স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬১: বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?
- ক) কামারুজ্জামান
- খ) সৈয়দ নজরুল ইসলাম
- গ) তাজউদ্দীন আহমদসঠিক উত্তর
- ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
ব্যাখ্যা: বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী ছিলেন এম. মনসুর আলী। স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ছিলেন এ.এইচ.এম. কামারুজ্জামান।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬২: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় ৬ দফা ঘোষণা করেন?
- ক) ৭ জুন ১৯৬৬ সালে ঢাকার পল্টন ময়দানে
- খ) ১৪ আগস্ট ১৯৬৬ সালে করাচীতে
- গ) ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে
- ঘ) ২৩ মার্চ ১৯৬৬ সালে চট্টগ্রামে
ব্যাখ্যা: Note : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে প্রথম ৬ দফা ঘোষণা করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৩: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?
- ক) ২৪ জানুয়ারিসঠিক উত্তর
- খ) ১৫ ফেব্রুয়ারি
- গ) ২১ মার্চ
- ঘ) ২৫ মার্চ
ব্যাখ্যা: বাংলাদেশের জনগণের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায় উনসত্তরের গণ-অভ্যুত্থান। ১৪ জানুয়ারি ছাত্র সমাজ আনুষ্ঠানিকভাবে ১১ দফা দাবিনামা ঘোষণা করে এবং গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ২০ জানুয়ারি ১৪৪ ধারা অগ্রাহ্য করে ছাত্র সমাজের জঙ্গী মিছিল রাজপথ কাঁপিয়ে তোলে এবং পুলিশের গুলিতে নিহত হন আইনের ছাত্র আসাদুজ্জামান। ২৪ জানুয়ারি দেশব্যাপী হরতাল আহ্বান করা হয় এবং পুলিশের গুলিতে নিহত হয় কিশোর মতিউর, মকবুল, রুস্তম ও আরো অনেকে। ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল পালিত হয়, ১৫ ফেব্রুয়ারি কুর্মিটোলা ক্যান্টনমেন্টে আটক আগরতলা ষড়যন্ত্র মামলার বন্দি সার্জেন্ট জহুরুল হক সেনাপ্রহরীর গুলিতে নিহত হন। ২৪ জানুয়ারি মতিউর রহমান নিহত হলে এ আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তাই ২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৪: বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
- ক) ১৯৭২ সালের ১১ নভেম্বর
- খ) ১৯৭২ সালের ২৬ মার্চ
- গ) ১৯৭২ সালের ২৪ নভেম্বর
- ঘ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বরসঠিক উত্তর
ব্যাখ্যা: ড. কামাল হোসেনকে প্রধান করে খসড়া সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। এ কমিটি ১২ অক্টোবর ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে। ৪ নভেম্বর ১৯৭২ এ সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সংবিধান কার্যকর হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: কোন সালে স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন?
- ক) ১৮৮৪ সালে
- খ) ১৯২০ সালে
- গ) ১৭৫৭ সালে
- ঘ) ১৮৮৫ সালে
ব্যাখ্যা: Note : স্যার সৈয়দ আহমদ খান কর্তৃক ১৮৭৫ সালে ভারতের উত্তর প্রদেশের আলীগড় নামক স্থানে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সরকারি এ বিশ্ববিদ্যালয়টির বর্তমান চ্যান্সেলর অবসরপ্রাপ্ত বিচারপতি এ.এম. আহমদী ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর পি. কে. আব্দুল আজিজ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৬: সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?
- ক) নির্দিষ্ট এলাকাভিত্তিক স্যাম্পলিং
- খ) হরিণের সংখ্যার ভিত্তিতে
- গ) পাগমার্ক
- ঘ) বন প্রহরীদের তথ্যের ভিত্তিতে
ব্যাখ্যা: Note : পাগমার্ক বলতে পদচিহ্নকে বোঝায়। পাগ শব্দটি হিন্দি। যার অর্থ পা। অর্থাৎ পদ চিহ্ন দেখে গণনা করা। সাধারণত বন্যপ্রাণী গণনার ক্ষেত্রে এ পদ্ধতির আশ্রয় নেয়া হয়। সর্বশেষ সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬৭: 'হাজার বছর ধরে' উপন্যাস কার লেখা?
- ক) শওকত ওসমান
- খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ) জহির রায়হানসঠিক উত্তর
- ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা: কথাশিল্পী ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান (১৯৩৫-১৯৭২) এর অন্যতম উপন্যাস 'হাজার বছর ধরে' (১৩৭১)। এ উপন্যাসের জন্য তিনি ১৯৬৪ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৬৮: জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে?
- ক) জিয়াউর রহমান
- খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসঠিক উত্তর
- গ) সৈয়দ নজরুল ইসলাম
- ঘ) হোসাইন মোহাম্মদ এরশাদ
ব্যাখ্যা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৯: নিকুম দ্বীপ কোথায় অবস্থিত?
- ক) কুতুবদিয়া
- খ) হাতিয়াসঠিক উত্তর
- গ) মহেশখালী
- ঘ) সন্দ্বীপ
ব্যাখ্যা: নোয়াখালী জেলার মেঘনা নদীর মোহনায় হাতিয়া নামক স্থানে নিঝুম দ্বীপ অবস্থিত। সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখির আগমনের জন্য দ্বীপটি বিখ্যাত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: তয়খানা অর্থ কি?
- ক) পড়াশুনার ঘর
- খ) ভূগর্ভস্থ কক্ষ (গ্রীষ্মকালে বাসের জন্য)সঠিক উত্তর
- গ) বৈঠকখানা
- ঘ) উপাসনা কক্ষ
ব্যাখ্যা: ফারসি শব্দ 'তহখানহ' থেকে উদ্ভূত শব্দ 'তয়খানা' যার অর্থ মাটির নিচের ঘর বা ভূগর্ভস্থ কক্ষ।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭১: জাতিসংঘ মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?
- ক) ৬টিসঠিক উত্তর
- খ) ৯টি
- গ) ৫টি
- ঘ) ৮টি
ব্যাখ্যা: জাতিসংঘের মূল অঙ্গসংগঠন ৬টি। যথা সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: 'লেডি উইথ দি ল্যাম্প' কে?
- ক) প্রিন্সেস ডায়ানা
- খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেলসঠিক উত্তর
- গ) মাদার তেরেসা
- ঘ) তাপসী রাবেয়া
ব্যাখ্যা: আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। জার্মানি ও ইতালি থেকে নার্সিং বিষয়ে শিক্ষা গ্রহণ করে যুদ্ধাহত সৈনিকদের সেবাশুশ্রূষা করে তিনি 'লেডি উইথ দ্য ল্যাম্প' নামটি সৈনিকদের থেকে পান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
- ক) ইরাক
- খ) মরিসাস
- গ) অস্ট্রেলিয়াসঠিক উত্তর
- ঘ) সাইপ্রাস
ব্যাখ্যা: যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্য ছাড়াও আরো ১৫টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান। দেশগুলো হলো– অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রেলিয়া, বাহামা, বার্বাডোস, বেলিজ, কানাডা, গ্রানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইনস, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালু।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৪: কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
- ক) ভারত
- খ) যুক্তরাজ্য
- গ) ইসরাইল
- ঘ) শ্রীলংকাসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে। তিনি ১৯৬০ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৫: ভ্যাটিকান কি?
- ক) উত্তর আমেরিকার পর্বতমালা
- খ) যুক্তরাষ্ট্রের পপ সংগীত গোষ্ঠী
- গ) ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্রব্যবস্থাসঠিক উত্তর
- ঘ) বস্তুবাদী নাস্তিক ইউরোপীয় সংগঠন
ব্যাখ্যা: বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান। এটি খ্রিস্টান ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা। এর নির্বাহী প্রধান বর্তমান পোপ ফ্রান্সিস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: জেকোবিন কি?
- ক) আমেরিকার বর্ণবাদী সন্ত্রাসী সংগঠন
- খ) ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাবসঠিক উত্তর
- গ) বিখ্যাত বেহালা বাদক
- ঘ) ইউরোপীয়ান নাইট
ব্যাখ্যা: ফরাসি বিপ্লবের সময় ১৭৮৯ সালে প্যারিসে এ রাজনৈতিক ক্লাবটি গঠিত হয়। এ সদস্যদের প্রধান উদ্দেশ্য ছিল জনগণকে সচেতন করা ও বিপ্লব-পরবর্তী সংবিধান প্রবর্তনে গণপরিষদ প্যারিস থেকে স্থানান্তর করা। ১১ নভেম্বর ১৭৯৪ এ ক্লাবটি বন্ধ হয়ে যায়।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৭: হিটলারের সেনাবাহিনী কোন রণনীতির কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম নয় মাসে নিজেদের অবস্থান দৃঢ় করে?
- ক) ব্লিৎসক্রিগ রণনীতিসঠিক উত্তর
- খ) ম্যাজিনো লাইন দুর্ভেদ্যতা নীতি
- গ) শত্রুকে ধোঁকায় রাখার রণনীতি
- ঘ) নৌ অবরোধ নীতি
ব্যাখ্যা: ব্লিৎসক্রিগ অর্থ দ্রুত জয়লাভে বিদ্যুৎবেগে আক্রমণ বা ঝটিকা অভিযান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সকল যান্ত্রিক শক্তি ব্যবহার করে দ্রুতগতিতে শত্রুপক্ষকে আক্রমণ করতো। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব তছনছ করে দিত। জার্মানির এরূপ রণনীতিকে ব্লিৎসক্রিগ নীতি হয়ে থাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর উদ্বোধনী কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ক) ভারতে
- খ) যুক্তরাজ্যে
- গ) দক্ষিণ আফ্রিকায়
- ঘ) বাংলাদেশেসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ভারতের বিপক্ষে শোচনীয়ভাবে পরাজিত হয়। পরবর্তী ১১তম বিশ্বকাপ ২০১৫ সালে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালে অনুষ্ঠিত হবে ১২তম আসর ইংল্যান্ডে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: সাঁতারকে কোন সালে অলিম্পিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়?
- ক) ১৮৯২
- খ) ১৮৯৬সঠিক উত্তর
- গ) ১৯৮১
- ঘ) ১৯৫৬
ব্যাখ্যা: ১৮৯৬ সালে প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগিতায় পুরুষদের এবং ১৯১২ সালে স্টকহোমস অলিম্পিকে নারীদের জন্য সাঁতার ইভেন্ট যুক্ত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা হয়?
- ক) মিটার
- খ) অ্যাম্পিয়ার
- গ) কেলভিনসঠিক উত্তর
- ঘ) ক্যান্ডেলা
ব্যাখ্যা: মিটার (m) হচ্ছে দৈর্ঘ্যের একক। অ্যাম্পিয়ার (A) হলো তড়িৎ প্রবাহের একক। কেলভিন (k) তাপমাত্রা বা উষ্ণতার একক এবং ক্যান্ডেলা (cd) আলোর তীব্রতার একক। অতএব, সঠিক উত্তর (গ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
