১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়, সেট ১ চামেলী) ২০১৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: 'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
- ক) বাংলাদেশ-মিয়ানমারসঠিক উত্তর
- খ) বাংলাদেশ-ভারত
- গ) মিয়ানমার-চীন
- ঘ) ভারত-মিয়ানমার
ব্যাখ্যা: নাফ নদীর ওপারে অবস্থিত 'মংডু' হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের (পূর্বের নাম আরাকান) একটি জেলা শহরের নাম। এটি বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বে এবং মিয়ানমারের উত্তর-পশ্চিমের সীমান্তবর্তী এলাকা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: ২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
- ক) বেইজিং, চীন
- খ) জাকার্তা, ইন্দোনেশিয়াসঠিক উত্তর
- গ) নয়াদিল্লি, ভারত
- ঘ) তেহরান, ইরান
ব্যাখ্যা: ২০১৮ সালে (১৮ আগস্ট-২ সেপ্টেম্বর পর্যন্ত) এশিয়া মহাদেশভিত্তিক সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা 'এশিয়ান গেমস' (১৮তম) অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেম্বাং-এ। ১৯তম এশিয়ান গেমস ২০২২ সালে অনুষ্ঠিত হবে হাংঝু, চীন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৩: বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত?
- ক) ভারতে
- খ) ইরানে
- গ) নাইজেরিয়ায়
- ঘ) লিবিয়ায়
ব্যাখ্যা: Note : ২০০৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী বাহিনী লাইবেরিয়ায় কাজ করছে। ২০০৮ সালে বাংলাদেশী শান্তিরক্ষীরা দেশটিতে 'বাংলাদেশ স্কয়ার' নামে একটি বিনোদনমূলক ও শিক্ষামূলক স্থাপনা নির্মাণ করে। লাইবেরিয়ার জিবার্নগা শহরে নির্মিত এ স্কয়ারে ভোকেশনাল প্রশিক্ষণের পাশাপাশি শিশুদের খেলাধুলারও ব্যবস্থা রয়েছে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৮৪: দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?
- ক) সিলেট
- খ) বরিশাল
- গ) চট্টগ্রামসঠিক উত্তর
- ঘ) রংপুর
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম ডিজিটাল (স্বয়ংক্রিয়) ভূমি ব্যবস্থাপনা চালু হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। এ ব্যবস্থা চালু হওয়ার ফলে বৃদ্ধি পেয়েছে নিখুঁত ও নির্ভুল ভূমি ব্যবস্থাপনা, কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাজস্ব আদায়ে। এছাড়াও স্বল্প সময়ে পাওয়া যাচ্ছে নামজারি, নথি হাল নাগাদ এবং ভূমি সম্পর্কে সঠিক তথ্য ও খতিয়ান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: 'বর্ণালী' এবং 'শুভ্র' কী?
- ক) উন্নত জাতের ভুট্টাসঠিক উত্তর
- খ) উন্নত জাতের গম
- গ) উন্নত জাতের আম
- ঘ) উন্নত জাতের চাল
ব্যাখ্যা: গুরুত্বপূর্ণ কিছু উন্নতজাতের ভুট্টা বর্ণালী, শুভ্রা, খইভুট্টা, মোহর, বারি ভুট্টা, বারি হাইব্রিড ভুট্টা, বারি মিষ্টি ভুট্টা, উত্তরণ প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো–
- ক) আইসোটোন
- খ) আইসোটোপসঠিক উত্তর
- গ) আইসোবার
- ঘ) রাসায়নিক পদার্থ
ব্যাখ্যা: ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা (γ) বিকিরণের উৎস হলো রেডিও আইসোটোপ। এক্ষেত্রে সাধারণত ⁶⁰C₀ (কোবাল্ট-৬০) আইসোটোপ ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
- ক) ইমানুয়েল ম্যাক্রোঁসঠিক উত্তর
- খ) আন্টেলা মার্কেল
- গ) ম্যালকম
- ঘ) জাস্টিন ট্রুডো
ব্যাখ্যা: ৭ মে ২০১৭ অনুষ্ঠিত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁ ১৪ মে ২০১৭ ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার ম্যাক্রোঁ হলেন বিপ্লবোত্তর ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। তার রাজনৈতিক দল La Republic En Marche (LREM)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?
- ক) চর্বিসঠিক উত্তর
- খ) ভিটামিন
- গ) শর্করা
- ঘ) আমিষ
ব্যাখ্যা: জাঙ্কফুড বলতে সেসব খাদ্যকে বুঝায় যারা উচ্চতর প্রাণিজ চর্বিযুক্ত। এসব খাদ্য খাবার উপযোগী করতে অধিক পরিমাণে ভোজ্য তেল ব্যবহার করা হয়। ফলে এসব খাদ্য গ্রহণে দেহে খারাপ কোলেস্টেরল (LDL)-এর পরিমাণ বেড়ে যায়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৯: বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় (মার্কিন ডলার)—
- ক) ১২৬০ ডলার
- খ) ১৩১৪ ডলারসঠিক উত্তর
- গ) ১৩৬০ ডলার
- ঘ) ১৩২০ ডলার
ব্যাখ্যা: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ১৩১৪ (সাময়িক) মার্কিন ডলার যা একই অর্থবছরে পূর্ণাঙ্গ হিসাবে ১৩১৬ মার্কিন ডলারে উন্নীত হয়। উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ১,৭৫২ মার্কিন ডলার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য—
- ক) ১১ গজ
- খ) ১৭ গজ
- গ) ২২ গজসঠিক উত্তর
- ঘ) ২১ গজ
ব্যাখ্যা: ক্রিকেট খেলার মাঠের যে অংশে দুইজন ব্যাটসম্যান ব্যাট হাতে দাঁড়িয়ে থাকেন এবং বোলার বল করেন সে অংশকে পিচ বলে। এ পিচের দৈর্ঘ্য ২২ গজ ও প্রস্থ ৩.৩৩ গজ (৬৬ ফুট ও ১০ ফুট)। এ অংশটি সাধারণত ঘাসবিহীন বা ছাটা ঘাসযুক্ত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' এর সময়কাল :
- ক) ১৭৭০ খ্রিস্টাব্দসঠিক উত্তর
- খ) ১৭৬০ খ্রিস্টাব্দ
- গ) ১৭৬৫ খ্রিস্টাব্দ
- ঘ) ১৭৫৬ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা: রবার্ট ক্লাইভ দ্বৈত শাসনব্যবস্থা প্রণয়ন করলে দেওয়ানি চলে যায় কোম্পানির হাতে আর প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের হাতে। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। যার ফল হিসেবে ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। এ দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: স্ক্যানার কি ধরনের ডিভাইস?
- ক) ইনপুটসঠিক উত্তর
- খ) মেমোরি
- গ) আউটপুট
- ঘ) প্রসেসিং
ব্যাখ্যা: স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। কোনো টেক্সটেড ডকুমেন্ট বা ছবিকে এর সাহায্যে কম্পিউটারে নেয়া যায়। এর পর ইচ্ছেমত সম্পাদনা করে নতুন ডকুমেন্ট বা ছবি তৈরি করা যায়। এর সাহায্যে ফ্যাক্স বার্তাও পাঠানো যায়। বর্তমানে প্রিন্টিং সুবিধা সম্পন্ন স্ক্যানার পাওয়া যাচ্ছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৩: ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
- ক) ৫৩টি
- খ) ৫৪টি
- গ) ৫৫টি
- ঘ) ৫৬টি
ব্যাখ্যা: Note : ৫৪টি; তথ্য সূত্র : যৌথ নদী কমিশন। ৫৫টি; সূত্র : বাংলাপিডিয়া।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: সমতল জনপদ কোথায় অবস্থিত?
- ক) রাজশাহী অঞ্চলে
- খ) কুমিল্লা অঞ্চলেসঠিক উত্তর
- গ) ঢাকা অঞ্চলে
- ঘ) সিলেট অঞ্চলে
ব্যাখ্যা: প্রাচীন কালে 'সমতট' বলতে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। অন্যদিকে বৃহত্তর সিলেট অঞ্চল হরিকেল জনপদের অংশ ছিল এবং রাজশাহী পুন্ড্র ও বরেন্দ্র উভয় জনপদে ছিল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা'-এর চিত্রকর কে?
- ক) জয়নুল আবেদিন
- খ) এসএম সুলতান
- গ) কামরুল হাসানসঠিক উত্তর
- ঘ) রফিকুন্নবী
ব্যাখ্যা: বিখ্যাত 'তিনকন্যা' চিত্রকর্মের চিত্রশিল্পী হলেন কামরুল হাসান। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলো হলো ম্যাডোনা-৪৩, মনপুরা-৭০, সংগ্রাম, মইটানা প্রভৃতি। 'শিশুস্বর্গ' চিত্রাঙ্কন প্রতিষ্ঠানের জন্য এস এম সুলতান সমধিক পরিচিত। অন্যদিকে রফিকুন্নবী বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৬: যশোর জেলায় অবস্থিত বিল?
- ক) হাইল
- খ) ভবদহসঠিক উত্তর
- গ) পাথর চাওলি
- ঘ) আড়িয়াল
ব্যাখ্যা: যশোর জেলার মনিরামপুর, অভয়নগর এবং খুলনা জেলার ডুমুরিয়া থানার সীমান্ত পর্যন্ত ভবদহ বিলের অবস্থান। ভবদহ ছাড়াও যশোর জেলার উল্লেখযোগ্য বিল হলো জলেশ্বর, বিল বকর, হরিণা, অরল, ইছামতি, পাজিয়াপাত্রা বিল প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: কোন উপজাতির ধর্ম ইসলাম?
- ক) রাখাইন
- খ) মারমা
- গ) পাঙনসঠিক উত্তর
- ঘ) খিয়াং
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমানে ৪৫টি নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। এর মধ্যে একমাত্র পাঙন উপজাতিই ধর্মীয়ভাবে মুসলমান। পাঙন উপজাতিরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বসবাস করে। এরা পারিবারিকভাবে পিতৃতান্ত্রিক। বাংলাদেশ ছাড়া ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরাতেও অধিকসংখ্যক পাঙন জনসাধারণ বসবাস করছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: সংসদ অধিবেশন কে আহ্বান করেন?
- ক) স্পীকার
- খ) প্রধানমন্ত্রী
- গ) রাষ্ট্রপতিসঠিক উত্তর
- ঘ) বিরোধী দলীয় নেত্রী
ব্যাখ্যা: সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন। উক্ত ধারা অনুসারে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ স্থগিত ও ভঙ্গ করতে পারেন এবং প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করতে পারেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৯: পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?
- ক) ভারত ও প্রশান্ত মহাসাগর
- খ) আটলান্টিক ও ভারত মহাসাগর
- গ) প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরসঠিক উত্তর
- ঘ) আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা: ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র পানামা সরকারের সাথে এক চুক্তি বলে পানামার সংকীর্ণ স্থলভাগ কেটে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে যা 'পানামা খাল' নামে পরিচিত। এ খালের দৈর্ঘ্য ৮১ কিমি। চুক্তি অনুযায়ী ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এ খালের নিয়ন্ত্রণ পানামার কাছে হস্তান্তর করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০০: লাফিং গ্যাসের সংকেত কোনটি?
- ক) N₂O₅
- খ) N₂O₃
- গ) N₂Oসঠিক উত্তর
- ঘ) Cu₂O
ব্যাখ্যা: লাফিং গ্যাস হলো নাইট্রোজেনের একটি অক্সাইড। এর সংকেত N₂O। এ গ্যাসটি আমাদের নাসারন্ধ্রে প্রবেশের পর স্নায়ুতন্ত্রে এক ধরনের অনুভূতির সৃষ্টি করে, যার কারণে হাসি পায়। এ জন্য একে লাফিং গ্যাস বলে। একে নাইট্রাস অক্সাইডও বলে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
