শিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮১: খাবার লবণের রাসায়নিক নাম কি?
- ক) সোডিয়াম আয়োডাইড
- খ) পটাসিয়াম ক্লোরাইড
- গ) পটাসিয়াম আয়োডাইড
- ঘ) সোডিয়াম ক্লোরাইডসঠিক উত্তর
ব্যাখ্যা: খাবার লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl)। সোডিয়াম হাইড্রো-অক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮২: রঙিন টেলিভিশনে মৌলিক কি কি রং ব্যবহৃত হয়?
- ক) সাদা, লাল ও কাল
- খ) সাদা, লাল ও নীল
- গ) লাল, নীল ও সবুজসঠিক উত্তর
- ঘ) লাল, নীল ও কমলা
ব্যাখ্যা: রঙিন টেলিভিশনে মৌলিক রং গুলো হলো লাল, নীল ও সবুজ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: তড়িৎ প্রবাহ প্রকৃতপক্ষে কি?
- ক) প্রোটনের প্রবাহ
- খ) নিউট্রনের প্রবাহ
- গ) ইলেক্ট্রন-প্রোটনের প্রবাহ
- ঘ) ইলেক্ট্রনের প্রবাহসঠিক উত্তর
ব্যাখ্যা: তড়িৎ প্রবাহ প্রকৃতপক্ষে ইলেক্ট্রনের প্রবাহ। ইলেক্ট্রন যে দিকে প্রবাহিত হয়, তার বিপরীত দিকে তড়িৎ চলে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৪: পিতল কোন কোন ধাতুর সংকর?
- ক) তামা ও জিংকসঠিক উত্তর
- খ) তামা ও লোহা
- গ) লোহা ও ক্রোমিয়াম
- ঘ) জিংক ও লোহা
ব্যাখ্যা: পিতল হলো তামা ও জিংক ধাতুর সংকর। অর্থাৎ কপার (তামা) ও জিংক (দস্তা) নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে পিতল তৈরি করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: শিখা পরীক্ষায় নিচের কোন আয়নের বর্ণ পোড়া ইটের মতো লাল?
- ক) Ca++সঠিক উত্তর
- খ) Cu++
- গ) Na+
- ঘ) K+
ব্যাখ্যা: শিখা পরীক্ষায় Ca++ (ক্যালসিয়াম আয়ন) একটি আয়নের বর্ণ পোড়া ইটের মত লাল হয়। ক্যালসিয়াম একটি মৃতধাতু বা মাটির নিচে পাওয়া যায়। এই ধাতুটি সনাক্তকরণে শিখা পরীক্ষা ব্যবহার করা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৬: ২, ৩, ৬, ১১, ১৮ .... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
- ক) ২৩
- খ) ২৫
- গ) ২৭সঠিক উত্তর
- ঘ) ২৯
ব্যাখ্যা: ধারা : ২ ৩ ৬ ১১ ১৮ ২৭ ; অন্তর : ১ ৩ ৫ ৭ ৯ ; পরবর্তী সংখ্যা (১৮ + ৯) = ২৭
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?
- ক) ২০০
- খ) ৩০০সঠিক উত্তর
- গ) ১০০
- ঘ) ৮০০
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x ∴ x এর ২৫% = ৭৫ ⇒ x × ২৫/১০০ = ৭৫ ⇒ x = ৭৫ × ১০০/২৫ ∴ x = ৩০০
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৮: একটি ছাতা ৩৬ টাকায় বিক্রয় করাতে যত ক্ষতি হয় ৭২ টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
- ক) ৪২ টাকা
- খ) ৫৪ টাকা
- গ) ৩৬ টাকা
- ঘ) ৪৮ টাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ৩৬ টাকায় বিক্রয় করায় x টাকা ক্ষতি হয়; ৭২ টাকায় বিক্রয় করায় 2x টাকা লাভ হয়; ৩৬ + x = ৭২ − ২x ⇒ x + ২x = ৭২ − ৩৬ ⇒ ৩x = ৩৬ ∴ x = ১২; ক্রয়মূল্য = ৩৬ + ১২ টাকা = ৪৮ টাকা।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: পরপর তিনটি জোড় সংখ্যার গুণফল ১৯২ হলে তাদের যোগফল কত?
- ক) ১০
- খ) ১৮সঠিক উত্তর
- গ) ২২
- ঘ) ২৮
ব্যাখ্যা: ধরি, সংখ্যা তিনটি x − ২, x ও x + ২; ∴ x (x − ২) (x + ২) = ১৯২ ⇒ x³ − ৪x = ১৯২; সমীকরণটিতে x এর মান ৬ বসালে x³ − ৪x = ৬³ − ৪ × ৬ = ২১৬ − ২৪ = ১৯২; সংখ্যা তিনটি (৬ − ২) বা ৪, ৬ ও (৬ + ২) বা ৮; যোগফল = ৪ + ৬ + ৮ = ১৮
বিষয়: গণিত
প্রশ্ন ৯০: ৪০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ একটি আয়তাকার জমির মাঝে ৪ মিটার প্রশস্ত পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
- ক) ১১৫৬ বর্গমিটার
- খ) ১১৬৫ বর্গমিটার
- গ) ১০৬৫ বর্গমিটার
- ঘ) ১০৫৬ বর্গমিটার
ব্যাখ্যা: Note : আয়তাকার জমির ক্ষেত্রফল (৪০ × ৬০) বর্গ মি. = ২৪০০ বর্গ মি.; পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল {(৪০ − ৮) × (৬০ − ৮)} বর্গ মি. = ১৬৬৪ বর্গ মি.; পাড়ের ক্ষেত্রফল (২৪০০ − ১৬৬৪) বর্গ মি. = ৭৩৬ বর্গ মি.; সুতরাং সঠিক উত্তর ৭৩৬ বর্গ মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৯১: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50cm ও ভূমি 60cm?
- ক) 12,000 cm²
- খ) 11,000cm²
- গ) 1,200cm²সঠিক উত্তর
- ঘ) 1,100cm²
ব্যাখ্যা: সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = অসমান বাহু/4 √(4 (সমান বাহু)² − (অসমান বাহু)²) = 60/4 √(4(50)² − (60)²) cm² = 15√(10000 − 3600) = 15√6400 = 1200
বিষয়: গণিত
প্রশ্ন ৯২: {৯-(৪৫ + ৯ - ৩) × ২} - ৫ = কত?
- ক) ০সঠিক উত্তর
- খ) ১
- গ) ৩
- ঘ) ৫
ব্যাখ্যা: {৯ − (৪৫ ÷ ৯ − ৩) × ২} − ৫ = {৯ − (৫ − ৩) × ২} − ৫ = {৯ − ২ × ২} − ৫ = (৯ − ৪) − ৫ = ৫ − ৫ = ০
বিষয়: গণিত
প্রশ্ন ৯৩: একটি বর্গের পরিসীমা 12 সে. মি.। এর কর্ণের দৈর্ঘ্য কত?
- ক) 2√3 সে.মি.
- খ) 3√2 সে.মি.সঠিক উত্তর
- গ) 12√3 সে.মি.
- ঘ) 12 সে.মি.
ব্যাখ্যা: বর্গের পরিসীমা 12 সে.মি. বাহুর দৈর্ঘ্য a = 12/4 সে. মি. = 3 সে. মি. ∴ কর্ণের দৈর্ঘ্য = √2a সে. মি. = 3√2 সে. মি.
বিষয়: গণিত
প্রশ্ন ৯৪: x³ = −1 হলে, x + 1 = কত?
- ক) 0সঠিক উত্তর
- খ) 1
- গ) 2
- ঘ) 3
ব্যাখ্যা: x³ = −1 ⇒ x³ = (−1)³ [∵ (−1)³ = −1] ∴ x = −1 ∴ x + 1 = −1 + 1 = 0
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: নিচের কোনটি মূলদ সংখ্যা?
- ক) √3/2
- খ) √7/3
- গ) √9/4সঠিক উত্তর
- ঘ) √11/5
ব্যাখ্যা: √3, √7 ও √11 অমূলদ সংখ্যা। ∴ √3/2, √7/3, √11/5 অমূলদ সংখ্যা। আবার, √9/4 = 3/4 যা মূলদ সংখ্যা।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৬: f(x) = x + 1/x হলে, f(1/x) = কত?
- ক) x² + 1/x²
- খ) 1 + 1/x²
- গ) x + 1/xসঠিক উত্তর
- ঘ) x² + 1
ব্যাখ্যা: f(x) = x + 1/x ∴ f(1/x) = 1/x + 1/(1/x) = 1/x + x
বিষয়: গণিত
প্রশ্ন ৯৭: 0° কোণের পূরক কোণ কোনটি?
- ক) 0°
- খ) 90°সঠিক উত্তর
- গ) 45°
- ঘ) 180°
ব্যাখ্যা: দুইটি কোণের সমষ্টি 90° হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। ∴ 0° কোণের পূরক কোণ হবে 90°।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৮: সুষম বহুভুজের একটি আন্তঃকোণের পরিমাণ ১২০° হলে, এর বাহুর সংখ্যা কত?
- ক) 4
- খ) ৫
- গ) ৬সঠিক উত্তর
- ঘ) ৮
ব্যাখ্যা: বহুভুজের আন্তঃকোণ = (n − ২) × ১৮০° / n [n বাহুর সংখ্যা ধরো] ⇒ ১২০° = ১৮০° n × ৩৬০° / n ⇒ ১৮০° n − ৩৬০° = ১২০° n ⇒ ১৮০° − ১২০° n = ৩৬০° ⇒ n = ৩৬০°/৬০° n = ৬
বিষয়: গণিত
প্রশ্ন ৯৯: (a + 1/a)² = 3 হলে, a³ + 1/a³ = কত?
- ক) 0সঠিক উত্তর
- খ) 3√3
- গ) 18
- ঘ) 27
ব্যাখ্যা: (a + 1/a)² = 3 ⇒ a + 1/a = √3 ∴ a³ + 1/a³ = (a + 1/a)³ − 3.a.1/a (a + 1/a) = (√3)³ − 3(√3) = 3√3 − 3√3 = 0
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: কতজন বালককে ১২৫টি কমলালেবু ও ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
- ক) ৫ জনকেসঠিক উত্তর
- খ) ২৫ জনকে
- গ) ১৫ জনকে
- ঘ) ১০ জনকে
ব্যাখ্যা: বালকের সংখ্যা হবে ১২৫ ও ১৪৫ সংখ্যা দুটির গ. সা. গু. ১২৫ ) ১৪৫ ( ১ ; ১২৫ ; ২০ ) ১২৫ ( ৬ ; ১২০ ; ৫ ) ২০ ( ৪ ; ২০ ; ০ নির্ণেয় বালকের সংখ্যা ৫ জন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
