বাংলাদেশ শিপিং কর্পোরেশন অডিটর নিয়োগ পরীক্ষা ২০১৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ৪১–৬০)
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৭৯
- ৭৯
- ৭৯ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৭৯
প্রশ্ন ৪১: ‘ক’ এর বাসা ‘খ’ এর বাসার ৪ কিলোমিটার পশ্চিমে। আবার ‘গ’ এর বাসা ‘খ’ এর বাসার ৬ কিলোমিটার উত্তরে এবং ‘ঘ’ এর বাসার ৪ কিলোমিটার পশ্চিমে। ‘ক’ ও ‘ঘ’ এর বাসার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব কত কিলোমিটার?
- ক) ৪
- খ) ৮
- গ) ৫
- ঘ) ১০সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ক ও ঘ-এর পূর্ব-পশ্চিম ব্যবধান ৪+৪ = ৮ এবং উত্তর-দক্ষিণ ব্যবধান ৬; দূরত্ব √(৬৪+৩৬) = ১০ কিমি।
প্রশ্ন ৪২: একটি কুইজে অংশগ্রহণকারী মহিলাদের সংখ্যার ২/৩ অংশ সেই কুইজে অংশগ্রহণকারী পুরুষদের সংখ্যার ১/২ অংশের সমান। কুইজে অংশগ্রহণকারী মহিলার সংখ্যা মোট প্রতিযোগীর কত অংশ?
- ক) ৪/৭
- খ) ৩/৭সঠিক উত্তর
- গ) ৩/৪
- ঘ) ৫/১৪
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: মহিলা x, পুরুষ y হলে ২x/৩ = y/২ ⇒ y = ৪x/৩; মোট ৭x/৩; মহিলার অংশ ৩/৭।
প্রশ্ন ৪৩: একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত ছিল ১ : ৪। সেখানে আরো ১৪০ জন বালক ভর্তি হবার পর বালক ও বালিকার সংখ্যার বর্তমান অনুপাত হলো ২ : ৩। বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত?
- ক) ৪২০
- খ) ৩৯০
- গ) ৩৫০
- ঘ) ৫৬০সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বালক x, বালিকা ৪x; (x+১৪০)/৪x = ২/৩ ⇒ x = ৮৪; মোট = ২২৪+৩৩৬ = ৫৬০।
প্রশ্ন ৪৪: জুয়েল ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছে। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব ৪৮ কিমি। কিছু রাস্তা সে ৭২ কিমি/ঘণ্টা বেগে যায়। অবশিষ্ট রাস্তা ৪৮ কিমি/ঘণ্টা বেগে যায়। ৭২ কিমি/ঘণ্টা বেগে সে কত কিমি অতিক্রম করে?
- ক) ২৪
- খ) ৩৬সঠিক উত্তর
- গ) ১২
- ঘ) ১৮
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ৭২ কিমি/ঘণ্টায় x কিমি ধরলে x/৭২ + (৪৮−x)/৪৮ = ৩/৪ ⇒ x = ৩৬। যাচাই: ০.৫ + ০.২৫ = ০.৭৫ ঘণ্টা।
প্রশ্ন ৪৫: একটি নল দ্বারা একটি ড্রাম ৩২ মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ড্রামটি ১৬ মিনিটে খালি হয়। যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে, তাহলে দুটি নল একসাথে খুলে দিলে ড্রামটি–
- ক) ৮ মিনিটে পূর্ণ হবে
- খ) ১৬ মিনিটে পূর্ণ হবে
- গ) ১৬ মিনিটে খালি হবেসঠিক উত্তর
- ঘ) ৩২ মিনিটে খালি হবে
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রতি মিনিটে নিট খালি হয় ১/১৬−১/৩২ = ১/৩২ অংশ; অর্ধেক খালি হতে ১৬ মিনিট লাগে।
প্রশ্ন ৪৬: যদি ২x + y = ২ এবং x + ৩y > ৬ হয়, তবে—
- ক) y ≥ 2
- খ) y < 2
- গ) y > 2সঠিক উত্তর
- ঘ) y ≤ 2
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: x = (২−y)/২ বসিয়ে (২−y)/২ + ৩y > ৬ ⇒ ৫y > ১০ ⇒ y > ২।
প্রশ্ন ৪৭: একটি বইয়ের উৎপাদন খরচ ৭০ টাকা। উৎপাদনকারী ২০% লাভে বইটি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। খুচরা বিক্রেতা যদি ২৫% লাভে বইটি বিক্রি করতে চায় তাহলে তার বিক্রয়মূল্য কত টাকা হবে?
- ক) ৮৪
- খ) ১০১
- গ) ১০৪
- ঘ) ১০৫সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ৭০×১.২ = ৮৪; ২৫% লাভে বিক্রয়মূল্য ৮৪×১.২৫ = ১০৫ টাকা।
প্রশ্ন ৪৮: একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে ৪০ বার ঘুরে এবং প্রতি ঘুরাতে ৫০ সেন্টিমিটার চলে। এক ঘণ্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে?
- ক) ১২০০০০
- খ) ১২০০০
- গ) ১২০০সঠিক উত্তর
- ঘ) ২০০০
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রতি মিনিটে ৪০×৫০ = ২০০০ সেমি = ২০ মিটার; ৬০ মিনিটে ১২০০ মিটার।
প্রশ্ন ৪৯: দুই অংকবিশিষ্ট একটি সংখ্যা সংখ্যাটির অংকদ্বয়ের যোগফলের ৪ গুণ। সংখ্যাটির সাথে ২৭ যোগ করলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
- ক) ১২
- খ) ৪২
- গ) ২৪
- ঘ) ৬৩
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: সংখ্যা ১০x+y হলে y = ২x এবং y−x = ৩ ⇒ x = ৩, y = ৬; সংখ্যা ৩৬, যা অপশনে নেই।
প্রশ্ন ৫০: ২, ৫, ৯, ১৯, ৩৭, ৭৫, ….. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
- ক) ১২১
- খ) ১৪১
- গ) ১৪৮
- ঘ) ১৫১
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: নিয়ম একান্তরে ×২+১ ও ×২−১; ৭৫×২−১ = ১৪৯, যা অপশনে নেই।
প্রশ্ন ৫১: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪২ সেমি এবং এর পরিসীমা ১ মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
- ক) ৩৩৬ বর্গ সেমিসঠিক উত্তর
- খ) ৮৪ সেমি
- গ) ৮৪ বর্গ সেমি
- ঘ) ১০০ বর্গ সেমি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ২(৪২+প্রস্থ) = ১০০ ⇒ প্রস্থ ৮ সেমি; ক্ষেত্রফল ৪২×৮ = ৩৩৬ বর্গ সেমি।
প্রশ্ন ৫২: একটি বাক্সে ২৬০টি কলম আছে। এর সাথে কমপক্ষে আরো কতগুলো কলম যোগ করলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
- ক) ১২টি
- খ) ৪টিসঠিক উত্তর
- গ) ১৬টি
- ঘ) ৮টি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ল.সা.গু. ১২; ২৬০ = ১২×২১ + ৮, তাই আরও ৪টি যোগ করলে ২৬৪ হয়, যা ১২ দ্বারা বিভাজ্য।
প্রশ্ন ৫৩: মাতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩ এবং তাদের বয়সের গুণফল ৭৫৬। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
- ক) ৭ : ৩
- খ) ১১ : ৫
- গ) ১৪ : ৯
- ঘ) ১৩ : ৭সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ৭x×৩x = ৭৫৬ ⇒ x = ৬; বয়স ৪২ ও ১৮। ১০ বছর পরে ৫২ : ২৮ = ১৩ : ৭।
প্রশ্ন ৫৪: a এর মান কত হলে (2 + a) + 2 (a + 2) = 0 হবে?
- ক) 2
- খ) 5
- গ) −2সঠিক উত্তর
- ঘ) −5
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ৩(a+২) = ০ ⇒ a = −২।
প্রশ্ন ৫৫: ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
- ক) ৬টি
- খ) ৮টি
- গ) ৯টিসঠিক উত্তর
- ঘ) ১০টি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ৩৬ = ২²×৩²; ভাজকসংখ্যা (২+১)(২+১) = ৯।
প্রশ্ন ৫৬: ‘বরেন্দ্র যাদুঘর’ কোথায় অবস্থিত?
- ক) রংপুর
- খ) রাজশাহীসঠিক উত্তর
- গ) যশোর
- ঘ) নড়াইল
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত।
প্রশ্ন ৫৭: মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন–
- ক) ক্যাপ্টেন মনসুর আলী
- খ) তাজউদ্দীন আহমদসঠিক উত্তর
- গ) সৈয়দ নজরুল ইসলাম
- ঘ) খন্দকার মোশারফ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
প্রশ্ন ৫৮: বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত?
- ক) আশুগঞ্জ
- খ) ঘোড়াশাল
- গ) তারাকান্দিসঠিক উত্তর
- ঘ) সিলেট
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: যমুনা সার কারখানা জামালপুরের তারাকান্দিতে অবস্থিত।
প্রশ্ন ৫৯: বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে কত সালে?
- ক) ১৯৭২সঠিক উত্তর
- খ) ১৯৭৩
- গ) ১৯৭৪
- ঘ) ১৯৭৭
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশ ১৯৭২ সালে বিশ্বব্যাংকের (IBRD ও IDA) সদস্য হয়।
প্রশ্ন ৬০: বিখ্যাত ‘তারা মসজিদ’-এর নির্মাতা কে?
- ক) খান জাহান আলি
- খ) শায়েস্তা খান
- গ) মীর্জা গোলাম পীরসঠিক উত্তর
- ঘ) মীর জুমলা
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: পুরান ঢাকার আরমানিটোলার তারা মসজিদ মীর্জা গোলাম পীর নির্মাণ করেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭৯ প্রশ্ন · ৭৯ মিনিট · সাথে সাথে ফলাফল
