মূল বিষয়ে যান
recentjobsolution লোগো
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ৬১–৮০)

মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১০০
সময়
১০০ মি.
প্রতি প্রশ্নে
১ নম্বর
নেগেটিভ
নেই

প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০

বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৬১: X টাকার X% সরল সুদে ৪ বছরের সুদ X টাকা হলে X = ?

  1. ক) ২০
  2. খ) ২৫সঠিক উত্তর
  3. গ) ৫০
  4. ঘ) ৫৫
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: গণিত

প্রশ্ন ৬২: নিচের কোনটি ৪৮ ঃ ৬০ এর শতকরায় প্রকাশ?

  1. ক) ৪৮%
  2. খ) ৬০%
  3. গ) ৭৫%
  4. ঘ) ৮০%সঠিক উত্তর
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৬৩: আবু ব্যাংকে ৯,০০০ টাকা রেখে ২ বছরে ১,৮০০ টাকা সুদ পেল। বার্ষিক সুদের হার কত ছিল?

  1. ক) ১৫%
  2. খ) ২৫%
  3. গ) ২০%
  4. ঘ) ১০%সঠিক উত্তর
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: গণিত

প্রশ্ন ৬৪: পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত?

  1. ক) ৩০ বছর
  2. খ) ৪০ বছরসঠিক উত্তর
  3. গ) ৪৫ বছর
  4. ঘ) ৩৫ বছর
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: গণিত

প্রশ্ন ৬৫: ২০০০ সালে ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬৫ সে. মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

  1. ক) ১৮.২ সেমি
  2. খ) ১৯.৫ সেমি
  3. গ) ১৮.৮৫ সেমিসঠিক উত্তর
  4. ঘ) ২০ সেমি
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: গণিত

প্রশ্ন ৬৬: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে?

  1. ক) সামান্তরিকসঠিক উত্তর
  2. খ) রম্বস
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) আয়তক্ষেত্র
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৭: একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে ১৫ মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়। অপর প্রান্ত ঘর থেকে ৮ মিটার দূরে থাকলে মই এর দৈর্ঘ্য কত মিটার?

  1. ক) ১৭ মিটারসঠিক উত্তর
  2. খ) ১৮ মিটার
  3. গ) ১৯ মিটার
  4. ঘ) ২০ মিটার
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৬৮: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?

  1. ক) ৪৯ টাকা
  2. খ) ৪৬ টাকাসঠিক উত্তর
  3. গ) ৫০ টাকা
  4. ঘ) ৪০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৬৯: টাকায় ১২টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে?

  1. ক) ৮টিসঠিক উত্তর
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১১টি
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৭০: শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?

  1. ক) ২৮০ টাকা
  2. খ) ৩২০ টাকাসঠিক উত্তর
  3. গ) ৩৮০ টাকা
  4. ঘ) ৪৯০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: গণিত

প্রশ্ন ৭১: একটি স্কুলে মোট ৫৪০ জন ছাত্রের মধ্যে কোন এক বুধবারে ১৭ জন অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল?

  1. ক) ৯৫%
  2. খ) ৫%
  3. গ) ৯৩.৯২%
  4. ঘ) ৫০%
  5. ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৭২: আজাদ সাহেবের মাসিক বেতন ১৫,০০০ টাকা। এক বছর পর তার বেতন ৭% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত?

  1. ক) ১৬,০৭৫ টাকা
  2. খ) ১৬,০৫০ টাকাসঠিক উত্তর
  3. গ) ১৬,০০০ টাকা
  4. ঘ) ১৭,০০০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭৩: ৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?

  1. ক) ৬ জন
  2. খ) ৮ জনসঠিক উত্তর
  3. গ) ৭ জন
  4. ঘ) ১২ জন
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৭৪: একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয়মূল্যের উপর ১২% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয়মূল্য ১৯,৪০০ টাকা, তার জন্য কত টাকা কর দিতে হবে?

  1. ক) ১৬৭৫ টাকা
  2. খ) ২৩২৮ টাকাসঠিক উত্তর
  3. গ) ২৬০০ টাকা
  4. ঘ) ২৭০০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭৫: আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?

  1. ক) ৫০০ কেজি
  2. খ) ২৫০ কেজি
  3. গ) ৪০০ কেজিসঠিক উত্তর
  4. ঘ) ৬০০ কেজি
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৭৬: একটি পুতুল ২৫% লাভে ৩৭৫ টাকায় বিক্রয় করা হলো। পুতুলটির ক্রয়মূল্য কত ছিল?

  1. ক) ২৭৫ টাকা
  2. খ) ৩০০ টাকাসঠিক উত্তর
  3. গ) ২৬০ টাকা
  4. ঘ) ২৭০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: গণিত

প্রশ্ন ৭৭: একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুইটির অনুপাত কত?

  1. ক) ৯ ঃ ২সঠিক উত্তর
  2. খ) ৪৫ ঃ ১
  3. গ) ৪৫০ ঃ ১
  4. ঘ) ৯ ঃ ১
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: গণিত

প্রশ্ন ৭৮: একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫। ১১তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?

  1. ক) ৫৫ রান
  2. খ) ৪৫ রান
  3. গ) ১০০ রান
  4. ঘ) ৯৫ রানসঠিক উত্তর
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: গণিত

প্রশ্ন ৭৯: কোন শ্রেণীতে ১০ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। এর মধ্যে ৯ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হলে ১০ম ছাত্রের উচ্চতা কত?

  1. ক) ৫ ফুট ৭ ইঞ্চি
  2. খ) ৬ ফুট ৫ ইঞ্চি
  3. গ) ৬ ফুট ৩ ইঞ্চিসঠিক উত্তর
  4. ঘ) ৬ ফুট
  5. ঙ) কোনোটিই নয়
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৮০: রহিমের আয়ের দ্বিগুণের সাথে ১১০ টাকা যোগ করলে মোট ৭,০০০ টাকা হয়। রহিমের আয় কত?

  1. ক) ৩,২৭৫ টাকা
  2. খ) ৩,৪৪৫ টাকাসঠিক উত্তর
  3. গ) ৩,২৬০ টাকা
  4. ঘ) ৪,২৯০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়

এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন

১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল

শুরু করুন
সব দেখুন →