সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫ (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪১: The superlative form of the word 'late' is—
- ক) Latter
- খ) Last
- গ) Latestসঠিক উত্তর
- ঘ) Least
ব্যাখ্যা: [Note : Late শব্দটির comparative form হবে later এবং superlative form হবে latest।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: To complete the sentence 'He was charged — treason, we need :
- ক) of
- খ) off
- গ) for
- ঘ) withসঠিক উত্তর
ব্যাখ্যা: Charge with– কাউকে কোনো অপরাধে বা দোষে অভিযুক্ত করা। He was charged with treason– তাকে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত করা হয়েছিল।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৩: Which one is the correct phrase to fill in the gap of —'The teacher beat the student'—
- ক) one by one
- খ) black and blueসঠিক উত্তর
- গ) black and white
- ঘ) one after another
ব্যাখ্যা: Black and blue- বেদম প্রহার। The teacher beat the student black and blue –শিক্ষক ছাত্রটিকে বেদম প্রহার করলেন। One by one– একজনের পর একজন; black and white– লিখিতভাবে; one after another – একটির পর আরেকটি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: Translate the sentence into English :— 'ট্রেনটি ঢাকা যাবে'—
- ক) The train is bound for Dhakaসঠিক উত্তর
- খ) The train is bound to Dhaka
- গ) The train is bound towards Dhaka
- ঘ) The train is bound toward Dhaka
ব্যাখ্যা: কোথাও বা কোনো দিকে যেতে প্রস্তুত/ গমনোদ্যত/ গমনরত অবস্থা বুঝাতে bound for ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: Select the Correct sentence.
- ক) You may buy a pen at Taka 5
- খ) You may buy a pen by Taka 5
- গ) You may buy a pen for Taka 5সঠিক উত্তর
- ঘ) You may buy a pen with Taka 5
ব্যাখ্যা: Preposition হিসেবে 'For'-এর অনেকগুলো অর্থ রয়েছে। এর মধ্যে For এর একটি অর্থ হচ্ছে 'বিনিময়ে'। অর্থাৎ প্রশ্নে দেয়া বাক্যটির অর্থ হচ্ছে 'তুমি পাঁচ টাকার বিনিময়ে একটি কলম কিনতে পায়'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: Choose the right sentence.
- ক) I left the book to him
- খ) I left the book with himসঠিক উত্তর
- গ) I left the book by him
- ঘ) I left the book near him
ব্যাখ্যা: Leave sth with sb– অর্থাৎ কারো জন্য কোনো জিনিস বা সংবাদ বা পত্র রেখে যাওয়া। সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: Being 'down to earth' means—
- ক) close to nature
- খ) hopeful
- গ) thrown to ground
- ঘ) realisticসঠিক উত্তর
ব্যাখ্যা: Down to earth – বাস্তবিক বা realistic.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: Substitution for a neurologist will be—
- ক) heart specialist
- খ) nerve specialistসঠিক উত্তর
- গ) bone specialist
- ঘ) eye specialist
ব্যাখ্যা: Neurologist – স্নায়ুবিদ/ স্নায়ুবিজ্ঞানী। আর heart specialist – হৃদরোগ বিশেষজ্ঞ; bone specialist – হাড় বিশেষজ্ঞ; nerve specialist– স্নায়ুবিশেষজ্ঞ এবং eye specialist– চক্ষু বিশেষজ্ঞ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: In the sentence 'A barking dog seldom bites' the word 'barking' does the function of—
- ক) Noun and verb
- খ) Noun and adjective
- গ) Verb and adjectiveসঠিক উত্তর
- ঘ) Verb and conjunction
ব্যাখ্যা: Participle – সর্বদা verb এবং adjective-এর কাজ করে। উপরের বাক্যে barking শব্দটি participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: 'Fed' is the past form of the verb—
- ক) food
- খ) feedসঠিক উত্তর
- গ) find
- ঘ) fight
ব্যাখ্যা: Feed একটি causative verb যার অর্থ খাওয়ানো। Feed verbটির Past and past participle form হচ্ছে– Fed।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫১: মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় কোন তারিখে?
- ক) ৭ এপ্রিল
- খ) ১০ এপ্রিলসঠিক উত্তর
- গ) ১৭ এপ্রিল
- ঘ) ১৮ এপ্রিল
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামের আমবাগানে ১৯৭১ সালের ১০ এপ্রিলে এবং এ অস্থায়ী সরকার শপথগ্রহণ করে ঐ বছরেই ১৭ এপ্রিল। আর এ সরকারের দপ্তর বণ্টন হয় ১৮ এপ্রিল।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫২: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
- ক) ১৬ ডিসেম্বর ১৯৭১
- খ) ১০ জানুয়ারি ১৯৭২সঠিক উত্তর
- গ) ১২ জানুয়ারি ১৯৭২
- ঘ) ৭ মার্চ ১৯৭২
ব্যাখ্যা: ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে লন্ডনে যান সেখান থেকে ভারতের রাজধানী দিল্লি হয়ে ১০ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। আর ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর প্রধানের নিকট আত্মসমর্পণ করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৩: মুক্তিযুদ্ধে সেক্টর ২-এর অধিনায়ক কে ছিলেন?
- ক) মেজর খালেদ মোশাররফসঠিক উত্তর
- খ) মেজর কে এম শফিউল্লাহ
- গ) মেজর সি আর দত্ত
- ঘ) মেজর জলিল
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের অধিনায়ক ছিলেন দুজন। এ সেক্টরে মেজর খালেদ মোশাররফ দায়িত্ব পালন করেন এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত। মেজর কে এম শফিউল্লাহ, মেজর সি আর দত্ত ও মেজর জলিল যথাক্রমে ৩, ৪ ও ৯ নং সেক্টরের অধিনায়ক ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: ২০১৫ সালের একুশে পদক ভূষিত হয়েছেন?
- ক) ১৮ জন
- খ) ১৭ জন
- গ) ১৬ জন
- ঘ) ১৫ জনসঠিক উত্তর
ব্যাখ্যা: ২০১৫ সালে ১৫ জন গুণী ব্যক্তিত্ব একুশে পদকে ভূষিত হন। ২০১৮ সালের একুশে পদক ১২টি বিভাগে ২১ জন গুণী ব্যক্তিত্ব ভূষিত হন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৫: সুন্দরবনের কতভাগ বাংলাদেশে অবস্থিত?
- ক) ৬০ ভাগসঠিক উত্তর
- খ) ৫০ ভাগ
- গ) ৭৫ ভাগ
- ঘ) ৭০ ভাগ
ব্যাখ্যা: সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন। এটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় ৭৯৮তম। এ বনের আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার, যার মধ্যে ৬,০১৭ বর্গকিমি বাংলাদেশ অংশে পড়েছে- এ হিসেবে বাংলাদেশের অংশে ৬০ শতাংশ আর বাকি ৪০ শতাংশ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় মূলত এ বনের বিস্তৃতি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৬: ভোমরা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
- ক) লালমনিরহাট
- খ) সাতক্ষীরাসঠিক উত্তর
- গ) জয়পুরহাট
- ঘ) ফেনী
ব্যাখ্যা: ভোমরা স্থলবন্দর বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত। লালমনিরহাট ও ফেনী জেলায় যথাক্রমে বুড়িমারি ও বিলোনিয়া স্থলবন্দর থাকলেও জয়পুরহাট জেলায় কোনো স্থলবন্দর নেই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৯২০ সাল
- খ) ১৯২১ সালসঠিক উত্তর
- গ) ১৯২২ সাল
- ঘ) ১৯৩১ সাল
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে নাথান কমিশন গঠিত হয়। এ কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯২১ সালের ১ জুলাই তিনটি হল, তিনটি অনুষদ ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৮: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের প্রতিষ্ঠান?
- ক) স্বায়ত্তশাসিত সংস্থা
- খ) সরকারি প্রতিষ্ঠান
- গ) আধা-স্বায়ত্তশাসিত সংস্থা
- ঘ) সাংবিধানিক প্রতিষ্ঠানসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একটি সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ছয়টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে এবং এর অধীনে বিসিএস ক্যাডারের সংখ্যা ২৭টি। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৯: পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
- ক) দিনাজপুর
- খ) নওগাঁসঠিক উত্তর
- গ) জয়পুরহাট
- ঘ) বগুড়া
ব্যাখ্যা: পাহাড়পুর বা পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। দিনাজপুর জেলায় রয়েছে সীতাকোটবিহার আর বগুড়ার শিবগঞ্জে গোকুল ও ভাসু বিহার অবস্থিত কিন্তু জয়পুরহাট জেলায় উল্লেখযোগ্য কোনো বিহার নেই।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬০: ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে?
- ক) ৭%সঠিক উত্তর
- খ) ৭.২%
- গ) ৬.৫%
- ঘ) ৬.৩%
ব্যাখ্যা: ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭% এর বিপরীতে অর্জিত হয় ৭.১১%। আর ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৪%।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
