কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৭০
প্রশ্ন ১: এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে কি বলে?
- ক) পরিভাষা
- খ) উপভাষা
- গ) সংস্কৃত ভাষা
- ঘ) বিদেশি ভাষাসঠিক উত্তর
ব্যাখ্যা: এক ভাষার শব্দ অন্য ভাষায় ঢুকে গেলে তা সেই ভাষায় বিদেশি শব্দ হিসেবে গণ্য হয়।
প্রশ্ন ২: 'চোখের বালি' কোন অর্থে বোঝায়?
- ক) সতীন
- খ) শত্রুসঠিক উত্তর
- গ) অপছন্দনীয় ব্যক্তি
- ঘ) সৎপুত্র
ব্যাখ্যা: 'চোখের বালি' বাগধারাটির অর্থ চক্ষুশূল বা শত্রু।
প্রশ্ন ৩: সম + চয় = সঞ্চয়, এটি কোন সন্ধি?
- ক) বিসর্গ
- খ) স্বর
- গ) ব্যঞ্জনসঠিক উত্তর
- ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: ম্-এর পর বর্গীয় বর্ণ থাকলে ম্ সেই বর্গের পঞ্চম বর্ণে বদলায়; এখানে ব্যঞ্জনে ব্যঞ্জনের মিলন হওয়ায় এটি ব্যঞ্জন সন্ধি।
প্রশ্ন ৪: 'কৈ মাছের প্রাণ' বলতে কি বোঝায়?
- ক) কঠিন জিনিস
- খ) সর্বভুক
- গ) দীর্ঘজীবীসঠিক উত্তর
- ঘ) স্বল্পভুক
ব্যাখ্যা: কৈ মাছ সহজে মরে না, তাই বাগধারাটির অর্থ দীর্ঘজীবী।
প্রশ্ন ৫: নিচের কোনটি উপসর্গ নয়?
- ক) দ্বারাসঠিক উত্তর
- খ) অভি
- গ) উপ
- ঘ) সম
ব্যাখ্যা: 'দ্বারা' একটি অনুসর্গ; অভি, উপ ও সম উপসর্গ।
প্রশ্ন ৬: যে পদগুলি নিয়ে সমাস হয় তাদেরকে কি পদ বলে?
- ক) সমস্ত
- খ) সমস্যমানসঠিক উত্তর
- গ) ব্যাসবাক্য
- ঘ) বিগ্রহ
ব্যাখ্যা: সমাসে যে পদগুলো মিলিত হয় সেগুলোকে সমস্যমান পদ বলে।
প্রশ্ন ৭: কোন শব্দটি 'রাত্রি' এর সমার্থক নয়?
- ক) যামিনী
- খ) শর্বরী
- গ) নীলাম্বুসঠিক উত্তর
- ঘ) রজনী
ব্যাখ্যা: নীলাম্বু অর্থ সমুদ্র বা জল; যামিনী, শর্বরী ও রজনী রাত্রির সমার্থক।
প্রশ্ন ৮: 'virile' শব্দের অর্থ কোনটি?
- ক) পুরুষোচিতসঠিক উত্তর
- খ) কাপুরুষোচিত
- গ) কৃপণ
- ঘ) উদ্ধত
ব্যাখ্যা: Virile মানে পুরুষোচিত বা পৌরুষসম্পন্ন।
প্রশ্ন ৯: বলাইচাঁদ মুখোপাধ্যায়ের 'ছদ্মনাম' কি?
- ক) ভানুসিংহ
- খ) জরাসন্ধ
- গ) বনফুলসঠিক উত্তর
- ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: বলাইচাঁদ মুখোপাধ্যায় 'বনফুল' ছদ্মনামে লিখতেন।
প্রশ্ন ১০: 'শ্রীকান্ত' বইটির লেখক কে?
- ক) শরৎচন্দ্রসঠিক উত্তর
- খ) আনিসুজ্জামান
- গ) সেলিনা
- ঘ) মোমেন
ব্যাখ্যা: 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস।
প্রশ্ন ১১: 'Concert for Bangladesh' কে আয়োজন করেন?
- ক) জর্জ উইলিয়াম
- খ) জর্জ হ্যারিসনসঠিক উত্তর
- গ) আলাউদ্দিন
- ঘ) কেউ না
ব্যাখ্যা: ১৯৭১ সালে নিউইয়র্কে এই কনসার্ট আয়োজন করেন বিটলস-খ্যাত জর্জ হ্যারিসন ও রবি শংকর।
প্রশ্ন ১২: পাটের জেনোম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
- ক) ড. জগদীশ বসু
- খ) ড. ওয়াজেদ
- গ) ড. মাকসুদুল আলমসঠিক উত্তর
- ঘ) ড. জাফর
ব্যাখ্যা: ড. মাকসুদুল আলম ও তাঁর সহযোগীরা ২০১০ সালে পাটের জীবনরহস্য উন্মোচন করেন।
প্রশ্ন ১৩: 'Long Walk to Freedom' এর লেখক কে?
- ক) প্রমথ চৌধুরী
- খ) বঙ্কিমচন্দ্র
- গ) নেলসন ম্যান্ডেলাসঠিক উত্তর
- ঘ) উইলিয়াম কেরী
ব্যাখ্যা: এটি দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী।
প্রশ্ন ১৪: বাংলাদেশে তৈরি ল্যাপটপের নাম কি?
- ক) ডেল
- খ) দোয়েলসঠিক উত্তর
- গ) কোকিল
- ঘ) শ্যামা
ব্যাখ্যা: বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপের নাম 'দোয়েল'।
প্রশ্ন ১৫: মুসা ইব্রাহিম কিসে খ্যাতি লাভ করেন?
- ক) দৌড়ে
- খ) সাঁতারে
- গ) দাবায়
- ঘ) এভারেস্ট শৃঙ্গে আরোহণসঠিক উত্তর
ব্যাখ্যা: মুসা ইব্রাহিম ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন।
প্রশ্ন ১৬: নিম্নের কোন শব্দটি বয়সের সঙ্গে সম্পর্কিত নয়?
- ক) Adolescence
- খ) Puberty
- গ) Genealogyসঠিক উত্তর
- ঘ) Adult
ব্যাখ্যা: Genealogy মানে বংশতালিকা; বাকিগুলো বয়সের বিভিন্ন পর্যায় বোঝায়।
প্রশ্ন ১৭: নিম্নের কোনটিতে বানান ভুল?
- ক) Epilogue
- খ) Eartheসঠিক উত্তর
- গ) Stigma
- ঘ) Erroneous
ব্যাখ্যা: সঠিক বানান Earth; শেষে বাড়তি 'e' ভুল।
প্রশ্ন ১৮: নিচের কোনটি সঠিক বাক্য নয়?
- ক) Look at her
- খ) Go to homeসঠিক উত্তর
- গ) Back off
- ঘ) Do it.
ব্যাখ্যা: Go-এর পর home এর আগে 'to' বসে না; সঠিক রূপ 'Go home'।
প্রশ্ন ১৯: Better late than — শূন্যস্থানে কি বসবে?
- ক) ever
- খ) neverসঠিক উত্তর
- গ) whatever
- ঘ) however
ব্যাখ্যা: 'Better late than never' একটি প্রচলিত প্রবাদ।
প্রশ্ন ২০: Be just and fear not — এটি কোন ধরনের sentence?
- ক) Optative
- খ) Imperativeসঠিক উত্তর
- গ) Exclamatory
- ঘ) দেয়া নেই
ব্যাখ্যা: উপদেশ বা আদেশ প্রকাশ করায় এটি Imperative sentence।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়-এর আরও প্রশ্নপত্র
সব দেখুন →- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষা ২০২২ MCQ প্রশ্ন সমাধান
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৯ (১৫ নভেম্বর) MCQ প্রশ্ন সমাধান
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৯ MCQ প্রশ্ন সমাধান
সচরাচর জিজ্ঞাসা
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
