বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮১: সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?
- ক) সিলিকা বালু
- খ) চীনা মাটি
- গ) চুনা পাথরসঠিক উত্তর
- ঘ) খনিজ বালি
ব্যাখ্যা: কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপে প্রচুর পরিমাণে চুনা পাথর ও নুড়ি পাথর পাওয়া যায়। ১৯৫৮ সালে সেন্টমার্টিন দ্বীপে দেশে সর্বপ্রথম প্রবাল জাতীয় চুনা পাথর পাওয়া যায়। তাছাড়া সিলেটের টেকের ঘাট, ভাঙ্গার হাট, লাল ঘাট ও বাগালি বাজার, জয়পুরহাট জেলায় এবং নওগাঁ জেলার জাহানপুর ও পরানগরে চুনাপাথর পাওয়া যায়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮২: সুদের হার ও শেয়ার বাজারের মধ্যে সম্পর্ক কোন ধরনের?
- ক) ধনাত্মক
- খ) ঋণাত্মকসঠিক উত্তর
- গ) কোনো সম্পর্ক নেই
- ঘ) ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল
ব্যাখ্যা: সুদের হার কথাটি শেয়ারবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুদের হারের সাথে বিনিয়োগের যেমন ঋণাত্মক সম্পর্ক তেমনি শেয়ার বাজার হচ্ছে বিনিয়োগের একটি বিশাল ক্ষেত্র, যেখানে সুদের হার বাড়লে শেয়ার বাজারে বিনিয়োগ কমে আবার বিপরীতক্রমে সুদের হার কমলে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ে। এটাই হচ্ছে মূলত শেয়ারবাজার ও সুদের হারের মধ্যে সম্পর্ক। সুদের হার কমলে লোকজন সঞ্চয় না বাড়িয়ে সেটা শেয়ার বাজারে বিনিয়োগ করবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: সাধারণ শেয়ার হোল্ডারদের কোন অধিকার আছে?
- ক) তারা কোম্পানির তথ্যাদি জানতে চাইতে পারে এবং কোম্পানির বই দেখতে পারেসঠিক উত্তর
- খ) তারা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে দেয় নির্দিষ্ট লভ্যাংশ বাতিল করতে পারে
- গ) তারা ঋণপত্রের সুদ বাতিল করতে পারে
- ঘ) তারা কোম্পানির সম্পত্তি বিক্রি করতে পারে
ব্যাখ্যা: কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডারগণই কোম্পানির মালিক। সাধারণ শেয়ারহোল্ডারগণ যৌথভাবে এবং এককভাবে কিছু অধিকার ভোগ করে। এগুলোর মধ্যে একটি অধিকার হচ্ছে তারা কোম্পানির তথ্যাদি জানতে চাইতে পারে এবং কোম্পানির বই দেখতে পারে। অন্যান্য অধিকারগুলো সাধারণ শেয়ার হোল্ডারদের আওতাভুক্ত নয়। সাধারণ শেয়ারহোল্ডারগণের আরো যে সকল অধিকার রয়েছে তন্মধ্যে অনুমোদিত সাধারণ শেয়ারের পরিবর্তন; লভ্যাংশ প্রাপ্তির অধিকার, শেয়ার হস্তান্তরের অধিকার, পরিচালক নির্বাচন ও অপসারণে অংশগ্রহণের অধিকার ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: ব্যবসার হার (Terms of Trade) হচ্ছে–
- ক) আমদানি ও রপ্তানির মূল্যের হার
- খ) আমদানি ও রপ্তানির ভলিউম (Volume) এর হার
- গ) রপ্তানি ও আমদানি দামের হারসঠিক উত্তর
- ঘ) দৃশ্যত আমদানির উপর দৃশ্যত রপ্তানির অতিরিক্ত (Excess)
ব্যাখ্যা: আমদানির জন্যে দেয় ও রপ্তানির জন্য প্রাপ্য মূল্যের অনুপাতকে বলা হয় ব্যবসার হার বা বাণিজ্য পরিস্থিতি (Terms of Trade)। এটি প্রকাশ করা হয় রপ্তানি মূল্য সূচকের সাথে আমদানি মূল্য সূচকের অনুপাত হিসেবে। অর্থাৎ ব্যবসার হার = রপ্তানি মূল্যসূচক / আমদানি মূল্যসূচক। যদি কোনো দেশের আমদানি মূল্যসূচকের চেয়ে রপ্তানি মূল্যসূচক বেশি গতিতে বাড়ে, তখন সে দেশের বাণিজ্য পরিস্থিতি বা Terms of Trade এর উন্নতি ঘটেছে বলে ধরে নেয়া হয়। বিপরীত ক্রমে Terms of Trade এর অবনতি ঘটে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৫: বাংলাদেশ ব্যাংকে সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি কত ছাড়িয়েছে?
- ক) US $ ৯ বিলিয়ন
- খ) US $ ১০ বিলিয়ন
- গ) US $ ৮ বিলিয়ন
- ঘ) US $ ৬ বিলিয়ন
ব্যাখ্যা: Note : রেমিট্যান্স খাতের সাম্প্রতিক পারফরমেন্স অত্যন্ত বিস্ময়কর। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১.৯২ বিলিয়ন ছাড়িয়েছে (৯ মে ২০১৮ পর্যন্ত)।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৬: নিরাপত্তা জাল কর্মসূচিতে সরকার বাজেটে কত কোটি টাকা বরাদ্দ রেখেছে?
- ক) ১৫,৪১০
- খ) ২০,৩২০
- গ) ১০,৫০০
- ঘ) ১৭,৩২৭
ব্যাখ্যা: Note : দরিদ্র জনগোষ্ঠীকে সব ধরনের অভিঘাত থেকে সুরক্ষিত করার লক্ষ্যে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা ও সামাজিক ক্ষমতায়ন খাতে ৬৪,২০৫.৮৯ কোটি টাকা বরাদ্দ করা হয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৭: নিম্নের কোন স্থানটি 'অফ-শোর' (Off-Shore) ব্যাংকিং স্থান হিসেবে পরিচিত?
- ক) জার্মানি
- খ) ক্যেম্যান আইল্যান্ডসঠিক উত্তর
- গ) ইন্ডিয়া
- ঘ) ইসরাইল
ব্যাখ্যা: এটি আন্তর্জাতিক ব্যাংক ব্যবসায়ের এমন একটি অংশ যা বিভিন্ন ধরনের বাঁধা ও করমুক্তভাবে চলে। 'অফ-শোর' ব্যাংকে লেনদেন চলে বৈদেশিক মুদ্রায় এবং এই লেনদেন সম্পাদিত হয় বিদেশীদের দিয়ে। লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, জুরিখ, বাহরাইন, সিঙ্গাপুর ও ফ্রাঙ্কফুর্ট হচ্ছে ফাংশন্যাল অফ-শোর ব্যাংকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৮: নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়?
- ক) ব্যাংক হার বৃদ্ধি
- খ) নগদ জমার অনুপাত বৃদ্ধি
- গ) খোলাবাজারে ঋণপত্র বিক্রয়
- ঘ) মুদ্রা সরবরাহ বৃদ্ধিসঠিক উত্তর
ব্যাখ্যা: নানা কারণে একটি দেশের চালুকৃত মুদ্রার পরিমাণ অনেক সময় মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়। কিন্তু সেই সাথে পণ্য সরবরাহের পরিমাণ একই হারে বাড়ে না ফলে বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায়। অর্থনীতির ভাষায় একে বলে মুদ্রাস্ফীতি। অর্থাৎ অধিক পরিমাণ মুদ্রা অল্প পরিমাণ দ্রব্যের পিছনে ধাবিত হলে এবং দাম স্তর ক্রমাগত বাড়তে থাকলে সেই পরিস্থিতিকে বলে মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কতগুলো হাতিয়ার রয়েছে যেমন– কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার অনুপাত বৃদ্ধি, খোলা বাজারে ঋণপত্র বিক্রয় ইত্যাদির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়। মুদ্রার সরবরাহ বৃদ্ধি করা হলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে তাই এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনো হাতিয়ার নয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৯: বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত কোনটি?
- ক) নীট বস্ত্র
- খ) বুনন পণ্য
- গ) পাট
- ঘ) জনশক্তিসঠিক উত্তর
ব্যাখ্যা: একক ভাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হচ্ছে জনশক্তি রপ্তানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০১৭-১৮ সালে এ খাতে রেমিট্যান্স বাবদ আয় হয় ১২,০৮৮.১৮ মিলিয়ন মার্কিন ডলার।
বিষয়: নৈতিকতা ও সুশাসন
প্রশ্ন ৯০: বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দা সৃষ্টির পেছনে অন্যতম প্রধান কারণ কোনটি?
- ক) যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে অতি ঝুঁকিপূর্ণ বিনিয়োগসঠিক উত্তর
- খ) প্রেসিডেন্ট জর্জ বুশের ভ্রান্ত বিশ্ব রাজনৈতিক কর্মকাণ্ড
- গ) লেহম্যান ব্রাদার্স কোম্পানির পতন
- ঘ) শেয়ার বাজারে ব্যাপক ধস
ব্যাখ্যা: বিশ্ব অর্থনৈতিক মন্দা বা সংকটের সূত্রপাত গৃহায়ন খাতে বন্ধকী ঋণের বিপর্যয় থেকে। ঝুঁকির মাত্রার তোয়াক্কা না করে 'সকল আমেরিকানের বাড়ি হবে' এই স্বপ্ন বাস্তবায়নে দেশটির ব্যাংকগুলো স্বল্প সুদে ঋণ দেয়ার প্রতিযোগিতায় নামে তিন-চার বছর আগে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করে। এভাবে আর্থিক বাজারে বিরাট ফটকা কারবার ছড়িয়ে পড়ে, যার প্রভাবে শেয়ার বাজারে হু হু করে দাম কমতে থাকে। বিপর্যের মুখের পড়ে বড় ব্যাংকগুলো। সেপ্টেম্বর ২০০৯-এ বন্ধ হয়ে যায় বিশ্বের চতুর্থ বিনিয়োগ ব্যাংক লেমন ব্রাদার্স ইউরোপ ও এশিয়ায় একই প্রভাব পরিলক্ষিত হয়। শুরু হয় বিশ্ব অর্থনৈতিক মন্দা।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯১: মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কোনটি?
- ক) রপ্তানি বৃদ্ধি করাসঠিক উত্তর
- খ) আমদানি বৃদ্ধি করা
- গ) অর্থনৈতিক মন্দা দূর করা
- ঘ) রেমিট্যান্স বৃদ্ধি করা
ব্যাখ্যা: অন্যান্য দেশের মুদ্রার তুলনায় নিজ দেশের মুদ্রার মান কমিয়ে দেয়ার নাম মুদ্রার অবমূল্যায়ন বা devaluation। এটি করা হয় স্থির বিনিময় হার মুদ্রানীতির অধীনে। যখন দেশে ব্যয়ের পরিমাণ অন্যান্য দেশের ব্যয়ের তুলনায় বেশি গতিতে বেড়ে যায় তখন রপ্তানিকে ত্বরান্বিত করার জন্য মুদ্রার অবমূল্যায়ন অপরিহার্য হয়ে পড়ে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯২: যখন কোনো অর্থনীতিতে পণ্যসমূহের মূল্য সূচক বেড়ে যায়, তখন কি সৃষ্টি হয়?
- ক) অর্থনৈতিক প্রবৃদ্ধি
- খ) বেকারত্ব
- গ) মুদ্রাস্ফীতিসঠিক উত্তর
- ঘ) স্থবিরাবস্থা
ব্যাখ্যা: যখন কোনো অর্থনীতিতে অর্থের যোগান বৃদ্ধির ফলে সার্বিক দাম স্তর বা মূল্যসূচক ক্রমাগত বাড়তে থাকে তাকে বলে মুদ্রাস্ফীতি। আর মুদ্রাস্ফীতির কারণেই পণ্যসমূহের মূল্যসূচক বেড়ে যায়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৩: যদি নমিনাল সুদের হার হয় ১০% এবং মুদ্রাস্ফীতির হার ১৫% তবে রিয়েল সুদের হার কত?
- ক) ৫%
- খ) ২৫%
- গ) ১৫০%
- ঘ) – ৫%সঠিক উত্তর
ব্যাখ্যা: বর্তমান বা নমিনাল সুদের হার থেকে মুদ্রাস্ফীতির হার বাদ দিলে পাওয়া যায় real interest rate বা প্রকৃত সুদের হার। যেমন : ১০% – ১৫% = – ৫%
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৪: বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার?
- ক) বাংলাদেশ ব্যাংকসঠিক উত্তর
- খ) অর্থ মন্ত্রণালয়
- গ) বাণিজ্যিক ব্যাংকসমূহ
- ঘ) বীমা কোম্পানিসমূহ
ব্যাখ্যা: মুদ্রানীতি এমন একটি উপায়, যা সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থের সরবরাহ বাড়িয়ে বা কমিয়ে সমগ্র অর্থনীতিতে প্রভাব বিস্তারে প্রয়াস চালায়। এ ক্ষেত্রে তিনটি উপায় পরিলক্ষিত হয় ১. নোট ছাপানো ২. বিদ্যমান ব্যাংক ব্যবস্থার ওপর সরাসরি নিয়ন্ত্রণ এবং ৩. মুক্তবাজার নীতি অবলম্বন। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি করে থাকে বাংলাদেশ ব্যাংক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: বিক্রয় কর একটি-
- ক) প্রত্যক্ষ কর
- খ) পরোক্ষ করসঠিক উত্তর
- গ) আয়কর
- ঘ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা: পণ্যসামগ্রীর বিক্রয় মূল্যের ওপর যে কর আরোপ করা হয় তাকে বলে বিক্রয় কর। যে করের করঘাত এক ব্যক্তির ওপর এবং করপাত অন্য ব্যক্তির ওপর পড়ে তাকে বলে পরোক্ষ কর। করঘাত বলতে বুঝায় করের প্রাথমিক বোঝা বা আঘাত এবং করপাত বলতে বুঝায় করের চূড়ান্ত ভারকে। মূল্য সংযোজন কর (VAT)ও এক ধরনের পরোক্ষ কর। প্রত্যক্ষ কর হচ্ছে যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে। আয়কর হচ্ছে এক ধরনের প্রত্যক্ষ কর।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৬: অন্যান্য অবস্থা অপরবর্তিত থাকলে, যদি সুদের হার বৃদ্ধি পায় তবে বিনিয়োগ–
- ক) বৃদ্ধি পায়
- খ) হ্রাস পায়সঠিক উত্তর
- গ) অপরিবর্তিত থাকে
- ঘ) বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়
ব্যাখ্যা: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, যদি সুদের হার বৃদ্ধি পায় তবে বিনিয়োগ হ্রাস পায়। সুদের হার বা আয়ের পরিবর্তন হলেও যে বিনিয়োগ স্থির থাকে তাকে স্বয়ম্ভূত বিনিয়োগ বলে। আয়, সুদের হার এবং অন্যান্য উপাদানের পরিবর্তন হেতু যদি বিনিয়োগের পরিবর্তন হয় তাকে বলে প্ররোচিত বিনিয়োগ। এ ধরনের বিনিয়োগ সুদের হার বাড়লে হ্রাস পায় কারণ ফার্মের মোট ব্যয় বাড়বে আবার সুদ উৎপাদন ব্যয়ের একটি অংশ। বিপরীত অবস্থায় প্ররোচিত বিনিয়োগ বাড়ে।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৭: নিচের কোন ঘটনাটি সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী?
- ক) অর্থনৈতিক মন্দাসঠিক উত্তর
- খ) মুদ্রাস্ফীতি
- গ) মূল্যহ্রাস
- ঘ) বাজেট ঘাটতি
ব্যাখ্যা: অর্থনৈতিক মন্দার সময় অর্থনীতিতে তারল্য ফাঁদ পরিস্থিতির সৃষ্টি হয়। তারল্য ফাঁদ বলতে এমন এক পরিস্থিতিকে বুঝানো হয় যখন সুদের হার অতি নিম্ন পর্যায়ে পৌছার কারণে জনগণ বিনিয়োগ না করে নগদ অর্থ হাতে রাখতে পছন্দ করে। এ পরিস্থিতিতে মুদ্রার যোগান যতই বাড়ানো হোক না কেন তা ঐ ফাঁদে আটকা পড়ে অলস মুদ্রা হয়ে যায় এবং সুদের হারের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। উক্ত ধারণার প্রবক্তা কীনস্। তবে বাস্তবে এ ধরনের পরিস্থিতি দেখা যায় না বলে অনেক অর্থনীতিবিদ মনে করেন। সরকারের রাজস্ব আয় যথেষ্ট না হলেও সরকারি ঋণ বা কাগজী মুদ্রা ছাপানোর মাধ্যমে অতিরিক্ত সরকারি ব্যয় বহন করার নীতিকে ঘাটতি ব্যয় নীতি বলে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৮: কোনটি মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয়?
- ক) সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রণসঠিক উত্তর
- খ) যে কোনো উদ্যোক্তা কর্তৃক বাজারে মূলধন সরবরাহ
- গ) চাহিদা ও যোগানের অনিয়ন্ত্রিত হ্রাস-বৃদ্ধি
- ঘ) আমদানি রপ্তানির অবাধ প্রবাহ
ব্যাখ্যা: মুক্তবাজার এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ক্রেতা ও বিক্রেতা অবাধে ব্যবসা করতে পারে, চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দাম নির্ধারিত হয়। বাজারের কার্যকলাপে কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকে না এবং আমদানি-রপ্তানির অবাধ প্রবাহ বিদ্যমান থাকে।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৯: কোনটি সুদের হার বাড়ায় না?
- ক) বাজারে অর্থের যোগান বৃদ্ধিসঠিক উত্তর
- খ) পণ্যের হার-হ্রাস
- গ) সরকারি বাজেটের উদ্বৃত্ত বৃদ্ধি
- ঘ) অর্থনৈতিক মন্দা
ব্যাখ্যা: মুদ্রার যোগান বৃদ্ধির ফলে জাতীয় আয় বৃদ্ধির অর্থনৈতিক প্রক্রিয়া হলো বাজারে মুদ্রার যোগান বৃদ্ধি পেলে প্রথমে সুদের হার কমে আর সুদের হার কমার কারণে বিনিয়োগ বাড়ে। অতঃপর বিনিয়োগ বাড়ার কারণে গুণক প্রক্রিয়াতে জাতীয় আয় বাড়ে। এ বিষয়টি তখনই পরিলক্ষিত হবে যখন পণ্য বাজার ও মুদ্রাবাজার উভয় ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১০০: মুদ্রাস্ফীতির কারণ কি?
- ক) উৎপাদন বৃদ্ধি
- খ) টাকার সরবরাহ বৃদ্ধিসঠিক উত্তর
- গ) আমদানি বৃদ্ধি
- ঘ) সরকারি কর হ্রাস
ব্যাখ্যা: মুদ্রাস্ফীতির কারণসমূহ দু'দিক থেকে বিশ্লেষণ করা যায়। ক. চাহিদার দিকের কারণসমূহ খ. যোগানের দিকের কারণসমূহ। চাহিদার দিকের কারণসমূহ : অর্থের যোগান বৃদ্ধি, সরকারের ঘাটতি ব্যয়, যুদ্ধ ব্যয়, ব্যবহারযোগ্য আয় বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত ইত্যাদি। যোগানের দিকের কারণসমূহ : মজুরি মূল্য কুণ্ডলী, উৎপাদন হ্রাস, ভবিষ্যতে মূল্যবৃদ্ধির আশঙ্কা, পূর্ণ নিয়োগ ও অনান্য প্রতিবন্ধকতা, সাপ্লাই শর্ট ইত্যাদি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
