মূল বিষয়ে যান
recentjobsolution লোগো
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ৬১–৮০)

মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১০০
সময়
১০০ মি.
প্রতি প্রশ্নে
১ নম্বর
নেগেটিভ
নেই

প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০

বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬১: দুটি পৃথক মামলায় ভিন্ন দুজন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই স্বত্ব দাবি করলে নিচের কোন্ কার্যক্রম গ্রহণ সঠিক হবে?

  1. ক) দুটি মামলার বিচার একত্রে চলবে
  2. খ) দুটি মামলার বিচার পৃথক পৃথক কোর্টে চলবে
  3. গ) দুটি মামলার মধ্যে পরের মামলাটি স্থগিত হবে
  4. ঘ) দুটি মামলার বিচার একই কোর্টে পাশাপাশি চলবেসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬২: কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না?

  1. ক) দখল উদ্ধারের ডিক্রি
  2. খ) স্বত্ব ঘোষণার ডিক্রি
  3. গ) বাটোয়ারার চূড়ান্ত ডিক্রি
  4. ঘ) স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রিসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৩: বাদীর আরজি সংশোধনীর দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?

  1. ক) রিভিশনসঠিক উত্তর
  2. খ) রিভিউ
  3. গ) আপিল
  4. ঘ) রেফারেন্স
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৪: আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য—

  1. ক) বিবাদী সাক্ষ্য দিয়ে খণ্ডন করতে পারবে
  2. খ) বিবাদীর অস্বীকৃতি বলে গণ্য হবে
  3. গ) বিবাদীর স্বীকৃত বলে গণ্য হবেসঠিক উত্তর
  4. ঘ) উপরের কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৫: নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হলো—

  1. ক) ডিক্রির স্বাক্ষরের তারিখ হতেসঠিক উত্তর
  2. খ) ডিক্রি অমান্য করার তারিখ হতে
  3. গ) ডিক্রি কার্যকর করার তারিখ হতে
  4. ঘ) ডিক্রির সইমোহুরী নকল প্রাপ্তির তারিখ হতে
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৬: নিচের কোন ক্ষেত্রে কোনো মামলা অ্যাবেট হবার কারণ উদ্ভব হতে পারে?

  1. ক) প্রতিদ্বন্দ্বিপক্ষের মৃত্যু
  2. খ) প্রতিদ্বন্দ্বিপক্ষের দেশান্তরসঠিক উত্তর
  3. গ) প্রতিদ্বন্দ্বিপক্ষের দেউলিয়াত্ব
  4. ঘ) পূর্বোক্ত সবগুলো কারণে
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৭: মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিক্রির কারণে সংক্ষুব্ধ পক্ষ, তার প্রতিকার নিচের কোনটি?

  1. ক) হাইকোর্ট বিভাগে রিভিশন
  2. খ) হাইকোর্ট বিভাগে আপিল
  3. গ) জেলাজজ আদালতে রিভিশন
  4. ঘ) কোনোটিই নয়সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৮: কোড অব ক্রিমিনাল প্রসিডিওর-এর ৪৯১ ধারা অনুযায়ী 'হেবিয়াস কর্পাস' প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন্ আদালতের এখতিয়ারভুক্ত?

  1. ক) জেলা ম্যাজিস্ট্রেট
  2. খ) জেলাজজ
  3. গ) হাইকোর্ট বিভাগসঠিক উত্তর
  4. ঘ) আপিল বিভাগ
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৬৯: যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে?

  1. ক) সশ্রমসঠিক উত্তর
  2. খ) বিনাশ্রম
  3. গ) সাধারণ শ্রম
  4. ঘ) সবকটি
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭০: নিচের কোনটি 'cognizable' অপরাধ?

  1. ক) দাঙ্গা-হাঙ্গামা (Rioting)সঠিক উত্তর
  2. খ) ভয় দেখানো (Intimidation)
  3. গ) স্বেচ্ছায় আঘাত করা (Voluntarily causing hurt)
  4. ঘ) স্বামী কর্তৃক যৌতুক দাবি (Demanding dowry by husband)
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭১: কোড অব ক্রিমিনাল প্রসিডিওর-এর ২৪৮ ধারা অনুসারে Complaint প্রত্যাহৃত হলে অভিযুক্ত ব্যক্তি—

  1. ক) মুক্তি পাবে
  2. খ) অব্যাহতি পাবে
  3. গ) খালাস পাবেসঠিক উত্তর
  4. ঘ) ডিসচার্জ হবে
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭২: একজন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে?

  1. ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
  2. খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে
  3. গ) দায়রাজজ আদালতে
  4. ঘ) হাইকোর্ট বিভাগেসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭৩: অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিচের কে রেকর্ড করতে পারে?

  1. ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসঠিক উত্তর
  2. খ) জেলা ম্যাজিস্ট্রেট
  3. গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
  4. ঘ) দায়রা জজ
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭৪: পেনাল কোড-এর অপরাধসমূহ কোন্ আদালত কর্তৃক বিচারযোগ্য, তা ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোথায় উল্লেখ আছে?

  1. ক) ১ম তফসিল, ৮ম কলাম
  2. খ) ২য় তফসিল, ৮ম কলামসঠিক উত্তর
  3. গ) ৩য় তফসিল, ৮ম কলাম
  4. ঘ) ৪র্থ তফসিল, ৮ম কলাম
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭৫: ক্রিমিনাল প্রসিডিওর কোড-এর ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন—

  1. ক) সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তাসঠিক উত্তর
  2. খ) সাক্ষ্য রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট
  3. গ) নিযুক্তীয় আইনজীবী
  4. ঘ) সাক্ষী নিজে
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭৬: আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিচের কিরূপ আদেশ দেয়া যাবে?

  1. ক) পুনরায় কারাদণ্ডের আদেশ
  2. খ) অর্থদণ্ড মওকুফের আদেশসঠিক উত্তর
  3. গ) আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ
  4. ঘ) আদালত উপরের কোনো ক্ষেত্রেই আদেশ দিতে পারে না
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৭৭: 'ক' এর দোকানে 'খ' ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে। 'খ' পেনাল কোড-এর কোন্ ধারার অপরাধ করেছে?

  1. ক) ৪০৭ ধারা
  2. খ) ৪০৯ ধারা
  3. গ) ৪২০ ধারা
  4. ঘ) ৪০৮ ধারাসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭৮: দণ্ডবিধিতে নিচের কোন শাস্তির বিধান নেই?

  1. ক) মৃত্যুদণ্ড
  2. খ) সম্পত্তি বাজেয়াপ্ত
  3. গ) কারাদণ্ড
  4. ঘ) বেত্রাঘাতসঠিক উত্তর
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ৭৯: 'ক' ৫,০০০ টাকা 'খ' কে ৭ দিনের জন্য রাখতে দেয়। 'ক' আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫ দিন পর তা 'ক'-এর নিকট ফেরত দেয়। এটি নিম্নের কোন্ অপরাধ?

  1. ক) চুরি
  2. খ) প্রতারণা
  3. গ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গসঠিক উত্তর
  4. ঘ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৮০: যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারবে?

  1. ক) ১৫ বছর
  2. খ) ২০ বছরসঠিক উত্তর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৩৫ বছর

এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন

১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল

শুরু করুন
সব দেখুন →