মূল বিষয়ে যান
recentjobsolution লোগো
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়ের অধীনে অডিটর ২০১৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ৬১–৭০)

মোট প্রশ্ন
৭০
পূর্ণমান
৭০
সময়
৭০ মি.
প্রতি প্রশ্নে
১ নম্বর
নেগেটিভ
নেই

প্রশ্ন ও সমাধান · ৬১–৭০ / ৭০

বিষয়: গণিত

প্রশ্ন ৬১: একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত ৩ : ৭। তাদের বিক্রয়মূল্যের অনুপাত ১ : ৪। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?

  1. ক) ৩ : ২
  2. খ) ১৪ : ৯
  3. গ) ২১ : ১৬সঠিক উত্তর
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান
ব্যাখ্যা: ৭x : ৪y = ২১ : ১৬।
বিষয়: সাধারণ বিজ্ঞান

প্রশ্ন ৬২: কোনো স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

  1. ক) ১৮৫০
  2. খ) ১৮৯২
  3. গ) ১৮৩৬সঠিক উত্তর
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান
বিষয়: গণিত

প্রশ্ন ৬৩: যদি দুটি সংখ্যার অনুপাত ৪ : ৩ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারবে না?

  1. ক) ১১২
  2. খ) ১৫৪
  3. গ) ১৯৮সঠিক উত্তর
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান
বিষয়: গণিত

প্রশ্ন ৬৪: একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। নোমান জামানের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো? ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

  1. ক) ১৪৯০সঠিক উত্তর
  2. খ) ১৫২০
  3. গ) ১৫৪০
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান
বিষয়: গণিত

প্রশ্ন ৬৫: একজন বিক্রেতা একটি পণ্য ৩০% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার ১৬% লোকসান হলো। পণ্যটি ১০% মূল্য ছাড়ে বিক্রী করলে তার কত ক্ষতি বা লাভ হত?

  1. ক) ৫% লাভ
  2. খ) ৮% লাভসঠিক উত্তর
  3. গ) ৫% ক্ষতি
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৬: পঞ্চাশ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজী, ২৫ জন ইংরেজী ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?

  1. ক) ৩০
  2. খ) ৪০সঠিক উত্তর
  3. গ) ৪২
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান
বিষয়: গণিত

প্রশ্ন ৬৭: একটি ক্লাসের ৪০% ছাত্র বাংলায় এবং ২৫% ছাত্র অংকে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?

  1. ক) ২৫%
  2. খ) ৩৫%
  3. গ) ৪৫%সঠিক উত্তর
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান
বিষয়: গণিত

প্রশ্ন ৬৮: সুমনের বেতন রহিমের বেতনের ২১০%। লিটনের বেতন লিজার বেতনের ৯০%। লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত?

  1. ক) ৩ : ২সঠিক উত্তর
  2. খ) ২ : ১
  3. গ) ১ : ১.৫
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৯: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?

  1. ক) ৩০সঠিক উত্তর
  2. খ) ৩৫
  3. গ) ৪০
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭০: করিম একটি কাজ রহিমের চেয়ে ৬০ দিন কম সময়ে করতে পারে। করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতির ৩ গুণ হয় তবে করিম একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?

  1. ক) ১৫
  2. খ) ২১
  3. গ) ৩০সঠিক উত্তর
  4. ঘ) কোনোটি নয়
ভুল জানান

এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন

৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল

শুরু করুন
সব দেখুন →