নির্বাচিত আসন এবং ৫০ টি নারীদের জন্য সংরক্ষিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৬: 'লালসালু' উপন্যাসটি কার লেখা?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) কবি জসীমউদ্দীন
- গ) জীবনানন্দ দাশ
- ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহসঠিক উত্তর
ব্যাখ্যা: কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর (১৯২২-১৯৭১) বিখ্যাত উপন্যাস 'লালসালু' (১৯৪৮)। এর ইংরেজি অনুবাদ 'Tree Without Roots' (১৯৬৭)।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৭: কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
- ক) ১৯৭২
- খ) ১৯৭৩
- গ) ১৯৭৪সঠিক উত্তর
- ঘ) ১৯৭৬
ব্যাখ্যা: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: সুপ্রিম কোর্টে বিভাগ আছে–
- ক) ২টিসঠিক উত্তর
- খ) ৩টি
- গ) ১টি
- ঘ) একটিও না
ব্যাখ্যা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগ দুটি হলো— আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৯: বাংলাদেশের দীর্ঘতম নদী–
- ক) পদ্মা
- খ) মেঘনাসঠিক উত্তর
- গ) যমুনা
- ঘ) ব্রহ্মপুত্র
ব্যাখ্যা: দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় দেশের বৃহত্তম নদী মেঘনা। দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, ভৈরবের কাছে প্রস্থ ১.৫ কিলোমিটার ও গভীরতা ২৫ মিটার। চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিলোমিটার ও গভীরতা ৩৫ মিটার। অন্যান্য প্রধান নদীর দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা— পদ্মা: ১১৫ কিমি, ৫.৭১১ কিমি, ১৮.৮০ মিটার; ব্রহ্মপুত্র: ৬০ কিমি, ১০.৪২৬ কিমি, ২০ মিটার; যমুনা: ৯০ কিমি, ১.২ কিমি, ১৭ মিটার
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮০: বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
- ক) বায়তুল মোকাররম, ঢাকা
- খ) জাতীয় ঈদগাহ, ঢাকা
- গ) শাহ মখদুম মসজিদ, রাজশাহী
- ঘ) শোলাকিয়া, কিশোরগঞ্জসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। প্রায় ৪০০ বছর আগে থেকে এখানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
