বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ৬১–৭০)
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৭০ / ৭০
প্রশ্ন ৬১: চেটে খায় যা—
- ক) চাটনী
- খ) লেহ্যসঠিক উত্তর
- গ) চোষ্য
- ঘ) চর্ব্য
ব্যাখ্যা: যা চেটে খাওয়া হয় তা লেহ্য; চুষে খাওয়া চোষ্য, চিবিয়ে খাওয়া চর্ব্য।
প্রশ্ন ৬২: বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা কে করেছেন?
- ক) হাসান হাফিজুর রহমানসঠিক উত্তর
- খ) সানাউল হক
- গ) হাসান আজিজুল হক
- ঘ) আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা: হাসান হাফিজুর রহমান 'বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র' সংকলন ও সম্পাদনা করেছেন।
প্রশ্ন ৬৩: 'বিশ্বনবী' গ্রন্থটি কে লিখেছেন?
- ক) গোলাম মোস্তফাসঠিক উত্তর
- খ) জহির রায়হান
- গ) জসীমউদ্দীন
- ঘ) এয়াকুব আলী খান
ব্যাখ্যা: 'বিশ্বনবী' হযরত মুহাম্মদ (স.)-এর জীবনী, লেখক গোলাম মোস্তফা।
প্রশ্ন ৬৪: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
- ক) ৮% হ্রাস
- খ) ৮% বৃদ্ধিসঠিক উত্তর
- গ) ১০৮% বৃদ্ধি
- ঘ) ১০৮% হ্রাস
ব্যাখ্যা: নতুন ক্ষেত্রফল = ১.২ × ০.৯ = ১.০৮ গুণ, অর্থাৎ ৮% বৃদ্ধি।
প্রশ্ন ৬৫: কোনো পরীক্ষায় একটি ছাত্র 'n' সংখ্যক প্রশ্নের প্রথম ২০ প্রশ্ন হতে ১৫ প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকী প্রশ্নগুলোর এক তৃতীয়াংশ শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষার প্রশ্নের সংখ্যা কত ছিল?
- ক) ৩০টি
- খ) ৫০টিসঠিক উত্তর
- গ) ২০টি
- ঘ) ৪০টি
ব্যাখ্যা: ১৫ + (n − ২০)/৩ = n/২ থেকে ৯০ + ২n − ৪০ = ৩n, তাই n = ৫০।
প্রশ্ন ৬৬: একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
- ক) ৪টি
- খ) ৬টিসঠিক উত্তর
- গ) ৮টি
- ঘ) ১০টি
ব্যাখ্যা: কেন্দ্রের মুদ্রার সঙ্গে স্পর্শকারী মুদ্রাদের কেন্দ্র একটি সুষম ষড়ভুজ গঠন করে, তাই ৬টি রাখা যায়।
প্রশ্ন ৬৭: P এর মান কত হলে 4x² − px + 9 একটি পূর্ণবর্গ হবে?
- ক) 10
- খ) 12সঠিক উত্তর
- গ) 9
- ঘ) 16
ব্যাখ্যা: (2x ± 3)² = 4x² ± 12x + 9, তাই p-এর মান ১২ (বা −১২); অপশনে ১২ আছে।
প্রশ্ন ৬৮: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
- ক) ২৫%
- খ) ২২%
- গ) ২০%সঠিক উত্তর
- ঘ) ৩০%
ব্যাখ্যা: কমার হার = (২৫ × ১০০) ÷ (১০০ + ২৫) = ২০%।
প্রশ্ন ৬৯: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
- ক) ৩২
- খ) ২৪
- গ) ১৬সঠিক উত্তর
- ঘ) ১২
ব্যাখ্যা: ল.সা.গু × গ.সা.গু = সংখ্যা দুটির গুণফল; তাই গ.সা.গু = ১৫৩৬ ÷ ৯৬ = ১৬।
প্রশ্ন ৭০: ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি—
- ক) স্থূলকোণী
- খ) সমবাহু
- গ) সমকোণীসঠিক উত্তর
- ঘ) সূক্ষ্মকোণী
ব্যাখ্যা: একটি কোণ = অপর দুই কোণের সমষ্টি হলে তা ১৮০° এর অর্ধেক, অর্থাৎ ৯০°; তাই ত্রিভুজটি সমকোণী।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
