স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: ময়ূর সিংহাসন নির্মাণ করেন—
- ক) সম্রাট শাহজাহানসঠিক উত্তর
- খ) তুঘলোক
- গ) সম্রাট আকবর
- ঘ) আওরঙ্গজেব
ব্যাখ্যা: Prince of Builders নামে খ্যাত সম্রাট শাহজাহান নির্মিত সিংহাসনের নাম ময়ূর সিংহাসন। পরবর্তীতে ১৭৩৯ সালে পারস্যের সম্রাট নাদির শাহ ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন। বর্তমানে ময়ূর সিংহাসন ইরানে আছে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮২: জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা—
- ক) ১২৪টি
- খ) ১৪১টি
- গ) ১৩৯টি
- ঘ) ১৪৯টি
ব্যাখ্যা: [Note : জাতিসংঘের বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৩টি। জাতিসংঘের ১৯৩তম বা সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদান ১৪ জুলাই ২০১১ সদস্যপদ লাভ করে।]
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৩: বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট (ICC President)—
- ক) লোটাস কামাল
- খ) অ্যালান আইজাক
- গ) শারদ পাওয়ার
- ঘ) ম্যালকম গ্রে
ব্যাখ্যা: [Note : বর্তমানে আইসিসির চেয়ারম্যান হলেন শশাঙ্ক মনোহর (ভারত)। তিনি ১ জুলাই ২০১৫ থেকে দায়িত্ব পালন করছেন। নিউজিল্যান্ডের আলান আইজাক ১ জুলাই ২০১২ থেকে ৩০ জুন ২০১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ভারতের শারদ পাওয়ার ১ জুলাই ২০১০ থেকে ৩০ জুন ২০১২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ম্যালকম গ্রে ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত আইসিসির প্রেসিডেন্ট ছিলেন।]
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৪: পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী—
- ক) আমাজন
- খ) নীলনদসঠিক উত্তর
- গ) মিসিসিপি
- ঘ) মেকং
ব্যাখ্যা: পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী নীলনদ। এর দৈর্ঘ্য ৬,৮২৫ কিলোমিটার। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। নীলনদের উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ এবং পতিত হয়েছে ভূ-মধ্যসাগরে। এটি ১১টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আমাজান বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: কোনটি সঠিক?
- ক) ৩³ + ১ = ১০
- খ) ৩³ + ১ = ২৮সঠিক উত্তর
- গ) ৩³ + ১ = ৩১
- ঘ) ৩³ + ১ = ২৬
ব্যাখ্যা: ৩³ + ১ = ২৭ + ১ = ২৮ সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন—
- ক) সম্রাট আওরঙ্গজেব
- খ) শাহ সুজাসঠিক উত্তর
- গ) শাহ আলম
- ঘ) শায়েস্তা খান
ব্যাখ্যা: ঢাকার চকবাজারে অবস্থিত এক ঐতিহাসিক অট্টালিকার নাম বড় কাটরা। ১৬৬৪ সালে বাংলার সুবাদার মুহাম্মদ সুজা এ অট্টালিকা নির্মাণ করেন। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র মুহাম্মদ সুজা বাংলার সুবাদার নিযুক্ত হওয়ার পর তিনি ও তার পরিবারের বসবাসের জন্য বুড়িগঙ্গা নদীর তীরে একটি বাড়ি নির্মাণের আদেশ দেন। তার আদেশে চকবাজারে প্রকৌশলী আবুল কাশেম এ বাড়িটি নির্মাণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে?
- ক) ২১০টি
- খ) ২০৯টি
- গ) ২০০টি
- ঘ) ২০৬টিসঠিক উত্তর
ব্যাখ্যা: মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা ২০৬টি। এটি দেহের কাঠামো গঠন করে ও চলাচলে সহায়তা করে। করোটিতে অস্থির সংখ্যা ২৯টি, দেহে মোট কশেরুকার সংখ্যা ৩৩টি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: বাংলাদেশের ফৌজদারী ও দেওয়ানী আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত?
- ক) জনপ্রশাসন
- খ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সঠিক উত্তর
- গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- ঘ) কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: ডেঙ্গু জ্বরের বাহক মশা—
- ক) Anopheles
- খ) Aedesসঠিক উত্তর
- গ) Culex
- ঘ) Culiseta
ব্যাখ্যা: Aedes ডেঙ্গু জ্বরের বাহক; Anopheles ম্যালেরিয়া এবং Culex ফাইলেরিয়ার জীবাণু বহন করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯০: Shaila finished— homework. শূন্যস্থানটি কোন শব্দ দ্বারা পূরণ হবে?
- ক) written
- খ) write
- গ) wrote
- ঘ) writingসঠিক উত্তর
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯১: বাংলাদেশের স্বাধীনতা দিবস—
- ক) ১০ জানুয়ারি
- খ) ২৫ ডিসেম্বর
- গ) ২৬ মার্চসঠিক উত্তর
- ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা: ২৬ মার্চ হলো বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯২: বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সার এর কাঁচামাল—
- ক) প্রাকৃতিক গ্যাসসঠিক উত্তর
- খ) LNG
- গ) বিটুমিনাস কয়লা
- ঘ) খনিজ তেল
ব্যাখ্যা: বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সার এর প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস বা মিথেন (CH₄)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু—
- ক) ব্রজেন দাশসঠিক উত্তর
- খ) আবদুল মালেক
- গ) অরুণ নন্দী
- ঘ) আবু সাঈদ
ব্যাখ্যা: ব্রজেন দাশ, একমাত্র বাংলাদেশী যিনি ১০ ঘন্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। তিনি মোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন ৪ বছরের বিভিন্ন সময়ে (১৯৫৮, ১৯৫৯, ১৯৬০ ও ১৯৬১ সালে)। ১৯৬১ সালে তিনি উপর্যুক্ত রেকর্ড গড়েন। এ রেকর্ডটি ছিল তার একটি বিশ্বরেকর্ড। উল্লেখ্য, ব্রজেন দাশ ১৯২৭ সালের ৯ ডিসেম্বর বিক্রমপুরের কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১ জুন ১৯৯৮ সালে তিনি পরলোক গমন করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: 'আগুনের পরশমণি' গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে—
- ক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খণ্ডচিত্রসঠিক উত্তর
- খ) ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের বিজয়ের চিত্র
- গ) মানুষের চাওয়া-পাওয়ার ক্ষুদ্র চিত্র
- ঘ) লোভ-লালসার নিন্দনীয় চিত্র
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৫: বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থানটি পূরণ করুন : "রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে................।"
- ক) স্বাধীনতা দেব
- খ) মুক্ত করবো
- গ) মুক্ত করবো ইনশাল্লাহসঠিক উত্তর
- ঘ) মুক্তির সংগ্রাম শিখাব
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৬: 'বরফ গলা নদী' উপন্যাসটির রচয়িতা—
- ক) ড. হুমায়ুন আহমেদ
- খ) জহির রায়হানসঠিক উত্তর
- গ) শহীদ অধ্যাপক মুনির চৌধুরী
- ঘ) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা: চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হান রচিত উপন্যাস 'বরফ গলা নদী'। উপন্যাসটি ১৯৬৯ সালে প্রকাশিত হয়। এটি প্রথমে উত্তরণ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটির বিষয়বস্তু শহুরে নিম্নমধ্যবিত্ত পরিবারের কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: মানবদেহে পানির পরিমাণ—
- ক) ৫০%
- খ) ৭০%সঠিক উত্তর
- গ) ৩০%
- ঘ) ২৬%
ব্যাখ্যা: মানবদেহে পানির পরিমাণ ৬০% – ৭০%। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২-৩ লিটার পানির প্রয়োজন। মানবদেহে খনিজের পরিমাণ মোট ওজনের ৪%।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৮: এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন—
- ক) প্রখ্যাত লেখক প্রয়াত ড. হুমায়ুন আহমেদ
- খ) প্রখ্যাত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী
- গ) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসঠিক উত্তর
- ঘ) সাবেক TIB প্রধান মরহুম অধ্যাপক মোজাফ্ফর আহ্মদ
ব্যাখ্যা: এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৯: মহাকাব্য 'শাহনামা'র রচয়িতা—
- ক) ওমর খৈয়াম
- খ) ফেরদৌসীসঠিক উত্তর
- গ) আবুল ফজল
- ঘ) শেখ সাদী
ব্যাখ্যা: ইরানের বিখ্যাত মহাকাব্য 'শাহনামা' গজনির অধিপতি সুলতান মাহমুদের রাজসভার কবি আবুল কাশেম মনসুর ফেরদৌসী রচনা করেন। দীর্ঘ ত্রিশ বছর কঠোর পরিশ্রমে রচিত তার এ মহাকাব্যে তিনি ইরানিদের জাগরণের জয়গান করেছেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: 'সুনামি' সৃষ্টি হয়—
- ক) সমুদ্রে প্রবল জোয়ারের ফলে
- খ) সমুদ্রের তলদেশে অনেক গভীরে ভূ-কম্পনের ফলেসঠিক উত্তর
- গ) জলোচ্ছ্বাসের কারণে
- ঘ) সাইক্লোন বা হ্যারিকেনের কারণে
ব্যাখ্যা: ভূ-কম্পন সমুদ্র তলদেশে হলে তা পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি করে। ভূকম্পনে সৃষ্ট সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
