জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর/এপ্রেইজার/প্রিভেন্টিভ অফিসার/গোয়েন্দা কর্মকর্তা ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ৯৯
- ৯৯
- ৯৯ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ৯৯
বিষয়: গণিত
প্রশ্ন ২১: a + b = 9, a − b = 7 হলে, ab = কত
- ক) 7
- খ) 8সঠিক উত্তর
- গ) 6
- ঘ) 9
ব্যাখ্যা: আমরা জানি,
ab = ((a+b)/2)² − ((a−b)/2)² = (9/2)² − (7/2)² = 8
বিষয়: গণিত
প্রশ্ন ২২: 100^x = 10 হলে, x -এর মান কত?
- ক) 1/2সঠিক উত্তর
- খ) 1/4
- গ) 1/3
- ঘ) 1
বিষয়: গণিত
প্রশ্ন ২৩: x = √3 − 1/x হলে, x³ + 1/x³ এর মান কত?
- ক) 1
- খ) 3
- গ) √3
- ঘ) 0সঠিক উত্তর
ব্যাখ্যা: দেয়া আছে,
x = √3 − 1/x ∴ x + 1/x = √3
x³ + 1/x³ = (x + 1/x)³ − 3.x.(1/x)(x + 1/x)
= (√3)³ − 3(√3)
= (√3)².√3 − 3.√3
= 3√3 − 3√3 = 0
বিষয়: গণিত
প্রশ্ন ২৪: 2x + 3y = 36, 2x + y = 16 হলে, (x, y)-এর মান কত?
- ক) (2, 10)
- খ) (3, 10)সঠিক উত্তর
- গ) (3, 5)
- ঘ) (6, 10)
ব্যাখ্যা: 2x + 3y = 36 ............. (i)
2x + y = 16 ............. (ii)
(i) নং সমীকরণ থেকে (ii) নং সমীকরণ বিয়োগ করে।
2x + 3y = 36
2x + y = 16
2y = 20
∴ y = 10 .......... (iii)
y -এর মান (ii) নং-এ বসিয়ে,
2x = 16 − 10
∴ x = 3
নির্ণেয় সমাধান (x, y) = (3, 10)
বিষয়: গণিত
প্রশ্ন ২৫: a = 1/2 হলে, (2a + 1) (4a² − 2a + 1)-এর মান নিচের কোনটি?
- ক) 0
- খ) 1
- গ) 2সঠিক উত্তর
- ঘ) 3
ব্যাখ্যা: a = 1/2 হলে,
(2a + 1) (4a² − 2a + 1)
= (2.1/2 + 1)(4.1/4 − 2.1/2 + 1) = 2 × 1 = 2
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
- ক) ১০ এপ্রিল, ১৯৭১
- খ) ১১ এপ্রিল, ১৯৭১
- গ) ১৭ এপ্রিল, ১৯৭১সঠিক উত্তর
- ঘ) ১৯ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে। উল্লেখ্য, এ সরকার মুজিবনগর সরকার নামেও পরিচিত। এ সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার (পরবর্তীতে মুজিবনগর) আমবাগানে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৭: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
- ক) মহেশখালী
- খ) সেন্টমার্টিনসঠিক উত্তর
- গ) হাতিয়া
- ঘ) সন্দ্বীপ
ব্যাখ্যা: কক্সবাজার জেলায় টেকনাফের সমুদ্র উপকূল থেকে ৯ কিমি দক্ষিণে সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত। এর আয়তন প্রায় ৮ বর্গকিমি। এটি পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, খনিজ পদার্থ ও চুনাপাথরের জন্য বিখ্যাত। মহেশখালী কক্সবাজার জেলার অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্যে শোভামণ্ডিত একটি দ্বীপ। এটি দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এটি পর্যটন, মৎস্য আহরণ, লবণ চাষ ইত্যাদির জন্য বিখ্যাত। হাতিয়া নোয়াখালী জেলার দক্ষিণে এবং সন্দ্বীপ চট্টগ্রাম জেলার পশ্চিমে অবস্থিত দ্বীপ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটস্ম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন–
- ক) শচীন টেন্ডুলকার
- খ) ডন ব্রাডম্যান
- গ) লেন হাটন
- ঘ) মোঃ আশরাফুলসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটস্ম্যান হিসেবে সেঞ্চুরি করেন ১৬ বছর ২৬৪ দিন বয়সে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
- ক) রামপাল
- খ) ধর্মপালসঠিক উত্তর
- গ) চন্দ্রগুপ্ত
- ঘ) আদিশূর
ব্যাখ্যা: ভারতীয় উপমহাদেশের বিশালায়তনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির আকর্ষণীয় নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহার। অষ্টম শতাব্দীতে পাল রাজত্বের প্রথম দিকে ধর্মপাল পিতৃভূমিতে এক বিশাল ও সুউচ্চ মন্দির স্থাপনের লক্ষ্যে পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: 'ব্ল্যাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
- ক) নেপাল
- খ) ভারতসঠিক উত্তর
- গ) মিয়ানমার
- ঘ) ইরান
ব্যাখ্যা: ভারতের জাতীয় নিরাপত্তা প্রহরী ব্ল্যাক ক্যাট। এরা অত্যন্ত দুর্ধর্ষ ও উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এদের পোশাক কালো।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৩১: ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
- ক) কোপেনহেগেন
- খ) লন্ডন
- গ) রোম
- ঘ) ব্রাসেলসসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৯২ সালের স্বাক্ষরিত ম্যাসট্রিক্ট চুক্তি অনুযায়ী ১৯৯৩ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটির সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩২: মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
- ক) আট
- খ) দশ
- গ) এগারসঠিক উত্তর
- ঘ) বারো
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে এগারটি (১১) সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের প্রধান ছিলেন সেক্টর কমান্ডার। বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি. ওসমানী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: সংসদ ভবনের স্থপতি কে?
- ক) মাজহারুল হক
- খ) লুই কানসঠিক উত্তর
- গ) এফ আর খান
- ঘ) নভেরা আহমেদ
ব্যাখ্যা: ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা জাতীয় সংসদ ভবনের স্থপতি মার্কিন নাগরিক লুই কান। তার মৃত্যুর পর অসমাপ্ত কাজের সমাপ্তি টানেন হেনরি এন উইলকটস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন কে করেন?
- ক) সম্রাট আকবর
- খ) ঈশা খাঁসঠিক উত্তর
- গ) সুবেদার ইসলাম খান
- ঘ) শাহজাদা আজম
ব্যাখ্যা: বর্তমান ঢাকা থেকে ২৭ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত সোনারগাঁও বর্তমান নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলে সোনারগাঁও নামের উদ্ভব হয়। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈসা খাঁ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৫: কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়–
- ক) বাংলাদেশ টেলিভিশনে
- খ) কেন্দ্রীয় শহীদ মিনারে
- গ) ঢাকা কেন্দ্রীয় কারাগারেসঠিক উত্তর
- ঘ) রমনা বটমূলে
ব্যাখ্যা: প্রখ্যাত নাট্যকার মুনীর চৌধুরীর ভাষা আন্দোলনের উপর রচিত নাটক 'কবর'। ১৯৫৩ সালে রণেশ দাশগুপ্তের অনুরোধে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে রচনা করেন এবং রাজবন্দীদের দ্বারা নাটকটি সর্বপ্রথম এখানেই অভিনীত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো–
- ক) বগুড়া ও দিনাজপুর
- খ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
- গ) কুমিল্লা ও নোয়াখালীসঠিক উত্তর
- ঘ) বৃহত্তর ময়মনসিংহ
ব্যাখ্যা: বাংলার-প্রাচীন জনপদসমূহকে যে কয়টি ভাগে ভাগ করা হয় তার মধ্যে অন্যতম ছিল সমতট। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় এ সমতট জনপদটি গড়ে উঠেছিল। যা ছিল বর্তমান কুমিল্লা ও নোয়াখালী জেলার অন্তর্গত। এর কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার কামতা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: সিএনজি-এর অর্থ কি?
- ক) কার্বনমুক্ত নতুন পরিবেশবান্ধব তেল
- খ) নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
- গ) সীসামুক্ত পেট্রল
- ঘ) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাসসঠিক উত্তর
ব্যাখ্যা: সিএনজি (CNG)-এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ রোধকল্পে যানবাহনসমূহকে সিএনজিতে রূপান্তরের প্রক্রিয়াকে উৎসাহিত করতে ২০০১ সালে সিএনজি প্রান্ট সেক্টর হিসেবে ঘোষণা করে। সিএনজি কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে এবং আমদানিকৃত জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমিয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৮: টেলিফোনের আবিষ্কারক কে?
- ক) মাইকেল ফ্যারাডে
- খ) আলেকজান্ডার গ্রাহাম বেলসঠিক উত্তর
- গ) চার্লস ডারউইন
- ঘ) ফ্রেডারিক এংগেলস্
ব্যাখ্যা: ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ১৮৩১ সালে আবিষ্কার করেন 'ডায়নামো'। আরেক ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন 'বিবর্তনবাদের তত্ত্ব' দিয়ে বিখ্যাত হয়েছেন। বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্কসের যোগ্য সহযোগী ছিলেন ফ্রেডারিক এংগেলস। 'ডাস কাপিটাল', 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' প্রভৃতি রচনায় কার্ল মার্কসকে তিনি যথাযোগ্য সাহচর্য দিয়েছিলেন। সঠিক উত্তর (খ) আলেকজান্ডার গ্রাহাম বেল। ১৮৭৬ সালে তিনি এই যুগান্তকারী আবিষ্কার করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়?
- ক) ডায়াবেটিসসঠিক উত্তর
- খ) কলেরা
- গ) হাম
- ঘ) ম্যালেরিয়া
ব্যাখ্যা: 'ইনসুলিন' এক প্রকার হরমোন। সাধারণভাবে এর কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। এখানে হরমোনজনিত রোগ একমাত্র ডায়াবেটিস। এর অর্থ বহুমূত্র রোগ। Vibrio Cholerae নামক ব্যাকটেরিয়া দেহের অন্ত্রে সংক্রমণ করে কলেরা রোগ সৃষ্টি করে। হাম সাধারণত নবজাতক বা শিশুদের একটি সংক্রামক রোগ। আর ম্যালেরিয়া হলো প্রধানত স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা সংক্রমিত এক তীব্র, দীর্ঘস্থায়ী রোগ। এর প্রধান উপসর্গ কাঁপুনিসহ জ্বর ও ক্রমে রক্তহীনতা। ইনসুলিনের অভাবের ফলে গ্লুকোজ কোষে ঢুকতে পারে না ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত গ্লুকোজ দেহ থেকে বের হয়ে যাওয়ার সময় প্রচুর পানিও টেনে নিয়ে যায়। এজন্যই এ রোগের নাম বহুমূত্র রোগ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী–
- ক) অতিরিক্ত বনজঙ্গল
- খ) সবুজ গাছপালা
- গ) অনাবৃষ্টি
- ঘ) বায়ুমণ্ডলের কার্বন-ডাই অক্সাইডসঠিক উত্তর
ব্যাখ্যা: বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে অবস্থিত যে সকল উপাদান বা গ্যাস বেড়ে গেলে সূর্যরশ্মি ভূ-পৃষ্ঠে এসে তাপরূপে পুনর্বিকিরিত হতে পারে না, বরং ঐ গ্যাসগুলো তা শুষে নেয় এবং এর ফলে ভূ-পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, সে সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। আর এই প্রক্রিয়া বা অবস্থাকে গ্রিন হাউস প্রতিক্রিয়া বলে। প্রধান গ্রিন হাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বনসমূহ, নাইট্রোজেন অক্সাইডসমূহ প্রভৃতি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৯৯ প্রশ্ন · ৯৯ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
