যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার নিয়োগ পরীক্ষা ২০২১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৩৮
- ৩৮
- ৩৮ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৩৮
প্রশ্ন ১: বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
- ক) নাম পদ
- খ) মৌলিক শব্দ
- গ) কৃদন্ত শব্দ
- ঘ) প্রাতিপদিকসঠিক উত্তর
ব্যাখ্যা: বিভক্তি যুক্ত হওয়ার আগে নাম শব্দের যে রূপ থাকে, তাকে প্রাতিপদিক বলে।
প্রশ্ন ২: কোন বানানটি শুদ্ধ?
- ক) পিপিলিকা
- খ) পিপীলিকাসঠিক উত্তর
- গ) পীপিলিকা
- ঘ) পিপিলীকা
ব্যাখ্যা: শুদ্ধ বানান পিপীলিকা (প-ি-পী-লি-কা)।
প্রশ্ন ৩: 'লাপাত্তা' শব্দের 'লা' কোন ভাষা থেকে এসেছে?
- ক) আরবিসঠিক উত্তর
- খ) হিন্দি
- গ) ফারসি
- ঘ) উর্দু
ব্যাখ্যা: 'লা' উপসর্গটি আরবি ভাষা থেকে এসেছে এবং এর অর্থ 'না'।
প্রশ্ন ৪: 'দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) দুঃ+ লোক
- খ) দিব+ লোকসঠিক উত্তর
- গ) দ্বি+ লোক
- ঘ) দ্বিঃ+ লোক
ব্যাখ্যা: দিব্ + লোক = দ্যুলোক; এটি নিপাতনে সিদ্ধ সন্ধি।
প্রশ্ন ৫: 'জুগুপ্সা' শব্দটি কোন বাক্যের সংকুচিত রূপ?
- ক) যুদ্ধ করার ইচ্ছা
- খ) যোগ করার ইচ্ছা
- গ) গোপন করার ইচ্ছাসঠিক উত্তর
- ঘ) প্রকাশ করার ইচ্ছা
ব্যাখ্যা: গুপ্ ধাতুর সঙ্গে সন্ প্রত্যয় যোগে জুগুপ্সা; অর্থ গোপন করার ইচ্ছা।
প্রশ্ন ৬: অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
- ক) বেতসবৃত্তি
- খ) পতঙ্গবৃত্তি
- গ) জলৌকাবৃত্তি
- ঘ) কুম্ভিলকবৃত্তিসঠিক উত্তর
ব্যাখ্যা: অন্যের রচনা চুরি করাকে কুম্ভিলকবৃত্তি বলে।
প্রশ্ন ৭: মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে-
- ক) মহাকাব্যে
- খ) সনেটেসঠিক উত্তর
- গ) নাটকে
- ঘ) পত্রকাব্যে
ব্যাখ্যা: চতুর্দশপদী কবিতায় (সনেটে), যেমন 'বঙ্গভাষা' ও 'কপোতাক্ষ নদ'-এ, তাঁর দেশপ্রেম স্পষ্ট।
প্রশ্ন ৮: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
- ক) মার্চেন্ট অব ভেনিস
- খ) এ মিডসামার নাইটস ড্রিম
- গ) কমেডি অব এররসসঠিক উত্তর
- ঘ) ম্যাকবেথ
ব্যাখ্যা: ভ্রান্তিবিলাস শেক্সপিয়রের 'কমেডি অব এরর্স'-এর গদ্য অনুবাদ।
প্রশ্ন ৯: 'সংস্কৃতির সংকট' প্রবন্ধটির রচয়িতা কে?
- ক) মোতাহার হোসেন
- খ) বদরুদ্দীন উমরসঠিক উত্তর
- গ) বুদ্ধদেব বসু
- ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা: 'সংস্কৃতির সংকট' বদরুদ্দীন উমরের রচনা।
প্রশ্ন ১০: 'শেষ রাত্রির তারা' উপন্যাসটির রচয়িতা কে?
- ক) আবু জাফর শামসুদ্দীনসঠিক উত্তর
- খ) আলাউদ্দিন আজাদ
- গ) মানিক বন্দোপাধ্যায়
- ঘ) ডি.এল.রায়
ব্যাখ্যা: 'শেষ রাত্রির তারা' আবু জাফর শামসুদ্দীনের উপন্যাস।
প্রশ্ন ১১: 'আমার পূর্ব বাংলা' কবিতার রচয়িতা কে?
- ক) জীবনানন্দ দাস
- খ) সৈয়দ আলী আহসানসঠিক উত্তর
- গ) শামসুর রাহমান
- ঘ) রফিক আজাদ
ব্যাখ্যা: 'আমার পূর্ব বাংলা' কবিতাটি সৈয়দ আলী আহসানের রচনা।
প্রশ্ন ১২: 'তালাশ' উপন্যাসের রচয়িতা কে?
- ক) সেলিনা হোসেন
- খ) আনোয়ার পাশা
- গ) শাহীন আখতারসঠিক উত্তর
- ঘ) রশীদ করিম
ব্যাখ্যা: 'তালাশ' শাহীন আখতারের উপন্যাস।
প্রশ্ন ১৩: Plural form of 'Deer'
- ক) Deerসঠিক উত্তর
- খ) Deers
- গ) Deeres
- ঘ) Deerers
ব্যাখ্যা: Deer শব্দের এক ও বহুবচন একই রূপ।
প্রশ্ন ১৪: "To keep one's head" means
- ক) To save oneself
- খ) To be self-respectful
- গ) To keep calmসঠিক উত্তর
- ঘ) None
ব্যাখ্যা: 'Keep one's head' বাগধারার অর্থ শান্ত বা স্থির থাকা।
প্রশ্ন ১৫: Fill up the gap: Honesty is indispensable....... success.
- ক) about
- খ) at
- গ) for
- ঘ) of
প্রশ্ন ১৬: Choose the appropriate meaning of the idiom 'Swan Song'
- ক) Middle Work
- খ) First Work
- গ) Last Workসঠিক উত্তর
- ঘ) Early Work
ব্যাখ্যা: Swan song অর্থ কোনো ব্যক্তির শেষ কাজ বা শেষ পরিবেশনা।
প্রশ্ন ১৭: Antonym of the word 'demise'
- ক) Integrity
- খ) Irrigation
- গ) Birthসঠিক উত্তর
- ঘ) Excess
ব্যাখ্যা: Demise অর্থ মৃত্যু; বিপরীত শব্দ Birth (জন্ম)।
প্রশ্ন ১৮: Maiden Speech means-
- ক) First Speechসঠিক উত্তর
- খ) Early Speech
- গ) Final Speech
- ঘ) Late Speech
ব্যাখ্যা: Maiden speech অর্থ প্রথম ভাষণ।
প্রশ্ন ১৯: The word 'dilly dally' means-
- ক) dilute
- খ) wait
- গ) waste timeসঠিক উত্তর
- ঘ) repeat
ব্যাখ্যা: Dilly-dally অর্থ সময় নষ্ট করা বা দ্বিধায় দেরি করা।
প্রশ্ন ২০: The synonym for 'Efface'-
- ক) Improve
- খ) Rub outসঠিক উত্তর
- গ) Exhaust
- ঘ) Cut out
ব্যাখ্যা: Efface অর্থ মুছে ফেলা, যা Rub out-এর সমার্থক।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৩৮ প্রশ্ন · ৩৮ মিনিট · সাথে সাথে ফলাফল
যুব উন্নয়ন অধিদপ্তর-এর আরও প্রশ্নপত্র
সব দেখুন →সচরাচর জিজ্ঞাসা
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
