মূল বিষয়ে যান
recentjobsolution লোগো
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ (গোলাপ) MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান

মোট প্রশ্ন
৮০
পূর্ণমান
৮০
সময়
৬০ মি.
প্রতি প্রশ্নে
১ নম্বর
নেগেটিভ
নেই

প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৮০

বিষয়: বাংলা

প্রশ্ন ১: 'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?

  1. ক) কর্তৃকারকে ২য়া
  2. খ) সম্প্রদান কারকে ৭মী
  3. গ) কর্তৃকারকে ৭মীসঠিক উত্তর
  4. ঘ) কর্তৃকারকে ৪র্থী
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২: 'জন্ডিস' একটি ----

  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) উপন্যাস
  3. গ) নাটকসঠিক উত্তর
  4. ঘ) গল্প সংকলন
বিষয়: বাংলা

প্রশ্ন ৩: 'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'--বাক্যে 'পাতায় পাতায় ' কোন কারকে কোন বিভক্তি?

  1. ক) অধিকরণে ষষ্ঠী
  2. খ) অধিকরণে ৭মীসঠিক উত্তর
  3. গ) অপাদানে ষষ্ঠী
  4. ঘ) অপাদানে ৭মী
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৪: 'গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?

  1. ক) লণ্ড-ভণ্ড হওয়া
  2. খ) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
  3. গ) অন্ধ অনুকরণসঠিক উত্তর
  4. ঘ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৫: 'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়'-এক কথায় প্রকাশ -

  1. ক) মাধুকরীসঠিক উত্তর
  2. খ) মধুকর
  3. গ) অর্বাচীন
  4. ঘ) অবিমৃষ্যকারী
বিষয়: বাংলা

প্রশ্ন ৬: নিচের কোন বানানটি শুদ্ধ?

  1. ক) বাল্মিকী
  2. খ) বাল্মিকি
  3. গ) বাল্মীকিসঠিক উত্তর
  4. ঘ) বাল্মীকী
বিষয়: সাধারণ বিজ্ঞান

প্রশ্ন ৭: 'চপল' এর বিপরীতার্থক শব্দ ---

  1. ক) স্তব্ধ
  2. খ) গম্ভীরসঠিক উত্তর
  3. গ) অলৌকিক
  4. ঘ) অবাস্তব
বিষয়: বাংলা

প্রশ্ন ৮: কোনটি বহুব্রীহি সমাস?

  1. ক) সুপুরুষ
  2. খ) দশাননসঠিক উত্তর
  3. গ) সাদাকালো
  4. ঘ) চৌরাস্তা
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৯: 'হাজার বছর ধরে' রচনাটি কার?

  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) জহির রায়হানসঠিক উত্তর
  3. গ) মোতাহার হোসেন চৌধুরী
  4. ঘ) প্রমথ চৌধুরী
বিষয়: বাংলা

প্রশ্ন ১০: 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

  1. ক) আহসান হাবীবসঠিক উত্তর
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য
বিষয়: সাধারণ বিজ্ঞান

প্রশ্ন ১১: 'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি?

  1. ক) অনল
  2. খ) বহ্নি
  3. গ) পাবক
  4. ঘ) করসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১২: পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

  1. ক) উপসর্গ
  2. খ) অনুসর্গ
  3. গ) সমাস
  4. ঘ) সন্ধিসঠিক উত্তর
বিষয়: বাংলা

প্রশ্ন ১৩: নিচের কোনটি নিত্য সমাস?

  1. ক) পঞ্চনদ
  2. খ) বেয়াদব
  3. গ) দেশান্তরসঠিক উত্তর
  4. ঘ) ভালমন্দ
বিষয়: বাংলা

প্রশ্ন ১৪: নিচের কোন বানানটি শুদ্ধ?

  1. ক) শারীরিকসঠিক উত্তর
  2. খ) শারিরীক
  3. গ) শারিরিক
  4. ঘ) শারীরীক
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১৫: 'অকালে যাকে জাগরণ করা হয়' এক কথায় -

  1. ক) অকুতোভয়
  2. খ) অনন্যসাধারণ
  3. গ) অঘটন ঘটন পটিয়সী
  4. ঘ) অকালবোধনসঠিক উত্তর
বিষয়: বাংলা

প্রশ্ন ১৬: ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

  1. ক) কপার
  2. খ) অ্যালুমিনিয়ামসঠিক উত্তর
  3. গ) জিংক
  4. ঘ) লৌহ
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১৭: পানির খরতার কারণ ----

  1. ক) ক্যালসিয়াম বাইকার্বনেট লবণসঠিক উত্তর
  2. খ) ক্যালসিয়াম ক্লোরাইড লবণ
  3. গ) ক্যালসিয়াম সালফেট লবণ
  4. ঘ) ক্যালসিয়াম কার্বনেট লবণ
বিষয়: সাধারণ বিজ্ঞান

প্রশ্ন ১৮: কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?

  1. ক) ভিটামিন 'ই'
  2. খ) ভিটামিন 'এ'সঠিক উত্তর
  3. গ) ভিটামিন 'বি'
  4. ঘ) ভিটামিন 'ডি'
বিষয়: সাধারণ বিজ্ঞান

প্রশ্ন ১৯: যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন ---

  1. ক) বাড়েসঠিক উত্তর
  2. খ) কমে
  3. গ) অর্ধেক হয়
  4. ঘ) একই থাকে
বিষয়: সাধারণ বিজ্ঞান

প্রশ্ন ২০: সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

  1. ক) ৭.৯ সে. মি.
  2. খ) ৭৬ সে. মি.সঠিক উত্তর
  3. গ) ৭২ সে. মি.
  4. ঘ) ৭৭ সে. মি.

এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন

৮০ প্রশ্ন · ৬০ মিনিট · সাথে সাথে ফলাফল

শুরু করুন
সব দেখুন →

সচরাচর জিজ্ঞাসা

প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?

এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।

প্রশ্নপত্রের PDF কোথায় পাব?

এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।