যুব উন্নয়ন অধিদপ্তর ক্যাশিয়ার নিয়োগ পরীক্ষা ২০২২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ৪১–৬০)
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৭৮
- ৭৮
- ৭৮ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৭৮
প্রশ্ন ৪১: শব্দ কি দিয়ে তৈরী হয়?
- ক) বন্ধু
- খ) শনি
- গ) ধ্বনিসঠিক উত্তর
- ঘ) বরণ
ব্যাখ্যা: এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে শব্দ গঠিত হয়।
প্রশ্ন ৪২: কোন গুলো মহাপ্রাণ ব্যঞ্জনের উদাহরণ?
- ক) শ, ব, ভ, ষ
- খ) ব, ল, ষ, হ
- গ) ফ, ম, খ, ধসঠিক উত্তর
- ঘ) ট, ক, খ গ
ব্যাখ্যা: প্রদত্ত বিকল্পের মধ্যে ফ, খ, ধ মহাপ্রাণ বর্ণ, তাই (গ) সবচেয়ে গ্রহণযোগ্য; বিকল্পে 'ম' মুদ্রণ ত্রুটি বলে ধরা হয়েছে।
প্রশ্ন ৪৩: কোন বানানটি শুদ্ধ?
- ক) পুরস্কার
- খ) পোষাক
- গ) অভিযেক
- ঘ) ষ্টেশন
প্রশ্ন ৪৪: কোনটি মৌলিক শব্দ?
- ক) চাঁদসঠিক উত্তর
- খ) বন্ধুত্ব
- গ) প্রশাসন
- ঘ) দায়িত্ব
ব্যাখ্যা: যে শব্দকে ভাঙলে অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না সেটি মৌলিক; 'চাঁদ' মৌলিক, বাকিগুলো প্রত্যয়/উপসর্গযোগে গঠিত সাধিত শব্দ।
প্রশ্ন ৪৫: বিভক্তি কত প্রকার?
- ক) দুই প্রকারসঠিক উত্তর
- খ) তিন প্রকার
- গ) চার প্রকার
- ঘ) পাঁচ প্রকার
ব্যাখ্যা: বিভক্তি দুই প্রকার: শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি।
প্রশ্ন ৪৬: রিকশা কোন ভাষার শব্দ?
- ক) গুজরাটি
- খ) পাঞ্জাবী
- গ) তুর্কী
- ঘ) জাপানীসঠিক উত্তর
ব্যাখ্যা: 'রিকশা' শব্দটি জাপানি 'জিনরিকিশা' থেকে এসেছে।
প্রশ্ন ৪৭: নীচের কোনটি শব্দের শুরুতে বসে?
- ক) সমাস
- খ) বিভক্তি
- গ) প্রকার
- ঘ) উপসর্গসঠিক উত্তর
ব্যাখ্যা: উপসর্গ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে।
প্রশ্ন ৪৮: তৎসম উপসর্গ কয়টি?
- ক) ১৯ টি
- খ) ২০ টিসঠিক উত্তর
- গ) ২১ টি
- ঘ) ২২ টি
ব্যাখ্যা: সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি (প্র, পরা, অপ, সম, নি, অনু ইত্যাদি)।
প্রশ্ন ৪৯: ধাতুর অপর নাম কি?
- ক) প্রকৃতি
- খ) ক্রিয়া প্রকৃতিসঠিক উত্তর
- গ) নাম প্রকৃতি
- ঘ) শব্দ প্রকৃতি
ব্যাখ্যা: ধাতুকে ক্রিয়া প্রকৃতি বলা হয়, আর নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি বলতে বিশেষ্যাদি শব্দমূল বোঝায়।
প্রশ্ন ৫০: নীচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
- ক) নয়-ছয়সঠিক উত্তর
- খ) খাসজমি
- গ) কনকচাঁপা
- ঘ) ত্রিফলা
ব্যাখ্যা: 'নয়-ছয়' শব্দে উভয় পদের অর্থ সমান প্রাধান্য পায়, তাই এটি দ্বন্দ্ব সমাস।
প্রশ্ন ৫১: 'সংবাদ' শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক) সম্ + বাদসঠিক উত্তর
- খ) সয় + বাদ
- গ) সং + বাগ
- ঘ) সৎ + বাদ
ব্যাখ্যা: 'ম্' এর পর অন্তঃস্থ বা ব্যঞ্জনবর্ণ থাকলে 'ম্' স্থানে অনুস্বার (ং) হয়; সম্ + বাদ = সংবাদ।
প্রশ্ন ৫২: "রাশি রাশি" কোন অর্থে দ্বিরুক্ত?
- ক) আধিক্যসঠিক উত্তর
- খ) সামান্য
- গ) তীব্রতা
- ঘ) ধারাবাহিকতা
ব্যাখ্যা: 'রাশি রাশি' দ্বারা প্রচুর পরিমাণ বা আধিক্য বোঝানো হয়েছে।
প্রশ্ন ৫৩: নিত্য পুরুষ বাচক শব্দ কোনটি?
- ক) কুলটা
- খ) শূদ্র
- গ) চাতক
- ঘ) কবিরাজ/ঢাকি/কৃতদারসঠিক উত্তর
ব্যাখ্যা: কবিরাজ, ঢাকি, কৃতদার শব্দগুলোর স্ত্রীবাচক রূপ নেই, তাই এগুলো নিত্য পুংলিঙ্গ।
প্রশ্ন ৫৪: 'কবিতা' শব্দের বহুবচন কোনটি?
- ক) কবিতাগুচ্ছ
- খ) কবিতামালা
- গ) কবিতারাজি
- ঘ) কবিতাসমূহ
প্রশ্ন ৫৫: কোনটি উত্তম পুরুষের উদাহরণ?
- ক) কেউ
- খ) সে
- গ) আমিসঠিক উত্তর
- ঘ) তুমি
ব্যাখ্যা: বক্তা নিজেকে বোঝাতে যে সর্বনাম ব্যবহার করে তা উত্তম পুরুষ; 'আমি' তার উদাহরণ।
প্রশ্ন ৫৬: কোনটি কর্মকারককে শূন্য বিভক্তি?
- ক) ডাক্তার ডাকসঠিক উত্তর
- খ) লোক মুখে শোনা
- গ) বিপদে যেন না করি ভয়
- ঘ) জলকে ঢল
ব্যাখ্যা: 'ডাক্তার ডাক' বাক্যে কর্ম 'ডাক্তার'-এ কোনো বিভক্তি চিহ্ন নেই, তাই কর্মে শূন্য বিভক্তি।
প্রশ্ন ৫৭: ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে?
- ক) ক্রিয়ার মূল
- খ) ক্রিয়ার স্থান
- গ) ক্রিয়ার কালসঠিক উত্তর
- ঘ) ক্রিয়ার বিভক্তি
ব্যাখ্যা: ক্রিয়া ঘটার সময়কে ক্রিয়ার কাল বলে।
প্রশ্ন ৫৮: কোনটি গুণবাচক বিশেষ্য?
- ক) সৌন্দর্যসঠিক উত্তর
- খ) দর্শক
- গ) লবন
- ঘ) ভোজন
ব্যাখ্যা: যে বিশেষ্য কোনো বস্তুর গুণের নাম বোঝায় তা গুণবাচক; 'সৌন্দর্য' গুণের নাম।
প্রশ্ন ৫৯: মহান মুক্তিযুদ্ধকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- ক) বোস্টন
- খ) নিউইর্কসঠিক উত্তর
- গ) লন্ডন
- ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা: ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়।
প্রশ্ন ৬০: জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
- ক) ২ বছরসঠিক উত্তর
- খ) ৩ বছর
- গ) ১ বছর
- ঘ) ৫ বছর
ব্যাখ্যা: নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্য ২ বছরের মেয়াদে নির্বাচিত হন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭৮ প্রশ্ন · ৭৮ মিনিট · সাথে সাথে ফলাফল
