সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ২০১৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: ঈশ্বর কণা কোনটি?
- ক) হিগস বোসনসঠিক উত্তর
- খ) ফোটন
- গ) ইলেকট্রন
- ঘ) লেপটন
ব্যাখ্যা: হিগস বোসন কণাকে God Particle বা 'ঈশ্বর কণা' বলা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২২: 'সরস' শব্দের বিপরীত অর্থবোধক শব্দ কোনটি?
- ক) সুরস
- খ) বিরস
- গ) নীরসসঠিক উত্তর
- ঘ) সুরল
ব্যাখ্যা: 'নীরস' অর্থ রসহীন, অপ্রসন্ন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে?
- ক) কাঁটাতারে প্রজাপতি
- খ) পোকামাকড়ের ঘরবসতিসঠিক উত্তর
- গ) কালকেতু ও যুল্লরা
- ঘ) নিরন্তর ঘণ্টাধ্বনি
ব্যাখ্যা: 'পোকামাকড়ের ঘরবসতি' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৪: কাজী নজরুল ইসলাম রচিত 'বিদ্রোহী' কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক) বিষের বাঁশী
- খ) অগ্নিবীণাসঠিক উত্তর
- গ) সর্বহারা
- ঘ) ছায়ানট
ব্যাখ্যা: 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যের অন্তর্গত।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৫: কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
- ক) পদ্মপাতা
- খ) নীলপদ্মসঠিক উত্তর
- গ) পদ্মনয়না
- ঘ) পদ্মপলাশ
ব্যাখ্যা: নীল যে পদ্ম = নীলপদ্ম (কর্মধারয়)।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ২৬: Choose the simple sentence of 'Munir is a boy who is good.'
- ক) Munir is being a good boy.
- খ) Munir is not an ugly boy.
- গ) Munir has been a good boy.
- ঘ) Munir is a good boy.সঠিক উত্তর
ব্যাখ্যা: সঠিক simple sentence: Munir is a good boy।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ২৭: জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মর্যাদা দিয়েছে?
- ক) UNICEF
- খ) WHO
- গ) ILO
- ঘ) UNESCOসঠিক উত্তর
ব্যাখ্যা: ইউনেস্কো ১৭ নভেম্বর ১৯৯৯-এ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: উদ্ভিদের বৃদ্ধি হয় নিচের কোনটির প্রভাবে?
- ক) পানির প্রভাবে
- খ) Urea সারের প্রভাবেসঠিক উত্তর
- গ) TSP সারের প্রভাবে
- ঘ) MP সারের প্রভাবে
ব্যাখ্যা: Urea সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৯: কোন বাক্যে ধ্বন্যাত্মক শব্দ ব্যবহৃত হয়েছে?
- ক) ঘন ঘন বৃষ্টি পড়ছে।
- খ) টিপ টিপ বৃষ্টি পড়ছে।সঠিক উত্তর
- গ) ফুলে ফুলে বৃষ্টি পড়ছে।
- ঘ) সারাদিন বৃষ্টি পড়ছে।
ব্যাখ্যা: অনুকরণ শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে; যেমন টিপটিপ করে বৃষ্টি পড়া।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩০: শব্দের তীব্রতা পরিমাপক একক কোনটি?
- ক) Hz
- খ) dbসঠিক উত্তর
- গ) Ωm⁻²
- ঘ) Ωm⁻¹
ব্যাখ্যা: শব্দের তীব্রতা পরিমাপক একক db (ডেসিবেল)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩১: বাংলাদেশ তার শততম টেস্ট কোন দেশের বিপক্ষে জিতেছে?
- ক) শ্রীলংকাসঠিক উত্তর
- খ) ইংল্যান্ড
- গ) ভারত
- ঘ) পাকিস্তান
ব্যাখ্যা: ১৫-১৯ মার্চ ২০১৭ শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টটি বাংলাদেশের শততম টেস্ট ছিল, যাতে চার উইকেটে জয়লাভ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩২: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির প্রথম সুরকার কে?
- ক) আবদুল লতিফসঠিক উত্তর
- খ) আলতাফ মাহমুদ
- গ) আজাদ রহমান
- ঘ) খন্দকার নুরুল আলম
ব্যাখ্যা: গানটির প্রথম সুরকার আবদুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: 'বাংলা গদ্যের জনক' বলা হয় কাকে?
- ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেসঠিক উত্তর
- খ) রাজা রামমোহন রায়কে
- গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
- ঘ) কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে
ব্যাখ্যা: বিদ্যাসাগর বাংলা গদ্যে যতিচিহ্ন স্থাপন করেন, তাই তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৪: Find the correct spelling :
- ক) Definetion
- খ) Defination
- গ) Definitionসঠিক উত্তর
- ঘ) Difination
ব্যাখ্যা: সঠিক বানান Definition যার অর্থ সংজ্ঞা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৫: বড়পুকুরিয়া কয়লা খনি কোন্ জেলায় অবস্থিত?
- ক) সিলেট
- খ) রংপুর
- গ) দিনাজপুরসঠিক উত্তর
- ঘ) রাজশাহী
ব্যাখ্যা: ১৯৮৫ সালে আবিষ্কৃত বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: Select the correct sentence :
- ক) He has come home yesterday.
- খ) He came home yesterday.সঠিক উত্তর
- গ) He had come home yesterday.
- ঘ) He would come home yesterday.
ব্যাখ্যা: অতীত নির্দেশক শব্দ 'yesterday' থাকলে past indefinite tense হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৭: উত্তরা গণভবন কোন্ জেলায় অবস্থিত?
- ক) পাবনা
- খ) সিরাজগঞ্জ
- গ) নাটোরসঠিক উত্তর
- ঘ) নওগাঁ
ব্যাখ্যা: উত্তরা গণভবন বা দিঘাপাতিয়া রাজবাড়ী নাটোর শহরের কাছে অবস্থিত।
বিষয়: গণিত
প্রশ্ন ৩৮: (৫ + x) + ৪ = ৩(x + ১) হলে x-এর মান কত?
- ক) ৪
- খ) ৫
- গ) ২
- ঘ) ৩সঠিক উত্তর
ব্যাখ্যা: সমীকরণ সমাধান করলে 2x = 6, ∴ x = 3।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৯: কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে?
- ক) তুমি ভাই আমার কাজটি করে দিও তো।সঠিক উত্তর
- খ) তুমি আমার কাজটি করে দেবে তো?
- গ) আমি জানি তুমি কাজটি করে দেবে।
- ঘ) কাজটি করে না দিলে দুঃখ পাব কিন্তু।
ব্যাখ্যা: অনুরোধ অর্থে মধ্যম পুরুষে ক্রিয়াপদের রূপকে অনুজ্ঞা বলে; যেমন তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: Complete the sentence : If the sun didn't shine, fruits —
- ক) wouldn't ripenসঠিক উত্তর
- খ) did not ripen
- গ) will not ripen
- ঘ) has not ripen
ব্যাখ্যা: If clause past indefinite হলে result clause-এ sub + would (not) + verb-এর base form বসে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
