মূল বিষয়ে যান
recentjobsolution লোগো
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা ২০২৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান

মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১০০
সময়
১০০ মি.
প্রতি প্রশ্নে
১ নম্বর
নেগেটিভ
নেই

প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০

প্রশ্ন ১: নাবালক শরিকের অংশসহ বাটোয়ারা মামলায় আদালতে The Code of Civil Procedure, 1908 এর আদেশ ২৩ বিধি ৩ অনুযায়ী আপোশনামা দাখিল করা হয়। এক্ষেত্রে —

  1. ক) নাবালকের অভিভাবক আদালতের অনুমতি ছাড়াই আপোশনামায় স্বাক্ষর করতে পারবে
  2. খ) নাবালকের অভিভাবক আদালতের অনুমতি ছাড়া আপোশনামায় স্বাক্ষর করতে পারবে নাসঠিক উত্তর
  3. গ) আপোশনামায় নাবালক পক্ষভুক্ত হতে পারবে না
  4. ঘ) আপোশনামায় নাবালকের অভিভাবকের স্বাক্ষর লাগবে না
ভুল জানান
ব্যাখ্যা: নাবালকের পক্ষে অভিভাবক (next friend/guardian) আদালতের স্পষ্ট অনুমতি ছাড়া আপোশ করতে পারেন না; আদেশ ৩২ বিধি ৭ অনুযায়ী অনুমতি ছাড়া হওয়া আপোশ নাবালকের বিরুদ্ধে বাধ্যকর নয়।

প্রশ্ন ২: দেওয়ানি মামলার ভুল প্রতিকার চাওয়া বাদী অন্য প্রতিকার পেতে পারে মর্মে প্রমাণিত হলে, আদালত —

  1. ক) মামলা খারিজ করতে পারে
  2. খ) শুধুমাত্র দাবিকৃত প্রতিকারই দিতে পারে
  3. গ) প্রকৃত প্রতিকার প্রদান করতে পারেসঠিক উত্তর
  4. ঘ) বাদীকে নতুন মামলা করার বাধা করতে পারে
ভুল জানান

প্রশ্ন ৩: Ex parte ডিক্রি বাতিলের আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি?

  1. ক) মামলার বিষয়বস্তুর মূল্যমান
  2. খ) বিবাদীর মামলার merit
  3. গ) বাদীর দাখিলকৃত কাগজপত্র যথাযথ কিনা
  4. ঘ) বিবাদীর অনুপস্থিতির যথার্থ কারণ ছিল কিনাসঠিক উত্তর
ভুল জানান

প্রশ্ন ৪: রিসিভার নিয়োগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি?

  1. ক) বিষয়টি ন্যায়সঙ্গত এবং পক্ষদের জন্য সুবিধাজনক কি নাসঠিক উত্তর
  2. খ) মামলার বাদীর স্বার্থ সংরক্ষণ
  3. গ) মামলার দ্রুত নিষ্পত্তি
  4. ঘ) উপরের কোনটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৫: দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতার মূল উদ্দেশ্য —

  1. ক) মামলার জট নিরসন
  2. খ) ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করাসঠিক উত্তর
  3. গ) পক্ষদের মামলা করতে নিরুৎসাহিত করা
  4. ঘ) ক্ষতিপূরণ নিশ্চিত করা
ভুল জানান

প্রশ্ন ৬: একটি দখল পুনরুদ্ধারের মামলায় রায় ঘোষণার তারিখে এক নম্বর বাদী মৃত্যুবরণ করে। এই পরিস্থিতিতে কোনটি সঠিক?

  1. ক) মৃত বাদীর ওয়ারিশদের কায়মোকাম করতে হবে
  2. খ) মৃত ব্যক্তির বিরুদ্ধে কোন রায় দেওয়া যাবে না
  3. গ) কোন কায়মোকাম ছাড়াই রায় ঘোষণা করা যাবে যেন ১ নম্বর বাদী মৃত্যুবরণের পূর্বেই রায় ঘোষণা করা হচ্ছেসঠিক উত্তর
  4. ঘ) ১ নম্বর বাদীর ক্ষেত্রে মামলাটি abate হয়ে যাবে
ভুল জানান

প্রশ্ন ৭: নিচের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে?

  1. ক) আরজি ফেরতের আদেশ
  2. খ) আরজি সংশোধনের আদেশ
  3. গ) অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ
  4. ঘ) আরজি খারিজের আদেশসঠিক উত্তর
ভুল জানান

প্রশ্ন ৮: The Code of Civil Procedure, 1908 এর ১৫২ ধারা অনুযায়ী সংশোধন করা যায় —

  1. ক) শুধুমাত্র রায়
  2. খ) আরজি ও জবাব
  3. গ) রায়, ডিক্রি ও আদেশসঠিক উত্তর
  4. ঘ) উপরের কোনটিই নয়
ভুল জানান

প্রশ্ন ৯: বিচারাধীন মামলার নালিশি ভূমি বিবাদী তৃতীয় ব্যক্তির নিকট হস্তান্তর করার পর বাদী ডিক্রি লাভ করলে উক্ত তৃতীয় ব্যক্তির অবস্থান কী হবে?

  1. ক) তিনি সম্পূর্ণভাকে ডিক্রির বাইরে থাকবেন
  2. খ) তিনি ডিক্রির অধীনে থাকবেনসঠিক উত্তর
  3. গ) তিনি ডিক্রি চ্যালেঞ্জ করতে পারবেন না
  4. ঘ) ডিক্রি তাঁর বিরুদ্ধে কার্যকর হবে না
ভুল জানান

প্রশ্ন ১০: দেওয়ানি মামলার একজন বিবাদী যিনি একটি ফৌজদারি মামলায় কারাবন্দি আছেন, তাঁর উপর সমন জারির উপায় কী?

  1. ক) বিবাদীর স্থায়ী ঠিকানায় জারির মাধ্যমে
  2. খ) বিবাদীর আইনগত প্রতিনিধির মাধ্যমে
  3. গ) সংশ্লিষ্ট কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমেসঠিক উত্তর
  4. ঘ) কারাবন্দির উপর দেওয়ানি মোকদ্দমার সমন জারির কোন সুযোগ নেই
ভুল জানান

প্রশ্ন ১১: কোন পক্ষের উপস্থিতি ছাড়া আদালত কোনো কার্যকর ডিক্রি প্রদান করতে পারে না?

  1. ক) আনুষ্ঠানিক পক্ষ
  2. খ) আবশ্যক পক্ষসঠিক উত্তর
  3. গ) তৃতীয় পক্ষ
  4. ঘ) মোকাবিলা বিবাদী
ভুল জানান

প্রশ্ন ১২: কোন ডিক্রির বিরুদ্ধে আপীল চলেনা?

  1. ক) একতরফা ডিক্রি
  2. খ) দোতরফা ডিক্রি
  3. গ) আরজি খারিজের ডিক্রি
  4. ঘ) সোলে ডিক্রিসঠিক উত্তর
ভুল জানান

প্রশ্ন ১৩: The Code of Civil Procedure, 1908 এর ২৪ ধারায় মোকদ্দমা স্থানান্তরের সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে —

  1. ক) শুধুমাত্র জেলা জজ আদালতকে
  2. খ) শুধুমাত্র হাইকোর্ট বিভাগকে
  3. গ) দায়রা আদালতকে
  4. ঘ) জেলা জজ ও হাইকোর্ট বিভাগকেসঠিক উত্তর
ভুল জানান

প্রশ্ন ১৪: The Code of Civil Procedure, 1908 এর আদেশ ১৮ বিধি ৪ক অনুসারে সাক্ষীর জবানবন্দি কীভাবে গ্রহণ করা যাবে?

  1. ক) মৌখিকভাবে
  2. খ) লিখিতভাবে
  3. গ) হলফনামার মাধ্যমেসঠিক উত্তর
  4. ঘ) উপরের কোনটিই নয়
ভুল জানান

প্রশ্ন ১৫: The Code of Civil Procedure, 1908 এর আদেশ ৭ বিধি ৩ অনুযায়ী আরজিতে —

  1. ক) নালিশি সম্পত্তির বর্ণনা দিতে হবে
  2. খ) নালিশি সম্পত্তির চতুর্সীমার বর্ণনা দিতে হবে
  3. গ) নালিশি সম্পত্তি সংক্রান্ত সেটেলমেন্ট জরিপের রেকর্ডের নম্বর উল্লেখ করতে হবে
  4. ঘ) উপরের সবগুলোসঠিক উত্তর
ভুল জানান

প্রশ্ন ১৬: দেওয়ানি মামলা চলমান অবস্থায় বিবাদী নালিশি সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিলে বাদীর কী করণীয়?

  1. ক) কিছুই করণীয় নেই
  2. খ) হস্তান্তরের নিষেধাজ্ঞার জন্য পৃথক মামলা দায়ের করতে পারে
  3. গ) রায় ঘোষণার পূর্বে সম্পত্তি ক্রোক করার দরখাস্ত করতে পারেসঠিক উত্তর
  4. ঘ) সংশ্লিষ্ট থানার শরণাপন্ন হতে পারে
ভুল জানান

প্রশ্ন ১৭: Constructive res judicata প্রযোজ্য হবে যখন —

  1. ক) একই সাক্ষী দুই মামলায় সাক্ষ্য দেয়
  2. খ) নতুন প্রমাণ পাওয়া যায়
  3. গ) পূর্বের ডিক্রি আপীলে বহাল থাকে
  4. ঘ) পূর্বের মামলায় উত্থাপন করা উচিত ছিল কিন্তু করা হয়নি এমন বিষয় পরে উত্থাপন করা হয়সঠিক উত্তর
ভুল জানান

প্রশ্ন ১৮: বিবাদী সমন গ্রহণে অস্বীকৃতি জানালে সমনটি কী হিসেবে গণ্য হবে?

  1. ক) যথাযথভাবে জারি হয়েছেসঠিক উত্তর
  2. খ) বাতিল
  3. গ) যথাযথভাবে জারি হয়নি
  4. ঘ) স্থগিত
ভুল জানান

প্রশ্ন ১৯: The Code of Civil Procedure, 1908 অনুযায়ী pleadings এ কী থাকবে?

  1. ক) ঘটনার বর্ণনাসঠিক উত্তর
  2. খ) সাক্ষীদের তালিকা
  3. গ) কেবল যুক্তিতর্ক
  4. ঘ) কেবল আইনের বিশ্লেষণ
ভুল জানান

প্রশ্ন ২০: The Code of Civil Procedure, 1908 এর আদেশ ২১ বিধি ৩০ অনুসারে কারাদণ্ড দেওয়া হয় মূলত —

  1. ক) ডিক্রির অর্থ পরিশোধ না করার কারণে দায়ীককে শাস্তি প্রদানের জন্য
  2. খ) দায়ীককে ডিক্রির অর্থ পরিশোধে বাধ্য করার জন্যসঠিক উত্তর
  3. গ) দায়িকের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য
  4. ঘ) উপরের কোনটিই নয়
ভুল জানান

এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন

১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল

শুরু করুন

সচরাচর জিজ্ঞাসা

প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?

এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।

প্রশ্নপত্রের PDF কোথায় পাব?

এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।