বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা ২০২৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ৪১–৬০)
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৮০
- ৮০
- ৮০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৮০
প্রশ্ন ৪১: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২। ১০ বছর পর এ অনুপাত হবে ৯:৪। পিতার বর্তমান বয়স কত বছর?
- ক) ১৮
- খ) ৪০
- গ) ৪৯
- ঘ) ৩৫সঠিক উত্তর
- ঙ) ৪২
ব্যাখ্যা: (৭k+১০)/(২k+১০) = ৯/৪ থেকে k = ৫; পিতার বয়স ৩৫ বছর।
প্রশ্ন ৪২: ২, ৬, ১২, ২০, ৩০, .......... ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি?
- ক) ৩৬
- খ) ৩৮
- গ) ৪৪
- ঘ) ৪০
- ঙ) ৪২সঠিক উত্তর
ব্যাখ্যা: পদগুলো ১×২, ২×৩, ৩×৪, ৪×৫, ৫×৬; পরেরটি ৬×৭ = ৪২।
প্রশ্ন ৪৩: একটি ষড়ভুজের কর্ণ কয়টি?
- ক) ৯সঠিক উত্তর
- খ) ১২
- গ) ৬
- ঘ) ১৫
- ঙ) ১৮
ব্যাখ্যা: কর্ণসংখ্যা = n(n−3)/2 = ৬×৩/২ = ৯।
প্রশ্ন ৪৪: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৯৪৭
- খ) ১৯৫৮সঠিক উত্তর
- গ) ১৯৬৫
- ঘ) ১৯৭৬
- ঙ) ১৯৭২
ব্যাখ্যা: BIWTA ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন ৪৫: BIWTA কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
- ক) বাণিজ্য মন্ত্রণালয়
- খ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
- গ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
- ঘ) পানিসম্পদ মন্ত্রণালয়
- ঙ) নৌপরিবহন মন্ত্রণালয়সঠিক উত্তর
ব্যাখ্যা: BIWTA নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা।
প্রশ্ন ৪৬: বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর কোথায় নির্মিত হয়েছে?
- ক) পায়রা
- খ) সোনাদিয়া
- গ) মংলা
- ঘ) মাতারবাড়ীসঠিক উত্তর
- ঙ) চট্টগ্রাম
ব্যাখ্যা: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হয়েছে।
প্রশ্ন ৪৭: পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত?
- ক) ৬.৫০ কিলোমিটার
- খ) ৫.৮০ কিলোমিটার
- গ) ৬.১৫ কিলোমিটারসঠিক উত্তর
- ঘ) ৪.৮০ কিলোমিটার
- ঙ) ৫.১৫ কিলোমিটার
ব্যাখ্যা: পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
প্রশ্ন ৪৮: গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
- ক) ৭ মার্চ ১৯৭২
- খ) ২৬ মার্চ ১৯৭২
- গ) ৪ নভেম্বর ১৯৭২সঠিক উত্তর
- ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
- ঙ) ১০ এপ্রিল ১৯৭২
ব্যাখ্যা: গণপরিষদে ৪ নভেম্বর ১৯৭২ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ কার্যকর হয়।
প্রশ্ন ৪৯: জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন (UNCLOS) অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের একান্ত অর্থনৈতিক অঞ্চল (EEZ) ভিত্তিরেখা থেকে সর্বোচ্চ কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত?
- ক) ১২
- খ) ২৪
- গ) ৩৫০
- ঘ) ২০০সঠিক উত্তর
- ঙ) ১৫০
ব্যাখ্যা: UNCLOS অনুযায়ী EEZ ভিত্তিরেখা থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
প্রশ্ন ৫০: আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (IMO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক) জেনেভা
- খ) লন্ডনসঠিক উত্তর
- গ) নিউইয়র্ক
- ঘ) প্যারিস
- ঙ) হামবুর্গ
ব্যাখ্যা: IMO-এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে।
প্রশ্ন ৫১: ITLOS -এর রায়ের মাধ্যমে বাংলাদেশ কত সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করে?
- ক) ২০১৬
- খ) ২০০৯
- গ) ২০১২সঠিক উত্তর
- ঘ) ২০১৪
- ঙ) ২০১১
ব্যাখ্যা: ITLOS ২০১২ সালের ১৪ মার্চ বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধের রায় দেয়।
প্রশ্ন ৫২: বাংলাদেশে প্রবেশের পর কোন নদীর প্রধান প্রবাহ যমুনা নামে পরিচিত?
- ক) মেঘনা
- খ) ব্রহ্মপুত্রসঠিক উত্তর
- গ) তিস্তা
- ঘ) পদ্মা
- ঙ) সুরমা
ব্যাখ্যা: ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশের পর যমুনা নামে পরিচিত।
প্রশ্ন ৫৩: ‘World Economic Outlook’ প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে?
- ক) IMFসঠিক উত্তর
- খ) WTO
- গ) ADB
- ঘ) JAICA
- ঙ) CT
ব্যাখ্যা: World Economic Outlook আইএমএফ (IMF) প্রকাশ করে।
প্রশ্ন ৫৪: SDG-14 কোন বিষয় সংশ্লিষ্ট?
- ক) জলজ জীবনসঠিক উত্তর
- খ) ক্ষুধা মুক্তি
- গ) স্থলজ জীবন
- ঘ) জলবায়ু কার্যক্রম
- ঙ) নিরাপদ পানি
ব্যাখ্যা: SDG-14 হলো ‘Life Below Water’ বা জলজ জীবন।
প্রশ্ন ৫৫: ‘Basel III’ কোন বিষয়সংশ্লিষ্ট একটি কাঠামো?
- ক) ব্যাংকের মূলধন পর্যাপ্ততাসঠিক উত্তর
- খ) আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক
- গ) কার্বন নিঃসরণ বাণিজ্য
- ঘ) সামুদ্রিক নিরাপত্তা
- ঙ) পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ
ব্যাখ্যা: Basel III ব্যাংকের মূলধন পর্যাপ্ততা ও তারল্য সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ন্ত্রণ কাঠামো।
প্রশ্ন ৫৬: বাংলাদেশে ‘iBAS++’ কী কাজে ব্যবহৃত হয়?
- ক) সমন্বিত সরকারি বাজেট প্রণয়ন ও হিসাবরক্ষণসঠিক উত্তর
- খ) বন্দরের নৌযান চলাচল ব্যবস্থাপনা
- গ) আয়কর রিটার্ন দাখিল
- ঘ) শুল্কায়ন (কাস্টমস ক্লিয়ারেন্স)
- ঙ) অনলাইন সরকারি ক্রয় দরপত্র
ব্যাখ্যা: iBAS++ অর্থ বিভাগের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা।
প্রশ্ন ৫৭: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আদর্শ হার কত?
- ক) ২০%
- খ) ১৫%সঠিক উত্তর
- গ) ৫%
- ঘ) ৭.৫%
- ঙ) ১০%
ব্যাখ্যা: এই আইনে ভ্যাটের আদর্শ (প্রমিত) হার ১৫%।
প্রশ্ন ৫৮: বাংলাদেশের সরকারি ক্রয় আইন (Public Procurement Act) কত সালে প্রণীত হয়?
- ক) ২০০৩
- খ) ২০১১
- গ) ২০০৬সঠিক উত্তর
- ঘ) ২০০৮
- ঙ) ২০১৬
ব্যাখ্যা: সরকারি ক্রয় আইন (পিপিএ) ২০০৬ সালে প্রণীত হয়।
প্রশ্ন ৫৯: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিল ও সরকারি হিসাব সম্পর্কে বলা হয়েছে?
- ক) অনুচ্ছেদ ৮৪সঠিক উত্তর
- খ) অনুচ্ছেদ ৭০
- গ) অনুচ্ছেদ ৯৩
- ঘ) অনুচ্ছেদ ১২৭
- ঙ) অনুচ্ছেদ ৯০
ব্যাখ্যা: সংবিধানের ৮৪ অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিল ও সরকারি হিসাব বর্ণিত।
প্রশ্ন ৬০: ৫,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রের উপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক ১০% হারে অবচয় ধার্য করা হয়। ২ বছর পর যন্ত্রটির বইমূল্য কত টাকা হবে?
- ক) ৪,০৫,০০০সঠিক উত্তর
- খ) ৪,১০,০০০
- গ) ৪,০০,০০০
- ঘ) ৩,৯৫,০০০
- ঙ) ৪,৫০,০০০
ব্যাখ্যা: বইমূল্য = ৫,০০,০০০ × ০.৯ × ০.৯ = ৪,০৫,০০০ টাকা।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৮০ প্রশ্ন · ৮০ মিনিট · সাথে সাথে ফলাফল
