বিপিএসসি ১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ৬০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -----
- ক) রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
- খ) রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
- গ) কোয়াসার প্রভূতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন
- ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকনসঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২২: ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
- ক) বাষ্পীয় ইঞ্জিন
- খ) অন্তর্দহন ইঞ্জিন
- গ) স্টারলিং ইঞ্জিন
- ঘ) রকেট ইঞ্জিনসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
- ক) ৭৫ ডিবি
- খ) ৯০ ডিবি
- গ) ১০৫ ডিবিসঠিক উত্তর
- ঘ) ১২০ ডিবি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৪: ফিউশন প্রক্রিয়ায় ------
- ক) একটি পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করে
- খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করেসঠিক উত্তর
- গ) ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়
- ঘ) একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ -
- ক) এটি হালকা ও দামে সস্তা
- খ) এটি সব দেশেই পাওয়া যায়
- গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়সঠিক উত্তর
- ঘ) এটি সহজে ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৬: যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়___
- ক) আয়ন বায়ু
- খ) প্রত্যয়ন বায়ু
- গ) মৌসুমী বায়ু
- ঘ) নিয়ত বায়ুসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: প্রবল জোয়ারের কারণ, এ সময় ------
- ক) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
- খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
- গ) পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে
- ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকেসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: গ্রিন-হাউজ ইফেক্ট বলতে বোঝায় -----
- ক) সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণে ঘাটতি
- খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধিসঠিক উত্তর
- গ) প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
- ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: আকাশে বিজলি চমকায় ----
- ক) দুই খন্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
- খ) মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলেসঠিক উত্তর
- গ) মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
- ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ -----
- ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
- খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়সঠিক উত্তর
- গ) পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
- ঘ) পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩১: সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-
- ক) নাইট্রিক এসিড
- খ) সালফিউরিক এসিডসঠিক উত্তর
- গ) অ্যামোনিয়াম ক্লোরাইড
- ঘ) হাইড্রোক্লোরিক এসিড
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: নিচের কোন উক্তিটি সঠিক?
- ক) বায়ু একটি যৌগিক পদার্থ
- খ) বায়ু একটি মৌলিক পদার্থ
- গ) বায়ু একটি মিশ্র পদার্থসঠিক উত্তর
- ঘ) বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকে বোঝায়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ -----
- ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
- খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
- গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমানসঠিক উত্তর
- ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৪: পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর ----
- ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- খ) প্রতিসরণসঠিক উত্তর
- গ) বিচ্ছুরণ
- ঘ) পোলারায়ন
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে ----
- ক) অফসেট মুদ্রণ পদ্ধতিতে
- খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
- গ) ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
- ঘ) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতেসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল ------
- ক) মহাস্থান
- খ) কর্ণসুবর্ণ
- গ) পুণ্ড্রনগরসঠিক উত্তর
- ঘ) রামাবতী
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: হাজার হ্রদের দেশ কোনটি?
- ক) নরওয়ে
- খ) ফিনল্যান্ডসঠিক উত্তর
- গ) ইন্দোনেশিয়া
- ঘ) জাপান
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৮: গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব ----
- ক) নেপালে জলাধার নির্মাণসঠিক উত্তর
- খ) গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
- গ) বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
- ঘ) গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় -----
- ক) ১৫৩০ বর্গ কিমিসঠিক উত্তর
- খ) ৯০ বর্গমাইল
- গ) ১৬০ বর্গমাইল
- ঘ) ৮০ বর্গমাইল
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪০: 'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
- ক) পার্বত্য চট্টগ্রাম
- খ) সিলেট
- গ) রাজশাহীসঠিক উত্তর
- ঘ) রংপুর
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ৬০ মিনিট · সাথে সাথে ফলাফল
বিপিএসসি-এর আরও প্রশ্নপত্র
সব দেখুন →সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
