শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: একজন পুরুষ যে সময়ে একটি কাজ করতে পারে একজন স্ত্রীলোক সে সময়ে তার ১/২ অংশ কাজ করতে পারে। চারজন পুরুষ যে কাজ ১০ দিনে করতে পারে, ২০ জন স্ত্রীলোক সে কাজ কত দিনে করতে পারবে?
- ক) ৫ দিন
- খ) ৬ দিন
- গ) ৪ দিনসঠিক উত্তর
- ঘ) ৭ দিন
ব্যাখ্যা: ৪ জন পুরুষ একটি কাজ করে = ১০ দিনে; ১ জন = (১০ × ৪) দিনে = ৪০ দিনে; ১ জন স্ত্রী লোক কাজটি করে = (৪০ × ২) দিনে = ৮০ দিনে। ২০ জন স্ত্রী লোক কাজটি করে = ৮০/২০ দিনে = ৪ দিনে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: স্থির পানিতে নৌকার গতিবেগ ঘণ্টায় ৫ কিমি। ঐরূপ নৌকাটি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ২১ কিমি পথ অতিক্রম করে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?
- ক) ৮ ঘণ্টা
- খ) ৭ ঘণ্টাসঠিক উত্তর
- গ) ৬ ঘণ্টা
- ঘ) ৯ ঘণ্টা
ব্যাখ্যা: স্রোতের অনুকূলে নৌকা ঘণ্টায় যায় = ২১/৩ বা ৭ কিমি; ঘণ্টায় নৌকার প্রকৃত গতিবেগ + ঘণ্টায় স্রোতের গতিবেগ = ৭ ঘণ্টায় ৭ কিমি; ∴ স্রোতের গতিবেগ ঘণ্টায় = (৭-৫) কিমি = ২ কিমি; ফিরে আসার সময়, নৌকার কার্যকরী গতিবেগ = ঘণ্টায় প্রকৃত গতিবেগ − ঘণ্টায় স্রোতের গতিবেগ = ৫ − ২ = ৩ কিমি; ৩ কিমি ফিরে আসে = ১ ঘণ্টায়; ১ " = ১/৩ "; ২১ " = ২১/৩ " = ৭ ঘণ্টায়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কিমি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
- ক) ৪৫ সেকেন্ড
- খ) ৫৪ সেকেন্ডসঠিক উত্তর
- গ) ৪০ সেকেন্ড
- ঘ) ৩৬ সেকেন্ড
ব্যাখ্যা: সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) = ৪৫০ মিটার; ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য এবং এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে; ১ কিমি = ১০০০ মিটার; ৩০ কিমি = ৩০,০০০ মিটার; ৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে; ১ = ৩৬০০/৩০,০০০ "; ৪৫০ = (৩৬০০×৪৫০)/৩০,০০০ = ৫৪ সেকেন্ডে
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৪: ৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে, সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
- ক) ৮০ লিটারসঠিক উত্তর
- খ) ৭০ লিটার
- গ) ৫০ লিটার
- ঘ) ৬৫ লিটার
ব্যাখ্যা: সিরাপ ও পানির অনুপাত = ৭ : ৩; অনুপাতের যোগফল = ৭ + ৩ = ১০; সিরাপের পরিমাণ = (৬০ × ৭/১০) লিটার = ৪২ লিটার; পানির পরিমাণ = (৬০ × ৩/১০) লিটার = ১৮ লিটার; নতুন মিশ্রণে, সিরাপ : পানি = ৩ : ৭; বা, সিরাপ/পানি = ৩/৭; বা, ৪২/পানি = ৩/৭; বা, পানি = (৪২×৭)/৩ = ৯৮ লিটার; পানি মেশাতে হবে = (৯৮ – ১৮) লিটার = ৮০ লিটার। (উত্তর)
বিষয়: গণিত
প্রশ্ন ৪৫: শশী সাইকেলে ৩ ঘণ্টায় ১৬½ কিমি এবং টিটু ৪½ ঘণ্টায় ১৮ ৯/১০ কিমি যায়। তাদের বেগের অনুপাত কত?
- ক) ৫৫ : ৪২সঠিক উত্তর
- খ) [অস্পষ্ট] : ৫৫
- গ) ১৬৫ : ১৮৯
- ঘ) ২ : ৩
ব্যাখ্যা: শশী ৩ ঘণ্টায় যায় = ৩৩/২ কিমি; ১ ঘণ্টায় = ৩৩/(২×৩) = ১১/২ কিমি; টিটু, ৯/২ ঘণ্টায় যায় = ১৮৯/১০ কিমি; ১ ঘণ্টায় = (১৮৯×২)/(১০×৯) = ২১/৫ কিমি; তাদের বেগের অনুপাত = ১১/২ : ২১/৫ = ১১/২×১০ : ২১/৫×১০ = ৫৫ : ৪২
বিষয়: গণিত
প্রশ্ন ৪৬: দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ. সা. গু 4 হলে, সংখ্যা দুটির ল. সা. গু কত?
- ক) 30
- খ) 48
- গ) 120সঠিক উত্তর
- ঘ) 480
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুটি 5x ও 6x এবং এদের গ. সা. গু. = x ∴ x = 4; সংখ্যা দুটির ল. সা. গু. = 30x = 30 × 4 = 120।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৭: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ১½ গুণ। তার ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার, এর পরিসীমা কত?
- ক) ৫০ মিটার
- খ) ৬০ মিটারসঠিক উত্তর
- গ) ৩০ মিটার
- ঘ) ৬৫ মিটার
ব্যাখ্যা: মনে করি, প্রস্থ = x মিটার। দৈর্ঘ্য = 3/2 x "; প্রশ্নমতে, x. 3/2 x = ২১৬; বা, 3x²/2 = ২১৬; বা, 3x² = ৪৩২; বা, x² = ৪৩২/3; বা, x² = ১৪৪; বা, x² = (১২)²; x = ১২; ∴ প্রস্থ = ১২ মিটার; দৈর্ঘ্য = 3/2 × ১২ = ১৮ মিটার; পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(১৮ + ১২) মিটার = ৬০ মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৮: (2x – 1)(x + 3) = 2x(x + 1) হলে, x = কত?
- ক) 1সঠিক উত্তর
- খ) 2
- গ) 3
- ঘ) –1
ব্যাখ্যা: (2x – 1)(x + 3) = 2x(x + 1); বা, 2x² + 3.2x – x – 3 = 2x² + 2x; বা, 2x² + 6x – x – 3 – 2x² – 2x = 0; বা, 3x – 3 = 0; বা, 3(x – 1) = 0; বা, x – 1 = 0; ∴ x = 1
বিষয়: গণিত
প্রশ্ন ৪৯: এক ফল বিক্রেতার মোট ফলের 1/6 অংশে লিচু, 1/8 অংশে আম, 1/4 অংশ কলা এবং 66টি কমলা ছিল। ফল বিক্রেতার মোট কতগুলো ফল ছিল?
- ক) 360
- খ) 168
- গ) 144সঠিক উত্তর
- ঘ) 120
ব্যাখ্যা: ধরি, মোট ফল = xটি; লিচু = x/6 "; আম = x/8 "; কলা = x/4 "; কমলা = 66টি। প্রশ্নমতে, x/6 + x/8 + x/4 + 66 = x; বা, x – x/6 – x/8 – x/4 = 66; বা, (24x – 4x – 3x – 6x)/24 = 66; বা, 11x/24 = 66; বা, 11x = 1584; বা, x = 144; মোট ফল 144টি
বিষয়: গণিত
প্রশ্ন ৫০: ax² + 2a, x⁴ – 4, x⁴ + 4x² + 4 এদের গ. সা. গু কত?
- ক) 1
- খ) x² + 2সঠিক উত্তর
- গ) x² – 2
- ঘ) a(x² + 2)
ব্যাখ্যা: ১ম রাশি = ax² + 2a = a(x² + 2); ২য় রাশি = x⁴ – 4 = (x²)² – 2² = (x² + 2)(x² – 2); ৩য় রাশি = x⁴ + 4x² + 4 = (x² + 2)²; ∴ নির্ণেয় গ. সা. গু = (x² + 2).
বিষয়: গণিত
প্রশ্ন ৫১: দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুটির গুণফল 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত?
- ক) 6
- খ) 3
- গ) 8
- ঘ) 5সঠিক উত্তর
ব্যাখ্যা: মনে করি, সংখ্যা দুটি x এবং y ∴ x² + y² = 13 ........ (i) এবং xy = 6 ∴ x²y² = 36 ........ (ii) ∴ (x² + y²)² = (x² – y²)² + 4x²y²; বা, 13² = (x² – y²)² + 4 × 36 [(i) ও (ii) হতে]; বা, (x² – y²)² = 169 – 144; বা, (x² – y²)² = 25; ∴ x² – y² = 5; সংখ্যার দুটি বর্গের অন্তর = 5
বিষয়: গণিত
প্রশ্ন ৫২: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ 5 সেমি হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত?
- ক) 17 সেমি
- খ) 15 সেমি
- গ) 13 সেমিসঠিক উত্তর
- ঘ) 14 সেমি
ব্যাখ্যা: আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুটি সমান সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। ∴ ΔABD-এ, BD² = AB² + AD² = 5² + 12² = 25 + 144 = 169; ∴ BD = √169 = 13; অর্থাৎ কর্ণ = 13 সেমি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: x > y এবং z < 0 হলে, কোনটি সঠিক?
- ক) 1/zx > 1/yz
- খ) zx > yz
- গ) x/z > y/z
- ঘ) 1/x > 1/y
ব্যাখ্যা: x > y এবং z < 0; ∴ zx > yz [z দ্বারা গুণ করে]; যেহেতু zx < 0 অর্থাৎ ঋণাত্মক। ∴ zx < yz; সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে xz < yz বা x/z < y/z
বিষয়: গণিত
প্রশ্ন ৫৪: 'O' ABC বৃত্তের কেন্দ্র। OA = 3 সেমি। AT এবং BT উক্ত বৃত্তের দুটি স্পর্শক, AT + BT = 8 সেমি, OT = কত?
- ক) 6 সেমি
- খ) 9.5 সেমি
- গ) 7 সেমি
- ঘ) 5 সেমিসঠিক উত্তর
ব্যাখ্যা: AO = 3 সেমি; AT + BT = 8 সেমি [উপপাদ্য-৪৮ (নবম-দশম শ্রেণী)]; বা, 2AT = 8 সেমি; ∵ AT = BT [উপপাদ্য অনুসারে]; বা, AT = 8/2 সেমি = 4 সেমি; আবার, ∠TOA = 1 সমকোণ ∴ ΔATO-এ, (AT)² + (AO)² = (OT)²; বা, (OT)² = 4² + 3² = 16 + 9 = 25; ∴ OT = 5 সেমি
বিষয়: গণিত
প্রশ্ন ৫৫: ΔABC এ ∠A = 60°, ∠B এর সমদ্বিখণ্ডক রেখা 'O' বিন্দুতে মিলিত হয়েছে। ∠BOC = কত?
- ক) 110°
- খ) 115°
- গ) 120°সঠিক উত্তর
- ঘ) 130°
ব্যাখ্যা: প্রশ্ন ভুল। সঠিক প্রশ্ন : ΔABC এ ∠A = 60°, ∠B এবং ∠C এর সমদ্বিখণ্ডক O বিন্দুতে মিলিত হয়েছে। ∠BOC = ? এক্ষেত্রে, সূত্র হবে, ∠BOC = 90° + 1/2 ∠A ∴ ∠BOC = 90° + 1/2 × 60 = 90° + 30° = 120°
বিষয়: গণিত
প্রশ্ন ৫৬: ΔABC এ PQ সমান্তরাল BC বাহু। P ও Q যথাক্রমে AB ও AC-এর ওপর অবস্থিত। AP = 5 সেমি, PB = 2 সেমি, AQ = 4.5 সেমি AC = কত?
- ক) 7 সেমি
- খ) 6.3 সেমিসঠিক উত্তর
- গ) 6.5 সেমি
- ঘ) 6 সেমি
ব্যাখ্যা: যেহেতু PQ || BC; AP/PB = AQ/CQ; বা, 4.5/CQ = 5/2; বা, CQ = 1.8; ∴ AC = 4.5 + 1.8 = 6.3
বিষয়: গণিত
প্রশ্ন ৫৭: ΔABC এ BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A = 45°, ∠ACD = 120°, ∠B = কত?
- ক) 65°
- খ) 60°
- গ) 70°
- ঘ) 75°সঠিক উত্তর
ব্যাখ্যা: ∠A = 45°, ∠ACD = 120° ∴ ∠ACB = 180° – 120° = 60° ∴ ∠B = [180° – (45° + 60°)] [∵ ∠A + ∠B + ∠C = 180°] = 180° – 105° = 75°
বিষয়: গণিত
প্রশ্ন ৫৮: A = 30° হলে, 4 cosA – 3 cosA = কত?
- ক) 1
- খ) 1/√3
- গ) √3
- ঘ) 0
ব্যাখ্যা: [Note : A = 30° ∴ 4 cosA – 3cosA = 4cos30° – 3cos30° = (4 – 3) cos 30° = cos 30° = √3/2; প্রশ্ন ও উত্তর উভয়ই ভুল।]
বিষয়: গণিত
প্রশ্ন ৫৯: ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের—
- ক) পরিসীমা অপেক্ষা বৃহত্তর
- খ) পরিসীমার সমান
- গ) পরিসীমার অর্ধ অপেক্ষা ক্ষুদ্রতর
- ঘ) পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতরসঠিক উত্তর
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। [সূত্র]
বিষয়: গণিত
প্রশ্ন ৬০: দুটি পূরক কোণের সমষ্টি কত?
- ক) 70°
- খ) 90°সঠিক উত্তর
- গ) 180°
- ঘ) 270°
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
