খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/ সহকারী অপারেটর/ সাঁটমুদ্রাক্ষরিক/ সাঁটলিপিকার ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে
- ক) অচিন্তনীয়
- খ) ভূতপূর্ব
- গ) অবিমৃষ্যকারীসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: অচিন্তনীয়– পূর্বে চিন্তা বা অনুমান করা হয়নি এমন। ভূতপূর্ব– যা পূর্বে ছিল এখন নেই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২২: যার দুই হাত সমান চলে
- ক) সব্যসাচীসঠিক উত্তর
- খ) দোহাতী
- গ) হাতটান
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: সব্যসাচী– উভয় হস্তে সমভাবে পারদর্শী। দোহাতি– দুই হাত দিয়ে। হাতটান– চুরি-ছেঁড়ামির অভ্যাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
- ক) সংবর্ধনা
- খ) অভিনন্দন
- গ) প্রত্যুদ্গমনসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: সংবর্ধনা– সম্মানের সঙ্গে অভ্যর্থনা, সম্মাননা। অভিনন্দন– প্রশংসাবাদ দ্বারা আনন্দ প্রকাশ। প্রত্যুদ্গমন– সম্মানিত ব্যক্তিকে কিছু দূর অগ্রসর হয়ে অভ্যর্থনা অথবা বিদায়কালে কিছু পথ সঙ্গে গমন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৪: যা কষ্টে নিবারণ করা যায়
- ক) অনিবার্য
- খ) দুর্নিবারসঠিক উত্তর
- গ) অনির্বাণ
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: অনিবার্য– নিবারণ করা যায় না এমন। অনির্বাণ– নির্বাপিত করা যায় না এমন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: যে বিষয়ে কোনো বিতর্ক নেই
- ক) নির্বাক
- খ) হতবাক
- গ) অভিজ্ঞ
- ঘ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: নির্বাক ও হতবাক– বাকশূন্য, বাকহীন। অভিজ্ঞ– বিশেষজ্ঞ, বহুদর্শী, জ্ঞানী, বিজ্ঞ। 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই'-এর এক কথায় প্রকাশ হচ্ছে অবিসংবাদিত। কাজেই এখানে সঠিক উত্তর নেই।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ২৬: সমুদ্র
- ক) অভ্র
- খ) বারি
- গ) অর্ণবসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে সাগর, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, সিন্ধু, রত্নাকর, জলনিধি। 'বারি' শব্দের প্রতিশব্দ অম্বু, নীর, সলিল, উদক প্রভৃতি। 'অভ্র' শব্দের প্রতিশব্দ মেঘ, বারিদ, জলধর, ঘন, নীরদ প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: পুত্র
- ক) পতি
- খ) তনু
- গ) তনয়সঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'পুত্র' শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ। পতি শব্দের সমার্থক শব্দ স্বামী, প্রভু, কর্তা, পালক, রক্ষক, রক্ষাকর্তা, অধীশ্বর, অধিপতি, রাজা, নেতা, নায়ক, প্রধান। 'তনু' শব্দের প্রতিশব্দ দেহ, শরীর, অঙ্গ, গা, বপু, গাত্র, অবয়ব, আকৃতি, কায়, গতর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: রাত্রি
- ক) যামিনীসঠিক উত্তর
- খ) নিশান্ত
- গ) উষা
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'রাত্রি' শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে রাত, রজনী, নিশি, শর্বরী, যামিনী, বিভাবরী, নিশা। 'নিশান্ত' শব্দের প্রতিশব্দ রাত্রি শেষ, রাত্রির অবসান, প্রভাত। 'উষা'র প্রতিশব্দ প্রাতঃকাল, ভোরবেলা, প্রত্যূষ, ফজর, সুবেহ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: জল
- ক) সলিলসঠিক উত্তর
- খ) পঙ্কিল
- গ) বারিধি
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'জল' শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে পানি, জীবন, সলিল, নীর, অম্বু, বারি। পঙ্কিল-এর সমার্থক শব্দ কর্দমাক্ত, কাদাপূর্ণ। বারিধি-এর সমার্থক শব্দ—সমুদ্র, সাগর, সিন্ধু, জলধি, অর্ণব, পারাবার, রত্নাকর, জলনিধি, নীলাম্বু, অম্বুধি, সরোধি, পাথার, বারীশ, উদধি, পয়োনিধি, অম্বুনিধি, তোয়াধি, তোয়ানিধি, বারিনিধি, বারীন্দ্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: বৃক্ষ
- ক) বায়স
- খ) গুল্ম
- গ) তরুসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে উদ্ভিদ, বিটপী, তরু, মহীরুহ, গাছ, দ্রুম, তৃণদ্রুম, শাখী। বায়স-এর প্রতিশব্দ কাক, পরভৃৎ, বলিভুক, কানুক, কঙ্ক। গুল্ম-এর প্রতিশব্দ ছোট গাছের ঝাড়, কাণ্ডহীন গাছ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: আকাশ কুসুম
- ক) হতবুদ্ধি
- খ) সুদূরদর্শী
- গ) সুন্দর ফুল
- ঘ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: 'আকাশ কুসুম' বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। হতবুদ্ধি বাগধারার অর্থ 'বুদ্ধি লোপ পাওয়া'। সুতরাং এখানে সঠিক উত্তর নেই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: আক্কেল সেলামি
- ক) সৌভাগ্যবান
- খ) গুরু দক্ষিণা
- গ) নির্বুদ্ধিতার দণ্ডসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'আক্কেল সেলামি' বাগধারাটির অর্থ 'নির্বুদ্ধিতার দণ্ড'। 'সৌভাগ্যবান' অর্থ 'অদৃষ্ট সুপ্রসন্ন এমন'। 'গুরু দক্ষিণা' অর্থ 'শিক্ষা-দীক্ষা দানের জন্য গুরুর প্রাপ্য অর্থ'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: উড়নচণ্ডী
- ক) অমিতব্যয়ীসঠিক উত্তর
- খ) উচ্ছৃঙ্খল
- গ) অবাধ্য
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'উড়নচণ্ডী' বাগধারার অর্থ– অপব্যয়ী, অমিতব্যয়ী, অলক্ষ্মী। উল্লেখ্য 'উড়নচণ্ডী' শব্দটি স্ত্রীবাচক; এর পুরুষবাচক শব্দ হচ্ছে উড়নচণ্ডে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: বিড়াল তপস্বী
- ক) ধার্মিক
- খ) ভণ্ড সাধুসঠিক উত্তর
- গ) প্রাচীনপন্থি
- ঘ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: আটকপালে
- ক) কারারুদ্ধ
- খ) হতভাগ্যসঠিক উত্তর
- গ) সৌভাগ্যবান
- ঘ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: Have patience in danger.
- ক) বিপদ একা আসে না
- খ) বিপদে ধৈর্য ধারণ করসঠিক উত্তর
- গ) ধীর ভাবে কাজ করলে বিপদ হয় না
- ঘ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: As you sow, so will you reap.
- ক) যেমন কর্ম, তেমন ফলসঠিক উত্তর
- খ) যেমন চাইবে তেমন হবে
- গ) সময়ের এক ফোঁড়, অসময়ের নয় ফোঁড়
- ঘ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: He lives from hand to mouth.
- ক) সে হাত দিয়ে খায়
- খ) সে হাত দিয়ে খাইয়ে দিল
- গ) সে সব সময় আহার করে
- ঘ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: Live from hand to mouth– দিন এনে দিন খাওয়া। সুতরাং প্রদত্ত বাক্যের বাংলা অনুবাদ হচ্ছে সে দিন এনে দিন খায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: To err is human.
- ক) মানুষ মরণশীল
- খ) মানবজাতি প্রতিহিংসাপ্রবণ
- গ) মানুষ মাত্রই ভুল করেসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: Culture is constantly evolving.
- ক) সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছেসঠিক উত্তর
- খ) সংস্কৃতি সর্বদা বিকৃত হচ্ছে
- গ) সংস্কৃতি সর্বদা বিসর্জিত হচ্ছে
- ঘ) কোনোটিই নয়
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
