মূল বিষয়ে যান
recentjobsolution লোগো
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ৪১–৬০)

মোট প্রশ্ন
৭৯
পূর্ণমান
৭৯
সময়
৭৯ মি.
প্রতি প্রশ্নে
১ নম্বর
নেগেটিভ
নেই

প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৭৯

প্রশ্ন ৪১: ট্রেন মধুমতি স্টেশন ‘ক’ থেকে ভোর ৪টায় যাত্রা শুরু করে এবং সকাল ১১টায় স্টেশন ‘খ’-তে পৌঁছায়। আবার ট্রেন তিস্তা স্টেশন ‘খ’ থেকে সকাল ৫.৩০ টায় যাত্রা শুরু করে ও সকাল ১০ টায় স্টেশন ‘ক’-তে পৌঁছায়। ট্রেন দুটি সকাল কয়টায় পরস্পরকে অতিক্রম করা শুরু করেছিল?

  1. ক) ৭:২৮
  2. খ) ৭:৩০
  3. গ) ৭:৩৩
  4. ঘ) ৭.৪৫
  5. ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ভুল জানান
ব্যাখ্যা: দূরত্ব D ধরলে গতি D/৭ ও ২D/৯; ৫:৩০-এ মধুমতি ১.৫ ঘণ্টা এগিয়ে থাকে, বাকি ১১D/১৪ পথ ২৩D/৬৩ গতিতে ≈ ২ ঘণ্টা ৯ মিনিটে, অর্থাৎ প্রায় ৭:৩৯; কোনো বিকল্পের সাথে মেলে না।

প্রশ্ন ৪২: ৩২ জন বালক একটি বাগান ২৪ দিনে পরিষ্কার করতে পারে। একই কাজ ২৪ জন বালিকা ১৬ দিনে করতে পারে। ১৬ জন বালক ও ১৬ জন বালিকা একত্রে ১২ দিন কাজ করার পর অবশিষ্ট কাজ ২ দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরো কতজন বালিকা প্রয়োজন হবে?

  1. ক) ১২
  2. খ) ১৬
  3. গ) ২০
  4. ঘ) ২৪সঠিক উত্তর
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৪৩: জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল। জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম ৪০% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম ২০% হ্রাস পেল। যদি জুলাই মাসে সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম ৭৭ টাকা হয়, জুন মাসে এক কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল?

  1. ক) ৭৭
  2. খ) ৭৫
  3. গ) ৭০সঠিক উত্তর
  4. ঘ) ৬৬
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৪৪: ৪৭২ মিটার দীর্ঘ একটি রাস্তার দুইপাশে ২০ মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ ০.৫ মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে?

  1. ক) ২৩টি
  2. খ) ২৪টি
  3. গ) ৩৬টি
  4. ঘ) ৪৮টিসঠিক উত্তর
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৪৫: একটি সংখ্যার চারগুণের সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮। সংখ্যাটির দ্বিগুণের সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে?

  1. ক) -১
  2. খ) -১.৫
  3. গ) -২
  4. ঘ) ৫সঠিক উত্তর
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৪৬: p > 2 ও q > -1 হলে, নিচের কোনটি সব সময় সত্য হবে?

  1. ক) pq > -2
  2. খ) -p < 2qসঠিক উত্তর
  3. গ) pq < -2
  4. ঘ) -p > 2q
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৪৭: n সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে ৩টি করে চকলেট দিলে ৫টি চকলেট অবশিষ্ট থাকে, কিন্তু ৪টি করে চকলেট দিতে গেলে আরো ২১টি চকলেটের প্রয়োজন হয়। ঐ ক্লাসের ছাত্র সংখ্যা কত?

  1. ক) ১৬
  2. খ) ২১
  3. গ) ২৩
  4. ঘ) ২৬সঠিক উত্তর
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৪৮: ১০ মিটার/মিনিট বেগে ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এককোণ থেকে কর্ণ বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনার দিয়ে হেঁটে আগের জায়গায় ফিরে আসতে কত মিনিট সময় লাগবে?

  1. ক) ১০
  2. খ) ১২সঠিক উত্তর
  3. গ) ১৩
  4. ঘ) ১৮
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৪৯: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস পেলে p এর মান কত?

  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ২০সঠিক উত্তর
  4. ঘ) ২২
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৫০: ববি ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে ৭ : ৯। যদি কবি ববিকে ২১টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে ৭ : ৬। আবার যদি ববি কবিকে ১১টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে আপেলের অনুপাত হবে ৫ : ৮। কবির কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে?

  1. ক) ১৩টি
  2. খ) ২৬টিসঠিক উত্তর
  3. গ) ২৮টি
  4. ঘ) ৩২টি
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৫১: একটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৫০ টাকা অথবা ৭৫০ টাকা করে মোট ৩০০০ টাকা বৃত্তি দেয়া হলো। অন্তত একটি ২৫০ টাকার এবং একটি ৭৫০ টাকার বৃত্তি দেয়া হলে, ২৫০ টাকার বৃত্তির সংখ্যা কতটি হতে পারে না?

  1. ক) ৩
  2. খ) ৬
  3. গ) ৯
  4. ঘ) ১২সঠিক উত্তর
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৫২: একটি বর্গাকার জমির ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার। বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের ১৫০%। আবার আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ?

  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ১৫০%সঠিক উত্তর
  4. ঘ) ২০০%
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৫৩: কটন আলীর গত তিন বছরের গড় আয় ৫৫,০০০ টাকা। যদি সে ২য় বছরে ১ম বছরের ৩/২ গুণ আয় করে থাকে এবং ৩য় বছরে ২য় বছরের ৫/২ গুণ আয় করে থাকে তাহলে তার ২য় ও ৩য় বছরের আয়ের গড় কত টাকা?

  1. ক) ৬৯,৩০০ টাকাসঠিক উত্তর
  2. খ) ৫৯,৩০০ টাকা
  3. গ) ৩৯,৬০০ টাকা
  4. ঘ) ২৬,৪০০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৫৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে?

  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
  5. ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ভুল জানান

প্রশ্ন ৫৫: ৯টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -১৫। সবগুলো সংখ্যার সমষ্টি কত?

  1. ক) ১১৮
  2. খ) ১২৫
  3. গ) ১৩৫
  4. ঘ) -১৩৫সঠিক উত্তর
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৫৬: একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২তম সংখ্যাটি কত?

  1. ক) ৭৯৮
  2. খ) ৮০০
  3. গ) ৮০২
  4. ঘ) ৮০৬সঠিক উত্তর
  5. ঙ) ৮০৮
ভুল জানান

প্রশ্ন ৫৭: ছোটনের বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত?

  1. ক) ৬৬,১৯৩ টাকা
  2. খ) ৬৫,০০০ টাকা
  3. গ) ৭০,৮৫০ টাকাসঠিক উত্তর
  4. ঘ) ৭২,২০০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৫৮: একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম x% বৃদ্ধি করল। এতে তার বিক্রিত টিভির সংখ্যা y% কমে গেল। কিন্তু এতেও তার মোট বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকল। নিচের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x-এর সঠিক প্রকাশ?

  1. ক) y/(1-x)
  2. খ) 100y/(100-y)সঠিক উত্তর
  3. গ) 100/(100-y)
  4. ঘ) 100y/(100-x)
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৫৯: মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখল যে এটা খুব দামী। ৭ দিন পর ঘড়িটির দাম ১৮% কমে গেল। কিন্তু তার ২ দিন পর ঘড়িটির দাম আবার ২৫% বেড়ে গেল এবং মিজান ঘড়িটি কিনতে পারল না। যদি ঘড়িটির দাম ১৮% কমার পর ৪,১০০ টাকা হয়ে থাকে ঘড়িটির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত টাকা?

  1. ক) ১২৫সঠিক উত্তর
  2. খ) ১৩২
  3. গ) ২০৫
  4. ঘ) ৫১২.৫
  5. ঙ) কোনোটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৬০: সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্ট আদালত কক্ষে মারা যান?

  1. ক) তুরস্ক
  2. খ) পাকিস্তান
  3. গ) লিবিয়া
  4. ঘ) মিশরসঠিক উত্তর
  5. ঙ) প্যালেস্টাইন
ভুল জানান

এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন

৭৯ প্রশ্ন · ৭৯ মিনিট · সাথে সাথে ফলাফল

শুরু করুন
সব দেখুন →