১২তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৮১: লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে-- সময় দিবেন।
- ক) ১ মাস
- খ) ২ মাস
- গ) ৩ মাসসঠিক উত্তর
- ঘ) ৪ মাস
ব্যাখ্যা: The Code of Civil Procedure, 1908 এর ৯ ধারায় মামলা দায়ের করার ক্ষেত্রে লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে ৩ মাস সময় দিবে। জবাব প্রদানের ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১ বিধি অনুসরণ করতে হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: রিসিভার নিয়োগ দেয়া হয় The Code of Civil Procedure, 1908 এর ....... অনুযায়ী।
- ক) Order XL, rule 1সঠিক উত্তর
- খ) Order XLI, rule 1
- গ) Order XLII, rule 1
- ঘ) Order XLIII, rule 1
ব্যাখ্যা: দেওয়ানী কার্যবিধির ৪০ আদেশের বিধিতে রিসিভার নিয়োগ দেয়া সম্পর্কে বলা হয়েছে। ৪০ আদেশের ১(১)(ক) বিধিতে বলা হয়েছে, ডিক্রির পূর্বে বা পরে ১(১)(খ) সম্পত্তির দখল বা জিম্মাদারী হইতে কোনো ব্যক্তিকে অপসারণ, ১(১)(গ) রিসিভারের দখলে, জিম্মাদারী বা ব্যবস্থাপনায় অর্পণ করিতে এবং ১(১)(ঘ) বিধিতে মালিকের ক্ষমতার অনুরূপ রিসিভারের ক্ষমতা প্রদান করা হয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৩: The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদালতে দেওয়ানী মামলা স্থানান্তর করেন?
- ক) ১৯
- খ) ২৪সঠিক উত্তর
- গ) ৯৪
- ঘ) ১৫১
ব্যাখ্যা: The Code of Civil Procedure, 1908 এর ২৪ ধারায় বিবাদমান কোনোপক্ষের আবেদনে উভয়পক্ষকে নোটিশ প্রদান এবং শুনানি করে বা নোটিশ প্রদান না করে হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত মামলার যেকোনো পর্যায় মামলা স্থানান্তর করতে পারে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: অধস্তন আদালতের ভাষা কি হবে তা The Code of Civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে?
- ক) ১২৮
- খ) ১০৭
- গ) ১৩৭সঠিক উত্তর
- ঘ) ১৪০
ব্যাখ্যা: The Code of Civil Procedure, 1908 এর ১৩৭ ধারায় অধস্তন আদালতের ভাষা কি হবে তা বলা হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: The Code of Civil Procedure, 1908 এর Order VIII, rule (1) অনুযায়ী বিবাদী প্রথম শুনানীর দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে?
- ক) ষাট দিনসঠিক উত্তর
- খ) তিন মাস
- গ) দুই মাস
- ঘ) নব্বই দিন
ব্যাখ্যা: দেওয়ানী কার্যবিধির ৮ আদেশ ১ বিধি অনুসারে (১) ৮০ (২) ধারার শর্তাংশের বিধান ব্যতীত বিবাদীকে জারীকৃত সমনের তারিখ হতে ৩০ কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দিতে হবে। যুক্তি সঙ্গত কারণ থাকলে ৬০ কার্যদিবসের বেশি নয় এমন সময় আদালত দিতে পারে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: As per Section 89A of the Code of Civil Procedure, 1908 after filing written statement the court—
- ক) may refer the dispute for mediation
- খ) may refer the dispute for conciliation
- গ) shall refer the dispute for mediationসঠিক উত্তর
- ঘ) shall refer the dispute for conciliation
ব্যাখ্যা: দেওয়ানী কার্যবিধি ১৯০৮-এর ৮৯ ক(১) ধারা মধ্যস্থতা সম্পর্কে বর্ণিত হয়েছে। এই ধারা অনুসারে After filling written statement the court shall refer the dispute for mediation গ্রহণযোগ্য। কেননা এই ধারায় মধ্যস্থতাকারী মামলার বিরোধ আপোষে নিষ্পত্তি করতে সহায়তা করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: "Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit—" বিধানটি The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত হয়েছে?
- ক) ৮
- খ) ৯
- গ) ৪২সঠিক উত্তর
- ঘ) ৫৪
ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭২ এর ৪২ ধারায় বাদী তার দাবীকৃত সম্পত্তির স্বত্ব ঘোষণার আবেদন করতে পারে। এই মোকদ্দমায় বাদীকে নালিশী বিষয়ে আইনগত অধিকার এবং বিবাদী কর্তৃক তা অস্বীকার করায় প্রতিকার প্রার্থনা করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: দেওয়ানী আদালত গঠিত হয় নিচের কোন আইন অনুযায়ী?
- ক) The Code of Civil Procedure, 1908
- খ) The General Clauses Act, 1897
- গ) The Civil Courts Act, 1887সঠিক উত্তর
- ঘ) The Constitution of the People's Republic of Bangladesh
ব্যাখ্যা: দেওয়ানী আদালতসমূহের গঠন সম্পর্কে সিভিল কোর্ট অ্যাক্ট, ১৮৮৭ সালের ৩ ধারায় বর্ণনা করা হয়েছে। এ ধারা অনুসারে দেওয়ানী আদালতকে ৫ শ্রেণিতে ভাগ করা হয়েছে।
বিষয়: মানসিক দক্ষতা
প্রশ্ন ৮৯: কোনো দেওয়ানী মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয়?
- ক) ১৫
- খ) ৭সঠিক উত্তর
- গ) ১০
- ঘ) ৩০
ব্যাখ্যা: দেওয়ানী মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদেশ ২০ অনুসারে আদালত তৎক্ষণাৎ বা অনধিক ৭ দিনের মধ্যে যে কোনো দিন রায় ঘোষণা করবে। রায় ঘোষণার ৭ দিনের মধ্যে বিধি-৫(ক) অনুসারে ডিক্রি প্রণয়ন করবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো—
- ক) ১ বছর
- খ) ২ বছর
- গ) ৩ বছরসঠিক উত্তর
- ঘ) ৪ বছর
ব্যাখ্যা: The Limitation Act, 1908-এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় ১ বছর পর্যন্ত তামাদি মেয়াদ রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে তিনি The Penal Code, 1860 এর কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেন—
- ক) 161
- খ) 165A
- গ) 162সঠিক উত্তর
- ঘ) 163
ব্যাখ্যা: সরকারি কর্মকর্তাকে ঘুষ দিলে বা কোনো কাজ করিয়ে দেয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে The Penal Code 1860-এর 162 ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেছে বলে গণ্য হবে।
বিষয়: মানসিক দক্ষতা
প্রশ্ন ৯২: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী হ্যাকিং এর অপরাধের শাস্তি কী?
- ক) অনধিক বারো বছর এবং অন্যূন পাঁচ বছর কারাদণ্ড, বা অনধিক দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
- খ) অনধিক দশ বছর এবং অন্যূন তিন বছর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
- গ) অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ড, বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডসঠিক উত্তর
- ঘ) সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক পঞ্চাশ লাখ টাকা অর্থদণ্ড
ব্যাখ্যা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৬ ধারায় কম্পিউটার সিস্টেমের হ্যাকিং এর অপরাধের শাস্তি অনধিক ১৪ বছর এবং অন্যূন ৭ বছর কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এটি আমলযোগ্য (Cognizable) ও অ-জামিনযোগ্য (Non-bailable) অপরাধ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৩: মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মানব পাচার অপরাধের অর্থদণ্ডসহ সর্বনিম্ন কারাদণ্ড কত বছর?
- ক) ৩
- খ) ৫সঠিক উত্তর
- গ) ৪
- ঘ) ৭
ব্যাখ্যা: মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬ ধারা অনুযায়ী মানব পাচার অপরাধের শাস্তি অনধিক যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যূন ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যূন ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। ২১ ধারায় গঠিত ট্রাইব্যুনালের কোনো আদেশ বা রায়ের দণ্ডের বিরুদ্ধে ৩১ ধারায় ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপীল করা যাবে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৪: 'ক' বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ৫,০০,০০০/- টাকা ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়। ব্যাংক 'ক' এর বিরুদ্ধে দায়ের করতে পারবে—
- ক) অর্থঋণ আদালতে নিয়মিত মামলা
- খ) যুগ্ম জেলা জজ আদালতে টাকার মামলা
- গ) সিনিয়র সহকারী জজ আদালতে টাকার মামলা
- ঘ) সার্টিফিকেট মামলাসঠিক উত্তর
ব্যাখ্যা: অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ৫ ধারায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায় সংক্রান্ত যাবতীয় মামলা অর্থঋণ আদালতে দায়ের করতে হবে এবং অর্থঋণ আদালত সেটা নিষ্পত্তি করবে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ৫,০০,০০০ টাকার নিচে কোনো দাবির ক্ষেত্রে অর্থঋণ আদালতে মামলা না করে ধারা ৫(৫) অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়ের করতে পারে।
বিষয়: নৈতিকতা ও সুশাসন
প্রশ্ন ৯৫: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী কমিশনের কোন কর্মকর্তা ফাঁদ মামলা (Trap Case) পরিচালনা করতে পারেন?
- ক) সহকারী পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
- খ) উপ পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
- গ) পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
- ঘ) কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তাসঠিক উত্তর
ব্যাখ্যা: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ৫ জন কমিশনার কমিশনে নিয়োগ দিয়ে তাদের মধ্যে ১ জনকে চেয়ারম্যান নিয়োগ দিবেন। এই কমিশনের যেকোনো একজন ফাঁদ মামলা (Trap Case) পরিচালনা করতে পারবেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: শিশু আইন, ২০১৩ অনুযায়ী 'শিশু'র বয়স অনূর্ধ্ব- বৎসর—
- ক) ১৬
- খ) ১৭
- গ) ১৮সঠিক উত্তর
- ঘ) ২১
ব্যাখ্যা: জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তবায়নের নিমিত্তে গঠিত শিশু আইন, ২০১৩-এর ৪ ধারা অনুযায়ী অনূর্ধ্ব ১৮ বছর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৭: মিমাংসার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার পারেন না—
- ক) মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে
- খ) বিরোধ সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে
- গ) স্ব-উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতেসঠিক উত্তর
- ঘ) মিমাংসা সভার কার্যপদ্ধতি নির্ধারণ করতে
ব্যাখ্যা: বিরোধ মীমাংসা বোর্ড আইন, ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী পৌরসভার চেয়ারম্যান এবং মামলার বাদী পক্ষ কর্তৃক ২ জন এবং বিবাদী পক্ষ কর্তৃক মনোনীত ২ জন নিয়ে বোর্ড গঠিত হয়। তফসিলভুক্ত অপরাধসমূহের যাবতীয় মামলার বিচারের মীমাংসা এখানে হয়। তাই জেলা লিগ্যাল এইড অফিসার স্ব-উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে পারে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক— বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড।
- ক) ২
- খ) ৩
- গ) ৫
- ঘ) ৭সঠিক উত্তর
ব্যাখ্যা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১৭ ধারার অধীনে মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড।
বিষয়: মানসিক দক্ষতা
প্রশ্ন ৯৯: কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area) ঘোষণা করতে পারে কে?
- ক) পরিবেশ আদালত
- খ) সমাজসেবা অধিদপ্তর
- গ) পরিবেশ আপীল আদালত
- ঘ) সরকার, গেজেটের মাধ্যমেসঠিক উত্তর
ব্যাখ্যা: পরিবেশ আদালত আইন, ২০১০-এর ধারা ৪ অনুযায়ী পরিবেশ আদালতের বিচারক হবে যুগ্ম জেলা জজ পর্যায়ের একজন বিচার বিভাগীয় কর্মকর্তা। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সরকার পরিবেশ আদালতের বিচারক নিয়োগ দিবে গেজেটের মাধ্যমে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডসহ সাজা কী হবে?
- ক) মৃত্যুদণ্ড
- খ) ১৪ বছর সশ্রম কারাদণ্ড
- গ) যাবজ্জীবন কারাদণ্ড
- ঘ) মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডসঠিক উত্তর
ব্যাখ্যা: নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০-এর ৮ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করে, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
