মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: x − 6/x = 1 হলে 6/(x² − x + 1) -এর মান কত?
- ক) 3/7
- খ) 7/6
- গ) 5/6
- ঘ) 6/7সঠিক উত্তর
ব্যাখ্যা: x − 6/x = 1 বা, x² − 6 = x বা, x² − x = 6 6/(x² − x + 1) = 6/(6 + 1) = 6/7
বিষয়: গণিত
প্রশ্ন ৬২: উৎপাদকে বিশ্লেষণ করুন : x² − 2ax + (a + b)(a − b)
- ক) (x − a + b)(x + a − b)
- খ) (x − a − b)(x − a + b)সঠিক উত্তর
- গ) (x + a − b)(x − a − b)
- ঘ) (x + a + b)(x − a − b)
ব্যাখ্যা: x² − 2ax + (a + b)(a − b) = x² − 2ax + a² − b² = (x − a)² − b² = (x − a − b)(x − a + b)
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: x² + x − 2 > 0 অসমতাটির সমাধান করুন।
- ক) {−2, 1}
- খ) (−2, 1)
- গ) (−∞, −2) ∪ (1, ∞)সঠিক উত্তর
- ঘ) (−2, ∞)
ব্যাখ্যা: x² + x − 2 > 0 বা, x² + 2x − x − 2 > 0 বা, x(x + 2) − 1(x + 2) > 0 বা, (x + 2)(x − 1) > 0 ........ (i) বা, x + 2 > 0 অথবা, x − 1 > 0 বা, x > −2 বা, x > 1 (i) সত্য হবে যদি ও কেবল যদি (x + 2) ও (x − 1) এর উভয়ই ধনাত্মক বা উভয়ই ঋণাত্মক হয়। লক্ষ করি, [সারণি: x < −2 হলে (x+2)(x−1) এর চিহ্ন (+); −2 < x < 1 হলে (−); x > 1 হলে (+)] ∴ (i) সত্য হবে যদি ও কেবল যদি x < −2 এবং x > 1 হয়। নির্ণেয় সমাধান : (−∞, −2) ∪ (1, ∞)
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: সমাধান করুন : ax − cy = 0 ; ay − cx = a² − c²
- ক) x = c, y = aসঠিক উত্তর
- খ) x = a, y = c
- গ) x = −c, y = a
- ঘ) x = c, y = −a
ব্যাখ্যা: ax − cy = 0 ......... (i) −cx + ay = a² − c² ............... (ii) −c × (i) + a × (ii) হতে পাই, acx − c²y = 0 −acx + a²y = a(a² − c²) y(a² − c²) = a(a² − c²) বা, y = a(a² − c²)/(a² − c²) = a ax = ca [ (i) হতে] বা, x = ca/a = c নির্ণেয় সমাধান : (x, y) = (c, a)
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: সমাধান করুন : (√(x−1) + √(x−6)) / (√(x−1) − √(x−6)) = 5
- ক) 8
- খ) 10সঠিক উত্তর
- গ) 11
- ঘ) 12
ব্যাখ্যা: (√(x−1) + √(x−6))/(√(x−1) − √(x−6)) = 5 বা, [যোজন ও বিয়োজন করে] 2√(x−1)/2√(x−6) = 6/4 বা, √(x−1)/√(x−6) = 3/2 বা, (x−1)/(x−6) = 9/4 বা, 4x − 4 = 9x − 54 বা, 5x = 50 x = 10
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: একটি মাঠের প্রস্থ আরও 10 মিটার বেশি হলে এটি 10000 বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হত। মাঠটির প্রস্থ কত মিটার?
- ক) 85
- খ) 100
- গ) 90সঠিক উত্তর
- ঘ) 105
ব্যাখ্যা: ধরি, প্রস্থ = x, দৈর্ঘ্য = y প্রশ্নমতে, x + 10 = y ...... (i) এখন, y² = 10000 বা, y = 100 (i) হতে, x + 10 = y বা, x = y − 10 ∴ x = 100 − 10 = 90 ∴ প্রস্থ 90 মিটার।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৭: টুলুর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11 : 10 এবং তার মাসিক সঞ্চয় 1,000 টাকা হলে তার মাসিক আয় কত টাকা?
- ক) 12,000
- খ) 10,000
- গ) 11,500
- ঘ) 11,000সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, মাসিক আয় = 11x ব্যয় = 10x সঞ্চয় = 11x − 10x = x টাকা। শর্তমতে, x = 1000 মাসিক আয় = (11 × 1000) টাকা = 11000 টাকা।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৮: দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৯৩ হলে সংখ্যাদ্বয় কত?
- ক) ৪৬, ৪৭সঠিক উত্তর
- খ) ৪৮, ৪৫
- গ) ৪৩, ৪৪
- ঘ) ৫০, ৫১
ব্যাখ্যা: ধরি, একটি সংখ্যা = x অপরটি = x + ১ শর্তমতে, (x + ১)² − x² = ৯৩ বা, x² + ২x + ১ − x² = ৯৩ বা, ২x = ৯২ বা, x = ৯২/২ = ৪৬ সংখ্যাদ্বয় ৪৬, ৪৭
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৯: মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
- ক) ২০%
- খ) ১৫%
- গ) ২৫%সঠিক উত্তর
- ঘ) ৩০%
ব্যাখ্যা: ধরি, মাসিক আয় = ২০x ব্যয় = ১৫x সঞ্চয় = ২০x − ১৫x = ৫x ∴ মাসিক সঞ্চয় আয়ের শতকরা = (৫x × ১০০)/২০x % = ২৫%
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে. মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45°; ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
- ক) 25
- খ) 20
- গ) 25√2সঠিক উত্তর
- ঘ) 20√2
ব্যাখ্যা: প্রশ্নে উল্লিখিত ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল = ½ ab sin C = ½ bc sin A = ½ ca sin B যেখানে a, b ও c যথাক্রমে A, B ও C কোণের বিপরীত বাহু। ক্ষেত্রফল = ½ × 10 × 10 × sin 45° বর্গ সেমি = 50 × 1/√2 বর্গ সেমি = 25√2 বর্গ সেমি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭১: ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল?
- ক) মুক্তি, একতা ও সমতা
- খ) গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
- গ) বিপ্লব, শিল্পায়ন ও উন্নয়ন
- ঘ) ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতাসঠিক উত্তর
ব্যাখ্যা: লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের উৎসাহ দানকারী রুশো ও ভলতেয়ার। রুশো 'Social contract' গ্রন্থে এ উক্তিটি করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
- ক) সিরিয়া
- খ) তিউনিসিয়া
- গ) আলজেরিয়াসঠিক উত্তর
- ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা: ১৫ নভেম্বর ১৯৮৮ ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: ইন্টারপোলের সদর দফতর কোথায়?
- ক) হেগ
- খ) প্যারিস
- গ) জেনেভা
- ঘ) লন্ডন
ব্যাখ্যা: [Note : ইন্টারপোল পুলিশের একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯২৩ খ্রিস্টাব্দে গঠিত সংস্থাটির সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিওঁ শহরে। বর্তমান সদস্য ১৯২ (সর্বশেষ সদস্য সলোমান দ্বীপপুঞ্জ; ২৭ সেপ্টেম্বর ২০১৭)।]
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭৪: সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
- ক) প্রশান্ত মহাসাগর
- খ) ভারত মহাসাগর
- গ) আটলান্টিক মহাসাগরসঠিক উত্তর
- ঘ) উত্তর মহাসাগর
ব্যাখ্যা: ফরাসি সম্রাট নেপোলিয়নকে ১৮১৫ খ্রিস্টাব্দে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয়। তিনি ১৮২১ খ্রিস্টাব্দে রোগাক্রান্ত হয়ে এ দ্বীপে মৃত্যুবরণ করেন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭৫: জাতিসংঘ ১৯৯৯ সালকে কিসের বর্ষ হিসেবে ঘোষণা করেছিল?
- ক) শিশুবর্ষ
- খ) যুববর্ষ
- গ) নারীবর্ষ
- ঘ) প্রবীণদের বর্ষসঠিক উত্তর
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭৬: প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
- ক) কাঠমান্ডু
- খ) কলম্বো
- গ) মালে
- ঘ) ঢাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ৭-৮ ডিসেম্বর ১৯৮৫ ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত ঢাকায় ৩টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে (১ম, ৭ম ও ১৩তম)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: আইডিবি (IDB)-এর সদর দফতর কোথায়?
- ক) জেদ্দাসঠিক উত্তর
- খ) বাগদাদ
- গ) তেহরান
- ঘ) মাসকাট
ব্যাখ্যা: ২০ অক্টোবর ১৯৭৫ IDB-এর কার্যক্রম শুরু হয় এবং লেনদেন শুরু হয় ১ জানুয়ারি ১৯৭৬-এ। প্রতিষ্ঠাকালীন সদস্য ২২, বর্তমান সদস্য ৫৭।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: এপি (Associated Press) কোন দেশের সংবাদ সংস্থা?
- ক) ভারত
- খ) রাশিয়া
- গ) যুক্তরাজ্য
- ঘ) যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি?
- ক) কংগ্রেস
- খ) চেম্বার
- গ) উয়ান
- ঘ) থুরালসঠিক উত্তর
ব্যাখ্যা: নেপাল– ফেডারেল পার্লামেন্ট; চীন ও যুক্তরাষ্ট্র– কংগ্রেস; ফ্রান্স– চেম্বার এবং তাইওয়ান– উয়ান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের আমীর ছিলেন?
- ক) কুয়েতসঠিক উত্তর
- খ) ওমান
- গ) কাতার
- ঘ) জর্ডান
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
